এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৬:৪৭386908
  • অর্থাৎ স্যান যেটা বলেছে এইগুলি পূর্ণবর্গ সংখ্যা।
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৬:৪৮386909
  • বড় কঠিন শব্দগুনো।
  • Arpan | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৬:৪৯386910
  • আরে বিনা স্বদেশী ভাষা মেটে কি আশা? ;-)
  • san | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৬:৫২386911
  • ও। স্কোয়ার গুলো খোলা থাকবে। কিন্তু বর্গ সংখ্যা গুলো, কে জানে। কি চাপ জীবনে ;-)
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৬:৫৪386912
  • র‌্যাটাসের ধাঁধা নিয়ে পামিতাদির কোশ্চেনটা আমারও।
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৬:৫৫386913
  • আমি তো তোমারটা ভুল কই নাই - বল্লুম যে থীমটা ধরেছি। আমি এট্টু বাংলা করে উত্তরটা বল্লুম।
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৬:৫৬386914
  • আচ্ছা - এই ধাঁধাটা কম্পুওয়ালাদের জন্যে -

    একটা মেশিনের স্ট্যাক কোনদিকে বাড়ছে কি করে বের করবে?
  • Arpan | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৬:৫৮386915
  • র‌্যাটসের কোনটা? সিকিরটা?
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:০১386916
  • হুঁ - সিকিরটা। যেহেতু হালকা না ভারী বলা নেই তাই আনলোডের ব্যাপার আছে। প্রথমবার দুদিকে ৪-৪ বসাতে হবে। সমান হলে মিটেই গেলো - বাকিটা নকল। কিন্তু অসমান হলে বাকিটা আসল, তখন ওই আনলোডের কোশ্চেন আসছে...একটা তুলে বাকিটা বসাও, ওজন সমান হয়ে গেলে যেটা তুললে সেটা নকল ইত্যাদি...
  • § | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:০৭386918
  • ডিফেক্টিভ সিকিটা ভারি না হাল্কা সেটা জানা দরকার। না হলে দাঁড়িপাল্লার কোনদিক থেকে আনলোড করব, সেটা ডিসাইড করা চাপ হয়ে যাবে।
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:১৩386919
  • না, বেসিক্যালি দুদিক থেকেই একটা করে আনলোড করবে। ব্যালেন্স হয়ে গেলে ওই দুটোর মধ্যে নকলটা - তখন ওদের ওজন করো। না হলে ওই দুটো আসল, সেই প্রথমে যেটা বাইরে ছিলো সেখানে রেখে দাও - আবার আনলোড করো। এইখানেই কোশ্চেন - আনলোড করাটা কি আবার ওজন করা হল না?
  • | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:৫২386920
  • ডিফেক্টিভটা হালকা ধরে নিয়ে - দুদিকে তিনটে - তিনটে করে। সমান হলে বাকি তিনটের থেকে দুটো দুদিকে ...
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:৫৪386921
  • হালকা/ভারী বলা নেই।

    আরেকটা দিলাম -

    চার বন্ধু ব্রীজ পেরোবে। ব্রীজটা অতি পচা - দুজনের বেশি একসাথে যেতে পারে না। আর আলো ছাড়া পেরনো যায় না - একটাই আলো আছে, সেও সতেরো মিনিটের বেশি জ্বলবে না। এক জন ব্রীজ পেরোয় ১ মিনিটে, একজন ২ মিনিটে, একজন ৫ মিনিটে আর শেষজন ১০ মিনিটে।

    কিভাবে এরা চারজনেই ব্রীজ পেরোবে?
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৮:০০386922
  • আর ওই দাম্পত্য কলহটা নিয়ে আমার নিজেরই একটা কনফিউজন আছে। ওটা নিয়ে কেউ লেখো - তাপ্পর দেখতে হবে ঠিকটা বের করা যায় কিনা। "অ্যাটলিস্ট' কথাটা নিয়ে মুশকিল।
  • Arpan | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৮:০২386923
  • ব্রিজের এপার থেকে আলো দেখালে ওপাশ থেকে লোকে চলে আসতে পারবে না? বা মাঝখানে এসে আলো দেখালে? ;-)
  • san | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৮:০৬386925
  • ওহোহো
  • san | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৮:০৬386924
  • দাম্পত্য কলহ আবার কোত্থেকে এলো?
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৮:১০386926
  • না: হাতে হ্যারিকেন নিয়ে পেরোতে হবে।
  • Arpan | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৮:২৮386927
  • ওক্কে। হয়ে গেছে। ট্রিকটা হলো ক (১ মিনিট) আর খ (২ মিনিট) এই দুজনকে দুইদিকে রাখতে হবে।

    আগে ক আর খ গেল। খ রয়ে গেল। ক ফিরে এল। সময় : ২ মিনিট + ১ মিনিট= ৩ মিনিট
    এবার গ আর ঘ গেল। খ ফিরে এল। সময়: ১০ মিনিট + ২ মিনিট = ১২ মিনিট
    লাস্টে ক আর খ একসাথে ওপারে গেল। সময়: ২ মিনিট।

    টোটল সময়: (৩+১২+২) = ১৭ মিনিট।
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৮:৩৫386929
  • হুম্‌ম্‌ম্‌ম ঠিক।
  • arjo | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৯:১২386930
  • এ বাজে ব্যপার একটা শেষ হতে না হতে আর একটা শুরু হয়ে যায়।

    ১। ঘোড় দৌড়ের টা কি উত্তর? অরিজিত ভেরিফাই কর। আমি এক উত্তর বলেছি, র‌্যাটাস আর একটা।

    ২। দাম্পত্য কলহ টা কি হল বললাম যে সাথে সাথে কেলিয়ে পাট করে বিধবা হবে। এরই বা উত্তর কি? ঠিক হলে ব্যাখ্যা আছে। না হলে অন্যরকম ভাবব।
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৯:২৯386931
  • ১) ঘোড়দৌড় -

    সাতটা রেস।

    ধরা যাক ক, খ, গ, ঘ, ঙ - পাঁচটা গ্রুপ বানালাম, প্রতিটাতে পাঁচটা ঘোড়া - এই পাঁচটা গ্রুপে আলাদা আলাদা রেস হল - র‌্যাংক করলাম ক১, ক২...ক৫, সিমিলারলি খ১, খ২...খ৫ ইত্যাদি হিসেবে।

    ক১, ক২, ক৩, ক৪, ক৫
    খ১, খ২, খ৩, খ৪, খ৫
    গ১, গ২, গ৩, গ৪, গ৫
    ঘ১, ঘ২, ঘ৩, ঘ৪, ঘ৫
    ঙ১, ঙ২, ঙ৩, ঙ৪, ঙ৫

    এবার ষষ্ঠ রেস - ক১, খ১, গ১, ঘ১, ঙ১

    লেখার সুবিধার জন্যে ধরে নিলাম র‌্যংকটাও একই হল - তালিএ পুরো ঘ এবং ঙ গ্রুপ বাদ। এবং ক১ ডেফিনিটলি সবচেয়ে জোরে চলে।

    ষষ্ঠ রেসের লাইন আপের বাকিটুকু হল -

    ?, খ১, গ১, ?, ?

    আর বাদবাকি -

    ক২, ক৩, ক৪, ক৫
    খ২, খ৩, খ৪, খ৫
    গ২, গ৩, গ৪, গ৫

    গ গ্রুপ থেকে গ২, গ৩, গ৪, গ৫ বাদ (এরা গ১-এর চেয়ে আস্তে, এবং গ১ অলরেডি থার্ডে আছে)। একই ভাবে খ৩, খ৪, খ৫ বাদ - কারণ যদি ধরি খ২ গ১-এর চেয়ে জোরেও চলে তাহলেও খ৩, খ৪, খ৫-এর জায়গা হচ্ছে না। এবার ক গ্রুপ থেকেও ক৪ আর ক৫ বাদ (কারণ এরা ক৩-এর চেয়ে আস্তে যাবে)।

    আল্টি বাকি রইলো

    ক২, ক৩
    খ২

    এদের ষষ্ঠ রেসের লাইন-আপে লাগিয়ে দাও। প্রথম দুটোকে নেবে।

    (২) দাম্পত্য কলহ - এটা নিয়ে বল্লুম যে - ওই অ্যাটলিস্ট কথাটা গোলমাল আছে - ঠিক একজন চীট করলে এক রাতেই সব কাবার, দুজন করলে মনে হয় দুই রাতে - এই ভাবে হওয়ার কথা।
  • arjo | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ২০:৩৫386932
  • ঘোড়াটা তো তাই বলেছিলাম।

    দম্পত্য কলহ:-

    কেস ওয়ান:-

    ধরা যাক ১ জন চিটার। শুধুমাত্র তার বউ ছাড়া আর সবাই জানে সে চিটার। রাণী এসে বলল at least (এটা লেখে কি ভাবে?) চিটার। তার বউ দেখছে আর কেউ চিটার নয় তাহলে তো নির্ঘাত তার নিজের কপাল পুড়েছে। অতএব কেলাও। এক রাতেই শেষ।

    এখানে কেউ একজন যে চিটার সেই তথ্যটা গুরুত্বপুর্ন। রাণীর ঘোষনা সেই কারনেই।

    কেস টু:-

    ধরা যাক ২ জন চিটার। এবারে যারা চিটার তাদের বউরা দেখবে ১ জন চিটার কিন্তু রাণী ঘোষনা করার পরেও তাদের বউরা কেলাচ্ছে না। কেন নিশ্চয়ই তারা আর কাউকে দেখছে চিটার আর সেটা নিশ্চয়ই তাদের নিজেদের স্বামী নয়ত তারাও জানত কাকে দেখছে।

    এবারে এখানে যদি এই ইনফো রিভিল্ড হতে ১ জনের জন্য ১ দিন লাগে তাহলে ২ দিন লাগবে। নয়ত সেইদিনই কেলিয়ে পাট।

    আমি ধরে নিচ্ছি কোনোরকম ডিলে নেই।

    এবারে ইনডাক্‌শ্‌ন। ধরে নি n এর জন্য সাথে সাথে সবাই ক্যাল খেয়ে মারা যাবে। তাহলে একই লজিকে n+1 ও সাথে সাথে ক্যাল খেয়ে মারা যাবে।

    অতএব ১০০ জনই সাথে সাথে ক্যাল খেয়ে মারা যাবে।

    at least বা at most হচ্ছে ঘোষনা করার জন্য। কেঊ একটা বলবে সেটা গুরুত্বপুর্ন। ১ এর কেসটা দেখলেই বোঝা যাবে।

    আচ্ছা এ কেমন সমাজ হে মেয়েগুলো যে মস্তি করল তাদের তো কিছু হল না। হাইলি ফেমিনিস্ট ধাঁধা।
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ২০:৪৫386933
  • সলভ করো -

    Solve this cryptic equation, realizing of course that values for M and E could be interchanged. No leading zeros are allowed.

    WWWDOT - GOOGLE = DOTCOM


    গুগুলের একটা GLAT বলে অনলাইন টেস্ট এসেছিলো - তার কোশ্চেন।
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ২০:৪৮386934
  • আগেরটা কম্পুতে কোড না লিখে সম্ভব নয়। ব্রুট ফোর্সে করলে কম্পুতেও বেশ সময় নেয়। বরং এটা করো -

    1
    1 1
    2 1
    1 2 1 1
    1 1 1 2 2 1


    এর পরের লাইন কি হবে? এটা সোজা।
  • arjo | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ২০:৫২386935
  • আরে আবার সেই এক জিনিস। দাম্পত্য কলহ কি হল? উত্তর টা কি?
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ২০:৫৮386936
  • জানি না তো। বল্লুম যে কনফিউজন আছে। এগুলো সব গুগুলের কোশ্চেন - এর অধিকাংশের ডেফিনিট উত্তর কোথাও নেই - কি সব নন ডিসক্লোজার এগ্রীমেন্টের জন্যে। কয়েকটার উত্তর পাওয়া যায় - তার মধ্যে এটার একাধিক উত্তর আছে:-(( আমি তো ডেফিনিট উত্তরের জন্যে দিলুম।
  • arjo | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ২১:০৭386937
  • তাই বল।

    যাইহোক একের পর এক দিলে ইন্টারেস্ট লস্ট হয়। খেলিয়ে খেলিয়ে ছাড়। মানে একটা নিয়ে লোকজন চিন্তা ভাবনা করছে। প্রায় কাছাকাছি এসেছে তখন নতুন টা ছাড়। নয়ত এতো আসছে কোনটা ছেড়ে কোনটা করব বুঝতে না বুঝতেই আর একটা চলে আসছে।

    দাম্পত্য কলহের একটা পুরনো ভার্সন আছে monk এর ধাঁধা। তাতে বলা ছিল যে ওরা দিনে একবার ডিনার টেবিলে মিলিত হয়। সেক্ষেত্রে N জনের জন্য N দিন লাগবে। এক্ষেত্রে মনে হয় সাথে সাথেই সব শেষ।
  • arjo | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ২১:২৩386938
  • ঐ সিকোয়েন্স টা মনে হয় জানি।

    ৩১২২১১?
  • nirmalya | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ২১:২৯386940
  • দাম্পত্য কলহের উত্তর কি এটা হতে পারে ? -
    রানীর বক্তব্য অনুযায়ী at least একজন চীটার। সেটা জানা গেছে। সুতরাং গ্রামের নিয়ম অনুযায়ী তাকে সেদিন-ই মেরে ফেলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কে সেটা? শুরুতেই বলা আছে আসলে গ্রামের ১০০ লোক-ই চীটার। এবং প্রত্যেকের নিজের স্ত্রী ছাড়া বাকি সবার স্ত্রী সেটা জানে। তা যখন publicly জানা গেছে একজন চীটার এবং তাকে মারা হবে তখন সবাই নিজের স্বামীকে বাঁচাতে বাকিদের কেস গুলো বলে দেবে। ফলে finally সবার কেস-ই জানা হয়ে যাবে। তখন সব লোক কেই মেরে ফেলা হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন