এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাবাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    Abhyuday Mandal
    অন্যান্য | ০১ ফেব্রুয়ারি ২০১০ | ১১২৩৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • M | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ১৭:১২433518
  • আঁচে সাদা তেল বা বাটার দিন, রসুন দিয়ে নাড়ুন চারুন, লম্বা করে ব্রকলি,বেবি বিনস, বেবি কর্ন, বেবি পিস আর আগে থেকে সিদ্ধ করে রাখা মাসরুম দিয়ে হালকা নেড়ে চেড়ে গোলমরিচ আর নুন দিয়ে নামিয়ে নিন।

    স্টিকি রাইস তৈরী করুন,ন্যুক তুং(ইহা একপ্রকার সয়া স্যস)ফোঁটা ফোঁটা করে রাইস বোলের উপর ফেলুন।

    এবার চপ স্টিক দিয়ে রাইস একবার আর সব্জি একবার করে মুখে পুরুন।

    শেষ ঘরাৎ করে ঢেকুর তুলবেন না।একদম নয়।
  • dd | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ২২:২১433519
  • একটি পিকিউলিয়ার আন্ডাকারীর বৃত্তান্ত

    এটি আজ রাঁদলাম।

    (১) ছটা ডিম সেদ্দো করুন
    (২) আলাদা করে ভাজুন একটা প্যাঁজ+ গোটা দশেক লাল লংকা+ তাওয়ায় সেঁকে নিন দেড় চামচ ছোলাড্ডাল। এদের সাথে অ্যাড করেন এক চামচ করে পোস্তো আর ধনে,আর আদ কাপ নার্কেল বাটা। সবটা মিক্সিতে ভালো করে বেটে নিন। অল্প সল্প জল দিতি পারেন।
    ৩) ঠিকাছে? এইবার প্যানে তেল গরম করে প্যাঁজ ভাজুন (দুটো কি তিন্টে)
    (৪) তাতে দ্যান চাট্টে টমাটম
    (৫) এট্টু নেড়ে চেড়ে ঐ পেস্টটা দ্যান।
    (৬) জল দ্যান, লুন দ্যান।
    (৭) ডিম গুলান দ্যান, একটু রান্ন করে নামিয়ে দিন।

    এইসব খেয়ে টেয়ে বাড়ীর সবাই হতবাক। খারাপ ক্ষি ভালো লাগলো কেউ কিছু কইলো না। আম্মো না। বোঝাই গ্যালো না, এম্নি দুর্বোধ্য টেস্ট।

    এই হতভম্ব এগ কারী স্বচ্ছন্দে শ্বশুরবাড়ীর লোগেদের দিতি পারেন।
  • Du | ১৩ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪২433520
  • পরদিন বোঝার চান্স আছে।
  • Jhiki | ১৫ ফেব্রুয়ারি ২০১০ ০৯:২১433521
  • ব্রকলি'র রেসিপি আম্মো চাই, M যেটা বললেন তাতে একটু ময়দা/কর্ণলাওয়ার গুলে মিশিয়ে ফোতলে যে রান্না হয় তাকে এদিকে 'চাপ চই' বোলে। আরো কিচু মজাদার রেসিপি থাকলে please দিন। fridge এ চারটে ব্রকলি গজগজ করছে। ছেলের কথা ভেবে তার বাবা carrefour থেকে আর তার ন্যানি আন্টি local বজার থেকে দুতো করে ব্রকলি নিয়ে এসেছে! এদিকে ছেলের পেট খারাপ, তার মা তাকে শুধু দাল-চাল এর পতলা কিচুরি খাইয়ে রখছে!
  • Jhiki | ১৫ ফেব্রুয়ারি ২০১০ ০৯:২৩433522
  • ব্রকলি'র রেসিপি আম্মো চাই, M যেটা বললেন তাতে একটু ময়দা/কর্ণফ্লাওয়ার গুলে মিশিয়ে ফোটালে যে রান্না হয় তাকে এদিকে 'চাপ চই' বোলে। আরো কিছু মজাদার রেসিপি থাকলে please দিন। fridge এ চারটে ব্রকলি গজগজ করছে। ছেলের কথা ভেবে তার বাবা carrefour থেকে আর তার ন্যানি আন্টি local বজার থেকে দুটো করে ব্রকলি নিয়ে এসেছে! এদিকে ছেলের পেট খারাপ, তার মা তাকে শুধু ডাল-চাল এর পাতলা খিচুরি খাইয়ে রাখছে!
  • a x | ১৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৪433523
  • দুই রকমের রান্না সাধারণত করে থাকি ব্রকোলি দিয়ে। একটা হল যে কোনো পাস্তা দিয়ে আরেকটা স্টার ফ্রাই গোছের।
    পাস্তার জন্য পাস্তা সেদ্ধ করুন, ভালো হয় যদি স্প্রিংএর বা শেলের বা নলের এইসব শেপের পাস্তা হয়, তাতে সসটা ধরে রাখবে গায়ে গায়ে। আলাদা করে রু বানান। রু মানে ঐ ময়দা, মাখান, নুন/গোলমরিচ দুধে গুলে আঁচে রেখে একটা সাদা সস বানান।
    এবার মাছ, মাংস, চিংড়ি যা চান তাকে একটু টমাটো, রসুন, উনুনের ওপর সেঁকা বেলপেপার (লাল কমলা সবুজ যেকোনো) এইসব, সঙ্গে চাইলে হাজারো একটা হার্ব - পার্সলে, থাইম হ্যানত্যান দিয়ে ঘাঁটাঘাঁটি করুন। এবার সবগুলোকে এক করুন একটা পাত্রে। ওপরে দিন চেডার বা পার্মেসান চিজ গ্রেট করা, দরাজ হাতে দেবেন কিন্তু। বেক করতে দিন, ৩৫০ তে ৩০ মিনিট মত।
    এইটা চাইলে ঐ রু'র বদলে ক্যাম্পবেলের নানারকম সুপ দিয়ে করতে পারেন- ক্রীম অফ মাশরুম, ক্রীম অফ চিকেন এইধরনের সুপ দিয়ে।

    স্টার ফ্রাইএর জন্য ব্রকোলি বাদে আরো নানারকম শীতের সবজি, আড়ে আড়ে কাটা স্ট্রীপের মত চিকেন, বীফ, পর্ক কিম্বা চিংড়ি। যদি পান তো কিছু পাইন নাটস্‌ দিতে পারেন। খুব গরম তেলে পেয়াঁজ ভেজে এগুলো দিয়ে নাড়তে থাকুন, একটু রসুন, একটু ভিনিগার, লঙ্কাগুঁড়ো, সয়া সস। সব সব্জি গুলো'ও আড়ে কাটবেন, মানে কাটাটা একটা অ্যাঙ্গেলে, তাতে বেশি এরিয়া এক্সপোসড হবার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হবে।
  • a x | ১৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৫433524
  • মাখন*
  • a x | ১৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৭433526
  • ওহো ঐ ঘাঁটাঘাঁটি করুন মানে আগুনের ওপর কড়াইতে, এমনি এমনি না। সেদ্ধ হতে একটু বাকি এই স্টেজ অবধি।
  • Arijit | ১৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৭433525
  • এট্টু সর্ষেবাটা দিয়ে ব্রকোলি আর ছোট ছোট মাছের ঝাল ঝাল তক্কারি খেতে বেশ ভালো।
  • a x | ১৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২০433528
  • হ্যাঁ আর কি করা যায় ব্রকোলি দিয়ে? ফুলুরি বানাতে পারেন। বেসন গুঁড়ো, একটু চালের গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো এক চিমটে, নুন, লংকা গুঁড়ো এইসব দিয়ে মাখা মাখা করে ব্রকোলি ছাঁকা তেলে ভেজে খিচুড়ি দিয়ে খান।
  • rimi | ১৫ ফেব্রুয়ারি ২০১০ ১৯:২৮433529
  • ব্রকোলির বিলিতি আচার:

    এইটা বানানো খুব সহজ, কিন্তু একটা প্যাঁচ আছে। ব্রকোলি কাটতে হবে খুব ছোট্টো করে, যাতে ঝিরি ঝিরি বৃষ্টির ফোঁটার মতন দেখতে হয়। তেমন কাটা ফুড প্রসেসর ছাড়া সম্ভব নয়। এই আচার এক পার্টিতে খেয়ে এমনই মুগ্‌ধ হয়েছিলাম যে শুধু এইটা বানানোর জন্যেই একখান ফুড প্রসেসর কেনা হল।

    যা হোক, বানানো খুব সহজ। ব্রকোলি ঝিরি ঝিরি বৃষ্টির মতন কেটে রেড ওয়াইন ভিনিগারে ভিজিয়ে রেখে দাও এক রাত। তারপরের পরিমাণ মতন নুন চিনি মিশিয়ে (যাতে আচারের মতন স্বাদ হয়) এক মুঠো সেঁকা চিনে বাদাম ছড়িয়ে দাও। বাস আচার তৈয়ারী।
  • dd | ২১ ফেব্রুয়ারি ২০১০ ১২:০১433530
  • patatas bravas

    দেখুন মালটা পাতি আলুভাজা আর টমাটমের সস। তাও খে' দেখুন।

    (১) আলু গুলান রে কিউব কেরে কেটে এট্টু সেদ্দো করে আচ্ছা করে ভাজুন। আমি আবার চার ব্যাচে ভাজলাম আর একবার গোলমরিচ,এক বার চিলি ফ্লেক, একবার অরেগ্যানো আর একবার পার্স্লে গুঁড়ো দিয়ে ভেজে মিশিয়ে দিলাম।
    ক্ষি বুদ্ধি !

    (২) সস।
    প্যাঁজ+ রসুন+শুগনো লংকা খুব অল্প আঁচে ভেজে (খ্যামতা থাকলে অলিব অয়েলে)তুলে রাখুন।

    ঐ ত্যালে দ্যান ক্যাপ্সিকাম।
    আরো দ্যান গুচ্ছের টমাটম।
    স্লাইট চিনি দ্যান। ঐ প্যাজ/রসুন/লংকার পেস্টটা দ্যান।
    ঢিমে আঁচে ফোটান।
    জল আর কর্‌ব্‌ন ফ্লাওয়ার দ্যান। লুন।
    ব্লেন্ড করেন। ছাঁকেন। খান।

    যখন অতিথিরে কইলাম এটি একটি স্প্যানিশ রান্না তখন আবেগে তার চোখে জল এসেগেছিলো। ঘিয়ে ভাজা দেশীদের চমকে দিতে পারবেন। তবে এন আর আইরা পোক্তো মানুষ, ওর কাতর হবেন্না, এক কামড় দিয়েই কইবেন "ও:, সাইথ স্পেনের রান্না ততো ভাল্লাগে না, সেবার ভেনেজুএলাতে ...."
  • dipu | ২১ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩৬433531
  • :-))))
  • dd | ২১ ফেব্রুয়ারি ২০১০ ১৭:০১433532
  • হ্যাঁ হ্যাঁ, মনে পরেছে। উপরিউক্ত সসে ওর্সেস্টায়ার সস, টমাটো কেচাপ আর টাবাস্কো ও দিয়েছিলাম।

    সে যাগ্গে। আপ্নেরা হারিরা খেয়েছেন ? খান্নি ? অ্যামন ক্ষি নাম পজ্জন্তো শোনেন্নি? বড্ডো পিছিয়ে পরেছেন। ইইস।

    ইটি মরোক্কোর খাবার।
    খুব,খুব স্লো ও ও ও রান্না।

    (১) আড়াইশো গ্রাম কিমা +প্যাঁজ+আদা+ এক চিমটে হলুদ+ বেশ খানিকটা ধনেপাতা+ শুগনো লংকা, এক তাল মাখম দিয়ে অল্প আঁচে ভাজুন। এই মিনিট পাঁচেক
    (২) এইবার দ্যান তিন চাট্টে টমাটম, আবার পনেরো মিনিট মিহি করে রান্না
    (৩) এইবার দ্যান তো প্রায় দেড় লিটার জল+ প্রায় এক কাপ মুশুরীর ডাল। ফোটান
    (৪)ফুটলো? তো এক্কেবারে সিমে দ্যান। দু ঘন্টা, ইয়েস, দু ঘন্টা নিজের মনে রাঁধতে দ্যান।
    (৪) দ্যান সেদ্দো নুডল(বা ভার্মিসিলি) আর এক খাবলা মটরশুঁটী। ঐ, মিনিট দশেক মাঝারী আঁচে। জলটা শুকিয়ে ন্যান।
    (৫) দুটো ডিম, ফেটিয়ে, লেবু চিপে ঢেলে দ্যান। এক মিনিট পর নামান,

    আমি খ্যালাম পাউ দিয়ে। বীয়ার ও ছ্যালো।
  • tkn | ২১ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৩১433533
  • নামের মধ্যে "hurry" আর কাম হবে আড়াই ঘন্টায়?? ডিডিদা!!! নামটা পাল্টালে হয় না? এই যেমন.... ঢিমেতা... বা আর কিছু? :-))
  • kk | ২১ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৬433534
  • আরে আমি কালই পাটাটাস ব্রাভাসের রেসিপি দেখছিলাম। একেই বলে টেলিপ্যাথেটিক যোগাযোগ।
  • Jhiki | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৭433535
  • আমাকে কেউ বেশ ভালো একটা বাঙালী নিরামিষ ভোজ এর মেনু দিতে পারবেন? মানে কেউ ডেকে নিরামিষ খাওয়ালে যে খাবারগুলো খেয়ে বিশেষ গাল দেবেন না সেইরকম কিছু খাবার এর লিস্ট চাই।
    আমি একটা বানিয়েছি:
    ছানার পোলাও
    বেগুনী
    নারকেল দিয়ে ছোলার ডাল
    ধোকার ডালনা
    পটলের দোলমা
    একটা তরকারী (কিসের?)
    খেজুর-আমস্বঙ্কÄ(?)-টম্যাটোর চাটনি
    মিষ্টি

    এইরকম কিছু menu list আপনাদের কারোর থেকে পেলে ভালো লাগবে।
  • kd | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৪৬433536
  • সে কী? ""ছানার পোলাও'' তো লিস্টির তলায় যাবে!
    ""পনীর পোলাও'' হ'লে অবিস্যি আলাদা কথা।
  • Arpan | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৪৯433539
  • বিশেষ কেউ গাল দেবে না মানে? বুইলাম না।
  • dipu | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৪৯433537
  • কাঁচা পেঁপের চাটনি করবেন। হেবি খেতে হয়।
  • kd | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫১433540
  • শুক্তো আর এঁচোড়ের ডাল্‌না যে বাদ গ্যালো!
    আর পাঁপড়-ভাজা! চাটনি কী দিয়ে খাবো, অ্যাঁ!

    এই সেদিন যে এক ছ্যাদ্দোবাড়ি খেয়ে এলুম। ফেরার সময় বামুনবিদেয়ও পেয়েছি। :)
  • Arpan | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫৩433541
  • লাবড়া/ছ্যাঁচড়া।

    এ ছাড়া নিরামিষ মেনু ইনকমপ্লিট।

    তাছাড়া এঁচোড়ের ডালনা দিব্যি ঢুকে যায়। আলু-কড়াইশুঁটি দিয়ে ফুলকপির ডালনাও। আর লম্বা করে কাটা বেগুনভাজা। রাধাবল্লভী।
  • san | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫৪433542
  • আলুপোস্ত, আলুদ্দম, আলুভাজা এইসব কোথায় গ্যালো?
  • san | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫৭433543
  • আলু-পালক, মেথি-আলু, আলু-জিরাও করতে পারেন, অবশ্য এরা ঠিক বাঙালি রান্না নয়, কিন্তু খেতে ভাল :-)
  • Arpan | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫৯433544
  • তালে আর বেবিকর্ন-মাশরুম আর বিটভাজাই বাদ যায় কেন? আর পনির বাটার মশলা? ;-)
  • Jhiki | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:০০433545
  • ওটা পনীর পোলাও ই।
    শ্রাদ্ধ নয় দাদা, গৃহপ্রবেশের পুজো।
    আর বলবেন না, আমার বন্ধু-বান্ধবীরা ভীষণ মাংসাসী প্রাণী। ঘাস-পাতা খেলে তাদের জাত যায়!
    আবার বাড়ীতে পুজো হলে আমিষ খেতে/খাওয়াতে আমার একটু (কু?) সংস্কার এ বাধে।
  • san | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:০২433546
  • তাইলে চাট্টি দুব্বোঘাসের চচ্চড়ি, অশ্বত্থপাতার বড়া, আর ব্যাসনে ভাজা জবাফুল ?
  • . | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:০৩433547
  • এই তো। এটা একটা পছন্দের কাজ পেয়েচি। :-)

    বাসমতি চালের ভাত
    শুক্তো
    বড়ি দিয়ে লালশাক ভাজা
    আমকাসুন্দি
    ছোলা নারকেল দিয়ে কচুর শাক
    নারকেল দিয়ে ছোলার ডাল
    আলুর ঝুরিভাজা
    লম্বা বেগুনী
    মোচার ঘন্ট
    এঁচোড়ের ডালনা
    ধোঁকার ডালনা
    ছানার ডালনা
    আমের চাটনি
    পাঁপড়
    মিষ্টি দই
    নতুন গুড়ের কাঁচাগোল্লা
    গরম পান্তুয়া
  • Jhiki | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:০৬433548
  • . বাবু, বা:
  • dipu | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:০৭433550
  • ফুটকির লিস্ট পছন্দ হল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন