এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭২৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • !! | 133.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:০৭658752
  • খসড়া তাহলে দেওয়া হয়েছিল। আগে তো সেটাও গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল।
    খসড়া দেওয়া হলে সেটার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবেই, বিশেষ করে এমন একটি দলের সরকারকে যাদের প্রগতিশীল বলে কেউ দাবী করবে না।
  • অগত্যা টাইমস্ট্যাম্প - | 125.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:০৯658753
  • কাট ওয়ান ~~~

    Name: Ishan

    Date:21 Feb 2015 -- 08:57 AM

    "লেজুড়বৃত্তির সন্ধানে ক্ষমতাশালী দলের কাছে খসড়া-টসড়া পাঠিয়ে প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করেছিল" -- এটা কে করেছিল আগে প্রমাণসহ জানানো হোক।

    Name: PT

    Date:21 Feb 2015 -- 09:00 AM

    দ্যাখ কান্ড।
    কে খসড়া পাঠিয়েছিল কোথায় সে তথ্যের জোগান-ও আমাকে দিতে হবে? এই খসড়া নিয়ে কত শত বাইটের ব্যবহার হয়েছে সে তো আপনার কাছেই নথিভুক্ত আছে।

    =====================
    কাট টু ~~~~

    Name: pi

    Date:25 Feb 2015 -- 01:42 PM

    আপনি নিকে লিখেছেন আমরা প্রিয়পাত্র হবার চেষ্টায় খসড়া পাঠিয়েছিলাম বলে আপনার কাছে খবর আছে। এটার জবাব চাইছি, জবাবটা দিন।

    Name: PT

    Date:25 Feb 2015 -- 01:45 PM

    "আমরা" মানে?

    Name: pi

    Date:25 Feb 2015 -- 01:57 PM

    আগে জবাব দিন কোন সূত্রে কী খবর আর কীভাবে কে প্রিয়পাত্র হবার চেষ্টাআ করেছে।

    খসড়া কারা পাঠিয়েছে, সবই জানেন। তারপর ঐ প্রশ্নটা, দুঃখিত, বলতে বাধ্য হচ্ছি, ন্যাকামি মনে হচ্ছে।

    Name: PT

    Date:25 Feb 2015 -- 02:00 PM

    যাচ্চলে! এখন "আমরা" থেকে অবস্থান বদলালেন মনে হচ্ছে!!
  • অতঃপর | 125.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:১১658754
  • এমন স্থিতধী, বক্তব্যে অবিচল ব্যক্তিত্বকে যে বা যারা কাঁচাখিস্তি মারে, সে বা তারা অবশ্যই প্রকারান্তরে বিজেপির ইসে শক্ত করছে।

    কোই শক?
  • bibek w/o ananda | 11.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:০০658755
  • এ কেবল দিনে রাত্রে, জল ঢেলে ফুটো পাত্রে .......
    ......
    অথবা সেই "মা খু চিহল ও পঞ্জম হস্তম" ঃ)
  • ranjan roy | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:০৯658756
  • কি যন্ত্রণা!
    খসড়া তো লুকিয়ে চুরিয়ে নিশীথরাতে পাঠানো হয় নি। খসড়ার বিভিন্ন পক্ষ নিয়ে গুড গভর্নেন্সের জন্যে কোনটা কাজের বা কোনটা তত কাজের না-- এ নিয়ে গুরুর পাতায় প্রকাশ্যে বিতর্ক হয়েছে। অনেক গুরু-মহাগুরু-চন্ডাল বিভিন্ন বিষয় নিয়ে মতামত দিয়েছেন, যেমন ই-গর্ভনেন্স।
    এখানে সোজাসুজি প্রশ্ন করা হচ্ছে পিটি-কথিত আরোপিত উদ্দেশ্যটির সত্যতা নিয়ে।
    একটি আইনীমতে বিজয়ী নতুন সরকার। ইলেক্শন বাম আমলে। কোন ভোট দিতে আটকানোর অভিযোগ নেই। এমন একটি ইলেক্শন জনগণের বিপুল ভোটে জিতে যে সরকার এল তার কাছে গুড গভর্নেন্সের জন্যে আবশ্যক কর্তব্য হিসেবে একটি খসড়া পাঠানো কি per se কোন অস্বাভাবিক অপরাধ? বিশেষ করে যখন সেইসরকারের আজকের চেহারা ফুটে ওঠেনি?
    কিন্তু পিটি অভিযোগ করেছেন যে সবাই জানে (অর্থাৎ
    বাজারে) যে ওই খসড়াটি 'লেজুড়বৃত্তি' ও 'প্রিয়পাত্র' হবার সন্ধানে পাঠানো হয়েছিল।
    স্পেসিফিক জানতে চাওয়া হচ্ছে কে বা কে কে 'লেজুড়বৃত্তি' বা 'প্রিয়পাত্র' হবার জন্যে এটি পাঠিয়ে ছিল বা কী স্বার্থসিদ্ধি করেছে? খবরের উৎস কী? স্পেসিফিক প্রমাণ কী?
    এও বলা হল যে আগে তিনোর পয়সা নিয়ে গুরু চালানোর অভিযোগ মিথ্যা প্রমাণিত। তাহলে?
    পিটি যথারীতি প্রশ্নটি এড়িয়ে গিয়ে গোলপোস্ট সরিয়ে --খসড়া কারা পাঠিয়েছিল সে তো গুরুর পাতাতেই আছে বলে বাইটের পর বাইট খরচ করছেন। যদিও আদৌ তা জানতে চাওয়া হয় নি। উনি বাংলা বোঝেন না এমন তো নয়।
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৪১658757
  • এইতো RR-ও প্রত্যাশিত পথে এসে গিয়েছেন-তা ঐ বুদ্ধবাবুর লেজুড়বৃত্তি কর্লে "লাভ" হয় সেই প্রসঙ্গে কিছু অমৃতবাণী?
  • সিকি | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৫১658758
  • সবই প্রেক্ষিত। বুঝলে কিনা। নইলে একটু আগে আরেকজন কারুর পোস্ট পড়ে যে খসড়া দেওয়া হয়েছিল কিনা, সেটাও নাকি "গুলিয়ে" দেবার চেষ্টা করা হয়েছিল? এখন তাঁর কাছ থেকে এ সংক্রান্ত বক্তব্যের সপক্ষে সোর্স চাইলে কে জানে তিনিও "মা-বাপ" তুলে গালাগাল দেবার ক্ষমতা জাহির করবেন কিনা।

    নন্দীগ্রাম নিয়ে এখনও অনেকের অনেক অঙ্গে টাটানো ব্যথা হয়। স্পেশালি সেই সব মিথ্যে রিপোর্ট নিয়ে। নন্দীগ্রামের সেই রাত। তো, এই প্রসঙ্গে গুরুর একটি আপিশিয়াল স্ট্যান্ড আছে। তখন বারকয়েক রিপিট করা হয়েছিল, তারপরে পুরনো লোকে হয় তো ভুলে গেছে, আর নতুন লোকে হয় তো সেটার ব্যাপারে জানে-ও না। আরেকবার মনে করিয়ে দিই।

    নন্দীগ্রামের অপারেশনটি হয়েছিল সমস্ত মিডিয়াকে অনেক বাইরে আটকে রেখে। কাউকে ঢুকতে দেওয়া হয় নি তার ত্রিসীমানায়। সরকার চায় নি মিডিয়াতে অপারেশনের বিস্তারিত কোনও ফুটেজ এভিডেন্স হিসেবে থাকুক। এর আগে সিঙ্গুরে মিডিয়াকে ছবি তুলতে দিয়ে সরকার যথেষ্ট বেকায়দায় পড়েছিল। তাই নন্দীগ্রামে সরকার সেই রিস্ক আর নেয় নি। তো, এভিডেন্স যেখানে রাখতে দেওয়া হয় নি, সেখানে গুজব ছড়াবেই। সেটা গুজব কি সত্যি, সেটা প্রমাণ করা যাবে না কোনওদিনও, কারণ, প্রমাণ নেই। প্রমাণ থেকে যায় শুধু গ্রামবাসীদের বিক্ষিপ্ত বয়ানে, হাসপাতালে ভর্তি হওয়া লোকগুলোর বোবা চাউনিতে - সেই নিয়েও কিছু লেখা বেরিয়েছিল তখন।

    এর পরেও, কিছু লোক দাবি করেন, ব্যারিকেড আর নিষেধাজ্ঞা সত্ত্বেও তাঁরা রাতের অন্ধকারে নন্দীগ্রামে ঢুকেছিলেন, এবং অপারেশনের এক ভয়ংকর রূপ তাঁরা দেখেছিলেন। তাদেরই একজন সৌমিত্র বোস, গুরুতে লিখেছেন। অনেকে নিন্দে করেছেন - চালকে বিরিয়ানি বানানো হয়েছে ইত্যাদি। তো, এ ব্যাপারে গুরুর বক্তব্য এটুকুই, প্রমাণ যেখানে কিছুই নেই, সেখানে যেটুকু ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা পাওয়া গেছে, সেটুকুই ছাপা হয়েছে। যদি কারুর মনে হয় সেটা মিথ্যে, অসত্য, আসলে অন্য কিছু ঘটেছিল, লিখে দিন এখানে, নিতান্ত খাজা বাংলা না হলে বুলবুলভাজায় তুলে দেওয়া হবে। তারপরে অনন্ত ডিবেট তো রয়েইছে। কোনটা গুজব, কোনটা সত্যি, তাই নিয়ে আরও বুলবুলভাজা বেরোতেই পারে।

    কত বছর যেন হয়ে গেল? ছ বছর? আজ পর্যন্ত কিন্তু অন্য ভার্সন জানিয়ে কোনও লেখা জমা পড়ে নি। বিশ্বাস করুন, গুরুচন্ডালি নামক সাইটটির কোনও রাজনৈতিক বায়াসনেস নেই। অন্য ভার্সন জমা পড়লেই ছাপিয়ে দেওয়া যেত। কিন্তু জমাই পড়ে নি।

    তবে চ্যালেঞ্জটা এখনও খোলা রয়েছে। গুরুর সিবিআই ডাকার ক্ষমতা নেই। আপনারা আপনাদের বিচারবুদ্ধি অনুযায়ী যা মনে হয় লিখুন, "নিতান্ত খাজা বাংলা" না হলে, সেটা তুলে দেওয়া হবে।

    কিলিয়ার?
  • pi | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৩০658759
  • 'খসড়া তাহলে দেওয়া হয়েছিল। আগে তো সেটাও গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল।
    '

    কোথায় কীভাবে খসড়া দেওয়া হয়নি বলে গুলিয়ে দেওয়া হয়েছিল ?
    এর আগে আরেকটা প্রশ্ন পেণ্ডিং, জে উ র ভিসিকে সরিয়ে কারা কী 'কার্যসিদ্ধি' করেছিল ?

    জবাবগুলো চাই। না দিয়ে নতুন প্রশ্নে গেলে সেটাও এই লিস্টের সাথে জোড়া হবে।

    আর আপনাদের দুজনের জ্ঞাতার্থে, এই খসড়া প্রথম দিন থেকেই সাইটে রয়েছে। তার লিং বহুবার বহু প্রসঙ্গে দেওয়াও হয়েছে। কে কবে লিখতে শুরু করলেন আর খসড়া দেওয়া হয়নি র মত স্টেটমেন্ট গুলো দিয়ে নিজেদের আর হাস্যাস্পদ করবেন না।

    নিন, এবার উত্তরগুলো দিন। সাথে প্রিয়পাত্র হবাঅর চেষ্টা সংক্রান্ত খবর নিয়ে প্রশ্নটাও রইলো।
  • ranjan roy | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৩২658760
  • পিটি,
    কথা না ঘুরিয়ে ঠিক যে কথাটি আমি বলেছি সেটুকুতেই থাকুন। বুদ্ধবাবুর কথা যে বলেছে তাকে বলুন।
    আপনি যা বলেছেন সেই বেসিসে আপনাকে প্রশ্নটি করেছি, স্পেসিফিক উত্তর দিন।

    আর নন্দীগ্রামে যদি সব আইনমাফিক হয়েই থাকে তো সিবিআই কেন কিছু পুলিশ অফিসারের শাস্তির দাবি করছে? এটা কেউ বুঝিয়ে দেবেন?

    আর সিপিএম রাজ্য নেতৃত্ব স্পষ্ট করে বলেছেন ওঁরা বুদ্ধবাবুর খসড়ার ভিত্তিতে আম জনতার কাছ থেকে সাজেশন চাইছেন। কোথাও লেভির গল্প নেই। লেভি দিলে সেই জনতা আম না হয়ে খাস হয়ে যায়।
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৩৬658762
  • "বুদ্ধবাবুর কথা যে বলেছে তাকে বলুন।"
    আপনার সুবিধে মত হাটের মাঝ থেকে কথা বেছে নিয়ে তার ব্যাখ্যা চাইবেন এতো বড় রঙ্গ ....!!
  • pi | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৩৮658763
  • প্রশ্নগুলোর উত্তর দিন। জবাব না থাকলে সেটা স্পষ্ট করে লিখে দিন এবং প্রত্যাহার করুন।
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৩৯658764
  • আপনি একটি প্রশ্নের জবাব দেননি, কাজেই অন্যের কাছ থেকে উত্তরের আশা কইরেন না।
  • news | 125.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৪৪658765
  • ওদিকে দিল্লি দুর্দশার পর বিজেপি ঘুরে দাড়ালো আসামে রাজ্য জোড়া মিউনিসিপাল ইলেকশন এ। ঝাড়খন্ডের পর অসম - বাংলার সীমানায় আগত, বিহারে কি হবে দেখা যাক।
    http://www.ndtv.com/india-news/after-delhi-debacle-bjp-sweeps-important-elections-in-assam-739084
    যেমন হরিয়ানা, মহারাষ্ট্র, ঝাড়খন্ডের পরে দিল্লি হয় তেমন দিল্লির পরে অসম ও হয় - স্বাভাবিক এত বড় দেশে এক রাজ্যের প্রভাব অন্য রাজ্যে পড়ে না ।
  • pi | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৫১658766
  • খসড়া পাঠানোর তালিকায় আমার নাম ছিল। আপনি অভিযোগ করেছেম খসড়া পাঠিয়ে লোকজন প্রিয়পাত্র হবার চেষ্টা করেছে বলে খবর আছে। আমি এই অভিযোগের সত্যতা নিয়ে জানতে চাই। এক্কেবারে পার্সোনালি নিয়েছি আমি। উত্তর দিন। অন্য কারুকে নিয়ে কোন প্রশ্নই আমি শুনতে চাই না, আমার দেবার দায়ও নেই। আপনি আমাকে এই উত্তর দেবেন, নাহলে স্পষ্ট করে জানাবেন, লোকজন বলতে আপনি কাদের কথা বলেছেন, কেন বলেছেন।
  • সিকি | 125.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৫২658767
  • অতঃপর তমসাচ্ছন্ন রাত্রি ঘনিয়ে আসে। হলদি নদীর কুমীরেরা সাগরে ফিরে যায়।

    মহাকালের নিরেট পাথরের দেওয়াল চিরে বেরিয়ে আসে অস্ফূট প্রশ্ন, গুমরে মরে দেওয়ালে, দেওয়ালে, সেই অনাদি-অনন্তকালের প্রশ্নঃ

    হু? হু? হু?
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:০১658768
  • pi
    আমি ধরে নিচ্ছি যে প্রশ্নগুলো আপনি আমাকে করেছেন।
    আমি pi-নামে সাক্ষরিত কোন খসড়া চক্ষে দেখিনি। আর খুব সততার সঙ্গে জানাচ্ছি যে pi- যদি আপনার আসল নাম না হয় তাহলে আপনার আসল নামটি কি সেটাও আমার জানা নাই।
  • মহাকাল | 125.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:০৪658770
  • হু? হু? হু?

    হু? হু? হু?

    হু? হু? হু?
  • pi | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:০৪658769
  • আপনি নাকি খসড়াই চোখে দেখেন নি ? একটু আগে বল্লেন না ? ঃ)
    আমার নাম এখানে বহুলোক বহুবার লিখে গেছে ? আপনি জানেন না ? ঃ)
    pi নামে না লিখে যে নাম খসড়ায় গেছে, সেও নাম থেকে প্রশ্ন এলে ( প্রশ্নটা যখন আমারই, তখন সেটা একই থাকবে), উত্তর দেবেন তো ? (আর স্মাইলি দিতে ইচ্ছে করছে না )
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:০৫658771
  • যাচ্চলে-আর কতবার বলতে হবে যে খবরটা বাজারের?
  • তাপস | 126.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:০৬658773
  • পাই এবং অন্যদের সিরিয়াসলি বলছি, এই ভদ্রলোকের কাছ থেকে কোনোরকম সদুত্তর (সৎ শব্দটিকে খেয়াল করবেন) প্রত্যাশা কি এখনো করা হয়? উনি সরাসরি উত্তর দেবেন না, এবং দেবেন না। গুরুতে এসে গুরুর লোকজনকে খিস্তি করবেন, কিন্তু চেপে ধরা হলে সাইড নেবেন।
    আবার এই গুরুতে এসেই আখড়া জমাবেন। আমার আর কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই টাইপ। আর মাঝে মাঝে রঞ্জনদার সঙ্গে ব্যক্তিগত আলাপের ধুও তুল্নবেন।
    ইত্যাদি ইত্যাদি।
    ফলত, এনাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। ফেবু গুরুতে এর চেয়ে অনেক বেশি ও খারাপ ভাবে আক্রমণ হয়। তবে সেখানে যারা এসব করে, তাদের মাথার পেছনে অধিকাংশ সময়ে ডিগ্রির বা কেরিয়ারের হ্যালো থাকে না। কাটানোই ভালো, ফালতু সময় নষ্ট। ঈশেন একটা কল বানিয়ে দিয়েছে, যে যা খুশি বলতে পারে, সে আমিও, উনিও।
  • সিকি | 125.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:০৮658774
  • ঠিক। অতএব ঐ বিনম্রতা কে সাথ ... ইশেন একটা কল বানিয়েছে আফটার অল, যে যা খুশি বলতে পারে। আমিও। :)

    আজকের জন্য আমি এটুকুই বলব। হু গিভস? হু? হু?
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:০৯658775
  • "গুরুর লোকজনকে খিস্তি করবেন,"
    অনততঃ এই কাজটি আমি করিনি।
    তাহলে ধরতে হবে যে "খিস্তি" কারে কয় তা আপনি জানেন না। আর এই সামান্য ফারাকটা যিনি জানেন না বা ইচ্ছে করে গুলিয়ে দিতে চান তাঁকেও সিরিয়াসলি নেওয়ার কিছু নেই।
  • pi | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:১২658776
  • নাঃ, ফেবু গুরুতে তো এরকম সোর্স ছাড়া খবর কেউ দিতে পারেনা। দিলে সে নিজে প্রত্যাহার করে, ক্ষমা চায় বা মোছা হয়। এখানে মোছা হবেনা। কিন্তু সোর্সবিহীন এধরণের ভিত্তিহীন অভিযোগ করে যাবার প্র্যাক্টিসটাকে তোল্লাই দেবারও মানে হয়না।
  • Ekak | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:১৩658777
  • এটা পুরনো উকিলদের চাল। বক্সে থাকা অবস্থায় আইদেন্তিটি আরেকবার মিলিয়ে নেওয়া। হিয়ার অফেন্স ইস দ্য বেস্ট ডিফেন্স।
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:১৪658778
  • সম্পুর্ণ একমত।
    সেই কারণে বুদ্ধবাবুর "লেজুড়বৃত্তি" করলে "লাভ" হয়/হ্যেছে/হয়ে থাকে এই তথ্যেরও সোর্সটা জানানো হোক!
  • pi | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:১৫658780
  • Name: pi

    IP Address : 24.139.221.129 (*) Date:25 Feb 2015 -- 07:04 PM

    আপনি নাকি খসড়াই চোখে দেখেন নি ? একটু আগে বল্লেন না ? ঃ)
    আমার নাম এখানে বহুলোক বহুবার লিখে গেছে ? আপনি জানেন না ? ঃ)
    pi নামে না লিখে যে নাম খসড়ায় গেছে, সেও নাম থেকে প্রশ্ন এলে ( প্রশ্নটা যখন আমারই, তখন সেটা একই থাকবে), উত্তর দেবেন তো ? (আর স্মাইলি দিতে ইচ্ছে করছে না )
  • তাপস | 126.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:১৫658779
  • আরে মোছা হবে না জানেন বলেইl তো এগুলো করে যাচ্ছেন। যাকগে, আমি ফর্মাল পরিচয় করিয়ে দিতে পারি, যদি একে অন্যকে না-জেনে থাকেন। কারো অসুবিধে হবে?
  • সিকি | 125.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:১৭658781
  • হুঁ, সবাই শিখে নিন, খিস্তি কারে কয়।

    দিদির্ভাই খিস্তি নয়। লেজুড়বৃত্তি খিস্তি নয়।

    কিন্তু বুদ্ধের লেজুড়বৃত্তি হল খিস্তি। কাঁচা-নর্দমা হল কাঁচাখিস্তি।

    গান্ডুমি হল বাপ-মা তুলে গালাগালি।

    আলাদা টই খুলতে হবা?
  • Arpan | 125.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:১৮658785
  • সেটাও ধরে নিন, বাজার।
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:১৮658782
  • আমারো ঐ একই প্রশ্নঃ
    বুদ্ধবাবুর "লেজুড়বৃত্তি" করলে "লাভ" হয়/হ্যেছে/হয়ে থাকে এই তথ্যেরও সোর্সটা কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন