এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Mad-eye Moody | ১৮ জুলাই ২০১৩ ২২:২৭151230
  • মালদার টিকিট কেটে ফেল্লুম।
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২২:২৭151231
  • তোমার কি সর্দি কাশির ধাত আছে দমদি?
    হলুদের অ্যান্টি ইনফ্ল্যামেশন প্রপার্টির কথা শুনেছিলাম, টিউমারের উপর কাজ চলছে সেটাও জানি তবে সর্দি কাশি ঠেকায় এই শুনলাম। হতে পারে, নইলে আর খামোখা এত দিন ধরে মানুষ খাবে কেন।
  • aranya | ১৮ জুলাই ২০১৩ ২২:২৬151228
  • গালুডি দারুণ তো। কাছে নদীর ওপর একটা জায়গায় রাত্তিরে হাতি নামে, সেখানে আমাদের রথের (মানে গাড়ীর) চাকা কাদায় বসে গেছিল। অন্ধকারে নদীর ধারে অপেক্ষা, কজন গেছে গ্রাম থেকে লোক ডেকে আনতে, বেশ ছমছমে ভাল লাগা।
    সাথে ডে ট্রিপ দ্লমা পাহাড় - ফাউ।
  • sosen | ১৮ জুলাই ২০১৩ ২২:২৫151226
  • মুগ্ধই যদি না কত্তে পাল্লুম তাইলে আর কিসের জিকে। কিন্তু কথা হলো, দমদিকে এইগুলো কেন খেতে বলেছে? আর দুধে আদা কারা খায়? আর যদি আদা, হিং সবই দিল, তাইলে একটু পনির মিশিয়ে, টমেটোর গ্রেভি দে' ফুটিয়ে নেয় যেন দমদি। ডায়েট কে ডায়েট, ডিনার কে ডিনার।
  • san | ১৮ জুলাই ২০১৩ ২২:২৫151227
  • লিভার ভাল রাখতে ছোটোবেলায় সকালে কাঁচা হলুদের টুকরো আর গুড়। সেই সব অত্যাচারের দিন।
  • pi | ১৮ জুলাই ২০১৩ ২২:২৪151224
  • হলুদের তো অনেক গুণ। প্রমাণিত।

    একক রে, মেইল দ্যাখ ও চ্যাটে আয় !
  • ladnohc | ১৮ জুলাই ২০১৩ ২২:২৪151225
  • দুধে হলুদ সর্দির ওষুধ হিসেবে খায় অনেকে!
  • | ১৮ জুলাই ২০১৩ ২২:২৩151223
  • হলুদে নাকি সর্দিকাশি ঠ্যাকায়, বলল তো তাই।
  • san | ১৮ জুলাই ২০১৩ ২২:২২151222
  • সোসেনদির জিকে দেখে আমি মুগ্ধ।
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২২:২১151221
  • আরে স্যান, সুন্দরবনের কথা তো আগে লিখছিলাম। অরিজিৎএর মেয়ে নদী/সমুদ্র/জল কে ভয় পায়। তাই ওসব বাদ।
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২২:২০151220
  • টাকি খারাপ হতেই পারে না। আমার মায়ের মামাবাড়ী বলে কথাঃ-)

    দুধে হলুদ উত্তরের জনতা হবু মাকেও খাওয়ায় - নাকি বাচ্চা ফর্সা হবে। নারকেলের জলও খাওয়ায় ঐ একই কারণে। হাসবেন না, আমার নিজের চোখে দেখা।
  • Ekak | ১৮ জুলাই ২০১৩ ২২:১৯151218
  • কেন ওই বাঁধের ধারে বিকেল বেলা বসে মুড়ি তেলেভাজা ভালো। উদিকে খাতরা বাজারে ভালো কুমরি বানায় সেও অতি ভালো। আবাপ র নায়ারদার মুখ মনে পরে গ্যালো। একটা বিশাল শালপাতার ঠোঙ্গা ভর্তি কুমরি নিয়ে টিলা বেয়ে উঠে আসছেন। মুখময় হাসি।
  • সায়ন | ১৮ জুলাই ২০১৩ ২২:১৯151219
  • আর মালদা... ছ্যাঃ। তার্থেকে আরেকটু এগিয়ে বালুরঘাট যান। কুলীক। সেখান থেকে সামান্য এগোলেই সিকির ছড়ানো-ছেটানো উত্তরবঙ্গ।
  • r2h | ১৮ জুলাই ২০১৩ ২২:১৮151215
  • টাকি আমিও বেড়াতে গেছিলাম। সকালে গিয়ে সন্ধ্যায় ফেরৎ।
  • san | ১৮ জুলাই ২০১৩ ২২:১৮151216
  • সুন্দরবন যাচ্ছনা কেন ?
  • | ১৮ জুলাই ২০১৩ ২২:১৮151217
  • ঈশান বেড়ানোর জায়গা নিয়ে ফান্ডা দিচ্ছে! হ্যা হ্যা।
  • pi | ১৮ জুলাই ২০১৩ ২২:১৭151213
  • গাদিয়াড়ায় আমরা ইস্কুল থেকে গেসলাম তো। প্রেম বা পরকীয়া কোনোটাই করি নাই, তাও দিব্বি লেগেছিল।

    অজ্জিতদার মুকুটমণিপুর ঘোরা ?
  • r2h | ১৮ জুলাই ২০১৩ ২২:১৭151214
  • গালুডি সত্যিই অপার্থিব
  • Ishan | ১৮ জুলাই ২০১৩ ২২:১৬151210
  • টাকিটা ইয়ার্কি না। টাকিতে টুরিস্ট লজ আছে। আর নদীটা ইয়াব্বড়ো।

    কিন্তু আর বেণুবনে মুক্তো নয়। কাজে চলো মন।
  • sosen | ১৮ জুলাই ২০১৩ ২২:১৬151211
  • দুধে হলুদ আমি জানি। হিন্দি সিরিয়ালে বৌভাতের (নাকি সুহাগরাতের) দিন নতুন বউ বরকে খাওয়ায়। পয়সা থাকলে কেশর, না থাকলে হলুদ। সিম্পুল।
    কিন্তু সেটা দমুদিকেও খেতে হবে?
  • san | ১৮ জুলাই ২০১৩ ২২:১৬151212
  • গালুডি খুবই ভাল।
  • সায়ন | ১৮ জুলাই ২০১৩ ২২:১৫151209
  • চন্দ্রকোনা যা নইলে গড়মান্দারন। বা সাধু'র বাঁধ। মুকুটমনিপুর পচা। তাচ্চাইতে বেতলা ভালো।
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২২:১৪151207
  • আরামবাগ গেলে - মুরগী খেলে না??
  • Mad-eye Moody | ১৮ জুলাই ২০১৩ ২২:১৪151208
  • ঘাটশিলা বেজায় বোরিং বাবা, আমি গেছি। যাদুগোড়াও গেছি, কিস্যু দেখার নাই। আরে আমাকে পোর্টফোলিওর কথাটাও তো ভাবতে হবে - ভ্যারাইটি হচ্ছে না।
  • | ১৮ জুলাই ২০১৩ ২২:১৩151203
  • তা মালদা খারাপ কি বাপু? অত ঘ্যানঘ্যান করছ ক্যানো?
  • ladnohc | ১৮ জুলাই ২০১৩ ২২:১৩151204
  • আরামবাগ কলেজে প্র্যাকটিক্যাল পরীক্ষার সীট প​ড়েছিলো, শেষের পরের দিন সবাই মিলে গেলাম কামারপুকুর; ভোগ খেতে বসে ল্যাব​ড়ার ডাঁটা চুষতে চুষতে মনে হলো জিনিসটা কেমন কেমন লাগছে, ভালো করে চেয়ে দেখি গঙ্গাফরিং!! কি আর করা যায়, পাশের বন্ধুটিকে দেখালাম, সে বললো চেপে যা, বিশাল বাওয়াঌ হতে পারে! তাছাড়া আমার বন্ধুদের গ্রুপেও অনেকের একটুতেই বমির ধাত আছে।।।।। সুতরাং ল্যাব​ড়া সরিয়ে বেজার মুখ করে শুধু খিচুরি খেলাম।
    বিকেলে ফেরার সম​য় বললাম, আমিষ ল্যাব​ড়াটা কিন্তু টেষ্টি হ​য়েছিলো।।।।।।।।।।।।।।।।
  • Ishan | ১৮ জুলাই ২০১৩ ২২:১৩151205
  • আচ্ছা তাহলে টাকি। খুব ভালো জায়গা।
  • সায়ন | ১৮ জুলাই ২০১৩ ২২:১৩151206
  • ফুলডুংরি তো শুনতে ভালো লাগবেই। গালুডি গেছিস? একটা ড্যাম আছে। অপার্থিব জায়গা। আর তার পাশের টিলাগুলো।
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২২:১২151202
  • তা বেশ। গাদিয়াড়া-আমতা-শামতাবেড়ে-কোলাঘাট-রূপনারায়ণ - এই ত্তো! আমার পুরনো পাড়া। ঘর হতে শুধু দুই পা ফেলিয়া ইত্যাদি প্রভৃতিঃ-)
  • Mad-eye Moody | ১৮ জুলাই ২০১৩ ২২:১১151199
  • ধুৎ, গাদিয়ারা বোরিং জায়গা। ওসব কলেজে পড়ার সময় হাত-ধরাধরি করে যায় বা পরকীয়া করতে যায়।

    মালদায় স্লিপারের টিকিট আছে, বেনারসে তাও নেই। আর নয়তো কেষ্টনগর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত