এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | ২০ জুলাই ২০১৩ ১১:০৬151860
  • মোদী-র নামে ভোট বৈতরণী পার হয়ে গেলে? পোলারাইজেশন তো হবেই।
  • b | ২০ জুলাই ২০১৩ ১০:৫৯151859
  • মোদীকে নিয়ে বিজেপি-র মধ্যে যথেষ্ট অস্বস্তি আছে। শুনলাম আর এস এস-ও খুব একটা খুশি নয়, সম্ভবত গুজরাটে একেবারে নেই করে দিয়েছে। আর আঞ্চলিক দলগুলি কতটা মোদীর পিছনে যাবে? মনে রাখুন, প্রথম এন ডি এ সরকারের সময়েও কট্টর আদবানী নয়, বাজপেয়ীকে সামনে রেখেই সুগার কোটিং দিতে হয়েছিলো।
  • h | ২০ জুলাই ২০১৩ ১০:৫৫151858
  • সেটা কি শুধু সিনেমা প্রসঙ্গেই বলে;-)
  • কৃশানু | ২০ জুলাই ২০১৩ ১০:৫৪151857
  • কেন? চিন্তাধারাটা বুঝতে চাইছি।
  • b | ২০ জুলাই ২০১৩ ১০:৫০151856
  • শান্ত হোন।
    মোদী বাপের জন্মে প্রধান মন্ত্রী হবে না। বিজেপি-ই হতে দেবে না।
  • pi | ২০ জুলাই ২০১৩ ১০:৪৫151855
  • কিশানু, ব্ল্যাঙ্কি, মেইল দেখিস একটু।
  • aranya | ২০ জুলাই ২০১৩ ১০:৪২151854
  • এই যে আসে আসুক থিয়োরী-তে বাংলায় যা চলছে লাস্ট দু বছর - সন্ত্রাসের কথা মিডিয়ায় আসে কিছুটা, আর্থিক লুঠতরাজ যে কি পরিমাণ চলছে, অল্পস্বল্প যা কানে আসে - মাইন্ড বগলিং
  • কৃশানু | ২০ জুলাই ২০১৩ ১০:৪১151853
  • সদা, ঠিক বলেছিস।
    তবে ওই শশী থারুরের কথাটা আমার মনে হয়। 'ছদ্ম সেকুলারিজম এর বোরখা' 'চাড্ডিপনা-র খাকি হাফ প্যান্ট' এর থেকে ভালো।
  • kc | ২০ জুলাই ২০১৩ ১০:৩৮151852
  • শিবুদাকে হাই ফাইভ। ঃ-))
  • Sibu | ২০ জুলাই ২০১৩ ১০:৩২151851
  • মানে আর যে আসে আসুক, মনমোহন যাক।
  • শ্রী সদা | ২০ জুলাই ২০১৩ ১০:২৯151850
  • আমার বন্ধুমহলে এতদিন যারা রাজনীতি নিয়ে খুব একটা মাথা ঘামায়নি, তারাও দেখছি এখন নরেন মোদির নামে উলুৎপ্লুত। কেউই তেমন চাড্ডিগোছের পাব্লিক নয়, মূলতঃ কংগ্রেসের অপদার্থতায় বীতশ্রদ্ধ, মোদিকে অল্টারনেটিভ হিসেবে দেখতে চায়। মানে এর থেকে খারাপ আর কি হবে ... এই টাইপের চিন্তাভাবনা আর কি। খুব জটিল অবস্থা, চাড্ডিগুলোকে না হয় প্লেন খিস্তি দিয়ে ভাগানো যায়, কিন্তু এদের এত সহজে উড়িয়ে দেওয়া চাপ।
  • sinfaut | ২০ জুলাই ২০১৩ ১০:২৩151849
  • কালকে ship of theseus দেখলাম। পারলে সেটা নিয়ে দুখান কথা বলব।
  • sinfaut | ২০ জুলাই ২০১৩ ১০:২২151848
  • Celine and Julie দেখতে শুরু করেছিলাম, পুরোটা ট্যান যাচ্চিলো বলে দেখা হয়নি। এখন গভীর রাতে সিনেমা দেখতে শুরু করি বলে একটু কঠিন সিনেমা হলেই আমি ঢুলে পড়ি। বউ তারজন্য তীব্র তিরস্কার করে, বলে, আমি আর আগের মতন নেই। নেই তো নেই কী করব।
  • aranya | ২০ জুলাই ২০১৩ ১০:১৮151847
  • ব্যাড টাইমস ;-(
  • কৃশানু | ২০ জুলাই ২০১৩ ১০:১০151846
  • আর পঞ্চায়েত ভোট।
    মিডিয়াতে নরেন্দ্র মোদী-র সমালোচনা করা যেকোনো খবরের নিচের কমেন্টগুলো পড়ে দেখুন। শিউরে শিউরে উঠবেন।
  • aranya | ২০ জুলাই ২০১৩ ১০:০৫151845
  • পঞ্চায়েত ভোটে তো যা তা অবস্থা। রিগিং-এর হদ্দমুদ্দ
  • কৃশানু | ২০ জুলাই ২০১৩ ০৯:৩৬151844
  • ছবিগুলো বেশ!
    হিংসেটা আক্ষরিক অর্থে নিও না অক্ষদা, আকাদা। এমনিই বলছিলাম ঃ-)
  • aranya | ২০ জুলাই ২০১৩ ০৯:৩৩151843
  • বাঃ
  • pi | ২০ জুলাই ২০১৩ ০৯:২০151842
  • আজ, একটু আগে ঃ




  • pi | ২০ জুলাই ২০১৩ ০৯:১৫151841
  • নীলে নীলে অম্বর পে ?
  • siki | ২০ জুলাই ২০১৩ ০৯:০৯151840
  • মামীর দেওয়া গানের সেই চেনা চেনা দেশি সুরটা কী আমি বলে দিতে পারতাম। কিন্তু আমাকে বাদ্দিয়ে সারারাতব্যাপী এই গানের ভাট চালানোর পিতিবাদে আমি সেটা বলব না।
  • b | ২০ জুলাই ২০১৩ ০৮:৫২151839
  • আইচ্ছা একটা কথা কই।
    টিভিতে দেখলাম যে, আগামে ২৩ জুলাই, সন্ধ্যে সাড়ে ৫ টায় রাবীন্দ্রসদনে, আকাশবাণীর ছিয়াশিতম বর্ষ উপলক্ষে একটি প্রোগ্রাম হবে। তার আগে, আকাশবাণীর তরফ থেকে কিছু সিডি/ডিভিডি বিক্রি করা হবে, দুষ্প্রাপ্য গানের।

    কেউ যাচ্ছেন কি?
  • শ্রী সদা | ২০ জুলাই ২০১৩ ০৮:১১151838
  • 4z | ২০ জুলাই ২০১৩ ০৩:৩৪151837
  • C, একমাত্র তাহলেই ছুটি পাবো
  • pi | ২০ জুলাই ২০১৩ ০৩:২৮151836
  • C | ২০ জুলাই ২০১৩ ০৩:২৫151835
  • কেন? ফোর্জী?
  • 4z | ২০ জুলাই ২০১৩ ০৩:২১151834
  • ঝড়, বৃষ্টি, টর্নেডো ওয়াচ -আর কিছু চাইনে মা, শুধু আমার আপিসটা যেন এই ঝড়ে উড়ে যায়
  • C | ২০ জুলাই ২০১৩ ০৩:১৭151833
  • কী প্রসারিত সেই সময়! একেকটা দিন যেন একেকটা ম্যাজিকের বাক্সো খুলে যাচ্ছে, কী যে ঘটবে কী যে ঘটবে না কেউ বলতে পারে না। আহা সেই কেজি ওয়ান আর কেজি টু এর ঘুমের ক্লাস, খেলার ক্লাস আর সেই অসাধারণ শিক্ষিকা, তাঁর নাম ছিল নিয়তি! সত্যিই নাম ছিল নিয়তি। ঃ-) নিয়তি দিদিমণি। আমার এই এত দীর্ঘ জীবনে দেখা সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষিকা। উনি ই বাঙালি করে মিডাসের গল্প বলতেন, স্নানের আগে মিডাস তেল মাখতে গেলেন, তেল হয়ে গেল সোনার তাল। গামছা নিতে গেলেন, গামছা হয়ে গেল সোনার পাত। ঃ-)
  • aka | ২০ জুলাই ২০১৩ ০৩:০৯151832
  • হ্যাঁ হ্যাঁ ছোটবেলাটা বড় ভালো কেটেছে। বেশ আস্তেও কেটেছে। বড় হওয়া ইস্তক সময় দেখতে পারি না।
  • a x | ২০ জুলাই ২০১৩ ০২:৫৯151831
  • হিংসে হয় কেন কৃশানু? আমার তো মনে হয় আমার মেয়ে কত কিছু পেলনা। আমি চারপাশে মা-বাবা'র বন্ধুদের আড্ডা শুনে বড় হয়েছি, কত খেলেছি ভাই বোনদের সাথে, মামাবাড়ি, মাসিবাড়ি কত থেকেছি, অনেক বেশি ভাইব্রান্ট ছিল আমার ছোটবেলা। অনেক অসুস্থতা, নানারকম ঝামেলা সেসবের মধ্যেও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত