এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২২ জুলাই ২০১৩ ০৮:৩৫152340
  • কৃশানু,
    ডিলান শুধু কবি হিসেবে থাকলে ভাল লাগত বেশী (IMHO - একদম নিজস্ব অভিমত)। ডিলানের গানের মূল ব্যাপারটাই হল লিরিক্‌স। ডিলান নিজেকেই কবি বলেই ভাবেন, অন্তত কোথাও বলেছিলেন - I know I am a poet। ধরো, বীরন চাটুজ্জে বা শক্তি - এনারা যদি গান গেয়েই সব কবিতা লিখতেন তাহলে বোধহয় এদের কবিতাগুলির ওপর অবিচার হত। গানের লিরিক্‌স হয়ে থাকত।
  • aranya | ২২ জুলাই ২০১৩ ০৮:২৭152339
  • রবিবাসরীয়-তে পাই-য়ের লেখাটা ভাল লাগল
  • aranya | ২২ জুলাই ২০১৩ ০৮:২৪152338
  • বালের নিউ ওয়েভ, একবার দেখলে আর দ্বিতীয়বার ফিরে দেখতে ইচ্ছে করে না, তার আবার নিউ ওয়েভ !!!
  • কৃশানু | ২২ জুলাই ২০১৩ ০৮:০৬152337
  • অক্ষদার সাথে একেবারে একমত। ডিলান সুরে গাইলে পিটার পল এন্ড মেরি-র দলে আর একজন সদস্য বাড়ত। ওদের গান আমার খুবই ভালো লাগে। কিন্তু, কিন্তু। সেই জিংটা নেই।
    অনেক ভেবে ডিসিশন নিলাম, আমার কোহেন-ই বেশী পছন্দ। কি কঠিন যে এ লড়াই।
    কিন্তু, এরকম একটা লাইন লেখার জন্য নয়, খালি শোনা বা পড়া-র জন্যই হাজার বছর বেঁচে থাকতে চাই।
    When you are not feeling holy, your loneliness says that you've sinned। ওফ।
  • lcm | ২২ জুলাই ২০১৩ ০৭:২৬152336
  • অরণ্য,
    বাসস্থানের অভাব বাস্তব সমস্যা, বিশেষ করে পশ্চিমবঙ্গে - ভারতের সবথেকে বেশী পপুলেশন ডেন্সিটি। ভার্টিক্যালি বাড়বে, জমি তো বেশী নেই, হরাইজন্টালি বাড়ার সুযোগ কম। এ প্রসঙ্গে কয়েক বছর আগে শ্যামল অনেক বক্তব্য রেখেছিলেন।
  • lcm | ২২ জুলাই ২০১৩ ০৭:২৩152335
  • ওহ্‌, এইচ এর সাথেও বেশীর ভাগই একমত। সবচেয়ে বেশী বাইশে শ্রাবণ সিনেমা, এবং, এই সম্পর্কিত নিউ ওয়েভ নিয়ে।
  • h | ২২ জুলাই ২০১৩ ০৭:০০152334
  • আমার তো ইচ্ছে করতো, ন ভ র সবকটা নিয়ে একটা অ্যানালিটিকাল লেখা লিখতে। কারণ অনেক লেখাই আমার ভালো লেগেছে, অনেক লেখাই আদৌ লাগে নি। ইত্যাদি।

    ইশান, একটা কথা, হাইপ কিসু তেমন হয় নি, আমার মনে হয় না, লোকে পড়ে উল্টে দিয়েছে কিসু। বা না পড়লে সম্ভাব্য প্রেমিকার কাছে পাত্তা পাছে না এরকম ও না। আদৌ কেন পড়বো, এই সব প্রশ্ন করা লোকের সংখ্যাই বেশি। হার্বার্ট বেরোনোর সময় থেকেই, কটা লোক আর এসব পড়েছে। সুচিত্রা ভট্টাচার্য্য নিয়ে অনেক বেশি হাইপ হয়েছে বলা যায়।কাল্ট নভেল মানে ইংরেজি বা স্প্যানিশে, লাখ লাখ বিক্রি। বাংলায় পাঁচ হাজার ছাড়ায় কিনা সন্দেহ। ইংরেজি অনুবাদ হলে হয়তো তাও একট্য ট্যাঁশে রা পড়ে দেখবে।

    সৈকত(২য়) জেনেরালি আমার মনে হয় যে এই গল্প গুলোর উপরে সিনেমা বা নাটক এক ধরণের মার্চেন্ডাইজিং, যেটার একেবারে দরকার নেই তাও না, আবার একেবারে না হলে চলছিলো না তাও না। আমি অবশ্য পারফর্মিং আর্ট্স সম্পর্কে জেনেরালি একটু দূরে থাকা পাবলিক। আমার বই কেই বেশি ভাল্লাগে, হয়তো বই জিনিসটা র মধ্যে যাকে বলে 'চুদুর বুদুর' কম থাকার কারণে, অনেক বেটার লাগে ;-)

    গন্ডায় গন্ডায় সিনেমা বেরোয় বাংলায়, এটা একবার হলে দেখানো শুরু হলেও খুব বেশি আলোচনা আর হবে না, অন্তত নভেল টা নিয়ে। আর একটা আপদ হয়েছে, বাইশে শ্রাবণ তার পরে কি যেন একটা সিনেমা আছে যেখানে অমর্ত্য সেন এর মেয়ে প্রসেন্জিত এর নায়িকা, এই সব সিনেমা গুলো থেকে সেই যে বেঙ্গলি নিউ ওয়েভ শুরু হয়েছে, এ আপদ আর থামে ই না। সব ই ভালো শুধু সবাই একই ওয়েভ কি করে হয় এইটা বোঝা মুশকিল।আপদ। আর কি এমন ওয়েভ তাও বুঝি না।
  • aranya | ২২ জুলাই ২০১৩ ০৬:৪৬152333
  • আমার শহর বলতে কল্যাণী-র কথা বলছিলাম। ৫-৬ কাঠা জমি-র ওপর বাগান সহ একত্লা বাড়ী - আর প্রচুর মাঠ, গাছ, জঙ্গল - এই ছিল কল্যাণী। বাড়ীগুলো বেশীর ভাগই ইউনিভার্সিটি কোয়ার্টার - ফ্যাকাল্টি আর কর্মীদের জন্য বানান।
    বেশ কিছু বছর হল ফাঁকা জায়গায় মাল্টি স্টোরিড উঠছিল। লাস্ট দু-তিন বছর এক্সিস্টিং একতলা বাড়ীগুলো কিনে নিয়ে বহুতল বানাচ্ছে প্রোমোটার-রা। অজ্জিনাল মালিকের বিক্রি করার প্ল্যান না থাকলেও বাড়ী বয়ে এসে চাপাচাপি, লোভ দেখান - এই সব আর কি।
    এই মাল্টিস্টোরিড গুলো বানানোর সময় মিউনিসিপালিটির নিয়ম কনুন-কে বুড়ো আঙুল দেখান হচ্ছে - যথেষ্ট ফাঁকা জায়গা ছাড়া হচ্ছে না, দমকলের গাড়ী যাওয়া আসার রাস্তা নেই - প্রতিটি ফ্ল্যাট বাড়ীই জতুগৃহ, পানীয় জলে টান পড়ছে, নিকাশী ব্যবস্থার ওপর প্রেসার - ইত্যাকার সমস্যা।
    অন্য দিক থেকে দেখলে শহর বাড়ছে, আরও অনেক লোকের থাকার জায়গা দরকার, সেদিক থেকে হয়ত ঠিকই আছে ..
  • a x | ২২ জুলাই ২০১৩ ০৬:২২152332
  • হুঁ, এটা এখানেও দেখেছি। কিন্তু কারণটা একটু অন্যরকম। ছোট বাড়ি গুলো মালিকের নিজের। বড় বাড়ি উঠলে রেন্টালের জন্য। আর ভাড়াটে এলে নাকি প্রপার্টি ডিভ্যালুয়েট হবে এলাকার এইজন্য আপত্তি।
  • aranya | ২২ জুলাই ২০১৩ ০৬:০৩152331
  • আরও বহু লোকের সই যদি জোগাড় করা যায় - কয়েক হাজার লোকের, জানি না লাভ হবে কিনা। জনস্বার্থ মামলা করলে হয়্ত কিছু হতে পারে, কে জানে..
    ফ্রাস্ট্রেটিং।
  • aranya | ২২ জুলাই ২০১৩ ০৫:৫৯152330
  • এদিকে আমার শহরে একতলা বাড়ী কিনে ভেঙে ফেলে প্রোমোটার-রা ৫ তলা ফ্ল্যাট বাড়ী বানাচ্ছে - গত দু তিন বছর ধরে একটা ওয়েভ চলছে এর। কয়েকশ লোকের সই নিয়ে পিটিশন দেওয়া হয়েছিল এর বিরুদ্ধে, কোন লাভ হয় নি। সবাই প্রচুর কাট মানি পাচ্ছে, বহু টাকার খেলা
  • aranya | ২২ জুলাই ২০১৩ ০৫:৫৩152329
  • বেস্ট ফ্রেন্ড একটি বাংলাদেশী মুসলিম মেয়ে, সে রোজা রাখছে, তার সাথে কামারাদোরি - এটাই মূল কারণ মনে হয়।
    এছড়া, ওদের স্কুলে মিডল ইস্ট-এর দেশগুলো নিয়ে পড়ানো হচ্ছে - কিউরিওসিটি ইঃ।
  • a x | ২২ জুলাই ২০১৩ ০৫:৪৮152328
  • মানে সামনের হপ্তার রান্না যা আজই করতে হবে, সেটা।

    অরণ্য, মেয়ে রোজা রাখছে কী ভাবনা থেকে?
  • a x | ২২ জুলাই ২০১৩ ০৫:৪৭152327
  • কেসি, আজই শেষ হবে ঃ-) তার সাথে হপ্তা শুরু হলে দুদিনের রান্না ও আজকের ডিনার বানানো, সেটাও হবে!
  • aranya | ২২ জুলাই ২০১৩ ০৫:৩৩152326
  • রোজা উপলক্ষ্যে মেয়ের নির্জলা উপবাস চলছে। আমি একদিন ট্রাই করে হাওয়া হয়ে গেলাম - খাবার বাদ দেওয়া যায়, জল না খেয়ে থাকা রিয়াল টাফ
  • aranya | ২২ জুলাই ২০১৩ ০৪:৫২152325
  • নবারুণের সবচেয়ে প্রিয় উপন্যাস যুদ্ধ পরিস্থিতি।
    খেলনা নগর, হারবার্ট, কাঙাল মালসাট এগুলো ও বেশ ভাল লেগেছে।
  • C | ২২ জুলাই ২০১৩ ০৪:২১152324
  • টি, কিন্তু লুপিন তো চলে গেছিল, সে আবার কোথা থেকে এসে পড়লো? ওকে এতদিন কে খাওয়ালো পরালো? মাইনে দিল কে? আর সেই যার নাম কত্তে নেই তার সাপটার নাম নাগিনী কেন? আহা রোলিং মাসীকে চিনলে আমি কইতাম মাসী গো, ওর কালনাগিনী নাম দাও।

    ঃ-)
  • kc | ২২ জুলাই ২০১৩ ০৪:০২152323
  • আমিও কিন্তু নবারুণের আগেই বুকোওয়স্কি পড়েছি। আমি কিন্তু দেশে থেকেই নবারুণের আগে বুকোওয়স্কি পড়েছি। ঃ-)
  • kc | ২২ জুলাই ২০১৩ ০৩:৪১152322
  • আগুনপাখি? হাসান অজিজুল হক? ১০০ পাতা হয়েছে? ওটা তো ২৫১ পাতার বই। তাইলে অজকে শেষ হবেনা। না হওয়াই ভালো। এরকম রুদ্ধশ্বাসে গাণ্ডেপিণ্ডে গেলা ভাল নয়।
  • kc | ২২ জুলাই ২০১৩ ০৩:৩৩152321
  • তাইলে বুকোওয়স্কির মোর নোটস অফ ডার্টি ওল্ড ম্যান পড়েন। লাভ ইজ অ ডগ ফ্রম হেল পড়েন, বুকোওয়স্কির সিলেক্টেড লেটার্স পড়েন, আমার কিন্তু বেশ লাগে।
  • a x | ২২ জুলাই ২০১৩ ০৩:২১152320
  • ওটা এলসিএম যদি পড়তে চান তাই বললাম কেসি। আমার কাছে হার্ড কপি আছে।

    কিন্তু এখন আমি আগুন পাখি পড়ছি। হ্যাঁ এদ্দিন বাদে। ভাগ্গি দমু দিল। ১০০ পাতা টানা পড়ে ফেল্লাম, এমনকি আমার মত কুঁড়ে পাঠক হয়েও! এবার একেবারে শেষ করব। কাটি।
  • a x | ২২ জুলাই ২০১৩ ০৩:১৯152319
  • বুকোওয়স্কির লেখায় খিস্তি ভর্তি। সেক্স, অ্যালকোহল, বেশ্যা, ব্যাক অ্যালি ফাইটস ইত্যাদি। নবারুণের সাথে তফাৎ বুকোওয়স্কির জীবন তার লেখার অনেক কাছাকাছি। কিন্তু প্রতিদিনের একিস্টেন্সের সাবভার্শানে মিল। একটা পোস্ট-অফিসে কেরাণি ছিলেন। প্রতিদিন একই কাজ - চিঠি খোপে ফেলা, এই একঘেয়েমির অদ্ভূত বিবরণ লেখায়।
  • kc | ২২ জুলাই ২০১৩ ০৩:১৭152318
  • অক্ষদা, আছে। লাগলে বলবেন, কালকে পাঠিয়ে দেব।
  • aka | ২২ জুলাই ২০১৩ ০৩:১৩152316
  • সে বোলে তো ওবামা নোবেল পেয়েছে শান্তির জন্য।
  • lcm | ২২ জুলাই ২০১৩ ০৩:১৩152317
  • অক্ষ, আর একটু ডিটেইল্‌স এ হোক। বুকোয়স্কি-র লেখার বৈশিষ্ট্য কী, মানে, কোন জায়গায় নবারুনের সাথে মিল।
  • a x | ২২ জুলাই ২০১৩ ০৩:১১152315
  • Charles Bukowski - Notes of a dirty old man, কেসির সন্ধানে নিশ্চয়ই থাকবে।
  • a x | ২২ জুলাই ২০১৩ ০৩:১০152314
  • নবারুণ আমি অনেক পরে পড়ি। নবারুণ ফেনোমেনা যখন তৈরি হচ্ছে তখন আমি এদেশে। অনেক দেরীতে পড়ে মনে হল, আরে এতো পুরো আমাদের বুকোওয়স্কি।
  • lcm | ২২ জুলাই ২০১৩ ০৩:০৯152313
  • না
  • a x | ২২ জুলাই ২০১৩ ০৩:০৮152312
  • এলসিএম, বুকোওয়স্কি পড়েছেন?
  • lcm | ২২ জুলাই ২০১৩ ০৩:০৬152311
  • গান না গেয়ে, কবিতা লিখলে বেটার হত। (IMHO)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত