এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৭ জুলাই ২০১৩ ১৬:১৭150570
  • হ্যাঁ বুনু, ওটাই শেষ। আমার ফন্ট সাইজের জন্যই বোধহয় আমায় তো ৬৭৬ পাতা দেখায়। আমি ৪৬৭ পাতা অবধি পড়েছি। আজ আপিসে থাকতে থাকতে আরো ৫০ পাতা পড়েই ফেলব।

    কুমু, রেগে যায় কেন? আমি ছোটবেলায় রঈন জিনিষ খেতাম না। কিন্তু এখন কেমন মাঝে মাঝে হ্যাংলার মত খেয়ে ফেলি।
  • achintyarup | ১৭ জুলাই ২০১৩ ১৬:১৪150569
  • যাঃ, সবাই চলে গেল যে যার কাজে। আমাকে এদিকে মিটিনের কথা বলে তাড়াতাড়ি আপিসে আনা হয়েছে, এসে দেখি মিটিন বাতিল
  • de | ১৭ জুলাই ২০১৩ ১৫:৫৬150567
  • কুমুদি, রেগোনা -- কালার্ড ফুড এখন কম খাই তো!

    সত্যি, রাশি রাশি ইবুক জমে আছে, কিস্যু পড়া হয় না ঃ(((
  • Blank | ১৭ জুলাই ২০১৩ ১৫:৫৪150566
  • Nine winter 2010 এই টাই লাস্টো তো? ভেরিফাই করে দাও একটু
  • Blank | ১৭ জুলাই ২০১৩ ১৫:৫৩150565
  • দম দি, ইপাবটাতো ২৯৮ পেজ দেখায় ঃ( আমার ২০০ অব্দি হয়েচে
  • achintyarup | ১৭ জুলাই ২০১৩ ১৫:৫১150564
  • ও কুমুদি, ত্যাগ কর কেন?
  • achintyarup | ১৭ জুলাই ২০১৩ ১৫:৫০150561
  • কত রাশি রাশি বই জমে আছে
  • kumu | ১৭ জুলাই ২০১৩ ১৫:৫০150562
  • কটমট তাকাইয়া ভাট ত্যাগ করন-
  • achintyarup | ১৭ জুলাই ২০১৩ ১৫:৫০150563
  • ইশ, এম্নি সুবিধে আমার নেই :(
  • sinfaut | ১৭ জুলাই ২০১৩ ১৫:৪৯150560
  • :-D
  • | ১৭ জুলাই ২০১৩ ১৫:৪৭150559
  • ওঃ বলা হয় নি, যবে থেকে ইবই পড়া শুরু করেছি, তবে থেকে আর একটা কিত্তি করি। আদ্ধেকটা বুদ্ধি বোধির থেকে ধার করা। বোধি মাঝে মাঝে মিটিন রুম বুক করে গম্ভীরমুখে বসে বসে বই পড়ে বলেছিল।
    আমি ঐ ব উদ্ধিটা কাজে লাগিয়ে করি কি, একই সময়ে দুটো তিনটে কল থাকলে সবাইকে অন্যের কলের রেফারেন্স দিয়ে ডিক্লাইন করি। তাপ্পর গম্ভীরমুখে ল্যাপী আর হেডফোন নিয়ে একটা মিটিন রুমে ঢুকে যাই। ঐ এক দেড়ঘন্টা ইবুক পড়ে নিই।
    পরে মম দেখে লোকজনকে ফোন করে ৫ মিনিট কথা বলে মিটিন সম্পক্কে সমস্ত কিছু যোগাড় করে নিই। ;-p
  • achintyarup | ১৭ জুলাই ২০১৩ ১৫:৪৫150558
  • এখনও দাঁতেল্লড়াই কিনে আনি তো। মানে, কয়েক বছর আগেও কিনেছি। টিক্টিকি লজেন অনেক খেইচি। ভেতরে একটা সর্ষেদানা থাকত। আমার খুব ছোটবেলায় এক পয়সায় দুটো, এই হিসেবে পাওয়া যেত
  • phutki | ১৭ জুলাই ২০১৩ ১৫:৩৯150556
  • আমি আমি, টিকটিকি লজেন্স খেয়েছি।
  • | ১৭ জুলাই ২০১৩ ১৫:৩৯150557
  • মাউন্টেন একোড কব্বে থেকে পড়ছি। মাঝখানে অরো দুইখান বই পড়া হয়ে গেল। এর মধ্যে একখান মুলকরাজ আনন্দের, ক্কি ভাল লাগল। মাউন্টেন --- সাড়ে চারশো পাতা পড়ে ফেলার পর এইবার বেশ টান অনুভব করছি।

    কেসি লিখতেই বইটা বুঝেছিলাম :-) কেনা হয় নি, কিন্তুক এই সময় এ চাপান উতোর পড়ে একবার পড়ে দেখার ইচ্ছে হয়েছে।

    ওহো একটা কন্নড় বই নিয়ে ছোট করে দুকথা লেখার আছে। দাঁড়াও একদিন লিখে দেব।
  • Kaju | ১৭ জুলাই ২০১৩ ১৫:৩৮150555
  • শুধু তাই নয়, লক্ষ্ণৌ-এর ওপর দিয়ে ট্রেন গেলে ওরা এই জিনিসই রেউড়ি বলে চেঁচিয়ে বিক্রি করে। কাজেই ভুল জানা খুব মুস্কিল।
  • de | ১৭ জুলাই ২০১৩ ১৫:৩৭150554
  • ওই ঝাল পাঁউরুটি বিস্কুট আমিও খেয়েচি -- কেউ দাঁতের লড়াই খেয়েচে? লাল টুকটুকে রঙের? আর টিকটিকি লজেন্স, দশ পয়সায় দশটা!
  • Kaju | ১৭ জুলাই ২০১৩ ১৫:৩৫150552
  • সিকিস্যার নিজে ঠিক জানো তো? তুমি আশা করি 'কবিমানুষ' নও !

    এই দেখো এই জিনিস। দেখতে চ্যাপ্টা কিন্তু মেটিরিয়ালটা তিলকূতের -

    http://www.gulabrewri.com/rewri7.html
  • Blank | ১৭ জুলাই ২০১৩ ১৫:৩৫150553
  • কচুভাজা ব্যপারটা বড়ই সুন্দর। আর হাতিবাগানের ফুচকা অসম্ভব ভালো
  • achintyarup | ১৭ জুলাই ২০১৩ ১৫:৩৪150551
  • হুঁ, ঘড়ি আর রেউড়ি আলাদা
  • achintyarup | ১৭ জুলাই ২০১৩ ১৫:৩৩150548
  • ঠিকই বলেচ দেবযানী, খেয়ে দেখব নেক্সট বার সুযোগ পেলেই।

    হুঁ, আমরাও বলতাম বুড়ির মাথার পাকা চুল। গন্ধটা ভারি ভালো লাগে।

    ঘটি-গরম আমি ছোটবেলায় দেখিনি, পরে কলকাতায় এসে দেখেছি এবং খেয়েছি। আমাদের ইস্কুলে নিধুদা বলে একজন আস্তো ঝুড়ি মাথায়, সে ঝুড়িতে যে কি অদ্ভুত সব রকমারি জিনিস থাকত, বলার নয়। একটা থাকত ঝাল পাঁউরুটি বিস্কুট। পাঁউরুটিকে কটকটে করে শুকিয়ে, তাতে শুকনো লঙ্কার ঝাল মাখানো থাকত
  • phutki | ১৭ জুলাই ২০১৩ ১৫:৩৩150549
  • ঐ ঠেলাগাড়ির মত চালতার আচার কোনোমতে বাড়িতে বানানো যায় না। বাড়ির আচারে সবসময় ভালমানুষ টাইপ টেস্ট।
  • de | ১৭ জুলাই ২০১৩ ১৫:৩৩150550
  • কচুভাজা আমি এখনো বাড়ি গেলে খাই -- কারেন্ট নুনও দারুণ খেতে --
  • de | ১৭ জুলাই ২০১৩ ১৫:৩২150547
  • ঘড়ি আর বুড়ির চুল আলাদা -- লম্বা লাঠির আগায় -- সাদা,সবুজ, গোলাপী চিনির আঠা জড়ানো থাকে, তাই দিয়ে ঘড়ি বানিয়ে হাতে পরিয়ে দেয় -- সেটা খানিকক্ষণ পড়ে ঘুরে বেড়াতে বেড়াতে চাটতে চাটতে খেতে হয়।
  • Blank | ১৭ জুলাই ২০১৩ ১৫:৩১150545
  • ইদিক পানেই আছি
  • san | ১৭ জুলাই ২০১৩ ১৫:৩১150546
  • রাস্তার ঠেলাগাড়িতে বেচা আচার তো খেতেই হয়। নইলে ঠিকমত ইমিউনিটি তৈরি হয়না। সবাই জানে।
  • h | ১৭ জুলাই ২০১৩ ১৫:৩০150544
  • ব্ল্যাংকি বলছিলাম, যে, আর ইউ ইন দ্য লোয়ার হুগলী ডেল্টা টুনাইট?
  • phutki | ১৭ জুলাই ২০১৩ ১৫:২৯150543
  • আর ছোটো কুল। যেগুলো একদম মসলায় মাখানো। আর মাছ লজেন্স। লাল, নীল রং। ভয়াবহ লাল লংকাগুঁড়ো মাখানো কচুভাজা।
  • san | ১৭ জুলাই ২০১৩ ১৫:২৭150542
  • অ বুড়ির মাথার চুল ! তাই বলো, কত্তো খেয়েছি মেলায় ! এই সেদিনও খেলাম দিল্লিতেই। লজ্জার কি আছে, খাবার জিনিস খাবনি? খেয়ে ফেলো একবার শিগ্গির।
  • siki | ১৭ জুলাই ২০১৩ ১৫:২৬150540
  • ফুচকা না খেলে জীবনে বেঁচে থাকার কী মানে হয়? আমি তাই মাসে অন্তত একবার নিয়ম করে ফুচকা খাই। এখানে একজন বিহারি বসে, একদম বাঙালি স্টাইলে ফুচকা বানায়।

    আর চুরমুর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত