এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২২ জুলাই ২০১৩ ০০:১৬152280
  • আমার ভাল লেগেছিল, এখন তো সাল মনে করা মুশকিল, তখন কলেজে পড়তাম।
  • কৃশানু | ২২ জুলাই ২০১৩ ০০:১২152279
  • Sibu | ২২ জুলাই ২০১৩ ০০:১১152278
  • এইসব ভাল ভাল রেসিপি একদম ঠিক টাইমে আসছে। নেক্ষট উইকএন্ডে বৌ পাড়ার ফার্মার্স মার্কেটে গয়না বিক্কিরি করতে যাবে। আর আমি বাড়িতে একা একা এইসব ট্রাই করব।
  • C | ২২ জুলাই ২০১৩ ০০:১০152277
  • স্যান,
    আছো যখন বলেই ফেলি। "প্রিজনার অব আজকাবান" কবে প্রথম পড়েছিলে? তখন সেটা তোমার কেমন লেগেছিল?
  • san | ২২ জুলাই ২০১৩ ০০:০৮152276
  • আছি কিন্তু ঘুমোচ্ছি :-)
    তা বলে উইকেন্ড শেষ হয়ে গেল ?
  • C | ২২ জুলাই ২০১৩ ০০:০৩152275
  • গরম ঘীয়ে যোয়ান ফোড়ন দিয়ে সিঙারা কুচি কুচি করে মিশিয়ে দুটো ডিম ভেঙে দিয়ে কাঁচালঙ্কা ফেড়ে ফেড়ে দিয়ে, চাইলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দারুণ একটা ইয়ে হয়, গরম ভাত বা রুটি সবকিছু দিয়েই খাওয়া যায়। ঃ-)
  • কৃশানু | ২২ জুলাই ২০১৩ ০০:০২152274
  • অইত, ১৯২০ বলে সিনেমাটার হেব্বি রিভ্যু লিখেছিল।
    কেউ শুনতে চায় না, কি মুশকিল !!
  • Sibu | ২২ জুলাই ২০১৩ ০০:০১152273
  • এটা ভাল রেসিপি। নেক্ষট উইকএন্ডে ট্রাই করব।
  • কৃশানু | ২১ জুলাই ২০১৩ ২৩:৫৯152272
  • শিঙ্গাড়া-র তরকারির রেসিপি।
    বাইরে থেকে রুটি কিনে আনুন। সিঙ্গারার ভেতর থেকে তরকারি ছাড়িয়ে গরম করে নিন। সেটা রুটি দিয়ে খ্যে ফেলুন। টম্যাটো সসে সিঙ্গারার- বাইরে টা মিশিয়ে খেয়ে ফেলুন।
    লাস্টে দুটো ডিমভাজা খেতে ভুলবেন না, নইলে খিদে পেয়ে যাবে।
  • C | ২১ জুলাই ২০১৩ ২৩:৫৮152271
  • স্যান,
    আছো?
  • C | ২১ জুলাই ২০১৩ ২৩:৫৭152269
  • কৃশানু, নেতাই কে চেনো? খুব মজার সিনেমা-রিভ্যু লিখতো। ঘোমটা দেওয়া চামচিকে ঘরে ঢুকে পড়ে শাহরুখকে মারতে যাচ্ছে---এরকম সব রিভ্যু। ঃ-)
    ভালো কথা, সেই নেতাই কোথা?
  • san | ২১ জুলাই ২০১৩ ২৩:৫৭152270
  • কেউ রাজি না, গুন্নাইট :-)
  • Blank | ২১ জুলাই ২০১৩ ২৩:৫৫152267
  • হলে যাওয়া বড় চাপের, তার ওপর alt tab থাকে না ঃ(
  • কৃশানু | ২১ জুলাই ২০১৩ ২৩:৫৫152268
  • দুজনেই রাজি হলে বলব।
  • siki | ২১ জুলাই ২০১৩ ২৩:৫৩152266
  • আমি ঘুমিয়ে পড়েছি। ;-)
  • C | ২১ জুলাই ২০১৩ ২৩:৫২152265
  • হাসির কারণ বোঝা খুব কঠিন। মানুষ বলে স্রেফ জিনের আশীর্বাদেই হাসতে সমর্থ আমরা ব্যাপারটা অনেকসময় টের পাই না। "টু কি ও ঝা য়ের অ্যাড্ভেঞ্চার"(বা এরইঅ কাছাকাছি নাম) বলে একটা উপন্যাসে, দুইজন মানুষ গিয়ে পড়ে এক গ্রহে সেখানে যারা বুদ্ধিমান প্রজাতি, তারা হাসতে জানে না, রোবটের মতন। এরা দু'জন ওদের হাসতে শেখাতে গিয়ে ভয়ানক গন্ডগোলে পড়ে যায়। সব কথাতেই ওরা জিজ্ঞেস করে ---কেন? কেন হাসবো?
    ঃ-)
  • কৃশানু | ২১ জুলাই ২০১৩ ২৩:৫১152264
  • পিপলি লাইভ আমি আর হুতোদা একসাথে দেখেছিলুম। যারা হেসেছিল সবাই আমাদের আপিসের লোক। সেইদিন ওই হলটা পুরোটাই আমরা বুক করেছিলাম। আর ডি বি। এমন কী সিনেমা হলে প্রাইজ ডিস্ট্রিবিউশনও হয়েছিল।

    আমি কি সিকি আর স্যান্দিকে বলে দেবো কি নিয়ে ঝামেলা আর কেন কথা বন্ধ রাখার ইচ্ছে হয়েছিল?
  • siki | ২১ জুলাই ২০১৩ ২৩:৫০152263
  • সিনেমায় আমার একঘর লেগেছে কোর্টরুম প্রসিডিংসের সীনটা। হিন্দি সিনেমার টিপিকাল সাজানো কোর্টরুম নয়, সত্যিকারের নোংরা জেল্লাবিহীন নীরস কোর্টরুম এবং তার প্রসিডিংস। বোরিং বলেই ইন্টস্রেস্টিং লাগল।
  • সিনফট | ২১ জুলাই ২০১৩ ২৩:৪৯152261
  • হলে চলছে আবার কপি চাইছিস কেন?
  • ন্যাড়া | ২১ জুলাই ২০১৩ ২৩:৪৯152262
  • কেসি, থ্যাঙ্কু।
  • Blank | ২১ জুলাই ২০১৩ ২৩:৪৮152260
  • এই সিনেমাটা র কোনো কপি মিলবে না?
  • C | ২১ জুলাই ২০১৩ ২৩:৪৭152258
  • এও হতে পারে লোকেরা হাসে মানসিক চাপটাকে ক্যানসেল করতে। মানে কোনো কঠিন অবস্থা, ঘোর নিষ্ঠুরতা, এর মধ্যে কোনো একটা মজার কিছু ঘটছে, লোকে এই সুযোগে হেসে নিল ঐ চাপটাকে ভুলতে।
  • siki | ২১ জুলাই ২০১৩ ২৩:৪৭152259
  • কাইন্ডফ।
  • san | ২১ জুলাই ২০১৩ ২৩:৪৬152257
  • লাস্ট পার্ট টার সঙ্গে আমার মনে হয়না ওরিজিনাল প্যারাডক্স সোজাসুজি মেলানো হল।বরং মনে হল একরকম করে একটা টার্মসে আসা যে নিজের আইডেন্টিটি পুরো তো এক থাকলই না বরং অন্য কারো আইডেন্টিটির একটা পার্ট আমি বহন করে চললাম, বা আমার আইডেন্টিটির কোনো পার্ট অন্য কেউ তার মধ্যে বহন করে চলল, এভাবেই জীবন প্রবহমান।
  • lcm | ২১ জুলাই ২০১৩ ২৩:৪৫152255
  • হেইডা একদম ঠিক কইসে।
    লোকে যে কিসে হ্যা হ্যা করে হাসে মাঝেমধ্যে বোঝা মুশকিল। কোন সিনেমা মনে পড়ছে না, থানার লকাপ রুমে পুলিশ মারছে, নৃশংস সিন, এর মধ্যে আর একজন পুলিশ এসে এক অশ্লীল ইঙ্গিত বাহক গালি দিল - হলের লোক হ্যা হ্যা করে হেসে উঠল।
  • pi | ২১ জুলাই ২০১৩ ২৩:৪৫152256
  • পিপলি লাইভ দেখতে গিয়ে হেসে গড়িয়ে পড়া নিয়ে হুতো লিখেছিল এক সময়।
  • C | ২১ জুলাই ২০১৩ ২৩:৪৪152254
  • স্যান, হার্বার্ট দেখছিলাম উতুব থেকে, প্রিন্ট তেমন সুবিধার ছিল না, কিন্তু সেভাবেও তো অনেক সিনেমা দেখেছি, ভালো ও লেগেছে। সত্যি বলতে কী স্পেস ওডিসিও তো উতুবেই দেখেছি। ঃ-)
    হার্বার্টে কেমন অন্ধকার অন্ধকার, চরিত্রগুলো ও কেমন যেন জবুথবু টাইপ, অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসার তাগিদ বা শক্তি কিছুই দেখা যায় না যেন। সেইজন্যেই মনে হয় তেমন সুবিধার লাগে নি। তবে ব্যক্তিগত রুচি।
  • সিনফট | ২১ জুলাই ২০১৩ ২৩:৪২152252
  • হলভর্তি লোক যে কিসে হাসে সে ভগাই জানে। Life is Beautiful এ গুইদোকে যখন পিছনে বন্দুক ঠেকিয়ে নিয়ে যাচ্ছে আর সে তার বাচ্ছার সামনে মিথ্যে বোঝানোর জন্য মজার অঙ্গভঙ্গি করছে। এ দেখে হলে প্রচুর লোক হেসে গড়িয়ে পড়ছিল নিউ এম্পায়ার এ।
  • siki | ২১ জুলাই ২০১৩ ২৩:৪২152253
  • হ্যাঁ মিলল বা না মিলল না দিয়ে তো মেলানো হয় নি। এই সিনেমাটা আসলে আমাদের কোনও উত্তরের কাছে নিয়ে যাচ্ছে না। সিনেমার মাঝেও দর্শক ভাবছে কেন সিনেমাটার নাম থিসিয়াসের জাহাজ হল, সিনেমার শেষেও লোকে প্রশ্ন নিয়ে বেরোচ্ছে, এই অ্যানালজিটা কি থিসিয়াসের জাহাজের প্যারাডক্সের সাথে মিলছে? মিললে কতটা?

    চিন্তায় ইনভলভড করে রাখছে পুরো মুভি জুড়ে, দর্শককে। জাস্ট দেখে বেরিয়ে এসে বললাম অসা মুভি, তেমন নয় এটা। অন্যরকম।

    ক্যামেরার ব্যবহার নিয়েও চাট্টি ভাট বকার ছিল। কিন্তু আজ আর মোবাইল থেকে এত টাইপাতে পারছি না। কাল লিখব।
  • C | ২১ জুলাই ২০১৩ ২৩:৩৮152249
  • হেই স্যান, কাল "প্রিজনার অব আজকাবান" পড়লাম। ভালোই লাগলো, তবে ক্লাস সেভেনে এইটে এই বই পড়লে যেরকম শিহরণ লাগতো, সেরকম লাগে নি। ঃ-)
    সিরিয়াস ব্ল্যাক আর লুপিনকে ভিসুয়ালাইজ করতে চেষ্টা করলাম, বিশেষ হলো না। দেখি, পরের টা পড়ে এদের আরো বোঝা যায় কিনা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত