এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ১৮ জুলাই ২০১৩ ১৩:১৬150869
  • আমি কী জানি এলসিএম, আমাকে যেমনটি হিসেব দেওয়া হল তেমনটিই তো বললাম। সে ছেলে বারো ক্লাস পাস করে যাচ্ছে। এখানে কোনো ভালো কলেজে পায় নি।
  • lcm | ১৮ জুলাই ২০১৩ ১৩:১৪150868
  • পার্দু-তে আন্ডারগ্র্যাডে বছরে ৫০ লাখ! মানে, বছরে প্রায় ৮৫০০০ ডলার! বাব্বা, লোকজন কি রেটে জল মেশাচ্ছে।
  • কৃশানু | ১৮ জুলাই ২০১৩ ১৩:১৩150866
  • টু ক্রোর মান্থলি ইনকাম স্কিমে রাখলে মাসে মাসে কত পাওয়া যেতে পারে?
  • kc | ১৮ জুলাই ২০১৩ ১৩:১৩150867
  • আমিও জানিনা। তবে বাকিরাও যে জানেনা এটা কিন্তু দিব্যি বুইতে পারছি।
  • byaang | ১৮ জুলাই ২০১৩ ১৩:১১150865
  • তা আপনিই একটা পরকীয়ার মত পরকীয়া করে আমাদের সব্বাইকে শিখিয়ে দিন না কেন? আপনি আচরি ইঃ
  • kc | ১৮ জুলাই ২০১৩ ১৩:১০150864
  • গুরুর লোকেরা অনেক কিছু জানলেও পরকীয়া নিয়ে যে বিশেষ কিছুই জানেনা, এটা এক্কেবারে পোস্কার।
  • byaang | ১৮ জুলাই ২০১৩ ১৩:০৯150863
  • পোটকে, খুব তো মিঠে মিঠে ভরসা দিচ্ছ! আসল লোকটিকে চিনলে এসব বলতে না।
    কালকেই সন্ধ্যেবেলায় আমার এক বন্ধু খুব খুশি হয়ে জানাল তার ছেলে আম্রিগার পার্ডিয়ু (সে তো অম্নি উচ্চারণই করল, কী জানি বাংলায় পার্দ্যু কিনা) ইউনিতে পড়তে যাচ্ছে ইন্জিনিয়ারিং। বছরে নকি পঞ্চাশ লাখ মতন খচ্চা লাগবে। তারা তাদের বম্বের ফ্ল্যাট বেচে দিচ্ছে ইত্যাদি। তো যাহয় একজনের থেকে শুনে অন্যদেরকে খবর দেওয়াটা পবিত্র কর্তব্য মনে করে খবর দিচ্ছিলাম। পেটের শত্তুর যে পড়া ফাঁকি দিয়ে কানখাড়া করে রয়েছে, সেটা খেয়াল করি নি।
    আমি ফোন বন্ধ করা মাত্র সে হড়বড়িয়ে জিগাল "অনিরুধ্দাদার মাবাবাকে তার মানে টু ক্রোরস স্পেন্ড করতে হবে ফোর ইয়ারসে?" দাঁত কিড়মিড়িয়ে বললাম "তাতে তোমার কী? আর আমারই বা কী? আমাদের তো আর করতে হচ্ছে না, হবেও না তুমি যা নমুনা দেখাচ্ছ।" একটুও দমে না গিয়ে উত্তর এল, "সিনিআন্টিরা অনিরুধদাদাকেই দিয়ে দিক না টাকাটা স্পেন্ড করার জন্য!অনিরুধদাদা টেন ইয়ারসেও শেষ করতে পারবে না। কেউ নিজেরা নিজেদের অত টাকা স্পেন্ড না করে অন্য লোককে দিয়ে দেয়?"
  • de | ১৮ জুলাই ২০১৩ ১৩:০৮150862
  • মিঞাসাব -- এইটা আছে বাড়িতে -- এটা দেখছে সাথে সাথে, অনেক ধন্যবাদ আপনাদের সকলের সাজেসানের জন্য।
  • saikat | ১৮ জুলাই ২০১৩ ১৩:০৭150861
  • আমি তো সিকির লেখাটা পড়ে ফেসবুকের উপকারিতা ও অপকারিতা (?) সম্বন্ধে জানলাম।
  • de | ১৮ জুলাই ২০১৩ ১৩:০৪150858
  • প্পুরো বুইচি ঃ))) ক্কি ভালো অ্যানালিসিস স্যানের ঃ))
  • san | ১৮ জুলাই ২০১৩ ১৩:০৪150859
  • মানে আমি লেখকের মরালিটির কথা বলছিনা। মেয়েটির মরালিটি সম্পর্কে লেখকের যে ধারণা সেটার কথা বলছি। সেটাকে কনসিস্টেন্ট লাগছেনা।
  • san | ১৮ জুলাই ২০১৩ ১৩:০০150857
  • সা নি কে এড়িয়ে লিখতে হবেনা। ইন ফ্যাক্ট সা নি কে ওভারপাওয়ার করে লিখতে গেলেই সমস্যা। ধরুন কোনো সিচুয়েশনে কোনো চরিত্র কিভাবে বিহেভ করবে তার মধ্যে একটা কনসিস্টেন্সি থাকে। সেই কনসিস্টেন্সির অভাব। কিরকম বলব? ধরুন, গল্পের প্রসঙ্গে লেখকের সা-নি হচ্ছে - "স্বগতকথনেও একজন মেয়ে ফট করে স্বামীর সঙ্গে আমার বহুদিন হল সেক্স নেই, এমন কথা বলে ফেলতে পারবে বলে মনে হয় না। " এবার এই সা-নি কে ওভারপাওয়ার করতে চেয়ে লিখতে যাওয়া লেখায় কি দাঁড়াল? একজন দিনের পর দিন বোল্ডলি চ্যাটে শরীরের তেষ্টার কথা বলে যায়, অথ্চ শারীরিক সম্পর্ক হবার পরিকল্পনা প্রসঙ্গে 'নষ্ট হয়ে যাবার/খারাপ হয়ে যাবার প্রস্তুতি ' কথাটা মনে আসে। এরকম। সা নি কে ওভারপাওয়ার করতে যাওয়া এত সোজা নয় তো, হঠাৎ হঠাৎ ভিতর থেকে বেরিয়ে আসে। তার ফলে চরিত্রে কনসিস্টেন্সি থাকছেনা। বিশ্বাসযোগ্য হচ্ছেনা। হাঁসজারু হয়ে যাচ্ছে।
    বোঝাতে পারলাম কিনা কেজানে।
  • de | ১৮ জুলাই ২০১৩ ১২:৫৮150856
  • সত্যি -- এই ব্যাং না -- এত্তো এত্তো ম্যাচিওরড ছেলে ঋভু, তাকে নিয়েও কেউ চিন্তা করে!! ঋভু অনেক অনেক ভালো করবে, এই লিখে গেলাম গুরুর পাতায়!
  • de | ১৮ জুলাই ২০১৩ ১২:৫৬150855
  • অনেক অনেক থ্যাংকু পোটকে -- অর্ডার দিয়ে দিলাম! ঃ))
  • byaang | ১৮ জুলাই ২০১৩ ১২:৫৩150854
  • পিটিয়ে তার হাড় গুঁড়ো করে দেব না!
  • potke | ১৮ জুলাই ২০১৩ ১২:৫১150853
  • তাইলে তোমার সা নি ঃ), তবে যাকে নিয়ে তোমার এত চিন্তা সে আমাদের মত ঢপের সায়েন্টিস্ট দের থেকে বেটার করবে, দেখে নিও!

    আর বড় হয়ে প্রবন্ধ লিখবে " How I freaked someone out during my childhood days" ঃঃ)
  • byaang | ১৮ জুলাই ২০১৩ ১২:৪৮150852
  • যাই লাঞ্চটা অর্ডার করে আসি। আজ কী খাওয়া যায় দেখি!

    আমাকে কেউ কোলকাতায় কোনো করিত্কর্মা পাসপোর্ট এজেন্টের সুলুক দিতে পারেন? ছেলের পাসপোর্ট রিনিউ করানোর জন্য অ্যাপোর টাইম নেওয়ার জন্য প্রয়োজন।
  • byaang | ১৮ জুলাই ২০১৩ ১২:৪৩150851
  • না, হল না। একেবারেই হল না। ঃ-((
  • Ekak | ১৮ জুলাই ২০১৩ ১২:৪১150849
  • সানি কে এড়িয়ে লেখা কি আদৌ সম্ভব ?
    পরিচিত সা কে দুরে ঠেলে যে নি সেটা আবার এক নতুন সা র জন্ম দেয়। লেখকের নিজের।
    গদ্য মানেই ধাপায় বসে সানি গেয়ে যাওয়া।
  • potke | ১৮ জুলাই ২০১৩ ১২:৪১150850
  • অন্ক ছাড়া আরো অনেক ইন্টারেস্টিং সাবজেক্ট আছে যেগুলো অর্থ,যশ সব ঈ দেবে, হল?
  • de | ১৮ জুলাই ২০১৩ ১২:৩৮150848
  • কোলাবার দিকে কিছু আছে পুরানো বইয়ের দোকান -- কলেজস্ট্রীটের মতো নাই!
  • san | ১৮ জুলাই ২০১৩ ১২:৩৬150846
  • এই সা-নি দিয়ে দেখার কথাটা আমারও মনে হয়েছে। তার ওপরে নাইভিটির চূড়ান্ত। এদিকে পরকীয়া যেহেতু একটু কমপ্লেক্স থিম, পড়তে গিয়ে মনে হচ্ছে যেন পনেরো বছরের ছেলে মিডলাইফ ক্রাইসিস নিয়ে লিখছে।

    প্রসাদগুণের কোনো অভাব নেই। একেবারে না।
  • byaang | ১৮ জুলাই ২০১৩ ১২:৩৫150845
  • যেমন ?
  • siki | ১৮ জুলাই ২০১৩ ১২:৩৪150843
  • ওফফ, দ এমন সুগারকোটিং দিয়ে নির্মোহ ব করলেই দ-য়ের লেখা আমার কেমন মেকি মেকি লাগে। এ বাদে দ-য়ের লেখা যে অতীব উৎকৃষ্ট, তা কি আর বলার অপেক্ষা রাখে?

    ;-)
  • potke | ১৮ জুলাই ২০১৩ ১২:৩৪150844
  • একটাই, বোম্বেতে পুরনো বইয়ের দোকান নাই?
  • potke | ১৮ জুলাই ২০১৩ ১২:৩৩150841
  • ক্যালকুলাস ছাড়াও অনেক ভালো জিনিস আছে, @ ব্যাং।
  • byaang | ১৮ জুলাই ২০১৩ ১২:৩৩150842
  • লামার কোন লেখা কেড়ে নিয়েছে সিকি? কোন টইয়ে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত