এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ১৮ জুলাই ২০১৩ ১২:৩২150840
  • লোনির ট্রিগের কটা পার্ট? ই বুক আছে? আমিও খুঁজছি!
  • | ১৮ জুলাই ২০১৩ ১২:৩০150839
  • আমি বলি? আমি বলি?
    সিকি মানুষ দেখে নিজস্ব সা-নি দিয়ে। ফলে মানুষ এলেই লেখাগুলো ফিকে হয়ে যায়। লেখার প্রসাদগুণে পড়ে ফেলা যায়। কিন্তু তারপর আর মনে থাকে না। অনেকদিন আগে সর্বাণী বলে এক চরিত্রকে রেস্টুর কেবিনে ঢুকিয়ে একটা গপ্পো লিখেছিল, তাতেও ছিল এই মিসিং ব্যপারটা। লাদাখে চৌহানকেও আমার ঐজন্য বড়ই একরঙা, একেবারে মোটা স্কেচপেনে দাগানো লেগেছে।
    ঐ লামার যে লেখাটাও কেড়ে নিল ওটাতেও লামার যে একটা ফিকফিকে হাসিমুখে নির্মোহ উদাসীনভাবে পর্যবেক্ষণ করার স্বভাব আছে, সেইটা সিকি নিতেই একদম 'নেই' হয়ে গেছে।

    এ বাদে সিকি লেখে অত্যন্ত ভাল, সে কি আর নতুন করে বলতে হবে?
  • potke | ১৮ জুলাই ২০১৩ ১২:২৯150838
  • দেদি, ঐ যে এঅক্টা বইয়ের নাম বল্লাম!
  • potke | ১৮ জুলাই ২০১৩ ১২:২৮150836
  • মেয়ে কতটা অন্কে সিরিয়াস সেটা বুঝে যাবে যদি লোনি ট্যাকল করতে পরে এবং মজা পয়--ওটাই পয়ন্টার ক্যাল্কুলাস ওভারডোস হবে কিনা!
  • de | ১৮ জুলাই ২০১৩ ১২:২৮150837
  • পোটকে, আমি ওই অ্যাপ্লায়েড সাইড থেকেই শুরু করবো ভাবছি -- কম্প্যুটেশনাল শুরু করার মতো তেমন জিনিসপত্র নেই আমার কাছে -- বইপত্র বলতে পারো কিছু?
  • byaang | ১৮ জুলাই ২০১৩ ১২:২৭150835
  • পৃথিবীর কোনো ভালো জিনিসেই কি আমার কোনো অধিকার থাকতে নেই?
  • cm | ১৮ জুলাই ২০১৩ ১২:২৫150833
  • ও নিজে নিজে পড়বে। সেতো খুবই ভালো কথা। তারজন্য আমি বলব সহজ কোন নাম্বার থিওরি বা কম্বিনেটোরিক্স। ম্যাথেমেটিক্স / ফিসিক্স ক্যান বি ফান এই দুটৈ দিন।
  • san | ১৮ জুলাই ২০১৩ ১২:২৫150834
  • যা বুঝলাম দে দির মেয়েও বাবামায়ের মতই বিজ্ঞানী হবে !
  • de | ১৮ জুলাই ২০১৩ ১২:২৩150831
  • আমারো ওভারডোজের চিন্তা যে নেই তা নয় -- তাইজন্যই তো সহজ বইপত্রের খোঁজ করছি। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, ক্যালকুলাস আরেকটু আগে শুরু হলে ফিজিক্স/মেকানিক্স আরেকটু সহজে বোঝানো যায় -- সেটাও আরেকটা কারণ!
  • potke | ১৮ জুলাই ২০১৩ ১২:২৩150832
  • এম্মা, ব্যাং ক্যালকুলাস জানেনা!!!!!!!!!!!!!
  • potke | ১৮ জুলাই ২০১৩ ১২:২১150830
  • ট্রিগ শেষ??? বেশ, লোনির ট্রিগ ধরিয়ে দাও, বল এটা শেষ করলেই কলনবিদ্যা শুরু হবা ঃ)

    নিজে শিখতে চাইলে নাইন ঠিক আছে- এপ্লাইড আর কমপুটেশানল সাইড থেকে ধরাও--ইন্টুইটিভ আন্ডারস্ট্যান্ডিং আপসে হয়ে যাবে।

    আর কলেজের ফার্স্ট ইয়ারে টেরি টাওর এনালিসিস, ব্যাস!
  • dukhe | ১৮ জুলাই ২০১৩ ১২:২০150829
  • এসব শুনি আর ভাবি - ভাগ্যিস পাসটাস ক'রে বেরিয়ে গেছি। আমার দৌড় ছিল পোফেসর ক্যালকুলাস অব্দি।
  • byaang | ১৮ জুলাই ২০১৩ ১২:১৭150828
  • অ্যাঁ!!!! দেঁ!!!

    আঁমাঁর যেঁ কীঁ হঁবেঁ??? ঃ(((((
  • siki | ১৮ জুলাই ২০১৩ ১২:১১150827
  • দে, এই সময়ে ক্যালকুলাস একটু ওভারডোজ হয়ে যাবে না?

    আমরা তো সৌরেন দে আর দাস মুখার্জি দিয়ে শুরু করেছিলাম। তা সেগুলো তো ঐ ক্লাস টুয়েলভের জন্যেই লেখা। এর চেয়ে নিচে কি ক্যালকুলাসের বই লেখা হয়?

    আবছা মনে পড়ছে, একটা রাশিয়ান বই ছিল, গল্পে গল্পে ক্যালকুলাস বোঝাবার জন্য। তা সে বই কালের গভভে হারিয়ে গেছে।
  • siki | ১৮ জুলাই ২০১৩ ১২:০৯150826
  • অ্যাকদম অ্যাকমত।

    ওদিকে কিছু নাকিকান্না পোস্ট করে দেব, এদিকে আর কথা বাড়ালাম না।
  • de | ১৮ জুলাই ২০১৩ ১২:০১150825
  • পোটকে, অনেক অনেক অনেক ধন্যবাদ!!

    মিঁয়াসাব, তার বন্ধুরা ক্লাস এইটেই শেষ করেছে -- আমি তার নিত্যদিনের উৎপাতে ব্যতিব্যস্ত হয়েই এইসব খোঁজখবর করছি। এদ্দিন ট্রিগনোমেট্রি না শেষ করলে ক্যালকুলাস হবে না বলে ঠেকিয়ে রেখেছিলাম, তাতে ঝটপট ট্রিগনোমেট্রির বই শেষ করে ফেলেছে -- এখন আর আমার উপায় নাই!
  • potke | ১৮ জুলাই ২০১৩ ১১:৫৯150823
  • ক্যাল্কুলাস তো ক্লাস নাইনে স্কুল বলেনি শেখাতে, প্রতিবাদ টা করবেন কার বিরুদ্ধে ?
  • phutki | ১৮ জুলাই ২০১৩ ১১:৫৯150824
  • হ্ম্ম। সিকির সেই ফ্রীফ্লো নমক এর মত লেখার গতিটাই মিসিং। লেখক নিজেই খুব একটা কনভিন্সড ছিলেন না মনে হচ্ছে। কি লিখ্ছি, কেন লিখছি নিয়ে।

    না না। আরো একপিস লিখে ফেল সিকি। একটু মন খুলে বাহ বাহ বলি তবে।
  • b | ১৮ জুলাই ২০১৩ ১১:৫৬150822
  • সিকি রিপোর্টাজ খুব ভালো লেখেন। অসম্ভব ভালো। কিন্তু এই গল্পটা দাঁড়াল না। আমি অবশ্য ওনার কোনো গল্প আগে পড়ি নি, এই প্রথম।
  • ppn | ১৮ জুলাই ২০১৩ ১১:৫৫150821
  • এদিকে মেয়ে একটা হোমওয়ার্ক করতে ভুলে গিয়ে ক্লাসে বলেছে 'আই ডিড নট ডিড মাই হোমওয়ার্ক'।
  • কৃশানু | ১৮ জুলাই ২০১৩ ১১:৫২150820
  • সিকির লাদাখ ভ্রমণ-ও বড় মনোরম।
    এইটা পরে পড়ব। খালি কমেন্ট পড়লাম।
  • cm | ১৮ জুলাই ২০১৩ ১১:৫১150819
  • ক্লাস নাইনের বাচ্চাকে ক্যালকুলাস আপনারা প্রতিবাদ করতে পারেননা।
  • phutki | ১৮ জুলাই ২০১৩ ১১:৪৭150818
  • কিন্তু এদিকে সিকি ও বড়ই দুঃখু দিল। আমি কিনা এই লেখকের হাতপাখা পোস্ট লাজবাব দিল্লি। বড়ই আশাহত ও মর্মাহত হইলাম।
  • phutki | ১৮ জুলাই ২০১৩ ১১:৪৫150817
  • সিরুসেরি যাই।
    আমি কি আর পিটিয়ে মারতে পারব? সে করতে গেলে আবার ঘেন্না পাবো। :(
  • | ১৮ জুলাই ২০১৩ ১১:৩৮150815
  • এক্কি টিকি সম্পর্কে আমি আর কুমু মোটেই একদলে নই। আমি তো টিক,ই দেখলেই মেরে ফেলি। আর কুমু ভোয়েচ্চোটে হাঁউমাউ করে কান্না জুড়ে দেয়।
  • কৃশানু | ১৮ জুলাই ২০১৩ ১১:৩২150814
  • ইকিরেভাই!!
    ফুটকি কি সিরুসেরি যাও? না থোরাইপক্কম?
  • phutki | ১৮ জুলাই ২০১৩ ১১:২৭150813
  • আমি দমদি আর কুমুদির টিমে জয়েন করলাম। টিকি অতি বিষম বস্তু!

    কাল আপিস থেকে ফেরার সময়ে বাসে বেশ ধারের হাওয়াওয়ালা সীট বাগিয়েছিলাম। সবে একটু ঘুম ঘুম ভাব, জানলা দিয়ে তিনি হাতে পড়লেন। এক ঝাঁকুনিতে ঝেড়ে ফেললাম। একটু পরে আবার পাশে কোনো মতে ব্যাগের ধাক্কায় তাকে নিচে ফেলে বাকি রাস্তা তো কাটালাম। ঘেন্নায় প্রাণ যায় যায় দশা। বাড়ি ঢুকে বমি করতে শুরু করলাম। থামতে আর পারি না। গলা চিরে রক্ত টক্ত বেরিয়ে একাকার দশা। আজ সকালেও গলা ব্যথা হয়ে আছে।

    টিকি সাংঘাতিক জিনিস।
  • de | ১৮ জুলাই ২০১৩ ১১:১৮150812
  • সদাকে একটা থ্যাংকু, হু আর লেখাটার জন্য -- আম্মো আগে পড়িনি এটা!

    কেউ একটা ভালো ক্যালকুলাস শেখানোর বইয়ের নাম রেফার করবে? ই বুক পাওয়া গেলে সবচে' ভালো হয়। এট্টু সহজ মতো হতে হবে, ক্লাস নাইনে বোঝার মতো। আমার কাছে যেগুলো আছে, বড্ডো শক্ত, ফাংশান নিয়েই পাতার পর পাতা লিখে গেছে, শুরুর পক্ষে সেটা একটু বোরিং!
  • de | ১৮ জুলাই ২০১৩ ১১:১০150810
  • http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOIM/2013/07/18&PageLabel=1&EntityId=Ar00100&ViewMode=HTML
    প্যাথেটিক!!

    মুম্বইতে এমনিতেই মিউনিসিপ্যালিটির স্কুল গুলোতে হাঁড়ি হাঁড়ি মিড ডে মিল ফেলা যায় -- বাচ্চারা খায়ই না -- খুব গরীব কিছু ফ্যামিলি ছাড়া। এতোটাই অখাদ্য হয় সেই খাবার। অনেক স্কুল ইডলি বা পোহার মতো মিড ডে মিল দেওয়া চালু করেছে। সেখানে তবু বাচ্চারা একটু খায়!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত