এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ২০ জুলাই ২০১৩ ১৭:৩৮151920
  • এবারে চান্দু বলবে চাটনি হলে কি হবে? ঃ)
  • aka | ২০ জুলাই ২০১৩ ১৭:৩৬151919
  • পরমান্ন হলে মিষ্টি দিয়ে নুন রিপ্লেসড হবে।
  • কৃশানু | ২০ জুলাই ২০১৩ ১৭:৩২151917
  • উফ, এরা বড্ড ঝামেলা করছে।
  • cm | ২০ জুলাই ২০১৩ ১৭:৩২151918
  • আকাদার উদাহরণটাকি ঠিক হল? একখান বাটি ভইর‌্যা পরমান্ন দিমু নি?
  • aka | ২০ জুলাই ২০১৩ ১৭:২৭151916
  • ডিলান কথা দিয়ে সুর আর গাওয়ার ব্যপারটা অন্য কাউকে আউটসোর্স করে দিলে বোধহয় ভালো হত।

    গানে সুর হল রান্নায় নুনের মতন, ফোড়ন টোড়ন হেবি হল কিন্তু নুন নাই এমন রান্না খাওয়া যায় না।
  • siki | ২০ জুলাই ২০১৩ ১৬:০৯151915
  • দিল্লিতে বন্যা হয়ে গেছে। চাদ্দিকে শুধু জল আর জল।

    কিকি, প্রথম দেখেছো বুঝতেই পারছি। আসলে ওটা শ্রীরাম মার্কেট নয়, শ্রীরাম আর্কেড। আমিও তোমার মত যখন ছোট ছিলাম, ওটাকে মার্কেট বলতাম।
  • lcm | ২০ জুলাই ২০১৩ ১৫:১০151914
  • আবৃত্তি শুনব। সুর নেই।
  • Ekak | ২০ জুলাই ২০১৩ ১৫:০৭151913
  • সুর নিয়ে এত হাহাকার তো বিশুদ্ধ যন্ত্রসঙ্গীতে ডুবে গেলেই হয় :)

    আমি তো আগেই বল্লুম, সবরকম শুনি। যেটা যার মেজাজে। সঙ্গীত জগতে একদিকে যেমন আক্খোঁজী আছেন যিনি "বকরী কে টাং" ধরেই শুদু সুরে কামাল করে দিতে পারেন তেমনি আরেকদিকে ব্লুস ও আছে। তাঁতের শাড়ীতে জামদানির বুটি খুঁজছেন ক্যান শুধুমুধু ? প[রত্যেকটা নিজের জায়গায় আসীন। চরমপন্থা জিনিসটি রসগ্রহনে বাধাদান ছাড়া আর কিছু করেনা।
  • lcm | ২০ জুলাই ২০১৩ ১৪:৫৮151912
  • *প্রিয়জন বিয়োগে
  • lcm | ২০ জুলাই ২০১৩ ১৪:৫৭151911
  • পশ্চিমবঙ্গে গ্রামের দিকে প্র্যজনের শোকে মহিলারা গান গেয়ে শোক প্রকাশ করেন - তারও সুর আছে - করুন সুর - কিন্তু আছে।
  • lcm | ২০ জুলাই ২০১৩ ১৪:৫৬151910
  • ঐ যে, রে চার্লস -এর একটা স্যাম্পেল দিলাম, বাস্টেড, সুরেলা স্যাম্প্‌ল। গানের মধ্যে খানিকটা ব্যাগর ব্যাগর না করে, সুরে গান গেয়েছে।
    এরকম আরো কত আছে।
  • sinfaut | ২০ জুলাই ২০১৩ ১৪:৫৩151909
  • হানুদা, সুদু সিনেমা না। এই তো কালকেই ভীষন বকাবকি করল একজন সদালাপী ভালো মানুষকে 'ঢং' বলার জন্য। ক্ষমা চাইতেও বল্লো।
  • sinfaut | ২০ জুলাই ২০১৩ ১৪:৫০151908
  • আমার টাকা নেই, একদম চু* গেচি, কিংবা একটাই ঘোড়া ছিল সেটা মরে গেছে, গ্রামের সব লোক কোথায় দক্ষিনে চলে গেচে। ইঁদুরেরা ময়্দা খেয়ে নিচ্চে, এগুলো কি টপ্পা অঙ্গে গাইলে সুর 'আছে' বলে মনে হবে?
  • lcm | ২০ জুলাই ২০১৩ ১৪:৪৮151907
  • ওহ, এই সিঁফো, একক -- এরা না, এক্কেবারে... ইয়ে...। সুর চাই, সুর। মিঠুন বলেছিল - সুর দে..।
    কবিতা চলবে, তবে সুর চাই। নীল গানে লাল সুর... সবাই সুরে গাও...
  • sinfaut | ২০ জুলাই ২০১৩ ১৪:৪৬151906
  • এককের সাথে এই ব্যাপারে আমি এক্দম ক্ক। আমার কোনদিন কথা বলা গানকে সুরহীন গান মনে হয়নি, বা সুর 'কম' ও মনে হয়নি। এই সুর বেশি বা কম ব্যাপারটাই কেমন অদ্ভুত লাগে। এই যে কথাবলা গান - টকিং ব্লুজ এদের কথা গুলো উচ্চারনেই তো একটা সুর তৈরী হয়, ঘ্যানঘ্যানে সুর কিন্তু সুর তো বটেই। সেগুলো তো ঐ গানের স্টাইলের সাথে রিদমের সাথে দারুন যায়।
  • lcm | ২০ জুলাই ২০১৩ ১৪:৪৩151905
  • এখন ELO শুনি - স্ট্রেঞ্জ ম্যাজিক। হালকা, ফুরফুরে...
    ELO হল গিয়ে Electric Light Orchestra - সত্তরের দশকে তৈরী এক ব্রিটিশ ব্যান্ড।

    কেসি, এত একমত তো ভাল কথা নয়। একটু মিনিময় কত্তে হবে আমাদের...
  • sinfaut | ২০ জুলাই ২০১৩ ১৪:৩৭151904
  • কিশানু, Time out of mind শুনেছো?
  • kc | ২০ জুলাই ২০১৩ ১৪:৩১151903
  • ইদানিং দেখছি প্রায় সবকিছুতেই ন্যাদোশদার সঙ্গে ১০০% 'ক' হয়ে যাচ্ছি। এরকম কেন হচ্ছে? স্টাডি কত্তে হবে।
  • lcm | ২০ জুলাই ২০১৩ ১৪:২৬151902
  • হ্যাঁ, গান বাদ্যে হৃদয় চাপমুক্ত হয়, হওয়া উচিত। তেমনই তো কথা...
  • lcm | ২০ জুলাই ২০১৩ ১৪:২৪151901
  • আমার ভাই আজ একটু চাপমুক্ত হয়েছে। এগারো বছর আগে গ্রিন কার্ডের অ্যাপ্লাই করেছিল (এম্‌প্লয়মেন্ট ক্যাটাগরিতে), আজ পেয়েছে।
  • kc | ২০ জুলাই ২০১৩ ১৪:১৭151900
  • শিরাটিরা ফুলে গেলে গান বাজনা শুনলে ফোলানো শিরা আলগা হয়। গান শুনে আর শিরা ফোলানো এজন্মে আর হইল না। ইঞ্জিরি গান তো বাপের জন্মে শুনলামও না ফলে শিরায় তন্ত্রীতে চাপ অনুভবও করা হলনা। ফাঁকতালে ব্লাডপ্রেশারের রুগিও হয়ে গেলাম। আজব কেস।
  • lcm | ২০ জুলাই ২০১৩ ১৪:১১151899
  • তবে হ্যাঁ, বয়েসকালে, একবার সবিতাব্রত দত্ত, আর, অজিত পান্ডে-র গান লাইভ শুনেছিলাম - শিরা ফুলেছিল কিনা মনে নেই, কিন্তু বেশ ইয়ে জোশ ---
  • lcm | ২০ জুলাই ২০১৩ ১৪:০৯151898
  • অমি তো চাপমুক্তই ভাই, আমি তো গান শুনে শিরা ফোলাই না।
  • Ekak | ২০ জুলাই ২০১৩ ১৪:০৭151897
  • যাক এটলিস্ট হাসাতে পেরেছি। চাপ মুক্ত হলেন আশা করি।
  • lcm | ২০ জুলাই ২০১৩ ১৪:০৫151896
  • হে হে, নান্দনিকতা, হা হা...
  • Ekak | ২০ জুলাই ২০১৩ ১৪:০৩151894
  • কলার খোসার নান্দনিকতা হলে, হলো।
  • lcm | ২০ জুলাই ২০১৩ ১৪:০৩151895
  • নাহে এইচ, গাইয়ে লোকটার কথা বলছি না, যে শুনছে তার চাপ নেই। শ্রোতার শিরায় চাপ নেই ঃ-)
  • h | ২০ জুলাই ২০১৩ ১৪:০১151893
  • একটা লোক নিজের কষ্টের কথা বলছে, সেটা চাপহীন কি করে হল?
  • lcm | ২০ জুলাই ২০১৩ ১৩:৫৯151892
  • বোঝো!
    "...সঙ্গীত মানেই এক বিশেষ ধরনের চাপ। শিরায়। তন্ত্রী তে। ..."
    বাপরে! শিরায় চাপ নিয়ে সংগীত! কি কেলো। কি যন্ত্রণা !
  • lcm | ২০ জুলাই ২০১৩ ১৩:৫৬151891
  • এই যেমন, বাস্টেড (রে চার্ল্‌স) -
    My bills are all due and the baby needs shoes and I'm busted
    Cotton is down to a quarter a pound, but I'm busted
    I got a cow that went dry and a hen that won't lay
    A big stack of bills that gets bigger each day

    The county's gonna haul my belongings away cause I'm busted.

    ঝামেলা নেই, পরিষ্কার বোঝা যাচ্ছে সত্যিই বাস্টেড। আর কিছু পিয়ানো বাজাতো লোকটা, গলাটাও খাসা। একটা অন্ধ লোকের এমন প্রতিভা,
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত