এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | ১৬ জুলাই ২০১৩ ১০:২৮150210
  • ধুর, তুমি অর হাতে ইস্পাত, নাম ছিল তার ইভান - এই সব তুলে দাও। ইংরেজিতেই দাও। দশ তো? নাম ছিল তার ইভান আমি ক্লাস থ্রি তে পড়েছি। ইস্পাত একটু পরে। ঠিকি আছে। এ তৈরী ছেলে, কদিন বাদে অর থেকে শিখব।
  • ব্যাং | ১৬ জুলাই ২০১৩ ১০:২৬150209
  • কেলাস ফাইভে বিশ্বজোড়া সব আন্দোলনে প্রবল সমর্থন জানাতে নাকি?
  • Mad-eye Moody | ১৬ জুলাই ২০১৩ ১০:২৪150207
  • কেন? আমরা কী কলেজ পাশটাশ করিনি নাকি?
  • ব্যাং | ১৬ জুলাই ২০১৩ ১০:২৪150208
  • বেচারা বিবি। সাসপেন্স আর নিতে পারছেন না। ঃ-))
  • ব্যাং | ১৬ জুলাই ২০১৩ ১০:২৩150206
  • এদিকে এই ছেলেকে আমি উৎসাহিত করার জন্য ভালো ভালো সব ইউনির আর কলেজের ক্যাম্পাস লাইফের ছবি দেখাতাম। আর বোধ হয় কলেজ অব্দি পৌঁছবে না এই ছেলে।
  • bb | ১৬ জুলাই ২০১৩ ১০:২২150205
  • দ - আপনার আমাকে লেখা পোস্টটা খারাপ লাগল, যা বলার সোজাসুজি বলুন, আমাকে অখুশী করার উদ্দেশ্য থাকলেও পরিষ্কার লিখুন, তারজন্য আমার বর্তমান অব্স্থান বা মানসিকতার কোন সম্পর্কের কোন দরকার নেই।
  • ব্যাং | ১৬ জুলাই ২০১৩ ১০:২১150204
  • দুয়ের দশ বছুরেও বছর দুয়েক আগে খেতে বসে কমিউনিজম নিয়ে এরকম কী একতা কোশ্নো করে সব্বার পিলে চমকে দিয়েছিল। ছোটাই দুটো শব্দে শুধু জানতে চেয়েছিল, "কী খাচ্ছিল?" ঃ-))
  • Mad-eye Moody | ১৬ জুলাই ২০১৩ ১০:২০150202
  • হুম্‌, এ তো মনে হচ্ছে জনগণতান্ত্রিক বিপ্লবেরই পথ ধরবে। ব্যাঙাচির ইমেল আর জিটক আইডিটা দাও তো। লোহা গরম থাকতে থাকতে ইঃ...
  • কৃশানু | ১৬ জুলাই ২০১৩ ১০:২০150203
  • আর তুমি এই ছেলে কি পড়ে না পড়ে তাই নয়ে চিন্তা করছ?
  • ব্যাং | ১৬ জুলাই ২০১৩ ১০:১৮150200
  • তাকে নিয়েই তো সব সিনেমা দেখতে যাই, ব্লাড ডায়্মন্ড থেকে মেঘেঢাকাতারা, সব।
  • a x | ১৬ জুলাই ২০১৩ ১০:১৮150201
  • এই রে টার্কির রেভোলিউশন নিয়ে পলিটব্যুরোর স্ট্যান্ড কী? ;-)
  • ব্যাং | ১৬ জুলাই ২০১৩ ১০:১৭150199
  • *ট্রাইবাল রেভোলিউশন
  • ব্যাং | ১৬ জুলাই ২০১৩ ১০:১৫150198
  • কয়েকদিন ধরেই ইঙ্গিত আসছিল। আমি ধরতে পারি নি। একদিন জিগালো সাইমন বলিভারের টিউটর কে ছিল? আমি বাজে ট্রিভিয়া ভেবে পাত্তা দিই নি। তারপর শুধাল, লেনিন কোন পার্টিতে ছিল। দোষের মধ্যে আমার টাং অফ স্লিপ হয়ে গিয়ে মুখ থেকে বেরিয়ে গেছিল "সিপিএম, মানে সরি সরি, সিপিআই। মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া" সেই শুনে তো হেসে গড়িয়ে কুটিপাটি হয়ে গেল। তারপর বলশেভিক আর কমিউনিজম নিয়ে কীসব জ্ঞানট্যান দিল। আমি আবারও পাত্তা দিই নি।
    তারপর মেঘে ঢাকাতারা দেখতে গিয়ে কীরকম যেন খচমচ করছিল আর সোজা হয়ে বসছিল বারে বারে। তেভাগা আন্দোলন যখন দেখাল, তখন জিগাল "এটাই কি ট্র্স্সিবাল রেভোলিউশন? এটা কি বীরসা মুন্ডা? ভেঙ্কি কি আগের কুইজে এটার ছবিই দেখিয়েছিল?" বাড়ি আসার পথে সলিল চৌধুরি শুনল। সিকি আর অভ্যুর দেওয়া গানগুলো শুনল পরের দিন।
    রোব্বারে দুপুরে খেতে বসে আমাকে খিস্তি শুনতে হচ্ছিল বর আর ভাইয়ের থেকে। ইন্ডিয়ান মুজাহিনদের একটা মেল ইয়ার্কি মেরে ফরোয়ার্ড করেছিলাম বর আর ভাইয়ের আপিসের আইডিতে, তাই জন্য। তারপর সেখান থেকে ইন্ডিয়ান গভর্মেন্টের নজরদারি, আমেরিকার নজরদারি, স্নোডেন ইত্যাদি হয়ে মাওবাদীতে আলোচনাটা পৌঁছনো মাত্রই সে আর থাকতে না পেরে তেড়েমেড়ে নাক গলাল "তুমি কি মাও-ইস্টদের সাপোর্ট করছ? ট্রেন থামিয়ে লোকদের গুলি করাটা কোনো রেভোলিউশন নয়। ঐভাবে রেভোলিউশন সাকসেসফুল হতে পারে না।" তারপর বাস্তিল দুর্গ হয়ে আমেরিকান সেটলার হয়ে মিশর হয়ে টার্কি ঘুরিয়ে এক গাদা জ্ঞান দিয়ে ঐ রেভোলিউশনের স্বপক্ষে প্রবল সমর্থন জানানো কমেন্ট করল।

    আর আমি চোখের সামনে কৃশানু, ব্ল্যাংকি আর কিড়িমিড়ির দাঁত কেলানো মুখ তিনটে দেখতে পেলাম।
  • a x | ১৬ জুলাই ২০১৩ ১০:১৪150196
  • বিটিডব্লিউ। রাস্তা অবরোধ করে বিক্ষোভ এখানেও দেখা গেল। আজ হাইওয়ে ২৮৮ অবরোধ করে প্রতিবাদ হয়েছে ঘন্টাখানেকের ওপর সময় ধরে।
  • netai | ১৬ জুলাই ২০১৩ ১০:১৪150197
  • উঁহু
    তোমার লাল পতাকা যারে দাও---
  • netai | ১৬ জুলাই ২০১৩ ১০:১৩150194
  • হুঁ হুঁ
    সবই নতুন পাবে
  • a x | ১৬ জুলাই ২০১৩ ১০:১৩150195
  • কেন আমি কী করলাম? আমি তো কোনো কার্ড ক্যারি করিনা। তোমার পতাকা যারে ইত্যাদি...
  • কৃশানু | ১৬ জুলাই ২০১৩ ১০:০৯150193
  • তালগাছ দিয়ে মে তাল দিয়েও যে ডাল হয়, এ আমি জম্মে শুনিনি বাপু!!
  • netai | ১৬ জুলাই ২০১৩ ১০:০৮150192
  • মে ঢা তা টা কী?
    মে ডের ঢাল আর তালগাছের ডাল?
  • Mad-eye Moody | ১৬ জুলাই ২০১৩ ১০:০৭150191
  • হ্যাঁ, ব্যাঙের সাথে অক্ষদার ঝগড়াটা বেশ হবে। ইস্পেশ্যালি এখন;-)
  • কৃশানু | ১৬ জুলাই ২০১৩ ১০:০৫150190
  • ও ব্যাংদি, তাহলে আমাদের কেন? তুমি অক্ষদাকে ধরো।
    বাই দা ওয়ে, তুমি কি ওকে ব্যাঙাচিকে নিয়ে মে ঢা তা দেখতে গেছিলে?

    তবে সিরিয়াসলি, আমিও ব্যোমকে গেলাম!!
  • | ১৬ জুলাই ২০১৩ ১০:০৪150189
  • আর ব্যাঙাচি একটা সোনার টুকরো হীরের টুকরো ছেলে তো। কি বুদ্ধি ছেলের।
  • kc | ১৬ জুলাই ২০১৩ ১০:০৩150187
  • বাহ!! কি সুন্দর করে ভাবতে শিখছে কুচোগুলো। খুব ভাল লাগল।
  • Mad-eye Moody | ১৬ জুলাই ২০১৩ ১০:০৩150188
  • ভোর চারটেয় উঠে প্লেন ধরা ভোর চারটের প্লেন ধরার চেয়ে ঢের ভালো। তাও চারটে অবধি ঘুম হয়। ভোর চারটের প্লেন ধরতে হলে রাতের ঘুমের দফারফা হয়। এই যেমন কাতার অ্যারওয়েজের প্লেন ধরতে গিয়ে হইছিলো।
  • | ১৬ জুলাই ২০১৩ ১০:০১150184
  • লুরু অ্যারপোর্টটা বেশ ঝকঝকে তো। কিন্তুক এই ভোর চারটেয় উঠে পেলেন ধরা ........... আকার দুঃখ হাড়ে হাড়ে বুঝছি।
  • Mad-eye Moody | ১৬ জুলাই ২০১৩ ১০:০১150185
  • জ্জিও কমঃ ব্যাঙাচি।

    এ এসএফআই নয়, উঁচুদরের মাওবাদী হবে।
  • a x | ১৬ জুলাই ২০১৩ ১০:০১150186
  • ব্যাঙ্গাচিকে কি উস্কোখুস্কো চুলের কাঁধে ঝোলা কেউ পড়াতে আসে?
  • ব্যাং | ১৬ জুলাই ২০১৩ ০৯:৫৮150183
  • এখনো করে নি। তবে করল বলে। কী জানি, হয়তো সিটুর জঙ্গী লিডার হিসেবেই আত্মপ্রকাশ ঘটবে তার। নয়তো দশ বছরের ছোঁড়া বাপমাকে জ্ঞান দেয় "জানবে, যে দেশের গভর্মেন্ট বা রুলার বুঝে যাবে যে তার সিটিজেনরা রিভোল্ট করতে ভুলে গেছে, সেদেশে রেভোলিউশন হওয়ার কোনো ভয় নেই, সেই দেশে কক্ষনো কোনো ভালো রুলার বা অ্যাডমিনিসট্রেটর আসবে না। ব্যাড অ্যাডমিনিস্ট্রেটরদের থেকে বাঁচার জন্য সিটিজেনদের ওয়ান অ্যান্ড অনলি শীল্ড হল পাওয়ার অফ রেভোলিউশন" !!!! শুনে থেকে ব্যোমকে আছি।
  • Ekak | ১৬ জুলাই ২০১৩ ০৯:৫৪150182
  • ৩ ন সমাধান তার অনেক ভ্যারিয়েশন আছে। ইভেন ন অফ নীল টিকি প্লাস অদ ন অব লাল টিকি অর দ্য অপসিত হলে কী হবে, বা ধরুন প্রতিটা ইনস্ট্যান্স এ রঙ্গীন টিকি দেখে যদি একটা করে টিকি পালায় এবং তার মধ্যে কোনো নীল ও লাল্তিকির পূরস্পরের মধ্যে দেখা হয়ে যায় তাহলে কী হবে এসব ইন্দক্ষিওন ইত্যাদি এপ্লাই কত্তে হবা।
    যদি এইসব হিসেব নিকেশের জন্যে দক্কার হয় বলবেন সিস্টেম বানিয়ে দোবো :)
  • কৃশানু | ১৬ জুলাই ২০১৩ ০৯:৫২150181
  • আমারোতাই মনে হচ্ছে। কাল থেকে তোমাকে আমাকে আর ব্ল্যান্কিডাকে ক্যালাতে চাইছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত