এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ১৮ জুলাই ২০১৩ ২৩:৩৭151288
  • নানা। খুব সম্ভবত ৯১। ত্রিপুরায় ওরকম ধরণের খুনোখুনি ধর্ষণ বোধহয় সেই প্রথম।
  • r2h | ১৮ জুলাই ২০১৩ ২৩:৩৭151290
  • কুকুর নাতো, বেড়ালঃ)
  • C | ১৮ জুলাই ২০১৩ ২৩:৩৬151287
  • লামাকে বলো লিখতে। সেই যে হনুমানের কোলে চড়ে কুকুরছানা উঁচু গাছে উঠে উপর থেকে থ্রিডি দুনিয়া দেখে কেমন ন্যালাক্ষ্যাপা হয়ে গেছিল তার পর থেকে, সেই গল্প লামার কলমে পড়ে ফিদা হয়ে গেছিলাম। ঃ-)
  • | ১৮ জুলাই ২০১৩ ২৩:৩৫151285
  • মাছি না মাছি না, মাছ ছিল।
    উফফ
  • a x | ১৮ জুলাই ২০১৩ ২৩:৩৫151286
  • ফ্লিক মানেই তো সিনেমা রে হনু।
  • | ১৮ জুলাই ২০১৩ ২৩:৩৪151284
  • ঋষিকেশ/লছমনঝুলার গীতাভবনের গঙ্গার ঘাটের কাছে মস্ত মস্ত পোষা মাছি ছিল গায়ে শ্যাওলাওলা। কে জানে তারা এখনও আছে কিনা। দশ টাকা করে মাছেদের খাবার কিনতে পাওয়া যেত। খাবার দিলেই ঘাটে ভীড় করত মাছগুলো।
  • r2h | ১৮ জুলাই ২০১৩ ২৩:৩৩151283
  • হ্যাঁ, সুন্দরদাদু কৌতুহলদ্দীপক চরিত্রই বটে, কিন্তু আমি লিখতে গেলে তিন লাইনে শেষ হয়ে যাবে, আর সব নাটকীয়তা মাঠে মারা যাবে, তাই লিখছি নাঃ)
  • r2h | ১৮ জুলাই ২০১৩ ২৩:৩১151281
  • কেসিদা, খোয়াইয়ের কোন ঘটনা? কবেকার?
    ২০০০সালের? তখন আমি কলকাতায়।
  • C | ১৮ জুলাই ২০১৩ ২৩:৩১151282
  • হুতো, আপনার সুন্দরদাদুর গল্প শুনতে খুবই কৌতূহল হচ্ছে।

    আর জলের মধ্যে ঐ বিশাল আকারের বৃদ্ধ মাছেরা, মানুষের কাছে আসে---এই পুরো জিনিসটাই একেবারে জ্যান্ত রূপকথা মনে হয়েছিল সেই বয়সে। ঃ-)

    পাড় বাধাতে গিয়ে এদের হারানো---খুবই আফশোসের কথা। ঃ-(
  • a x | ১৮ জুলাই ২০১৩ ২৩:২৮151277
  • হেবি খতরনাক!
  • r2h | ১৮ জুলাই ২০১৩ ২৩:২৮151278
  • পূর্বঘোলা তো একটা জায়গার নাম, কলাকাতার কাছেই, নাকি? মানে ঘোলা নামে জায়গা, তার পূর্ব পশ্চিম এইসব।
  • kc | ১৮ জুলাই ২০১৩ ২৩:২৮151279
  • হুতো, খোয়াইএর ঘটনার সময় তোমরা কোথায় থাকতে? কিরকম রিপারকেশন হয়েছিল চেনাজানাদের মধ্যে ওইসময়?
  • C | ১৮ জুলাই ২০১৩ ২৩:২৮151280
  • এন-এফ-কাপা-বিটা পাথওয়ে কি খুব খতরনাক পাথওয়ে অক্ষ? ঃ-) আরেকটু ডিটেল লেখো।
  • r2h | ১৮ জুলাই ২০১৩ ২৩:২৭151276
  • আমরা ডাকতাম সুন্দরদাদু। সুন্দরদাদুর জীবন এবং মৃত্যু দুইই চুউড়ান্ত নাটকীয় ছিল। লামা হয়তো কখনো লিখবে।

    কিংবদন্তী, ঐ আরকি, কোন সন্ন্যাসীর পুণর্জন্ম কোন কচ্ছপ, কি করে তারা চোরাশিকারীদের জব্দ করেছিল, এইসব নানাকিছু। অতিপ্রাচীন মাছ ও কচ্ছপদের লোকে আবার আলাদা করে চিনতোওঃ)(মানে, সত্যি বোধয় চিনতো, দুয়েকটা মাছ ও কচ্ছপ অন্য সবার থেকে আকারে বিশাল, গায়ে বেশী শ্যাওলা, কারো খোলে একটা আঁচড়ের দাগ, এইসব থাকতো কিনা)

    হ্যাঁ, মাঝখানে যে পুকুর/দিঘীর সৌন্দর্যায়ন তথা পাড় বাঁধানোর একটা বাই উঠেছিল, তাতে করে তো অনেক জায়গাতেই এসব হয়েছে।
  • a x | ১৮ জুলাই ২০১৩ ২৩:২৬151275
  • হলুদ এনএফকাপাবিটা পাথওয়ের ইনহিবিটর। তাই অ্যান্টি ইনফ্লেমেশন, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি-অ্যালার্জি ইত্যাদি।
  • C | ১৮ জুলাই ২০১৩ ২৩:২৪151274
  • রূপার ঘাগরা আর পূর্বঘোলা শুনেই কেমন কেমন করতে লেগেছি। ঃ-) এগুলো কোথায়, একক? শীগগীর শীগগীর আরো বলুন।
  • h | ১৮ জুলাই ২০১৩ ২৩:২৩151273
  • হতে পারে, তবে আমি বইএর সম্পর্কেই টার্ম টা শুনছি গত বছর দশেক ধরে। হতে পারে সেটা ইউ কে ইউ এস পার্থক্য আছে। সিনেমার সম্ভাবনা পূর্ণ বই এইসব ও হতে পারে।
  • siki | ১৮ জুলাই ২০১৩ ২৩:২২151272
  • সান্দা মনে হয় আজ ফ্রি ছিল। কিন্তু আজ আর ফোন করব না।
  • C | ১৮ জুলাই ২০১৩ ২৩:২০151271
  • ঈশ, এত ভালো ভালো কচ্ছপগুলোকে রাখতে পারলো না? পুরো ভ্রমণে সেইবার আমার ওদের কথাই খুব ভালো করে মনে আছে। আর সেই বিরাট বিরাট মাছ, যাদের গায়ে শ্যাওলা ধরে গেছে বয়সের ভারে।

    কিংবদন্তীগুলো কী হুতো? ঐ মাছ আর কচ্ছপদের নিয়ে?

    ৩৫ আর ৩৬ খুব ভালো নাম। ঃ-)

    আমাদের এক বন্ধুনির বড়দার ছেলের নাম রেখেছে আর্তীশ। সবাই বলছে কালে কালে লোকে ডাকবে ৩৮। ঃ-)
  • aranya | ১৮ জুলাই ২০১৩ ২৩:১৯151269
  • বড়ই রোমান্টিক শুনতে
  • aranya | ১৮ জুলাই ২০১৩ ২৩:১৯151270
  • রুপার ঘাঘরা আর পুর্বঘোলা - হাতির বৃংহণ আর লেপার্ডের খামচানি - এগুলো কোথায় একক?
  • r2h | ১৮ জুলাই ২০১৩ ২৩:১৫151268
  • ও আচ্ছাঃ)

    এখন বোধয় আর এত কচ্ছপ নেই, দিঘীর পাড় বাঁধিয়ে দেওয়ায় ইকোসিস্টেম ঘেঁটে গেছে। ছোটবেলায় ত্রিপুরেশ্বরী মন্দিরের অন্যতম আকর্ষন ছিল এই মাছ আর কচ্ছপ, তাদের নিয়ে নানান কিংবদন্তী।

    জঙ্গলগড়ের চাবি তে অমরমাণিক্যের গুপ্তধনের কথা ছিল? আমাদের এক দাদুর সেই অমরমাণিক্যের গুপ্তধন খুঁজতে গিয়ে এক তান্ত্রিক/কাপালিকের সঙ্গে জোট বেঁধেছিলেন। তাঁর শেষ জীবন খুব অপ্রত্যাশিতভাবে করুণ হয়েছিল, অনেকের ধারনা গুপ্তধনসন্ধানের সঙ্গে তার যোগ ছিল। ওঁরা থাকতেন জামজুরি বলে একটা জায়গায়, উদয়পুর থেকে জামজুরির পথে দুই কুখ্যাত ডাকাতের উপদ্রব ছিল, পঁয়্ত্রিশ আর ছত্রিশ। আসলে নাকি তাঁদের নাম ছিল পৃত্থীশ আর সতীশ।
    উদয়পুর নিয়ে কোনটা যে সত্যি আর কোনটা যে গল্প, বোঝা মুশকিল।
    এখন হয়তো আর এত রহস্য নেই, চারদিকে এত ইলেকট্রিক আলো।
  • | ১৮ জুলাই ২০১৩ ২৩:১২151267
  • ওঃ মশামেসো তাইলে ত্রিপুরাবাসী। বেশ বেশ

    ওহে লামাহুতো, যোশীমঠ নাকি? একটু ডিটেল চাই খোকারা।

    সায়ন, !@$$!$~$#~!#R%@
  • C | ১৮ জুলাই ২০১৩ ২৩:১০151266
  • একজন মহিলা পর্যটক আনন্দের সঙ্গে কচ্ছপের পিঠে হাত বুলিয়ে কিছু খাবার দিয়ে আর মাছকেও কিছু খাবার দিয়ে বললেন, "যাক মৎস্য আর কূর্ম অবতার একসঙ্গেই পাওয়া গেল, এখন বরাহ আর নৃসিংহ এসে গেলেই কর্ম কাবাড়।" ঃ-)
  • kk | ১৮ জুলাই ২০১৩ ২৩:০৮151265
  • ব্রতীন,

    চিয়ার আপ। কোনো চিন্তা কোরো না। সব ঠিক হয়ে যাবে। দেখবে যা ভেবেছিলে হয়তো তার থেকে আরো ভালোই হবে।
  • C | ১৮ জুলাই ২০১৩ ২৩:০৬151264
  • ঐ মন্দিরেই একটা বিরাট পুকুরে কী বিরাট বিরাট মাছ, এক মানুষ সমান বড়ো বড়ো। আর কচ্ছপ ঘাটে আসে, পিঠে হাত দেওয়া যায়।
  • pi | ১৮ জুলাই ২০১৩ ২৩:০৪151263
  • উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির।
  • r2h | ১৮ জুলাই ২০১৩ ২২:৫৬151262
  • ঃD

    কোন মন্দির? জিরানীয়া থেকে অটো করে যাওয়া যায়? অবশ্য ত্রিপুরার লোকের কাছে অটো করে যাওয়া যায়না এমন জায়গা বিশেষ নেইঃ)
  • rabaahuta | ১৮ জুলাই ২০১৩ ২২:৫৫151261
  • ত্রিপুরার বেড়ানোর জায়গাগুলোতে এখনও এই নির্জনতা খুব পাওয়া যায়।
    ভারতে আর কোথাও গভীর রাতে একসঙ্গে বাঘ সিংহের গর্জন শুনতে পাবেন? চলে যান সিপাহীজলার অবসারিকা।
    হোক না চিড়িয়াখানার বাঘ সিংহ, কিন্তু ঐ মধ্যরাতে নিশ্ছিদ্র অন্ধকারে একা ডাকবাংলোয় বসে কি আর সেসব মনে থাকেঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত