এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৮ জুলাই ২০১৩ ২২:৫৪151260
  • সেকেণ্ডহ্যাণ্ড গপ্পো বলতে তিনি সহকর্মীদের পাল্লায় পড়ে কোন মন্দির দর্শনে গেছিলেন, অটোয় যাতায়াতের ব্যাদনায় কাতরানোর গপ্পোই শুনছি শুধু ঃ)
  • r2h | ১৮ জুলাই ২০১৩ ২২:৫২151259
  • কলকাতা আর আগরত্লার মধ্যে আবেগ, বিশ্বস্ততা, নৈকট্য বিষয়ে আমার একটা দ্বিধা চলে। কিন্তু নির্জনতা বিষয়ে কোলকাতা হেরে যায়। পিপি ২০১০ এর নীরমহল বেড়ানো মনে করিয়ে দিল। পুরো গেস্ট হাউসে আর কোন লোক নেই রুদ্রসাগরের জলের আওয়াজ, আর দূরে দেখা যায় নীরমহল। তবে রুদ্রসাগরের জল শুকিয়ে যাওয়া নিয়ে কিছু শুনছিলাম - আসে পাশের বসতি এগিয়ে আসছে জলের দিকে।

    পাই, ত্রিপুরার কিছু সেকেন্ডহ্যান্ড গল্প শোনা যাবে নাকি?
  • সায়ন | ১৮ জুলাই ২০১৩ ২২:৫১151258
  • কৃশানু দমদিকে নিয়ে এয়ং আপ্লুত হয়ে গেলে কেন!
    এদিকে নাকি বুড়িদি লুরু এয়ে জ্যামে পড়েছিল! তাও বোমাহাল্লি আর টিন ফ্যাক্টরির জ্যাম। নাইস টেক অ্যাওয়ে :-P
  • কৃশানু | ১৮ জুলাই ২০১৩ ২২:৪৭151257
  • দম দম, ওরে পাগল।
  • কৃশানু | ১৮ জুলাই ২০১৩ ২২:৪৫151254
  • আমার এখন আপিসে ডোম ফেলার-ও সময় থাকে না। আপিস হাওয়ারে গুরু-ও করতে পারি না মন খুলে।

    মিটিং মিটিং, তোমাদের কি কোডিং নাই আপিস?
  • সায়ন | ১৮ জুলাই ২০১৩ ২২:৪৫151255
  • পই'এর ডপেলগ্যাঞ্জার।
  • pi | ১৮ জুলাই ২০১৩ ২২:৪৫151256
  • ঐত্তো মজা ! ঃ)
  • সায়ন | ১৮ জুলাই ২০১৩ ২২:৪৪151253
  • মাউন্টেইন স্ট্রাইক কর্প হেডকোয়াটার্ড @ পানাগড়!
    এটার ইন্টেন্ট নিয়ে সন্দেহ রইল।
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২২:৪৩151252
  • এপাই থাকে আম্রিগা আর নেমন্ত দেয় ত্রিপুরার! এইডা ক্যামনে কি হইল!
  • pi | ১৮ জুলাই ২০১৩ ২২:৪১151251
  • ত্রিপুরায় কেউ গেলে নেমন্ত রইলো ঃ)
  • Ekak | ১৮ জুলাই ২০১৩ ২২:৪০151250
  • অজ্জিত্বাবু,
    তাহলে একদম ঠিকাছে। রুপার ঘাঘরা আর পুর্বঘোলা কাছেই কিন্তু ছোট বাচ্চা নিয়ে যাওয়ার পক্ষে ঠিক নয়।
    একটাতে রোজ হাতি বেরোয় আরেকটায় লেপার্ডে তাঁবুর গা খামচায়।
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২২:৩৯151249
  • কেন? আমার এক বন্দুক তো ঐ চার পাঁচদিনের জন্যই নীরমহল ঘুরে এল! উড়ে গেল আগরতলা (তার অবশ্য আত্মীয়স্বজন ছিলেন বোধহয় ওখানে)। পরদিন নীরমহল। ফিরে আগরতলা আর তার আশপাশ। পরদিন ব্যাক টু কইলকাতা!
  • rabaahuta | ১৮ জুলাই ২০১৩ ২২:৩৮151247
  • @সায়ন ঃD

    কৃশানু, ওকে। আপিসে লামার সঙ্গে দেখা হলেও জিজ্ঞেস করে নিতে পারো। না হলে আমি কাল জানাচ্ছি।
  • Mad-eye Moody | ১৮ জুলাই ২০১৩ ২২:৩৮151248
  • এখন ঘুম, কাল আবার ভোর পাঁচটা। গুন্নাইট মাদাম/মসিয়োঁ...
  • Mad-eye Moody | ১৮ জুলাই ২০১৩ ২২:৩৬151244
  • আরে ওসব জায়গায় যেতে হলে তো সময় লাগবে। আর উঃপূঃ ভাবলেই আমার চেরাপুঞ্জির জন্যে মন কেমন করে।
  • কৃশানু | ১৮ জুলাই ২০১৩ ২২:৩৬151245
  • এখন মালদা যাবার হাজার খানে ট্রেন।
  • কৃশানু | ১৮ জুলাই ২০১৩ ২২:৩৬151246
  • নদীর ধারে থাকতে হলে লছমঞ্ঝুলা যাও, বা হৃষীকেশ।
  • san | ১৮ জুলাই ২০১৩ ২২:৩৫151241
  • আমার কদিন ধরে নদীর ধারে থাকতে ইচ্ছে করছে।
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২২:৩৫151242
  • এই এই ত্রিপুরা নিয়ে কোন কথা নয়! নীরমহলের ছবি দেখে অবধি ব্যোমকে আছি। অজ্জিতকে বললাম যাও নীরমহল তা গা কল্ল না।
  • সায়ন | ১৮ জুলাই ২০১৩ ২২:৩৫151243
  • গৌড় এক্ষপ্রেস চলে এখনও? ফরাক্কা পেরিয়ে ঝমঝম ট্রেন।
  • কৃশানু | ১৮ জুলাই ২০১৩ ২২:৩৪151239
  • হুতোদা, জোশীমঠ না উখিমঠ একটু কনফারম করবে? প্রথমটা হলে ভাব্বো।
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২২:৩৪151240
  • স্যান যেমন চাইছে অমন একটি বাড়ী আছে। মফস্বলও আছে। তবে ফাঁকা মতন কিনা সে ব্যাপারে কবি কিছু কয়ে যান নাই। উহার নাম পাতালবাড়ী। দামের জন্য চন্নননগর মিউনিসিপ্যাল আপিসে যোগাযোগ করেনঃ-)
  • Mad-eye Moody | ১৮ জুলাই ২০১৩ ২২:৩৩151238
  • গঙ্গার ধারে বাড়ি কিনো না, চন্দননগরের খবরটা দ্যাখোনি? পাড় ভেঙে এখন বাড়ি খালি করে দিতে হচ্ছে।

    একক - শর্ট ট্রিপ, বাচ্চাদেরও ভালো লাগতে হবে আর ছবির চান্স থাকবে - এরকম। মালদার টিকিট কাটলুম।
  • সায়ন | ১৮ জুলাই ২০১৩ ২২:৩২151236
  • "যদি যাও বঙ্গে / কপাল তোমার সঙ্গে" - টু অজ্জিদ্দা

    "যারা যায় ত্রিপুরায় / তারা শুধু কাঁঠাল খায়" - টু ল্যামিদা অ্যান্ড হুতো (এবং বিপ্লব বণিক যে পোকা'কে পোক বলতো)
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২২:৩২151237
  • স্যানের কি হিমালয়/হৃষীকেশ ফেটিশ কেটে গেল! নইলে মফস্বলে বাড়ী খোঁজে কেন?
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২২:৩১151234
  • এইসব জায়গা তো কাগজে পড়ে টড়ে মনে হয় মাওবাদী এলাকা/গোলমাল প্রবণ। তা এসব জায়গায় বালবাচ্চা নিয়ে যাওয়া আজকের দিনে কতটা সেফ?
  • san | ১৮ জুলাই ২০১৩ ২২:৩১151235
  • আমি গঙ্গার ধারে একটা পুরনোমতো ছোট্টো বাড়ি কিনতে চাই। একটু ফাঁকা মতো মফস্বলে। চাকরির শেষে থাকবার জন্য। কিরম দাম হতে পারে কেউ জানেন ?
  • pipi | ১৮ জুলাই ২০১৩ ২২:৩০151233
  • ব্রেশ! ব্রেশ! গৌড় বঙ্গই ঘুরে এস তাইলে। মুর্শিদাবাদও যাবে নাকি ওখান থেকে?
  • Ekak | ১৮ জুলাই ২০১৩ ২২:২৯151232
  • বায় দ্য ওয়ে, অজ্জিত্বাবু কি একটু নিজ্জন্মত বোটু বিহীন জায়গা খুঁজছেন ?
    সাউথ পালাম্য়ুর মারোমার ঘোরা আছে ? নইলে সারান্দা ডিভিশনের কুমদী, থল্কবাদ ।
    উত্তুরে চন্দ্রশিলা বা অসব্কাটিয়ে দিয়ে বাড়ির কাছেই
    রুপার ঘাগরা বা পুর্বঘোলা।
  • সায়ন | ১৮ জুলাই ২০১৩ ২২:২৭151229
  • ইনফ্যাক্ট, এইমাত্র মনে পড়লো... শান্তিপুর থেকে মায়াপুর যেতে গঙ্গাপেরোনো নৌকার ছই... ডুবমানুষ সেই জলের নীচে কেমন কলধ্বনি রব তোলা গঙ্গা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত