এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৪২৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 96.*.*.* | ২১ আগস্ট ২০১২ ২১:৪০517321
  • হনুর বাংলা পড়লেই বোঝা যায় বেসটা কত স্ট্রং। প্রায় কংক্রিটের গাঁথুনি যারে কয় :)
  • | 116.*.*.* | ২১ আগস্ট ২০১২ ২১:৫০517322
  • শিবু দা জি টকে এসো।
  • h | 127.*.*.* | ২১ আগস্ট ২০১২ ২২:০৬517323
  • শিবু দা, ছাত্র রা। তোমার কাছে মাইরি কাঁচা প্রশ্ন আশা করিনি।

    কিন্তু এই কেস টা কি ভালো হল, তিন জন সিপিএম এর ঝগড়া থামাচ্ছে একটা তিনোমূল? হায় হায়। শিবুদা তুমি মাইরি এর একটা বিহিত করো, জিটকে ;-)
  • | 116.*.*.* | ২১ আগস্ট ২০১২ ২২:১০517325
  • আরে না রে বাবা অন্য বিষয় ঃ))
  • h | 127.*.*.* | ২১ আগস্ট ২০১২ ২২:১০517324
  • এটা তুমিও জানো আমিও জানি, ক্লাসে গিয়ে তিনোমূল কে ভোট দিতে বলা বা সিপিএম এর সম্মেলনে যেতে বলা বা বাচ্চাদের বার খাইয়ে ন্মুক্তাঞ্চলে নিয়ে যাওয়া আর মানুষের ইতিহাসের বা কারেন্ট অ্যাফেয়ার্স এ অলটারনেটিভ ভ্যারসন গুলো সম্পর্কে অবহিত করার মধ্যে ডিফারেন্স আছে।

    ইংরেজি শব্দ ব্যবহার করি, যাতে শমিক এর সুবিধে হয়।
  • S | 109.*.*.* | ২১ আগস্ট ২০১২ ২২:১১517327
  • চানক্য তো শিক্ষক ছিলেন। রাজনীতি পড়িয়ে রাজার রোষের সম্মুক্ষিন হয়েছিলেন - সিরিয়ালে দেখেছিলুম বলেই তো মনে পড়ছে।
  • h | 127.*.*.* | ২১ আগস্ট ২০১২ ২২:১১517326
  • নিন্দে মন্দ খারাপ জিনিস না, এই আমি তোর গোয়ালিয়র বদলির সুযোগ নিয়ে অনেক নিন্দে করেছি।
  • | 24.*.*.* | ২১ আগস্ট ২০১২ ২২:১৩517328
  • আব্বে 'মহিলা বলে শরৎবাবুকে টেনে খেলাতেন' মানে??
  • h | 127.*.*.* | ২১ আগস্ট ২০১২ ২২:১৪517331
  • রাজা ছাত্র ছিলেন এইটা ইতিহাসে খুব বেশি সময়ে হয়েছে বলে মনে পড়ছে না। চাণক্য প্রভাবশালী কনসালটান্ট মাত্র।
  • h | 127.*.*.* | ২১ আগস্ট ২০১২ ২২:১৪517330
  • রাজা ছাত্র ছিলেন এইটা ইতিহাসে খুব বেশি সময়ে হয়েছে বলে মনে পড়ছে না। চাণক্য প্রভাবশালী কনসালটান্ট মাত্র।
  • h | 127.*.*.* | ২১ আগস্ট ২০১২ ২২:১৬517332
  • জার্মেন গ্রীয়ার তো তখনো লেখক হন নি, তাই তোমাকে না টেনে শরৎ বাবু কে টেনে খেলাতেন।

    আর নজ্জা পাওয়ার কি হল, আমাদের মা মাসিরা অনেকেই শরৎ বাবুকে খুব ভালো বাসতেন, বলা যায় না, সিপিআই হাউজহোল্ডে ঐটে হয়তো তাঁর বাংলা সিরিয়ালসম্ভাবনাপূর্ণ মুক্ত আকাশ ছিল।
  • | 116.*.*.* | ২১ আগস্ট ২০১২ ২২:১৮517333
  • আমি কিছু মিস করি নি বোধি দা। সব পড়েছি। সত্যমেব জয়তে থেকে ****। ঃ))

    এই শুক্রবার আমরা বসছি কিন্তু।
  • Sibu | 84.*.*.* | ২১ আগস্ট ২০১২ ২২:৪৫517334
  • এইটা তুই কি কইলি হনু, ছাত্ররা ঠিক করবে কোনটা পার্টি ক্লাস আর কোনটা পড়ানো!! তুই সিওর কখনো ছাত্তর ছিলি না। অবিশ্যি তোর স্কলারশিপ দেখে মনেই হয় তুই যখন পেট থেকে পড়েছিলি তখন পেছনে একটা ডিগ্রীর চোতা গোঁজা ছেল। যাউগ্গিয়া।

    দ্যাখ, ক্লাসে ভোট দেবার কথা বললে সেটা তো খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেস। কিন্তু ধর গোডেল'স থিওরেম পড়াতে গিয়ে যদি কেউ লজিক অ্যাজ এ কনস্ট্রাক্ট অফ ল্যাংগুয়েজ নিয়ে আলুচান্না করে, কি এম্পিরিওক্রিটিসিজম থেকে অ্যারিস্টটলিয়ান লজিকের বিরুদ্ধে লেনিনের ডায়াট্রাইব নে কথা কয়, তো সেইটারে কি কইবি? ছাত্তরদের জিগালে কি হবে তোরে কই। টিচার যদি পোচ্চুর নাম্বার দেয় তো সে ভোটের কতা কইলেও ভগবান। টিচার যদি কিপ্পুস হয় তো - শালা লেনিন কয়েচে, পলিটিক্স মারানোর আর জায়গা পাও না!!
  • siki | 96.*.*.* | ২১ আগস্ট ২০১২ ২২:৫৯517335
  • রোগাপ্যাংলা মানুষের ঠ্যাং তুমি টেনো না হনু, জানোই তো নিজের মোমেন্টাম ... কোথায় হার্লে আর কোথায় পাতি পালসার। :)
  • | 127.*.*.* | ২১ আগস্ট ২০১২ ২৩:০৮517336
  • তোমার আমাকে আওয়াজ দিও না। কিন্তু সত্যি ঘটনা। আমরা যেবারে মাধ্যমিক দিলাম সেবারে জহওর লাল নেহুরু কত তম জন্ম শত বার্ষিকী ছেল। গাঁথিয়ে ছিলুম ইম্প রচনা হিসাবে।আর রচনা এল 'তোমার আদর্শ স্থানীয় মানুষ'। অত বুদ্ধি ছেল না সিপিএম র টিচার হলে ঘন্ট পাকিয়ে দেবে। ওনাকে 'আদর্শ' করে নামিয়ে দিলুম। তা মিথ্যে কথা বলব না নম্বর ভালো ই পেয়েছিলুম। ঃ))
  • PT | 213.*.*.* | ২২ আগস্ট ২০১২ ০০:০৮517337
  • @h
    কেলাসে গিয়ে পাটির কথা বলা মোটে ভাল কাজ না সেটা মানি। কিন্তু এই লাইনে কথা শুরু হয়েছে অন্য কারণে - সরকার বদলের জন্য তিনমূলের সঙ্গে মিটিন সেরে বাইরে এসেই ঝপাং করে নিরপেক্ষ মানবাধিকার কর্মী হওয়া যায় কি?
  • Lama | 127.*.*.* | ২২ আগস্ট ২০১২ ০০:১২517338
  • ব্রতীন, গান্ধী-নেহেরু নিয়ে চাপ নেই। সিপিয়েম টিচার যদি ঘন্ট পাকানোর চেষ্টা করে, তাহলে 'দেশদ্রোহী' বলে একটু চেটে দিলেই হবে।
  • | 233.*.*.* | ২২ আগস্ট ২০১২ ০৪:২৬517339
  • আরে লামা তখন এত জানতাম নাকি সবাই কেই মহাপুরুষ বলে মনে হত। ঃ))
  • h | 127.*.*.* | ২২ আগস্ট ২০১২ ০৬:১৬517341
  • হ্যাঁ ছাত্ররাই ঠিক করবে বলে মনে করি, কারণ স্কুল বা কলেজ কর্তৃপক্ষ ঠিক করলে প্রচুর আলফাল হয়। কন্ট্রোলে অফিসিয়াল ছাপ্পা পড়ে।

    এই যেমন বর্ধমানে ২০০৯ এর পরে, একজন ইকোনোমিক্স না পোলিটিকাল সায়েন্স এর মাষ্টার কে ক্যাল খেতে হয়েছে, মার্ক্স এর রেফারেন্স দিতে গিয়ে। তবে হ্যাঁ এইবার ছাত্র রা যদি বলে মার্ক্স এর নাম শুনলে মারবো, বা অন্য এক্সস্ট্রীমে, নিৎশে পড়ালে ইংরেজি বা দর্শন টিচার কে কেলিয়ে পাট পাট করে দেবো তাহলে অবশ্য মুশকিল।

    তবে একটা প্রচার মূলক পড়ানোর সময়ে ছাত্র যদি বাধা দেয়, আর ডিবেটে যদি অ্যাকটিভলি এনগেজ করে তাহলে অন্যায় দেখি না। ক্লাস টেন নাগাদ একটা ক্লাসে আমাদের 'অরূপরতন'/'শাপমোচন'/'রাজা' এর একটা তুলনামূলক আলোচনা করছিলেন একজন পরে নারীবাদী হিসেবে বিখ্যাত হওয়া অধ্যাপিকা। বক্তব্য ছিল, 'সুদর্শনা' চরিত্রটা স্ব-অভিমানে পূর্ণ, অতএব সুরঙ্গমা চরিত্রটাকে রবীন্দ্রনাথ কাউন্টার পয়েন্ট হিসেবে এনেছেন, যেখানে রাজার কাছে 'নিবেদন' ই সব। তো আমি বল্লাম এইটা রবীন্দ্রনাথ খুব বাজে করেছেন, কারণ যে লোক টা চন্ডালিকা লিখছেন, রক্তকরবীর নন্দিনী লিখছেন, মায় নটীর মত চরিত্র করছেন, সেই রবীন্দ্রনাথ সুদর্শনার প্রতি এই পক্ষপাত করে খুব ই ছড়িয়েছেন,মহিলা বিরোধী কনজারভেটিজম কে প্রশ্রয় দিয়েছেন। ভদ্রমহিলা হেবি খচে গেলেন, বল্লেন তোমার এই স্ব-অভিমানের জন্য তোমার কোনদিন কিসু শেখা হবে না।
    সে অভিশাপ অক্ষরে অক্ষরে ফলেছে।

    অতএব রাজনইতিক প্রচার শুধু না, মাষ্টারমশাই-দিদিমনি দের সঙ্গে ছাত্র ছাত্রীদের যদি ডিবেটের সম্পর্ক না থাকে হেবি চাপ। কর্তৃপক্ষ নাক না গলনাঐ ভালো।

    আর এপিডিআর-মানবাধিকার কর্মী দের সম্পর্কে আমার অবস্থান হল, ওঁদের নিজেদের ক্রেডিবিলিটির ক্ষতি হয়েছে হয়তো কিছু টা, নতুন রাজনৈতিক শক্তির সঙ্গে দূরত্ত্ব বজায় একটা সময় না রাখতে পারায়, মাওবাদীদের এজেন্ডা ওনাদের এজেন্ডা কোথাও কোথাও এক হয়েছে, মমতাকে মানবাধিকার সচেতন নেত্রী হিসেবে কিছুটা ক্রেডিবিলিটি ধার দিয়েছেন বাই অ্যাসোসিয়েশন, এই পর্যন্ত বলা তাও টেনে টুনে যেতে পারে, কিন্তু মমতার উত্থানের জন্য বা স্বইরাচারের লক্ষন দেখানোর জন্য এপিডি আর কে অবজেকটিভলি স্পিকিং দায়ী করা যায় না। তাহলে লিবেনেখ্ট, রোজা লুক্সেমবার্গ স্পার্টাকাস সংগঠন আর বড় এস পি ডি পার্টি র মধ্যেকার ডিবেট কে, হিটলারের উত্থানের কারণ হিসেবে বলতে হয়।
    স্থান ও সময় নির্বিশেষে তুলনা জিনিসটা আকাডেমিক ইতিহাসে চলেনা, তবে আমরা তো আর আকাডেমিক ইতিহাস করছি না, ব্লগিং করছি।
  • h | 127.*.*.* | ২২ আগস্ট ২০১২ ০৬:১৯517342
  • সরি সুরঙ্গমার প্রতি পক্ষপাত, সুদর্শনার বিরুদ্ধে পক্ষপাত।
  • | 127.*.*.* | ২২ আগস্ট ২০১২ ০৬:২৮517343
  • ওফ সক্কাল ৬ঃ১৬ বোধি দা যা একটা নামালো। টোটল টোটল!!
  • Sibu | 84.*.*.* | ২২ আগস্ট ২০১২ ০৬:৩২517344
  • দাঁড়া, দাঁড়া। ছাত্তরেরা ডিবেট করতে পারবে না এ কথা তো আমি কই নাই। ডিবেট করা আর কি পড়ানো যাবে বা যাবে না, এইটা ঠিক করা কি এক জিনিষ হইল?

    আরে ক্লাসে ডিবেট কত্তে না পারলে তো আমিই ঝাড় খেয়ে যেতাম। মাস্টারের সাথে তক্কো না কল্লে আমার বলে ভাত হজম হত না।

    আর কর্তৃপক্ষই বা কে ঠিক করে দেবার মাস্টার কি পড়াবে না পড়াবে? একটা মোটের ওপর সিলেবাস কর্তৃপক্ষ ঠিক করে দেন, বাট দ্যাটস ইট। তাপ্পর ডিটেলে কি বলা হবে না হবে সেটা মাস্টার বলুক। ছাত্তর যদি তোর মত ক্যালিবান হয় তো ডিবেট করুক। কিন্তু মাস্টারের পড়ানোর টপিকের ওপর মতামত দিতে হলে সেটা পাস করার পরে হোক।

    আর মমতার উত্থানের জন্য এপিডিআর দায়ী কিনা সেটা অন্য প্রশ্ন। এখানে প্রশ্ন হল মমতাকে উর্দ্ধবাহু হয়ে সাপোট দিয়ে ওঁরা নিজেদের (গনতান্ত্রিক শক্তি হিসেবে) ক্রেডিবিলিটির ক্ষতি করেছেন কিনা। তো সেটা তো তুমি আমার সাথে একমত হচ্ছ, যে করেছেন।
  • | 127.*.*.* | ২২ আগস্ট ২০১২ ০৬:৩৪517345
  • জয় মা। থুড়ি বাবা নারদ। ঃ))
  • Ishan | 60.*.*.* | ২২ আগস্ট ২০১২ ০৭:৪৭517346
  • এপিডিআর কবে মমতাকে সাপোর্ট করল একটু তথ্য টথ্য দিয়ে জানালে ভালো হয়।

    মানে, আমি এটা চ্যালেঞ্জ করার জন্য বলছিনা। হয়তো দিয়েছে। আমি জানিনা। তাই তথ্য চাইছি।
  • কল্লোল | 230.*.*.* | ২২ আগস্ট ২০১২ ০৮:০৭517347
  • পিটি।
    এপিডিআর থেকে কাউকে ভোট দিতে বলা যায় না। সেটা এপিডিআরের সংবিধান বিরোধী।
    কিন্তু এপিডিআরে এমন মানুষ আছেন, যিনি মাওবাদীদের সমর্থন করেন, আবার এমন মানুষও আছেন যিনি মনে করেছিলেন ২০১১র ভোটে বামফ্রন্টের বিরুদ্ধে ভোট দেওয়া উচিৎ।
    এঁরা সকলেই কমন মিনিমাম প্রোগ্রামে একমত হয়ে এপিডিআরে। তাহলে এঁরা এদের ব্যাক্তিগত রাজনৈতিক মতামত রাখবেন কোথায়? এপিডিআরের বাইরে যে কোন ফোরামে, এপিডিআরের মুখপত্র না হয়ে।

    হনু, শিবু, পিটি,
    আমি যেটা বলতে চাইছিলাম। ধরা যাক, কোয়ান্টাম মেকানিক্সের ক্লাসে, সিঙ্গুর নিয়ে কথা বলা যাবে কি? মনে হয় যাবে না। তা বলে শিক্ষক (যিনি ধরা যাক সিপিএম সমর্থক, কি, সদস্য) পার্টির সভায় সিঙ্গুর নিয়ে বক্তৃতা করতে পারবেন না? তাতে কি দ্বিচারিতা হবে?

    আমাদের সকলেরই নানান মুখ আছে। প্রোফেশনাল পরিচয়, সামাজিক একজন (বাবা/মা, পুত্র/কন্যা, বন্ধু ইত্যাদি), রাজনৈতিক পরিচয়, জাতীয়তার পরিচয়, ধর্মীয় পরিচয়। এগুলো জলবিভাজিকা নয়, কিন্তু গুলিয়ে ফেলাটা মোটেও কাঙ্খিত নয়।
  • Ishan | 60.*.*.* | ২২ আগস্ট ২০১২ ০৮:১০517348
  • রাশিয়ার চিঠিতেই হবে, দাড়িদাদু লিখেছিলেন, আমরা নিজেদের লোভের জন্য দায়ী করি যন্ত্রকে, মাতলামির জন্য শাস্তি দিই তালগাছকে, মাস্টারমশাই নিজের অক্ষমতা ঢাকার জন্য ছাত্রকে বেঞ্চিতে দাঁড় করিয়ে রাখেন। ইত্যাদি। ভোটে হারার জন্য দায়ী করি হয় বৈজ্ঞানিক রিগিং নয় এপিডিআরকে, এইটা বাদ গিয়েছিল। :)

    বইটা যদ্দুর মনে পড়ছে, সত্যিই রাশিয়ার চিঠি। তাইলে তো আয়রনির চূড়ান্ত।
  • j | 230.*.*.* | ২২ আগস্ট ২০১২ ০৮:৪৮517349
  • কিন্তু "ফ্যাসিবাদের প্রতিমাস্বরূপিণী" ( ঋণ : অশোক মিত্র) কে জেনেশুনে সমর্থন করার জবাব কি ?

    উত্তর নাই .... আছে শুধু প্রতিপ্রশ্ন
  • কল্লোল | 230.*.*.* | ২২ আগস্ট ২০১২ ০৮:৫১517350
  • শিবু, পিটি,
    তোমরা ৩৪ বছর ধরে বামফ্রন্টকে ভোট দিয়েছো, সমর্থন করেছো। তার মানে কি বামফ্রন্টের খারাপ কাজের জন্য তোমরা দায়ী?
    পিটি তো নন্দীগ্রামে গুলি চালানোর ও বুদ্ধ ভট্টাচার্য্যের তাই নিয়ে সাফাইয়ের ঘোর বিরোধী। অথচ আজও সিপিএম সমর্থক - এটা কি দ্বিচারিতা?
    আমি তো মনে করি না।
  • Sibu | 118.*.*.* | ২২ আগস্ট ২০১২ ০৯:২৬517353
  • কল্লোলদা,

    প্রশ্নটা এপিডিআর মমতার অপকর্মের জন্য দায়ী কিনা নয়। প্রশ্ন হল গনতন্ত্রের পাহারাদার হিসেবে তারা ক্রেডিবল কিনা। মমতার মত স্বৈরাচারীকে সাপোর্ট করার জন্য এপিডিআরকে এই ব্যাপারে ততটা ক্রেডিবল ভাবা যাচ্ছে না, সরি।

    এপিডিআরের মেম্বারেরা মমতাকে সাপোর্ট করেছে, এপিডিআর করে নি, এটা বিশ্বাস করতে হলে বড্ড নাইভ হতে হয়। যদি দেখা যায় একটা সংগঠনের একটা মেম্বারেরা ওভারহোয়েলমিংলি (ইনক্লুডিং দেয়ার পাবলিক ফেসেস) মমতাকে সাপোর্ট করছে, তাহলে সেই সংগঠন ডি-ফ্যাক্টো একশন হল মমতাকে সাপোর্ট করা। সেটা অস্বীকার করতে হলে এসএফআই বা সিটু সিপিএমের সমর্থক, এটাও অস্বীকার করতে হয়।

    তো এখন কিষেনজী ও আরো দু-চাট্টে ঘটনার পর এপিডিআর হয়তো মমতা সম্পর্কে স্ট্যান্ড বদলেছে। কিন্তু সেটা বড্ড বিবৃতি স্তরে। যদি এপিডিআর কখনো নিজের পায়ে দাঁড়িয়ে কোন গুরুত্বপূর্ণ প্রো-ডেমোক্র্যাসি কিছু করে দেখায় তখন অবশ্যই নতুন ভাবে ব্যাপারটা ভেবে দেখব। কিন্তু আপাততঃ এপিডিআরের ডেমোক্র্যাটিক ক্রেডেনশিয়াল আমার কাছে খুব একটা গ্রহনযোগ্য না।
  • ranjan roy | 24.*.*.* | ২২ আগস্ট ২০১২ ০৯:২৭517354
  • সোশ্যাল সায়েন্সের ফিল্ডে আলোচনা এড়িয়ে গিয়ে ভালো পড়ানো যায় না বলেই আমার ধারণা। তবে এ'ব্যাপারে ব্যালন্স রাখার জন্যে শিক্ষক নিজের ব্যাখ্যা ছাড়া অল্টারনেটিভ ব্যাখ্যাগুলোর সঙ্গে(বাম বা ডান যাইহোক) ছাত্রদের পরিচয় করিয়ে দেবেন--এটাই কাম্য।
    প্রো রণধীর সিং এর মতে নিজের বায়াসটাও সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়া ভালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন