এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | ১৭ জুলাই ২০১৩ ০০:৫৬150389
  • একবার দেখা হলে জিগ্যেস করতাম কামদুনি-র টুম্পা আর মৌসুমি মাওবাদী বলে জয় বিশ্বাস করে কি না? আর যদি হয়ও তাহলে সেটা কেন দোষের?
  • aranya | ১৭ জুলাই ২০১৩ ০০:৫৬150390
  • কবি ও কবিতা আলাদা, আলাদা শিল্পী ও তার শিল্প - এটা প্রচলিত ধারণা ঠিকই, কিন্তু কোন সৃষ্টির মধ্যে তার স্রষ্টাও তো কিছুটা মিশে থাকেন
  • aranya | ১৭ জুলাই ২০১৩ ০০:৫২150388
  • হ্যাঁ, জয়ের এই ভূমিকায় খারাপ লাগে, খুবই খারাপ লাগে, দুঃখ হয়। নন্দীগ্রাম আন্দোলনের সময় সেই যে একটা কবিতা লিখেছিলেন - এখনও যদি চুপ করে থাকি, আমার সমস্ত লেখা তবে গণহত্যাকারী - এইরম কিছু, সেটা মনে পড়ে। সেই সময়কার আরও কিছু লেখা। মনে পড়ে।
  • a x | ১৭ জুলাই ২০১৩ ০০:৫০150387
  • না, আমিও শিল্পী ও শিল্পকে মেলাতে চাইনা। কিন্তু এনারা তো শিল্পের জেরেই এখানে এসেছেন।
  • শঙ্খ | ১৭ জুলাই ২০১৩ ০০:৪৭150386
  • ঃ-)) পিপি থেংকু।

    জয় একটা ডায়ালগ দিয়েছিল না? মৃত না অন্ধ সে নগরীর রাজা হয়ে তুমি কি করবে অয়দিপাউস টাইপের? সেইসব বোধহয় ও এখন নিজেই ভুলে গেছে।
  • r2h | ১৭ জুলাই ২০১৩ ০০:৪৩150385
  • কবিকে জীবনচরিতে পাওয়া যায় না, কবি ও কবিতা আলাদা, আজকাল কবিতাও উনি বোধয় কমই লেখেন, সবই জানি। কিন্তু জয় গোস্বামীর এই ভুমিকা দেখতে বড় অস্বস্তি হয়।
  • কৃশানু | ১৭ জুলাই ২০১৩ ০০:৪১150384
  • নাহ তা কেন হবে অক্ষদা। চরম ফ্রাস্ট্রেশন থেকে এটা লিখলাম ঃ-(
    থ্যাঙ্কফুলি সুমন অন্ততঃ এই ফ্রাস্ট্রেশনটা দেয় নি।
  • a x | ১৭ জুলাই ২০১৩ ০০:৩৫150382
  • সবাই দিনের শেষে ছাপোষা মানুষ তাই তেল দেওয়া, ঘুষ নেওয়া, করাপশন সবই "স্বাভাবিক"?
  • pipi | ১৭ জুলাই ২০১৩ ০০:৩৫150383
  • হা হা হা হা শঙ্খ! টুউ গুডঃ-)
  • শঙ্খ | ১৭ জুলাই ২০১৩ ০০:২৬150381
  • হাঃ হাঃ

    'চোওপ'এর শব্দে ঘুম আসেনা/
    একলা জেগে রই/
    'মাও'গো আমার শোলোক বলা পাগলা দিদি কই?
  • কৃশানু | ১৭ জুলাই ২০১৩ ০০:২১150380
  • কী আর বলি?
    জয় গোস্বামী-র জন্য খারাপ লাগে।
    যাকগে, সবাই তো দিনের সেশে ছাপোষা মানুষ। দোষ কারো নয় গো মা।
  • pipi | ১৭ জুলাই ২০১৩ ০০:১৬150379
  • হি হি, আমারও তখন মনে হয়েছিল যে ইস ক্যামেরাটা যদি তখুনি শ্রাবন্তীর মুখের উপর জুম করত ঃ-)
  • 4z | ১৭ জুলাই ২০১৩ ০০:১০150378
  • "এক শ্রেণীর লোকের এমনিতে কোন কাজ নেই। তাদের একমাত্র কাজ সেজেগুজে এসে টিভিতে মুখ দেখানো আর উল্টোপাল্টা কথা বলা।" - এবাবা রাজ, শ্রাবন্তী এরা দিদির এমন গুণকীর্তন করার পরও গাল খেল ;)
  • pipi | ১৭ জুলাই ২০১৩ ০০:০৩150377
  • আরে আমি একদম শেষের দিকটা দেখতে পেলাম। তারই যা মণিমুক্তো পেলাম শুরু থেকে দেখলে না জানি আরো কত কি পাওয়া যেত।
    রাজ খুব জোর গলায় বললেন দিদির আগে এমন পরিবর্তন কেউ দেখেনি, কেউ ভাবে নি। পথে ঘাটে সর্বত্র পরিবর্তন। এর আগে তো লোকে মন খুলে কথা বলার সাহসটাই পেত না। দিদি তারও পরিবর্তন এনেছেন। দিদির মতন এমন অসাধারণ মানুষ উনি আগে কখনো দেখেন নি। দশটা লোকে কুকথা বলবে। লোকের কাজই তাই কিন্তু তাতে দিদির মতন মানুষের কিছু এসে যায় না। উনি চাইছেন দিদি যেন এমনি ভাবেই আমাদের বঙ্গে ও হৃদয়ে যুগ যুগ টিকে থাকুন। (মোটামুটি এটাই মিনিট দশেক ধরে ফেনিয়ে গেলেন)।
    শ্রাবন্তী বললেন মেয়েদের এমপাওয়ারমেন্টের শুরুই হয়েছে দিদি আসার পরে। যেমন কি না উনি আগে কখনোই পেট্রল পাম্পে মহিলা কর্মী দেখেন নি, এখন দেখছেন এবং এটা হয়েছে দিদি আসার পরে। দিদিকে দেখে মেয়েরা উদ্বুদ্ধ। আগের চেয়ে অনেক বেশী মেয়েরা নির্ভয়ে কর্ম্মজগতে যোগ দিচ্ছেন সেও দিদিরই জন্য (তারপর আরো মিনিট পাঁচেক দিদির গুণকীত্তন)!
    শেষটায় জয় গোস্বামী। বললেন যে সবাই ওনাকে দিদি ডাকে তা যথার্থ। গ্রাম বাংলায় বাসে ট্রেনে উনি দেখেছেন এবং শুনেছেন লোককে আলোচনা করতে যে দিদির উপরে তাদের কত গভীর অটল বিশ্বাস। এত আর এমনি এমনি হয় নি। (তার পরেও আরো কিছু বলছিলেন কিন্তু সেই সময়েই হতচ্ছাড়া একটা ফোং এসে যাওয়ায় বাকীটুকু আর শুনতে পাই নি)।
    সব শেষে দিদি স্বয়ং মুখ খুললেন। বললেন উনি কত ব্যথিত লোকে খালি খালি ওনার বদনাম করছে। উনি রাত দিন এক করে কাজ করছেন, কত কাজ সব শেষ করে ফেলেছেন লোকে সেসব দেখে না। এক শ্রেণীর লোকের এমনিতে কোন কাজ নেই। তাদের একমাত্র কাজ সেজেগুজে এসে টিভিতে মুখ দেখানো আর উল্টোপাল্টা কথা বলা। তারপর ৩৫ বছরের অপশাসন নিয়ে খানিক্ষণ ভারী দুঃখ করলেন। বললেন - ওনার কে আছে, কাদের জন্য এসব করা। ওনার নিজের কোন পরিবার নেই। জনগণই ওনার পরিবার, তারাই ওনার সব কিছু, তাদের জন্যই সব করা। তাতে জয় গোস্বামী দাড়ি দুলিয়ে বললেন হ্যাঁ এটা তুমি আগেও বলেছ। সত্যি, বাংলার এই জনতাই তো তোমার সব ইত্যাদি।
    তাতে দিদি আরো উৎসাহিত হয়ে বললেন যে উপযুক্ত উত্তরসূরী পেলে তিনি এই মুহূর্তে টান মেরে এইসব ফেলে চলে যেতেন। কি আছে এতে? না পয়সা, না মান, না সম্মান খালি লোকের জন্য খাটা আর সেই লোকেদের কাছেই গালি খাওয়া। যেতেও যে পারছেন না সেও শুধু এই বাংলার লোকজনদের কথা ভেবেই তো!
    তারপর হলিউড টলিউড বলিউড নিয়ে কি যে এক লেকচার দিলেন দুম করে সেটা মাথায় কিছু ঢুকল না! সব শেষে বললেন, দেশে নেকস্ট হলিউড যদি হয় তো সে এই বাংলাতেই হবে। কেন হবে না? কি নেই এই সোনার বাংলায়? সব আছে। এমন সোনার বাংলা, এমন সোনার মাটি.... তারপর ধনধান্যে আউড়ে শেষ করলেন।

    সারস`ক্ষেপ সম্পাতঃ-)
  • কৃশানু | ১৬ জুলাই ২০১৩ ২৩:৫৫150376
  • দ্যাখো, দ্যাখো। আমার কথা তো কারুর বিশ্বাস করতে মন চায় না।
  • pi | ১৬ জুলাই ২০১৩ ২৩:২০150375
  • বিগ বসের একটা এপিসোড নিয়ে রত্নাবলী রায়ের বক্তব্য, ওঁর অনুমতি নিয়ে শেয়ার করলাম। এই এপিসোডটা কেউ দেখেছে ?

    "What's happening at the BIG BOSS house? This week the 'inmates' have been assigned a task to act as 'mad' people in a mental asylum complete with a 'psychopathic psychiatrist' who plays with a knife while talking to his patients; and an incompetent nurse in baby pink nurse's dress; Exaggeration, Stereotyping, of persons with mental illness is unacceptable and would reinforce fear in the imagination of those who are uninitiated, perpetuate ideas of violence and dangerousness associated with this constituency. Insensitivity of the programme ideator of Big Boss will do huge damage to the work of activists/ mental health professionals who are continuously trying to build community eco-systems for persons with mental illness/psycho-social disability;

    This is very disturbing because this programme is widely watched and has a large audience base including rural Bengal;

    How could one conceive this? for comic relief? for TRP? at the cost of persons who are discriminated against and stigmatised all the way;

    Condemn. Condemn."
  • 4z | ১৬ জুলাই ২০১৩ ২৩:১৮150374
  • আমাদের মত অভাগাদের জন্য কেউ একটু রানিং কমেন্ট্রি করতে পারছে না?
  • শঙ্খ | ১৬ জুলাই ২০১৩ ২৩:১২150373
  • দু একটা নমুনা যদি দ্যান ঃ-))
  • pipi | ১৬ জুলাই ২০১৩ ২২:৫৯150372
  • মামীইইইই, আরে শিগগির তারা মিউজিক খোলো! আমাদের দিদি এসেছেন!! জয়, দেব, শ্রাবন্তী আর রাজ ছাড়া আর কাউকে চিনি না! কি পরিমাণ তেল যে ঢালা হচ্ছে কি বলব! কালকে কলকাতার সব পেট্রল পাম্পগুলো খালি হয়ে যাবে মনে হয়ঃ) উরিব্বাস!!
  • a x | ১৬ জুলাই ২০১৩ ২২:৫৫150371
  • তারপর?
  • lcm | ১৬ জুলাই ২০১৩ ২১:৫৮150370
  • বাই দ্য ওয়ে, তোমার সিন্ট্যাক্স ব্লাইন্ডলি কাট-পেস্ট করে চালালাম - হল না,
    select regexp_substr('regularexpression','[a-z[^p-s]]') from dual
    সিন্ট্যাক্স-এর কোনো ভেরিয়েশনে চলবে হয়ত।

    *ভাটুরেরা - সরি।
  • lcm | ১৬ জুলাই ২০১৩ ২১:৫৩150369
  • সিঁফো,
    অলরেডি হয়ত জানো.. ফিড্‌ল ব্যবহার করতে পারো, http://sqlfiddle.com/, এদের লিস্টে Oracle 11g R2 আছে লিস্টে। কুইক সিন্ট্যাক্স টেস্টিং-এ কাজে দেয়।
    জাভাস্ক্রিপ্ট/সিএসেস কুইক ভেরিফিকেশন-এর জন্য http://jsfiddle.net/।
  • kc | ১৬ জুলাই ২০১৩ ২১:৫২150368
  • ডিডিদার রেকো করা বইটায় ছবিগুলো দেখলাম শুধু এখন। একখান জয়নাল আবেদিনের স্কেচ দেখলাম বাংলার দুর্ভিক্ষ নিয়ে। অন্য ছবিগুলোও নাড়িয়ে দিচ্ছে তো। যত্ন নিয়ে পড়তে হবে।
  • ন্যাড়া | ১৬ জুলাই ২০১৩ ২১:৪৪150367
  • ইতিহাসের সেরা বই প্রভাতাংশু মাইতি। তবে শিশুপাঠ্য হলে "আমরা বাঙালী" পড়ান যেতে পারে। ক্লাস থ্রিতে আমাদের পাঠ্য ছিল। ইংরিজি চাইলে NCERT।

    (আমাদের কোন পিডিএফ নাই)
  • pipi | ১৬ জুলাই ২০১৩ ২১:৪০150366
  • আসলে ৮০০ পাতার বই দেখলে কেমন গা ছমছম করে, পাতা উল্টোতেই ভয় হয় তাই আর....
    ঃ-)
  • pipi | ১৬ জুলাই ২০১৩ ২১:৩৮150365
  • ডিডিদা, আমার এই বন্দুক এখন গানস অফ আগস্ট পড়ছে। এইখানা শেষ হলেই নাকি ইনফার্নো ধরবে। আপুনি বরং তার জন্যেও কয়েকখান বই রেকো করুন।
  • kc | ১৬ জুলাই ২০১৩ ২১:৩৭150364
  • ডিডিদার কথামত বইটা জোগাড় করলাম। এই লেখকের আর্মাগেডন, ব্যাটল ফর জার্মানি অনেকদিন আগে পড়েছিলাম। এইটা তাইলে পড়ব।
  • siki | ১৬ জুলাই ২০১৩ ২১:২১150363
  • ডারলিম্পল জাস্ট ফাটাফাটি। কোনও কথা হবে না।
  • pipi | ১৬ জুলাই ২০১৩ ২১:০৫150362
  • kc পাঠ্যে দিন পিলিজ।

    ডিডিদা, ইনফার্নো আমায় একজন পড়াবেই বলে ভয় দেখিয়ে রেখেছে। ঠিক হ্যায়, আগে কিয়াই শেষ করে নেই। তাপ্পর......
  • dd | ১৬ জুলাই ২০১৩ ২১:০১150361
  • উইলিয়মবাবু বলেছিলেন আর খুব গাল খে'ছিলেন ইন্ডিয়ান অধ্যাপকদের কাছ থেকে। উনি বলেছিলেন দিল্লীর মহাফেজহানায় এখনো বস্তাবন্দী হয়ে আছে হাজারে হাজারে পুঁথি, পুরানো দলিল,দস্তাবেজ, চিঠিপত্র, ডাইরী ইঃ। ভারতীয় ইতিহাসওয়ালারা খুলেও দ্যাখেন না।

    এই ম্যাক্স বাবু বা স্টিফেন অ্যাম্ব্রোসের সেকেন ওয়ার্ল্ড ওয়ার নিয়ে লেখা পড়ুন। ওরা আপিসিয়াল ডকুমেন্ট বিশেষ পাত্তা দেন নাই। সাধারন লোকেদের ডায়রী,চিঠি, স্মৃতিচারন এইসবের উপর ভিত্তি করেই লিখেছেন। তার জন্য খুব ইন্টেরেস্টিং হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত