এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | ১৬ জুলাই ২০১৩ ১২:৫৩150300
  • সামগ্রিক ভাবে এ বার পঞ্চায়েত ভোটে মহিলাদের সক্রিয়তা চোখে পড়ার মতো। ৫০ শতাংশ আসন সংরক্ষণের জন্য এমনিতেই মহিলা প্রার্থীর সংখ্যা অন্য বারের তুলনায় বেশি। সেই কারণে মহিলা ভোটারের সংখ্যাও বেশি বলে মনে করছেন অনেকে। মহিলা ভোটাররাও সে কথা মানছেন। যেমন গোঘাটের রঘুবাটি পঞ্চায়েতের ভোটার কল্পনা রায় বলেন, “ঘরকন্না সামলে সকাল সকাল বেরিয়ে পড়েছি ভোট দিতে। গত দু’বার ভোট দিতে আসতে পারিনি। এ বার মনে হল সব দলের প্রার্থীই তো আশেপাশের বাড়ির মেয়ে। ভোটটা না দিলে চলবে কেমন করে?” বর্ধমানের রায়নার বেলসরের আলমা বিবি বলেন, “গ্রামের উন্নয়নের কাজটা মহিলারা ভালই পারবেন। তাই ভোটের দিন সব ফেলে বুথে লাইন দিয়েছি।” মেদিনীপুর সদর ব্লকের বাসিন্দা যমুনা মাহাতো, শ্যামলী করের মতো ভোটারদের মতে, “এ বার প্রচুর মহিলা প্রার্থী। মহিলাদের কাজ করার সুযোগ বাড়বে।”
  • kc | ১৬ জুলাই ২০১৩ ১২:৪৭150299
  • কাজু, মিঞা সাহেবের বাড়ির জায়গার নামটা যে এনক্রিপ্টেড।

    কিন্তু ব্যাঙাচি, স্কুলের বইগুলোও পড়ছেতো নাকি? এত ছোট থেকেই পেকে গিয়ে লাভ নেই। ঃ-)
    আমার কেমন সন্দেহ হচ্ছে যে বেঙিই ওকে দায়িত্ব নিয়ে পাকিয়ে দেবে।
  • sinfaut | ১৬ জুলাই ২০১৩ ১২:৪৬150298
  • টিকটিকি তো চমৎকার প্রাণী। আমার মেয়ের খুব পসন্দ। টিকটিকি মারার উপায় তো বাৎলাতে পারবোনা, তবে শান্তিকেতনের শনিবারের মেলায় কাপড়ের খেলনা পাওয়া যায়, ওখান থেকে একটা নীল টিকটিকি কিনে এনেছিলাম, সেটাকে দেওয়ালে একটা ছবির ফ্রেমের উপর বসিয়ে রাখাতে দেখি আর টিকটিকি বেরোয়না ঐ ঘরে। ট্রাই করে দেখতে পারেন।
  • sch | ১৬ জুলাই ২০১৩ ১২:৪২150297
  • ব্যাং দি ১২ঃ০৮ আহা পড়ে মন ভরে গেল। এইটুকু ছেলের যে বিশ্লেষণী ক্ষমতা যদি ধেড়ে দামড়াগুলোর তার আদ্ধেক থাকতো। একটু খেয়াল রাখুন, আমার মনে হচ্ছে ও অচিরেই বলবে মিছিল করে লোকের অসিবুধে করেও রেভোলিউশান হয় না। আহা সেদিন ঋভুকে গিয়ে ...............
  • Mad-eye Moody | ১৬ জুলাই ২০১৩ ১২:৩৯150296
  • আমি ব্যাঙাচিকে ঘুম ভাঙার গান, ক্যালকাটা ইউথ কয়্যার, অজিত পান্‌ডে আর গণনাট্য সঙ্ঘের সিডিও গিফ্‌টাবো। হেমাঙ্গ বিশ্বাসও।
  • Kaju | ১৬ জুলাই ২০১৩ ১২:৩৮150295
  • মিঞাসায়েবের বাড়ির জায়গাটার কি নাম নাই?
  • san | ১৬ জুলাই ২০১৩ ১২:২৬150294
  • ভাব এসে গেলে কোনোকিছু থেকে বাঁচিয়েই কিছু হবে না।

    ঋভু খুব চমৎকার সেন্সিটিভ ছেলে।
  • a x | ১৬ জুলাই ২০১৩ ১২:২০150293
  • একক ঃ-))
  • cm | ১৬ জুলাই ২০১৩ ১২:১৭150292
  • মঠের কথা জানিনা তবে মিশনে শতকরা ৯০ ভাগ বিপ্লবী ছেলে তৈরি হয়। আড়ংধোলাই পড়লেই সব বিপ্লবী হয়ে ওঠে।
  • cm | ১৬ জুলাই ২০১৩ ১২:১৪150290
  • আমার পছন্দ ঐ ম্যাথস ক্যান বি ফান গোছের বইগুলো। টিটু আন্দ্রেস্কুর গুলো বেশ।
  • byaang | ১৬ জুলাই ২০১৩ ১২:১৪150291
  • একক ঃ-))
  • Ekak | ১৬ জুলাই ২০১৩ ১২:১৩150289
  • এই খেয়েছে ! মঠ-মিশন থেকে বাঁচিয়ে রাখবেন :|
  • cm | ১৬ জুলাই ২০১৩ ১২:১২150287
  • না না আরেকটু উত্তরে।
  • byaang | ১৬ জুলাই ২০১৩ ১২:১২150288
  • তাকে গানটা নিয়ে খুব বেশি গ্রিল করায় সে বিরক্ত হয়ে বলেছে, ওয়ার্ডগুলোর সব মানে বুঝি নি। কিন্তু শুনতে খুব কেমন হচ্ছিল। কেমন মানে টিউনটা শুনে আমার হাত আর পা গুলো কাঁপছিল। কেন হচ্ছিল আমি জানি না। আমাকে বিরক্ত কোরো না।
  • de | ১৬ জুলাই ২০১৩ ১২:১১150286
  • পাকামির জন্য সারাজীবন ঃ))))

    তবে এট্টু -আধটু বই-পত্তর যুগিয়ে দেওয়াকে কি পাকানো বলে? অবশ্য এমনিতেও এদের বাইরের বই পড়ার সময়ই বা কোথায় হয়! সারাদিনই তো স্কুল-কোচিং, গানের-ক্লাস করে কেটে যাচ্ছে।

    এর মধ্যে আবার নানারকম প্রোজেক্ট -- গতকাল দেখলাম ঋতুপর্ণ ঘোষ নিয়ে ডকুমেন্টারি বানাচ্চে -- নানারকম কোলাজ করে, আবার ট্রেলার, ছবির পোস্টার, মাঝে মাঝে নিজেরা আলোচনা করে হ্যান্ডিক্যামে শ্যুট করে সেগুলোকে এককরে -- এতো কিছু এই বয়সে আমাদের ভাবনাতেও আসতো না। দেখলাম এলজিবিটি মুভমেন্ট নিয়েও দিব্বি কথা কয়েছে।

    এরই মধ্যে ক্রাইম এগেইন্স্ট ওম্যান ভার্সাস ওম্যান এমপাওয়ারমেন্ট নিয়ে প্রোজেক্ট বানাতে হবে -- ঐ ভাবেই আলোচনা, তথ্য ইঃ দিয়ে। আমায় বলাতে আমি সোহাইলার লেখা দুটো দিলাম। এছাড়া বেশী হেল্প করতে পারি না -- সময়ই নেই। নিজে খুঁটে খাও বলা ছাড়া উপায় নাই!
  • Kaju | ১৬ জুলাই ২০১৩ ১২:০৯150285
  • এ কি মেঘে ঢাকা তারা এফেক্ট? 'ঢেউ উঠছে কারা টুটছে' শুনে শিশু অনুপ্রাণিত হইয়াছে? বাঃ খুব ভালো।
  • byaang | ১৬ জুলাই ২০১৩ ১২:০৮150283
  • আমি বেশ মাওবাদীদের পক্ষে ঝোল টেনে তাকে একটু বোঝাতে গেছিলাম রাষ্ট্রের দমন ইত্যাদি। তিনি এক থাবড়ায় আমার মুখ বন্ধ করে দিয়েছেন। "রেভোলিউশনারিরা যখন অন্যদের কাছে স্কেয়ারি হয়ে যায়, তখন সেই রেভোলিউশন সাকসেসফুল হয় না। রেভোলিউশনারিদের স্ট্রেংথ হল বাকি সবার সাপোর্ট। কাউকে ভয় পেলে তো তাকে আর কেউ সাপোর্ট করবে না। এরা যা করছে, তাতে লোকে এদের ভয় পাবে, ভালোবাসবে না। সবার সাপোর্ট না পেলে সেটা রেভোলিউশনের ফেলিওর। ঐ জন্য ওরা যা চাইছে, সেটা পাচ্ছে না। ওরা লোককে ভয় পাওয়ানো বন্ধ করুক তাহলেই ওরা পারবে।"
  • Kaju | ১৬ জুলাই ২০১৩ ১২:০৮150284
  • মানে বেলুড়?
  • Mad-eye Moody | ১৬ জুলাই ২০১৩ ১২:০৫150282
  • ঝলক দেখলাম তো - ট্রেন থামিয়ে গুলি চালালে বিপ্লব হয় না ইঃ, ব্যাস আর কী;-)
  • cm | ১৬ জুলাই ২০১৩ ১২:০২150280
  • পশ্চিমপাড়ে
  • Ekak | ১৬ জুলাই ২০১৩ ১২:০২150281
  • আহা খেলাও হবে পড়াও হবে। ছোটবেলায় তো সময় ই সময় :) বাসে-ট্রেনে যাতায়াত। ইস্কুলের রাস্তায়। অফ পীরীয়্ড এ গোগ্রাসে বই শেষ হয়। গরমের ছুটি তে খন্ড খন্ড নাবে।
    এখন তো জীবন স্যান্ডুইচ। রাস্তাতেও আপিসের কল নিতে হয়। বাড়ি ফিরে বাজার। পড়ার সময় কত্ত কম :(
  • byaang | ১৬ জুলাই ২০১৩ ১২:০১150279
  • তাও তো এখনো মাওবাদীদের নিয়ে তার মতামতটা কিড়িমিড়িকে বলি নি। বললে হয়তো কিডন্যাপই করে নেবে।
  • Kaju | ১৬ জুলাই ২০১৩ ১১:৫৯150278
  • কোথায় বাড়ি ছিল আপনার মিঞাসায়েব?
  • Ekak | ১৬ জুলাই ২০১৩ ১১:৫৮150276
  • বড়বয়েসে পাকামি করলে বিপ হবা :)
    বরং এখন ই ভালো-মন্দ-ঠিক-ভুল সব পড়ে নিলে মোটামুটি ১৭-১৮ তে জল গভীর হয়ে যায়। তখন তো পাস্তের্নাক ধরার বয়েস। ২০ পেরলেই একো।
  • cm | ১৬ জুলাই ২০১৩ ১১:৫৮150277
  • আমিও h এর সাথে একমত। ঐ বয়সে অবশ্য যতক্ষণ আলো থাকে খেলতাম। গঙ্গার পাড়ে ছুটোছুটিতে কী মজাটাই না ছিল। আর সন্ধ্যা হলে গান বাজনা আর পড়াশুনা। নটার মধ্যে ঘুম।
  • কৃশানু | ১৬ জুলাই ২০১৩ ১১:৫৭150275
  • আহা, আমি তো জাস্ট বললুম পছন্দের জিনিস গুলো জুটিয়ে দিতে, জোর করে পড়াতে বললুম কি? :-(
  • a x | ১৬ জুলাই ২০১৩ ১১:৫৫150274
  • হ্যাঁ আর বেশি অল্পবয়সে বাবামা বেশি র‌্যাডিকালাইজ করতে গেলে পুরো হিতে বিপরীত হতেই দেখেছি। তাছাড়া নিজে নিজে আবিষ্কারের মজাই আলাদা।
  • h | ১৬ জুলাই ২০১৩ ১১:৪৭150273
  • কিন্তু আমার মতামত হল, ছোটো থেকে অকারণ র‌্যাডিকালাইজ্ড হয়ে কি লাভ। মানুষ কে ভালোবাসছে, জগত এর জন্য কেয়ার করছে, এই তো অনেক। পাকামি করার জন্য তো সারাজীবন পড়ে রয়েছে, করতেও তো হবে।
  • Mad-eye Moody | ১৬ জুলাই ২০১৩ ১১:৪৫150272
  • হুঁ, ব্যাঙাচি মোটামুটিভাবে (ম্যাচিওরিটি ∝ বয়স) এই থিওরিটাকে ডিসপ্রুভ করে। কে যে বড় মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই;-)
  • potke | ১৬ জুলাই ২০১৩ ১১:৪২150270
  • ব্যাঙাচিকে নিয়ে আর চিন্তা নাই,নিজের রাস্তা করে নেবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত