এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২১:০৯151108
  • বেলুড় মঠ! বেলুড় মঠ! ওখানের ভোগটাও ভাল। দক্ষিণেশ্বরের ভোগ খেয়েছি কিনা মনে করতে পারছি না। তারাপীঠের ভোগ ওকে। কালীঘাট কখনো যাই নি তাই খাই নি। তবে দেশে বিদেশে বিভিন্ন জায়গার ভোগ খাবার অভিজ্ঞতা থেকে বলতে পারি ভোগ কখনোই খেতে খারাপ হয় না। এর রহস্যটা কি আজ অবধি ধরতে পারি নি।
  • rabaahuta | ১৮ জুলাই ২০১৩ ২১:০৯151109
  • ও হনুদা, কি ধরনের লেখায় পয়সা আছে একটু বিস্তারিত বলবে? মানে জানলেই লিখতে পারবো তার কোন মানে নেই, এই তো দুটো পয়সার আশায় কত কষ্ট করে একটা ইংরেজী কবিতা লিখলাম, তিন জায়গা থেকে ফেরৎ পাঠিয়ে দিয়েছে, আর কোথায় পাঠানো যায় বুঝতে পার্ছিনা, তার ওপর আবার পয়সা দেয় এমন জায়গা ছাড়া তো পাঠিয়ে লাভ নেই। তো জীবনে ওঠাপড়া তো থাকেই, কিন্তু জানা থাকলে চেষ্টা করতে পারি আরকি। (কখন যেন একটা পোস্টে চিক ফ্লিকে পয়সা আছে বলছিলে, তাই জিগাই আরকি, একটু যদি ডিটেলে লেখো। একটা অল্টারনেট কেরিয়ারের সন্ধানে দু কূল গেল আমার।)
  • siki | ১৮ জুলাই ২০১৩ ২১:০৯151110
  • প্রসঙ্গত, মায়াপুরে ইসকন নাকি বিশ্বের সর্ববৃহৎ কেষ্টমন্দির বানাবে, তার জন্য ডোনেশন চাইছে অ্যাড বানিয়ে। আজই আবাপানন্দে সে অ্যাড দেখলাম, একজন ট্যাক্সি ড্রাইভার খুব আবেগতাড়িত হয়ে বলছেন, একটা একটা করে টাকা জমাই, তার কিছুটা ভগবানকে না দিলে কী করে হবে?

    এর পর দেখা গেল, সাত হাজার টাকা করে দিলেই নাকি মন্দিরের প্রতি স্কোয়্যার ফুটে লেখা থাকবে সাত হাজার টাকা প্রদানকারীর নাম।
  • Ishan | ১৮ জুলাই ২০১৩ ২১:০৮151107
  • উফ সে কি কঠিন সময়। এদিকে সোফিস্টদের রমরমা। ওদিকে গণাতন্ত্র লাটে ওঠার উপক্রম। একদিকে যুদ্ধ চলছে, অন্যদিকে সক্রেটিস লেকচার দিচ্ছেন। ক্ষত্রিয়বাড়ির ছেলে প্লেটো সোনামুখ করে শুনছে। ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেসব এখন লেখার টাইম নাই। অভ্যুর টাইম থাকলে একটু লিখে দিক।
  • h | ১৮ জুলাই ২০১৩ ২১:০৬151106
  • যা কলা, এরা কেউ আমার এই মরাল ক্রাইসিস এর জন্য অপেক্ষা না করে নবদ্বীপ চলে গেল।
  • Ishan | ১৮ জুলাই ২০১৩ ২১:০৫151105
  • সবই ঠিক আছে। খালি এথেন্স টা মজা নয়। এথেন্স সত্যিই গ্রীসে। স্পার্টা বনাম এথেন্সের দীর্ঘ গৃহযুদ্ধের তিক্ত অভিজ্ঞতা আছে। সে অবশ্য তিনশ বিসি নাগাদ। হনু তখন ছোটো। মনে না থাকাই স্বাভাবিক।
  • ন্যাড়া | ১৮ জুলাই ২০১৩ ২১:০৪151102
  • জিগেস করছে নবদ্বীপ কে গেছে! হেঃ। বলি নিমাইকে ন্যায়ের পাঠটা কে দিলে? সেই কেষ্টনগর থেকে ঠেঙ্যে নবদ্বীপ। তিনদিনের পথ। গঙ্গার ধার ধরে।

    পরে যখন অদ্বৈতবংশে জন্ম নিলাম তখন ওখানেই থাকতাম। নৈয়ায়িকমতে গিয়ে ওঠা হয়নি।
  • pi | ১৮ জুলাই ২০১৩ ২১:০৪151103
  • দমদি আদ্যাপীঠের ভোগ খেয়েছ ?
  • san | ১৮ জুলাই ২০১৩ ২১:০৪151104
  • আচ্ছা :-)
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২১:০২151101
  • এই রেহ! আমি তো যে কবার গেছি থেকেছি বন্দুকের বাড়ী। মানে, তার সাথে দেখা করতেই যেতাম কিনা। হোটেলের কথা জানি না গো।
  • h | ১৮ জুলাই ২০১৩ ২১:০১151100
  • ও ওকে।
    আমি যা বুঝলাম।

    ১ - সিকি যে একটা গল্প লিখছে আমি মিস করে গেছিলাম।
    ২ - এবং সেটা যে এইখানে লিখছে বুঝি নি। আমি ভেবেছি, এমনি কিসু এইখানে বলেছে। তবে প্রধাণত ও বলেছে সেটা মনে হয় নি।
    ৩ - দমু ক্লিয়ার করে দিয়েছে। তবে প্রথম বার সেটা আমি বুঝিনি যে এটা সিকির গল্প সম্পর্কে বলেছে। আমি ভেবেছিলাম সা নি নিয়ে জেনেরালি আলোচনা করছে, সেটা এই গল্পের রেফারেন্সে লিখেছে এটা পরের সেন্টেন্সে হওয়ায় আমি খেয়াল করতে পারিনি।
    ৪। কিন্তু স্যান আমাকে মজা করে মিসডিরেক্ট করেছে। এটা মাঝে মাঝে অভ্যু করে। যেমন এথেন্স এর ব্যাপারটা।
    ৫। অক্ষ আমায় হেল্প করেছে, কিন্তু আমি তাও বুঝতে পারি নি। আসলে সিকি হঠাৎ আড্ডা মারতে মারতে গল্প কেন লিখবে এটা আমি বুঝিনি। আমি ভেবেছি, ওর কোন লেখা কোথাও পাবলিশ হচ্ছে, হুইচ কুড হ্যাভ বিন ওয়ান্ডারফুল ফ্রম পয়েন্ট অফ বিউ অফ আ ফিউ রাউন্ড্স।
    ৬। বাট এটা ঢং কেন হবে? আই সিম্পলি ডিড নট আন্ডারস্ট্যান্ড।
    ৭। সিঁফো ঢং মনে করলে অবশ্য ঢং হতে পারে ফ্রম হিজ সাইড, আই ডোন্ট গিভ আ ফাক, ফর ইট্স ওকে নট টু আন্ডার্স্ট্যান্ড আ কনভারসেশন।
  • san | ১৮ জুলাই ২০১৩ ২১:০০151098
  • আরে আমি ছোটোবেলায় বৃন্দাবন গেছি মাবাবার সঙ্গে। একটা বাঁদর বাবার হাত থেকে প্রেশারের কড়া ওষুধ ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলেছিল।

    হ্যাঁ যা বলছিলাম। নবদ্বীপে থাকে কোথায়, বুক করে যেতে হয়, না গিয়ে পাওয়া যায় ?
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২১:০০151099
  • পুরীর মন্দিরের ভোগ সব্চে ভাল। আর ভাল গুরুদ্বারার।
  • | ১৮ জুলাই ২০১৩ ২০:৫৯151097
  • আরে ইস্কনে নাকি খুব ভাল ভোগ খাওয়ায়। আমার পরিকল্পনা আছে যত জায়গায় ভোগের সুনাম আছে, সবগুলো ঘুরে ঘুরে চেখে দেখার।
  • | ১৮ জুলাই ২০১৩ ২০:৫৭151095
  • হ্যাঁ প্রগতি, খুব সুন্দর।

    বৃন্দাবনে কিন্তু ভীষণ বাঁদর।
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২০:৫৭151096
  • হুম। তাহলে ঠিক আছে। নবদ্বীপ-মায়াপুর দুদিনে ভাল করে ঘুরে তিনদিনের দিন চলে আসতে পারবেন।
  • san | ১৮ জুলাই ২০১৩ ২০:৫৬151093
  • আমার শাশুড়ি যাবেন বলছিলেন।
  • kumu | ১৮ জুলাই ২০১৩ ২০:৫৬151094
  • কেষ্টনগর গেলে ভাল করে ছবি তুলো।
  • san | ১৮ জুলাই ২০১৩ ২০:৫৫151091
  • আঃ আমি না। আমর ভক্তি হলে বৃন্দাবন যাওয়া সোজা।
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২০:৫৫151092
  • প্রগতিদি, সরি না বলেই লিংটা এখানে পোস্টিয়ে দিয়েছি। কিছু মনে কোরো না যেন।
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২০:৫৪151090
  • ইয়ে স্যান, দু-তিনদিন ঐ নবদ্বীপে!!! মানে, আমার তো আহামরি কিছু লাগে নি। মায়াপুরে ইস্কনের মন্দিরটা অবশ্য সুন্দর। সেখানে বেশ সময় কেটে যায়। আর নবদ্বীপে গিয়ে রিকশাওলাকে বললে সেই নবদ্বীপ ঘুরিয়ে দেবে। তবে তোমার চোখে হয়তো ভাল লাগতেই পারে।
  • pragati | ১৮ জুলাই ২০১৩ ২০:৫৩151088
  • @ppn নিশ্চয়ই:) @দ পেয়েছো তো link?
  • Mad-eye Moody | ১৮ জুলাই ২০১৩ ২০:৫৩151089
  • স্যান গুগাঁ থেকে দুই তিনদিন বেড়ানোর জন্যে নবদ্বীপ আসবে? নাঃ প্রবল ভক্তি হয়েছে নিগ্ঘাৎ ;-)
  • san | ১৮ জুলাই ২০১৩ ২০:৫২151087
  • প্রগতিদির বাড়িতে আমি এক ঘন্টার জন্য হলেও যেতে চাই, কী দারুণ !
  • san | ১৮ জুলাই ২০১৩ ২০:৫১151084
  • দুতিনদিনের বেড়ানোর জন্য কেমন ?
  • Mad-eye Moody | ১৮ জুলাই ২০১৩ ২০:৫১151085
  • ওয়াও!
  • | ১৮ জুলাই ২০১৩ ২০:৫১151086
  • আরে! ক্কি সুন্দর!
  • ppn | ১৮ জুলাই ২০১৩ ২০:৫০151083
  • ও আচ্ছা, ভোর নাগাদ পৌঁছয় এমন ট্রেন লাগবে। কিন্তু এখন টিকিট নাই কোথাও।
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২০:৪৯151082
  • আমি গেছি। কিঁউ?
  • san | ১৮ জুলাই ২০১৩ ২০:৪৮151081
  • নবদ্বীপ গেছেন কেউ ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত