এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | ১৯ জুলাই ২০১৩ ১৭:০৭151499
  • আমি ও ন্যাড়ার মতো আ-লা-কার্তের দলে। কম খাই তাই মন-মত খাবার চাই যেটা বাফেতে না মেলার চান্স বেশী।
    আর ঐ 6.99 এ ৪৪টা আইটেমের চাইনিজ বুফে কি খুব ভাল?
  • | ১৯ জুলাই ২০১৩ ১৭:০৭151500
  • এইত্তো, এই অজ্জিতের লিঙের লেখাটার কথাই বলছিলাম।
  • ppn | ১৯ জুলাই ২০১৩ ১৭:০৫151498
  • আর একশো টাকা দামের ফিশফ্রাই আরেকটা খেতে মন চাইলে আবার গাঁটের কড়ি খচ্চা করে অর্ডার কর - তাইতো?
  • ন্যাড়া | ১৯ জুলাই ২০১৩ ১৭:০৪151496
  • বললে তো আবার কটুক্তি করবে, কিন্তু কী আর করব - সত্যকে তো অবহেলা করা যায় না! অ্যামেরিকার চীনে বাফের থেকে গড-অফুল, হতকুচ্ছিৎ, যমের অরুচি আর কিছু হয় না।
  • siki | ১৯ জুলাই ২০১৩ ১৭:০৪151497
  • কী চাপ মাইরি! কোন্নগরের লোক পজ্জন্ত জানে আর আমি খোদ ব্যান্ডেলের পাবলিক হয়ে নামই শুনি নি, চোখে দেখা তো দূরস্থান?

    হায়, এ জীবন রেখে আর ইত্যাদি।
  • ppn | ১৯ জুলাই ২০১৩ ১৭:০১151495
  • বললে হবে, লাস্টবারের ইউএস ট্রিপে পাঁচ ডলারের চাইনিজ বাফে গরীবের পিত্তিরক্ষে করেছিল। হোটেলে রান্নার বন্দোবস্ত ছিল না।
  • ন্যাড়া | ১৯ জুলাই ২০১৩ ১৬:৫৭151494
  • বাফেতে তিনচারজনে যা খরচা পড়বে আ লা কার্ট অর্ডার দিলে তার থেকে বিরাট তফাত কিছু হবে না। উল্টে পছন্দসই মেনু হবে - খেতে গেছি চাঁপ, খেয়ে এলাম রেজলা হবে না, খাবারটা ভাল হবে - চাই কি বাঁচলে ছাঁদা বেঁধে নিয়ে আসারও সুবন্দোবস্ত আছে।
  • | ১৯ জুলাই ২০১৩ ১৬:৫২151492
  • হ্যাঁঃ বাফে না থাকলে বিবিকিউতে ক্যামনে যেতাম?
  • kumu | ১৯ জুলাই ২০১৩ ১৬:৫২151493
  • ন্যাড়া ০।০০০০৫%।
  • kumu | ১৯ জুলাই ২০১৩ ১৬:৫০151489
  • সিকি আমি দেখেছি ব্যানডেল চীজ।উইকিতে দেখো, বেশ বিখ্যাত জিনিস।
  • Kaju | ১৯ জুলাই ২০১৩ ১৬:৫০151490
  • বাপরে বাপ উল্টে পড়লুম আর কি !
  • ppn | ১৯ জুলাই ২০১৩ ১৬:৪৯151488
  • কবি বলেছেন - "চীজ বড়ি হ্যায় মস্ত মস্ত"। সিকি সেইটাকেই আপ্তবাক্য করেছিল। ;-)

    ন্যাড়াদা একে .005% তার উপরে বড়নোক - বাফে হল গরীবের সস্তায় পুষ্টিলাভের উপায়।
  • | ১৯ জুলাই ২০১৩ ১৬:৪৮151487
  • এই অচিন্ত্য,
    ব্যান্ডেল চীজ এখন তারকেশ্বরে বানায় না? সেরকমই পড়েছিলাম মনে হচ্ছে। TOI না টেলেগ্রাফ কোথায় একবার চীজ নিয়ে ফীচার বেরিয়েছিল।
  • Mad-eye Moody | ১৯ জুলাই ২০১৩ ১৬:৪৭151486
  • আরে ক্লায়েন্টকে কি বুফে খাওয়ায় নাকি? ক্লায়েন্টকে ইমপ্রেস করতে হলে আ-লা-কার্তে মেনু নিয়ে "মে আই রেকমেন্ড দিস Belarusian potato babka উইথ Sărmăluţe cu mămăligă অ্যান্ড amêijoas à bulhão pato মসিয়োঁ?" বল্লে তবে না ক্লায়েন্ট ইমপ্রেসড হবে?
  • Kaju | ১৯ জুলাই ২০১৩ ১৬:৪৫151485
  • আসলে খুব একটা মন দিয়ে দেখি না, কেননা কিছুই সেরকম আহামরি টেস্ট নয়, ভালো-ও লাগে না। যেতে হয় তাই যাই। ভাবি এটিকেটটাই আসল। হোয়াট'স ইন দ্য পাখির খাওয়া?
  • ppn | ১৯ জুলাই ২০১৩ ১৬:৪৪151483
  • সে আগ্রহ থাকলে হবে নইলে কোনভাবেই হবে না।
  • ন্যাড়া | ১৯ জুলাই ২০১৩ ১৬:৪৪151484
  • উফ, বাফে - এই হল আরেক কীর্তিনাশা ব্যবস্থা। আমি তো "বাফে বয়কট' নামে একটি অনলাইন প্রতিবাদী মঞ্চ ও অনলাইন পিটিশান ফাইল করব ভাবছি।
  • Mad-eye Moody | ১৯ জুলাই ২০১৩ ১৬:৪৩151482
  • খালি ওই কাদের যেন দিকে তাকিয়ে থাকলে আর চীজের দোকান চোখে পড়বে কেং কোয়ে?
  • Kaju | ১৯ জুলাই ২০১৩ ১৬:৪১151480
  • সে না হয় হল। কিন্তু তাতেই বা কী করে হবে? বুফে সিস্টেমই তো দেখি বেশীর ভাগ, যে যা পারো নিয়ে এসো, অর্ডার তো দিতেই হয় না যে নাম মুখস্থ হবে।
  • siki | ১৯ জুলাই ২০১৩ ১৬:৪১151481
  • অচিন্ত্যরূপ, কিন্তু আমি জানি না কেন? মানে চীজ বানানেওলা তো দূরস্থান, চীজের দোকানও দেখি নি একটাও।

    ব্যান্ডেলের কোন জায়গায় এমন চীজ বানানো হয়, একটু অঞ্চলের নাম বলতে পারবে?
  • | ১৯ জুলাই ২০১৩ ১৬:৪০151478
  • সেজার স্যালাড বেশ স্বাস্থ্যকর পেটভরা খাবার। শুধু লেটুস অতি বাজে। কোনো ড্রেসিঙেই তারে মুখে রোচে না।
  • ppn | ১৯ জুলাই ২০১৩ ১৬:৪০151479
  • পালিয়ে আসলে আর নাম মনে থাকবে কী করে? স্যালাডের কাউন্টারে খেয়াল করলেই প্রচুর নতুন জিনিস চেনা হয়ে যায়।
  • siki | ১৯ জুলাই ২০১৩ ১৬:৩৯151477
  • কেউ বলে জুলিয়াস সীজারের জন্ম হয়েছিল ঐভাবে, তাই পেট কেটে বাচ্চার জন্ম দেওয়াকে বলা হয় সীজারিয়ান। কেউ বলে ঐভাবে জন্ম হয়েছিল বলেই নাকি জুলিয়াসের নামে সীজার কথাটা যুক্ত হয়েছিল।
  • Mad-eye Moody | ১৯ জুলাই ২০১৩ ১৬:৩৭151476
  • তুমি এখনো সিসু হে, বড় হও, যখন ক্লায়েন্টকে খাওয়াতে নিয়ে যাবে তখন আপসে সব খাদ্যপানীয়ের নাম মুখস্ত হয়ে যাবে। সেই খেয়েই না ক্লায়েন্ট প্রোজেক্ট দেবে;-)
  • Kaju | ১৯ জুলাই ২০১৩ ১৬:৩৫151475
  • আচ্ছা আফনেরা এত কঠিন কঠিন সব খাবাদ্দাবারের নাম ইয়াদ রাখেন কী করে? আমিও তো চাগরির দৌলতে, মানে টিম লাঞ্চু আর ট্রীটের খাতিরে কত জায়গায় কত রকম বড়সড় নামের জিনিস খে' আসি, বুফে সিস্টেমে তোলার আগে নামটা দেখি, প্লেটে একটুসখানি এটা একটুসখানি ওটা নিলুম কি না নিলুম, পালিয়ে আসি। বেরিয়ে নামধাম বেশীর ভাগই হাওয়া। অনেক চেষ্টা করিচি, ইয়াদ রহে নাই। ঃ(
  • ppn | ১৯ জুলাই ২০১৩ ১৬:৩৪151474
  • ও উরুশ্চারন নিয়ে তক্কো হচ্ছে নাকি! আমি তো এককের বুনামরীতির কথা ভেবে ডিসকাউন্ট দিয়েছিলাম।
  • Mad-eye Moody | ১৯ জুলাই ২০১৩ ১৬:৩১151472
  • উদিকে উচপ আর দচপ-তে পঞ্চায়েতে ধুন্ধুমার হচ্ছে। তবে পুরোটাই একতরফা। ব্যারাকপুরে সিপিএমের জোনাল আপিস ভাঙচুর করেছে, আরেকটা কোথায় একজন বোমার ঘায়ে মারা গেছে, বাইক নিয়ে দাপট আর অন্যসব গুন্ডামি তো চলছেই। পুলিশও নেই, কেন্দ্রীয় বাহিনীও নেই।
  • achintyarup | ১৯ জুলাই ২০১৩ ১৬:৩১151473
  • আমি যদ্দুর জানি, ব্যান্ডেলের এক দুটি পরিবার এখনও ঐ চিজ বানানোর কাজ করেন
  • Blank | ১৯ জুলাই ২০১৩ ১৬:৩০151471
  • রাজা তো সীজার। বুড়ো সীজার, এমনকি অ্যাসটেরিক্সের অনুবাদেও সীজার কথাটা থাকে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত