এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ১৮ জুলাই ২০১৩ ২১:৩৪151140
  • আর গুজরাটি থালি বোলে তো? জৈন থালি? সে আরেক জিনিস।
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২১:৩৩151138
  • গুজরাটি থালি খেয়েছি কি না মনে করতে পারছি না। রাজস্থানী তো খেয়েছি। তবে গুজরাটি এমনি জলখাবার/টিফিন খেয়েছি খুব। কিন্তু এই মন্দিরের রান্নাবান্না সব লোকাল গুজরাটি কম্যুনিটি/মহিলারা সামলান। এবং রান্না সত্যি পদের না। তাই গালে হাত আর কিঃ-)
  • siki | ১৮ জুলাই ২০১৩ ২১:৩৩151139
  • হনু যতক্ষণ সমস্যায় থাকে, আমার লাভ।

    ইয়ে, এই দিল্লির অক্ষরধামে একবার পেসাদ মুখে দিয়েছিলাম, যাচ্ছেতাই লেগেছিল। সেজন্যই আমি আর গুজরাতের অক্ষরধাম থেকে অলমোস্ট ওয়াকিং ডিসটেন্সে থাকা সত্ত্বেও ওমুখো আর হই নি।
  • | ১৮ জুলাই ২০১৩ ২১:৩২151133
  • আরে অরি, সরভাজা না সরপুরিয়া ওটা খেতেই তো কেষ্টনগর যাওয়া যায়।
  • | ১৮ জুলাই ২০১৩ ২১:৩২151134
  • নাঃ গুজরাটী থালি খাই নি। এখানেই কে কে যেন বলেছিল গুজরাটী সবজিতে নাকি প্রচন্ড মিষ্টি দেয়। ভয়েচ্চোটে খাই নি।
  • কৃশানু | ১৮ জুলাই ২০১৩ ২১:৩২151135
  • ১৯৯৬ তে ইস্কনের ভোগ খেয়েছিলাম। একটা দশ, একটা তিরিশ।
    দশেরটা স্বাভাবিকভাবেই ভালো না। তিরিশেরটা ভালো। মানে ভালো চাল, অনেক খাবার দাবার। কিন্তু ইস্কন এর ভোগে সেই এক্স ফ্যাক্টরটা নেই। মানে কিভাবে বোঝাবো জানিনা, ইস্কনের যেমন ছবি তুলে লাভ নেই, তেমনি ইস্কনের ভোগ হেয়েও লাভ নেই। রাজধানী ( মানি স্কয়ার) এ মনে হয় ওর থেকে ভালো ভেজ খাবার পাওয়া যাবে। দাম বেশী পড়বে, কিন্তু থাকা, যাওয়া আসা-র খরচা হিসবে করলে লাভ-ই হবে।
    আমি ইস্কন এর ভেতরেই ছিলাম, কোথায় কার কি চেনা ছিল, ওই আজীবন ফ্রিতে থাকার কেস। ইস্কনের ভেতরটা জাস্ট জালি। তবে বাইরে বেরলেই ঘাটে বসে নদীর ধারে সূর্যোদয়, সূর্যাস্ত ভালো।
    নবদ্বীপ হয়ত ফটোগ্রাফির জন্য ইন্টারেস্টিং হতে পারে। এত পুরনো জায়গা, অলি থাকা উচিত। যাইনি, জানি না।
  • a x | ১৮ জুলাই ২০১৩ ২১:৩২151136
  • ইয়ে চিক ফ্লিক তো সিনেমাতে বলে। পাবলিশড লেখাকে তো বলেনা।
  • Mad-eye Moody | ১৮ জুলাই ২০১৩ ২১:৩২151137
  • হুঁ, খেয়েছি। মণি স্কোয়্যারে খানদানি রাজধানী বলে একটা রেস্তোরাঁ আছে।
  • a x | ১৮ জুলাই ২০১৩ ২১:৩১151131
  • প্রগতির বাড়ির সামনে উঠোন একদম প্রথম ছবিতে দেখলাম, তারপর এক ঝলক একটা সিঁড়ি দেখলাম, তারপরেই সেটা উধাও হয়ে গেল। নীচে স্ক্রোল করে মনে হল আরো কিছু ছবি থাকার কথা, কিন্তু কিছুই দেখতে পেলাম না। সামনের ঐ ঢোকার জায়গাটা সুন্দর।
  • | ১৮ জুলাই ২০১৩ ২১:৩১151132
  • পুরী আর কালীঘাটের ভোগ আসলে আমি বিভিন্ন উপলক্ষ্যে বিভিন্নরকমের খেয়েছি। প্রতিটাই অপূর্ব স্বাদ।
  • a x | ১৮ জুলাই ২০১৩ ২১:২৯151129
  • বলে কী রে, গুজরাটি থালি খাওনি? কি দারুণ খেতে!
  • Ishan | ১৮ জুলাই ২০১৩ ২১:২৯151130
  • একদিকে মঠ মন্দির অন্যদিকে স্ট্রিপটিজ। ক্কী নাজুক এই মেলবন্ধন। আহা।
  • Mad-eye Moody | ১৮ জুলাই ২০১৩ ২১:২৮151127
  • কেষ্টনগর মন্দ হবে না, মেয়েও পুতুল শুনে খুব লাপাচ্চে। ট্রেনের রিজার্ভেশনের দরকার নাই, হোটেলের ব্যবস্থাটা খোঁজ নিতে হবে।

    আবার বেনারসও ভাবছি - শুধু গলিগুলো এখন সেমি-লিকুইড গোবরে ঢাকা থাকবে - এই যা...
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২১:২৮151128
  • হুঁ, হাইলি রেকো।
  • | ১৮ জুলাই ২০১৩ ২১:২৫151126
  • বেলুড় আর পুরী র দু জায়্গার ই ভোগ জাস্ট যাতা।
  • | ১৮ জুলাই ২০১৩ ২১:২৩151125
  • অবিখ্যাত দের সুযোগ না দিলে তারা বিখ্যাত হবে ক্যামনে?
  • rabaahuta | ১৮ জুলাই ২০১৩ ২১:২২151124
  • হুঁ, কোনদিকেই কোন আশা নাই দেখছিঃ(
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২১:২১151123
  • এবং সইত্যের পথে অবিচল থেকে এটাও বলে যাই - এই গুজ্জু মন্দিরের খাবার খুব একটা স্বাদু না। গুজরাতীরা কি রাঁধতে পারে না? এই প্রশ্নটা খোঁচা দেয়।
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২১:২০151122
  • ইয়ে সইত্যের খাতিরে বলে রাখি - ইস্কনের ভোগ উল্লেখযোগ্য রকমের ভাল লাগে নি।
    স্বর্ণমন্দিরটা লিস্টে আছে।
  • h | ১৮ জুলাই ২০১৩ ২১:১৯151121
  • না পড়িনি বলেই সমস্যা।
  • h | ১৮ জুলাই ২০১৩ ২১:১৮151118
  • আমি জানলে কি আর এখনো দেশী বাজে হুইস্কি খেয়ে সময় খাই। তবে দেখি রাশি রাশি চিক ফ্লিক বেরোয়, আর লোকে হামলে পড়ে কেনে/পড়ে। তবে ইংরেজি পাবলিশিং কিছুটা প্রফেসনালাইজ্ড, মানে ওয়েব সাইট দিয়ে ড্রাফ্ট সাবমিশন করা যায়, এজেন্সী যোগাযোগ করে। ফর্মাল রিজেকশন/অ্যাকসেপটেন্স নোটিস পাঠায়, শুনেছি। দো, আই অ্যাম শ্যুওর, যে চেনা থাকলে সুবিধে হয়।

    কবিতার ক্ষেত্রে কবিতার নানা পত্রিকা আছে। এছাড়া গ্রান্টা, প্যারিস রিভিউ এবং এল আর বি নতুন দের কবিতা ছাপায় বলে জানতাম, সেটা সত্যি কিনা দেখতে পারিশ। আমি এল আর বি নিই, তাতে কবিতা প্রচুর দেখেছি। তবে একবারে অবিখ্যাত দের দেখি নি। কবি তার পত্রিকার ক্ষেত্রে সাধারণতঃ প্রতিটা শহরে ছোটো পত্রিকা থাকে সেগুলো নিয়ে চেষ্টা করতে পারিশ। ক্রিয়েটিভ রাইটিং ডিপারটমেন্ট গুলোর নিজের পত্রিকাও থাকতে পারে। রিড এন ওয়াই আর বি।

    তবে একটা ভাষার ঐতিহ্য থেকে তুই যাছিশ। সেই ভাষার ঐতিহ্য অন্যত্র অ্যাপ্রিসিয়েটেড হতেও পারে নাও পারে, হলেও ভুল কারণে হতে পারে।

    ইউরোপে আর্ট্স কাউন্সিল গুলো কবি সম্মেলন করে। আমেরিকায় কি করে জানি না।
  • rabaahuta | ১৮ জুলাই ২০১৩ ২১:১৮151119
  • হ্যাঁ, ওটা আছে সেফ (জায়গার নামটা কি ভুল বললাম? হিমাচলের কোথাও? জেনে বলতে হবে।)
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২১:১৮151120
  • বার্লিনে থাকতে ভক্তিমান/মতী জনগন খুব উৎসাহের সাথে আমাকে তাদের দলে নিত। পরে যখন বুঝে গেল আমার দেবতা আমার পেট, তিনিই আমার পূজার ফুলের অধিকারী তখন আর কেউ নিত না দলে। তো কি, আমি অমনি একা একাই যেতাম ট্যাঙস ট্যাঙস করে। এখানেও একটা গুরুদ্বারা আছে। কিন্তু ব অ ড্ড দূর। তবে গুজ্জুদের মন্দিরে অনুষ্ঠান থাকলেই চলে যাই।
  • | ১৮ জুলাই ২০১৩ ২১:১৭151117
  • হনু, সিকির টইতে গল্পটা পুরোটা পড়েছ তো? টইয়ের নাম 'আমার সকল ভালবাসায়'।

    পাই, না খাই নি। শুধু কালীঘাট আর পুরীর জগন্নাথের ভোগ খেয়েছি। মানে ভোগ খেয়েছি অনেক জায়গাতেই, কিন্তু এই দুটো উল্লেখযোগ্যরকমের ভাল।
    শুনেছি আদ্যাপীঠ, ইস্কল, বেলুড় মঠ ইত্যাদির ভোগ খুব ভাল। তারাপীঠও বোধহয় ভাল।

    গুরুদ্বার বলতে স্বর্ণমন্দিরের খেয়েছি, মণিকরণের খেয়েছি ঘীচপচপে রুটি আর ততোধিক ঘী চপচপে হালওয়া। আরো যেন কোথায় সব খেয়েছি, এখন আর মনে পড়ছে না।
  • san | ১৮ জুলাই ২০১৩ ২১:১৬151116
  • তাহলে একদিন লঙ্গর আরেকদিন ইস্কন, এই কথাই রইল। কোনো উইকেন্ড দেখে আবার দিল্লি ভ্রমণে বেরোতে হবে। সুজির হালুয়া আমারো দারুণ লেগেছিল।
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২১:১৪151115
  • হুতো, সে আশ্রম এখনো খাড়া আছে? মানে ঐ হড়পা বানের পরেও?
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২১:১৩151113
  • সুজির হালুয়াটা খেতে অসা।। তবে গুরুদ্বারার ভোগ বলতে ঐ লঙ্গরের কথা বলছিলুম আর কি।
  • rabaahuta | ১৮ জুলাই ২০১৩ ২১:১৩151114
  • নবদ্বীপে সব নতুন নতুন টাইল্স বসানো মন্দির।

    আর যোশীমঠ না উখিমঠ কোথায় যেন আমার বাবার বন্ধু একটা আশ্রম/অতিথিশালা টাইপ বানিয়েছেন, তার উন্নতিকল্পে ৫০হাজার টাকা দিলে আজীবন যখন খুশি যতদিন খুশি গিয়ে থাকা যাবে।

    আর স্ট্রিপক্লাব বিষয়ে আমার কিছু প্রশ্ন আছে, কিন্তু অভিজ্ঞতা এতই কম যে প্রশ্নটা করার কোন মানে নাই।
  • san | ১৮ জুলাই ২০১৩ ২১:১২151112
  • পুরীর ভোগ খুবই ভাল খেতে লেগেছিল।
  • san | ১৮ জুলাই ২০১৩ ২১:১১151111
  • গুরুদ্বারার ভোগ মানে লঙ্গর, না ঐ ঘিয়ে ডোবা সুজির হালুয়া কোনটা বলছ পিপি ? হালুয়াটা খেয়েছি, দিল্লিতে যে বাংলা সাহিব গুরদ্বারা আছে ওখানে। অনেকক্ষণ বসে বসে গ্রন্থসাহিব পাঠ শুনেছিলাম। প্রেয়ার শুনেছিলাম। ভাষার কিছু না বুঝেও ভাল লাগছিল পাঠ শুনতে। লঙ্গর খাওয়ারও ইচ্ছে ছিল কিন্তু সেদিন আর হয়নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত