এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লাল গড় :পটভুমি,অতিত-বরতমান-ভবিষ্যত

    kanti
    অন্যান্য | ১৪ নভেম্বর ২০০৮ | ৩৯০৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | ১৯ জুন ২০০৯ ১৬:০৮405060
  • এই দ্যাখো - এটা দুবার পোস্ট হলো কি করে?
    প্রথমবার সাবমিট করার পর হ্যাঙ করে গেলো। তাই পরে আবার লিখলাম। এখন দেখছি দুটো-ই পোস্ট হয়েছে।
  • kallol | ১৯ জুন ২০০৯ ১৬:৪৮405061
  • ম্মাম্মাম্মা-রা সুবিধামতন মাওদের পিঠে হাত বুলিয়েছেন, সুবিধা মতন পাল্টি খাবেন - এতে আর বলার কি আছে।
    তবে যেসব অন্য নকশালরা ম্মাম্মাম্মা-এ ছিলেন তাঁরা কি করেন, কবীর সুমন কি করেন - এটা দেখার। অবশ্য নীরবতা হিরন্ময়..............
    এখনো পর্যন্ত তো তেমন মারামারির খবর নেই। যা শুনছি, মাওরা - আর এগোলে কিন্তু ভালো হবে না গোছের কথাবার্তা বলছে। আমার মনে হয় ওরা ঝাড়খন্ডে, ছত্তিস্‌গড়, ওড়িশা, অন্ধ্রে সরে যাবে (এক পা আগে দুপা পিছে - বলেটলে)। তারপর সিপিএম কি করে, সেটা দেখার। পারবে কি ঐ অট্টালিকাওয়ালা নেতাদের সরিয়ে দিতে ? পঞ্চায়েতের দুর্নীতি সরিয়ে রাস্তা-জল-বিদ্যুত-ইস্কুল দিতে ?
    সেটা করা আজকের সিপিএম-এর পক্ষে শক্ত।
    আজ জয়দেব খুব বার খাইয়েছে সিপিএমদের। এটা যদি সিপিএমএর একাংশের মত হয় (সিপিএমএর আজকাল লবি)- তাহলে আশা কম।
  • shyamal | ১৯ জুন ২০০৯ ১৬:৫৮405062
  • কল্লোল নকশাল তথা মাওবাদীদের সঠিক অ্যানালিসিস করেছে। সত্তরের দশকে যা হয়েছিল, এখন তার থেকে ব্যতিক্রম নয়। এদের টানেল ভিশনের ফলে বাস্তবকে দেখতে পায়না।
    এদের উদ্দেশ্য ভাল, অর্থাৎ মানুষের উন্নতি করা, সে বিষয়ে দ্বিমত নেই। কিন্তু পদ্ধতি আর মানুষকে লেবেল মেরে দেওয়া, ওমুক শ্রেনীশত্রু বলে, এগুলো নির্বুদ্ধিতার পরিচয় দেয়।

    পুলিশ গাধার মত বহু আদিবাসীকে পুলিশবিমুখ করেছে। তার কারণ এদের ঠিক ট্রেনিং নেই। কোন গ্রামে মাওবাদী ঢুকলে সেখানের কোন মানুষ, যে মাওয়ের নাম পর্যন্ত শোনেনি আর ঐ লুকিয়ে থাকা মাওবাদীর বন্ধু নয়, দেখা গেল পুলিশের হেফাজতে গেল। পুলিশ ভাবল এ নিশ্চয় কিছু লুকাচ্ছে, আর তার নামে দেশদ্রোহীতার লেবেল লাগাল। এর পর অবশ্যই সে, তার আত্মীয় বন্ধু সবাই পুলিশের বিরুদ্ধে যাবে।

    এটা কিন্তু পুলিশ করে গাধা বলে, এজন্য নয় যে তাদের মাওবাদীদের ওপর বেশী রাগ কোন অন্য গুন্ডার থেকে। সেরকম হলে ভদ্রলোকও বাদ পড়েনা। কিছুদিন আগে সল্ট লেকে একটি সাইবার ক্যাফে থেকে কেউ একটি ইমেইল পাঠায় যে ওমুক জায়গায় ( বোধ হয় বিধানসভায়) বোমা রাখা আছে। পুলিশ সহজেই সাইবার ক্যাফেটিকে খুঁজে পায়। এখন কমনসেন্স বলে যে সাইবার ক্যাফের মালিক ব্যবসা করতে বসেছে। তার পক্ষে এ কাজ করা প্রায় অসম্ভব। কিন্তু পুলিশের ওপর চাপ আসছে কিছু দেখানোর। তাই তারা ঐ ক্যাফের মালিক ও এক মহিলা কর্মীকে জেলে পুরে দিল। সবচেয়ে ফানি হল তাদের বিরুদ্ধে দেশের প্রতি ষড়যন্ত্রের অভিযোগ।
  • Arpan | ১৯ জুন ২০০৯ ১৭:৩৪405063
  • কল্লোলদার পোস্টের লাস্ট লাইনটা বুঝিনি। প্লিজ হেল্প!

    হার্মাদ বসুর লেখায় পড়লাম সরকারের কাজে পার্টি নাক গলাবে না, পার্টির কাজে সরকার। তিনি কি দিবাস্বপ্ন দেখছেন! কখনো কোন দেশে এমনটি হয়েছে?
  • Partho | ১৯ জুন ২০০৯ ১৭:৪৫405064
  • A person who is not a communist before the age of thirty is heartless, but if he remains a communist after thirty he is brainless.
  • ranjan roy | ১৯ জুন ২০০৯ ১৭:৫৪405065
  • ভীমপুরের কয়েক কিমি পেছনে মাওবাদীরা পুলিশবাহিনীর ওপর আক্রমণ শুরু করেছে, গুলির লড়াই শুরু হয়ে গেছে।
  • arjo | ১৯ জুন ২০০৯ ১৭:৫৮405066
  • আমিও একটা কনস্পিরেসি থিওরী দিয়ে যাই। চীনের সাথে বর্ডার টেনসন যত বাড়বে মাওবাদীরাও এদিক ওদিক দু চারটে লোককে শহীদ করে দণ্ডকারণ্যে পালাবে।
  • Samik | ১৯ জুন ২০০৯ ১৮:০৪405067
  • কলকাতা টিভির কোনও ওয়েবসাইট আছে?
  • r | ১৯ জুন ২০০৯ ১৮:০৮405068
  • কলকাতা টিভি উঠে গেছে।
  • Suvajit | ১৯ জুন ২০০৯ ১৯:০৯405070
  • আইবিএন বলছে মাওবাদীদের টপ লিডাররা (কিষানজী সহ) আলরেডি পালিয়ে গেছে (কিংবা গা ঢাকা দিয়েছে)।
  • Du | ১৯ জুন ২০০৯ ২০:০৩405071
  • মাওবাদীরা অনেক বেশি অর্গানাইজড আর রুথলেস। ঠিক পুরোনো নকশালদের মত ভাবলে ভুল হবে।
  • r | ১৯ জুন ২০০৯ ২০:২২405072
  • তিন জায়গায় তফাৎ:

    এক, যেটা নিয়ে নকশাল আন্দোলনে প্রচন্ড তর্কবিতর্ক ছিল এবং চারুবাবু সমালোচনার মুখে পড়েন। কি অস্ত্র ব্যবহার করা হবে। চারুবাবু অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে ছিলেন। এখন মাওবাদীরা ইন্ডিয়ান আর্মির ট্রেনিং ব্লুপ্রিন্ট নিয়ে নিজেদের ওয়ারফেয়ার ট্যাকটিক্স সাজায় প্লাস যাবতীয় দামী অত্যাধুনিক অস্ত্র।

    দুই, এরা আর্বান গেরিলা ওয়ারফেয়ারের ধারকাছ মাড়ায় না। অন্তত: এখনও পর্যন্ত। একটা সুনির্দিষ্ট করিডোরে কাজ করে চলেছে যে করিডোরটা ভারতের দরিদ্রতম অঞ্চল, মূলত: আদিবাসী অধ্যুষিত অরণ্য অঞ্চল। ফ্র্যাঞ্জ ফ্যানঁর থেকে মাও-তে বেশি বিশ্বাস করে। নাকি পল পট?

    তিন, পার্সোনালিটি কাল্টের ব্যাপারটা নেই। যে কোনো রুথলেস আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশনের মত। মুখ দেখায় না। ওদিকে পুরোনো নকশাল নেতৃত্বের বেশির ভাগ মোটামুটি চেনামুখ, আন্দোলন শুরু হওয়ার অনেক দিন আগে থেকেই।
  • Ishan | ১৯ জুন ২০০৯ ২১:০২405073
  • শুধু গাম্বাটপনায় কোনো তফাত নেই।
  • Ishan | ১৯ জুন ২০০৯ ২১:২৮405074
  • ওদিকে জয়দেববাবু লড়বার এবং/অথবা মরবার ডাক দিয়ে দিয়েছেন। যাকে যা ক্যালানোর সে তো সিআর্পি/গ্রে হাউন্ড/মার্কিন সাম্রাজ্যবাদের ধামাধরা কেন্দ্রীয় সরকারই করতে চলেছে। উনি লড়বার বা মরবার চান্স কোথায় এবং কিভাবে পাবেন বোঝা গেলনা।

    আসলে ফ্যাশন করে এসব আবেগময় লেকচার দিতে হেবি ভাল্লাগে। যখন নিজের লড়ার বা মরার কোনো চান্স নাই। :)

    আরেকটা ব্যাপারও হেবি লাগে। অন্যেরা ক্যালালে এনারা "হাতে অস্ত্র কেন নেবে? দেশে কি আইন আদালত নেই?' বলে প্রশ্ন তোলেন। সংবিধান বহির্ভূত টুত ইত্যাদি অনেক কথা বলেন। আর নিজেরা আইনী বেআইনী বিভিন্ন পন্থায় "লড়লে' সেসব বোধহয় মরিয়া জনতার মার। এঁদের কি আইন আদালত জোটেনা?
  • Arpan | ১৯ জুন ২০০৯ ২১:৩০405075
  • ডামডাম ডাওয়াই।
  • Suvajit | ১৯ জুন ২০০৯ ২১:৪৭405077
  • এই স্কিমটা আমি বিমান বাবুর কাছ থেকে শিখেছি।
    যখন সিপিয়েম তৃনমুলকে ক্যালায়:
    ১। দুদলের মারপিটের ডেফিনিট খবর হলে: তৃনমুল এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে চাইছিলো, জনগন এর বিরোধীতা করেছেন।
    ২। একা সিপিয়েমের ক্যালানোর ডেফিনিট খবর হলে: ব্যাপারটা বিস্তারিত জেনে প্রতিক্রিয়া দেব।
    ৩। সিপিয়েম সমর্থক দুষ্কৃতিরা ক্যালালে (মানে ডেফিনিট সিপিয়েম বলতে পারা যাচ্ছে না): ওদের আভ্যন্তরীন দলীয় কলহ।
    ৪। কে ক্যালালো মিডিয়া ঠিক বলতে পারছে না (শুধু ক্যাল খাওয়া তৃনমূলের লোকেরা সিপিয়েমের নাম করছে): পারিবারিক বিবাদ।

    এটা এখন তৃনমূলও রপ্ত করে নিয়েছে।

    এই স্কিমটা আমি আমার মতো করে প্রজেক্ট ম্যানাজমেন্টে কাজে লাগাই।
  • . | ১৯ জুন ২০০৯ ২১:৫১405078
  • এইসব জয়দেব বসুর মত লোকেদের ও শাস্তি হওয়া উচিত, এই রকম উল্টোপাল্টা লেখার জন্য।
    ইশানের প্রশ্নটা ভয়ংকর ভাবে সত্যি, আইন আদালতের তাহলে কি প্রয়োজন?
  • Samik | ১৯ জুন ২০০৯ ২২:৩৩405079
  • একটি ল্যান্ডমাইন ফেটেছে। হতের খবর জানি না, আহত হয়েছে কিছু পুলিশ।
  • Ishan | ১৯ জুন ২০০৯ ২৩:২৮405081
  • অভিযান কি চলছে? কোনো খবর পাইনা কেন?
  • Arpan | ১৯ জুন ২০০৯ ২৩:৫৫405082
  • আরে এরা বিপিও কর্মী নাকি! রাতেরবেলা অভিযান চলবে!
  • Samik | ২০ জুন ২০০৯ ০৯:২৯405083
  • অভিযান চলছে। মাওরা নাকি লালগড় থানার কাছে এসে জড়ো হয়েছে।

    কাল রাতের খবর। এখন কী হয়েছে জানি না।
  • kallol | ২০ জুন ২০০৯ ১৩:৩১405084
  • অপ্পন - আমার শেষ লাইনে বোঝাতে চেয়েছিলাম সেদিনের ভরভরা রাও, সেদিনের/আজকের আজিজুল, আজকের মাওবাদী.... গম্বাট থেকেই যায় নানা নামে নানা চেহারায়।
  • I | ২০ জুন ২০০৯ ২২:৩৪405085
  • আদাশোলে মাওবাদীরা পাল্টা মার দিয়েছে। জোর গুলির লড়াই। পুলিশ-প্যারামিলিটারি রিট্রিট করেছে। পাঁচজন পুলিশ আহত।
    মনে হয়, মাওবাদীরা যৌথ বাহিনীর অভিযান ভালোভাবে ট্র্যাক করছে। হেলিকপ্টার নেই, তবুও। যেখানে উইক লিংক পাচ্ছে, সেখানেই অ্যাটাক করছে।

    কিষান্‌জী খুব বাজে বাংলা বলেন। হিন্দিও।
  • ranjan roy | ২০ জুন ২০০৯ ২২:৩৯405086
  • একজন সিআরপি মারা গেছে।
    পুলিশের বক্তব্য যে চারজন মাওবাদী আহত, দুজন মারা গেছে,কে সংবাদমাধ্যম খুব একটা গুরুত্ব দিচ্ছে না। কারণ কোন বডি পাওয়া যায় নি।
    মাওবাদী সূত্র বলছে--- কিষেনজী রণক্ষেত্রে আছেন, ওদের কোন ক্ষয়ক্ষতি হয় নি।
  • Arpan | ২০ জুন ২০০৯ ২২:৫৯405087
  • আরে কল্লোলদা, ওটা না। তোমার ১৯ জুনের ৪:৪৮ PM-এ করা পোস্টের লাস্ট লাইন।
  • a | ২০ জুন ২০০৯ ২৩:৫৭405088
  • আমার একটা কোচ্চেন আছিল। প্রভীন কুমার বলছে ছত্রধর মাহাতোকে পেলেই ধরবে। এদিকে মাহাতো তারপরে স্টারানন্দের এক্সক্লুসিভ ইন্টার্ভিউ দিয়েছে। তো, এথিকালি কি স্টারানন্দের উচিত নয় মাহাতোর পজিশন disclose করা বা এই ইন্টার্ভিউ এয়ার না করা? জনগণের (গুরুর) কমিটির মত কি?
  • h | ২১ জুন ২০০৯ ০৭:৩২405089
  • জনগণের কী মতামত আমি জানি না। আমার মতামত হল, সাংবাদিকদের পেশায়, তাদের সোর্সের নিরাপত্তার থেকে আর বড় কিছুই হতে পারে না। সাংবাদিকদের কাজ সরকার কে সাহায্য করা নয়, তার কাজের বিবরণী দেওয়া ও তার উপরে সাধারণ্যে সুস্থ রাজনৈতিক বিতর্ক তৈরী করা। আমাদের বাংলা মিডিয়া এতটাই পোলারাইজড, যে এই ধরণের নাগরিক দায়িঙ্কÄ পালনের, নেবারহুড ওয়াচের ভূমিকা তাদের কাছ থেকে আশা করা যাচ্ছে। এটা এম্বেডেড সাংবাদিকতার এবং তাদের গড়ে তোলা রাজনৈতিক সংস্কৃতির ব্যর্থতা।

    কারোর হয়ে কথা বলার অধিকার আমার নেই, তবু আন্দাজে বলতে পারি, এই ভয়ানক দিন দেখার জন্য কল্লোলদা, ডিডি দারা জেলে যান নি,বছর তিরিশেক আগে। আমরা অনেকেই আমাদের জীবনের সেরা সময়টা রাজনীতিতে দি ই নি, এই মৃত্যুলীলা দেখার জন্য। টিভি তে মৃত্যু আর অস্ত্রের আস্ফালন আর মিলিটারি স্ট্র্যাটেজি যখন বিনোদনে পরিণত হয়েছে, সমাজ যখন যুযুধান শিবিরে বিভক্ত তখন আরেকটু ভাবনা চিন্তা সম্ভব হলে করুন।
  • shyamal | ২১ জুন ২০০৯ ০৯:০৪405090
  • সাংবাদিক যদি তার সোর্সকে নিরাপত্তা না দিতে পারে তবে সে কোন খবরই পাবেনা। তাই এটা তার কাছে আইনের চেয়ে বড়।
    কিছুদিন আগে নিউ ইয়র্ক টাইমসের এক মহিলা সাংবাদিক তাঁর সোর্সের নাম বলেননি বলে জাজ তাকে কয়েক মাসের জন্য জেলে পাঠিয়েছিল। তিনি জেল খেটে এলেন কিন্তু সোর্স ডাইভালজ করেননি।
  • Ishan | ২১ জুন ২০০৯ ০৯:৫৪405092
  • বেশি কথা বলতে ভাল্লাগছেনা। হনুকে ডিটো দিয়ে গেলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন