এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ১৬ জুন ২০১২ ১৮:৪২15240
  • সিকি ভালই করেছে,দিল্লীতে যা গঢ়্ম।
  • Lama | ১৬ জুন ২০১২ ১৮:৩৩15239
  • বাবাদের কাছে সব উত্তর থাকে না স্যর। এই ধরো শিশু যদি তোমাকে জিগায় "বলো তো ইচাপিপেচ মানে কি?" গ্রান্টি দিয়ে বলা যায় তুমি একটা মনগড়া উত্তর দেবে যেটা শিশুটি খাবে না। অন্যদিকে শিশুর মা-ও একটা মনগড়া উত্তরই দেবে যেত শিশুটির মনঃপূত হবে ঃ)
  • ব্যাং | ১৬ জুন ২০১২ ১৮:৩২15238
  • যাকে দেখানো হচ্ছে তার ভালো লাগে না, এটা জানলেই যখনই আরেকজনকে খারাপ লাগাতে ইচ্ছে করবে তাকে মাঝের আঙুল দেখাবে। মানে শয়তান ছেলেমেয়েরা হলে সেইভাবেই ব্যাপারটাকে নেয়, আমি হলেও সেইভাবে নিতাম। তাই গোড়া মেরে দিয়েছিলাম ঐ বয়সের জন্য।
  • ব্যাং | ১৬ জুন ২০১২ ১৮:৩০15237
  • কুমুদি, শানা এখনো মেল করে নি। তবে একটু আগে এসেমেস করে জানিয়েছে আমাদের গত তিন দিনের জমানো ড্রাই ওয়েস্ট কালেক্শনের মোট ওজন ৭০০কিলো আর তা থেকে পাওয়া গেছে দেড়হাজার টাকা। অন্যদের কথাও লিখবো, আজ হয়তো হবে না। দেখি কাল-পরশু হয় কিনা।
  • aka | ১৬ জুন ২০১২ ১৮:২৯15236
  • হোঃ বাবাদের কাছেও উত্তর থাকে। মিডল ফিংগার দেখানো মানে বাজে জেস্চার, মানে আঙুল দিয়ে খোঁচানো। এটা দেখানো হলে যাকে দেখানো হচ্ছে তার ভালো লাগে না। আমরা কেউই দেখাই না। তুমিও কোনদিন দেখিও না।
  • pi | ১৬ জুন ২০১২ ১৮:২৮15235
  • স্বর্গের কাছাকাছি হুরি কুড়িদের দেখা যাচ্ছে ?
  • ব্যাং | ১৬ জুন ২০১২ ১৮:২৭15234
  • রাইট। মায়েদের কাছে সব প্রশ্নের উত্তর থাকে। আমার ছেলে সেই আপার কেজিতে পড়ার সময়ে বড় দাদাদের মাঝের আঙুল তুলে একে অপরকে দেখাতে দেখে এসে জিজ্ঞেস করেছিল "ওরা মিডল ফিঙ্গার দেখায় কেন?"
    সেই শুনে ছেলের বাবা বাথরুমে ঢুকে গেল। আমি বললাম, "মিডল ফিঙ্গার দেখানো মানে আরেকজনকে বলা যে আজ আমি একজনকে মার্ডার করতে যাচ্ছি" সেই শুনে ছেলে খানিকক্ষণ বড় দাদাদের আসপদ্দা আর দুঃসাহসের কথা ভেবে চোখ গোল গোল করে এত বড় হাঁ করে বসেছিল। তারপর আর কখনো কিছু জিজ্ঞেস করে নি। এখন মিডল ফিঙ্গার দেখানোর মানে কী জানে, জানি না।
  • siki | ১৬ জুন ২০১২ ১৮:২৬15233
  • টুকি করে গেলাম। আমি এখন স্বর্গের খুব কাছাকাছি একটা জায়গার সাইবারকাফে থেকে গুরু কচ্ছি।
  • kumu | ১৬ জুন ২০১২ ১৮:২২15232
  • ডিডিদা,লুরুতে এসে আবার ব্যস্ততা কিসের?লুচি,আলুদ্দম ইত্যাদি ইত্যাদি বানান আর খান,বাচ্চাদের নিয়ে আহ্লাদ করুন।
  • kumu | ১৬ জুন ২০১২ ১৮:২০15231
  • পাই,দেখেচি,করে দিচ্ছি।
    ব্যাং,না না,রাগের পোশ্নোই নাই কোনো।শানার লেখাটা দিয়েছে?অন্য মেয়েদের কথা লেখো।
  • Lama | ১৬ জুন ২০১২ ১৮:১৮15230
  • বাপেদের বড় চাপ। মায়েদের কাছে সব প্রশ্নের উত্তর থাকে। এদিকে বাপেরা সহজেই ঘেঁটে ঘ। এই সেদিন তুষ্টু আমাকে জিজ্ঞেস করেছে আমি মদ খাই কিনা।
  • ব্যাং | ১৬ জুন ২০১২ ১৮:০৫15229
  • কুমুদি, ভাট পড় নি ভালো ই করেছ। আমি ভাট পড়তে গিয়ে অবাক হয়ে যাচ্ছি, দশ বারো ঘন্টা ধরে ছেলেপুলের বাপরা সেক্স কি সেই প্রশ্নের উত্তর খুঁজছে!!!
    (কোন ধরণের স্মাইলি দেওয়া উচিৎ, সেটাই বুঝে উঠতে পারছি না।)
  • pi | ১৬ জুন ২০১২ ১৭:৫৮15228
  • কুমুদি, মেইল দেখেছিলে ? ওটার একটু তাড়া ছিল কিন্তু।
  • ব্যাং | ১৬ জুন ২০১২ ১৭:৫৬15227
  • কুমুদি আমি সেটা পড়ে নীচের উত্তরটা দিয়েছিলাম।

    name: ব্যাং mail: country:

    IP Address : 132.172.198.161 (*) Date:15 Jun 2012 -- 08:08 PM

    কুমুদি, স্বীকার করছি, আমি তোমার কথা ভুল বুঝেছিলাম এবং অনেকটাই বুঝতে পারি নি। আজকে তুমি বুঝিয়ে লেখার পরে পরিষ্কার হল। আশা করি, তুমি রাগ কর নি আমার উপর।
  • kumu | ১৬ জুন ২০১২ ১৭:৪২15226
  • ব্যাং,তোমার পোস্টের উত্তর ১৪৬২ পাতায় দিয়েছিলাম,পড়েছ কিনা জানিনা,কারণ অনেক ভাট পড়িনি।আর টই পরে চোখে পড়ল।
  • ডিডি | ১৬ জুন ২০১২ ১৭:২২15225
  • লুরুতে এইচি। এতো ব্যাস্তো এতো ব্যাস্তো।

    একটু সুস্থির হয়ে সোবার হবার ট্বেইমই পাচ্ছি না।
  • ব্যাং | ১৬ জুন ২০১২ ১৭:১১15224
  • কুমুদিইইইইইইইইইইইইইইইইইই
  • কুমু | ১৬ জুন ২০১২ ১৬:৪০15223
  • "রিস্ক নিয়ে মায়ের ভরসায় ফেলে না রেখে আমি নিজেই বোঝাবো।"
    ঃ্‌))) পিনাকীনি কি একেবারেই গুরু পড়েন্না?

    ডিডিদা কি লুরু গেলেন?যান,একা কুমু জেগে রবে ইঃ

    ব্রতীন,তুমি কোথায়?আবার দীঘা গেলে?
  • kumu | ১৬ জুন ২০১২ ১৬:৩৩15222
  • @পিনাকী,চেষ্টা করি।
    সব কথা তো ছোটবেলাতেই ঠিক বোঝা যায় না,একটু বড় হয়ে তবে বুঝতে হয়।সেক্সি মানে খুব সুন্দর কিছু, যেটা দেখে বড়দের ভাল লাগে,নিজের কাছে রাখতে ইচ্ছে হয় বা তার কাছাকাছি থাকতে ইচ্ছে হয়।ছোটরা এ কথাটা ইউজ করেনা,বড্ড পাকা পাকা শোনায়।
  • Sam | ১৬ জুন ২০১২ ১৬:০৭15221
  • সেক্সি র বাংলা মানে করা যায় যৌনাকর্ষক।
  • pinaki | ১৬ জুন ২০১২ ১৫:৪৪15220
  • এটা ঠিকই আছে। কিন্তু এর পর থেকে মেয়ে যদি সুন্দর কিছু বোঝাতে রমারম সেক্সি বিশেষণটা ব্যবহার করতে শুরু করে, বিশেষতঃ স্কুলে, তখন তাকে থামাব কিভাবে? একটা এমন কিছু বলতে হবে যাতে কৌতূহলও নিরসন হয় আবার দুমদাম এখুনি ব্যবহারও না শুরু করে। আবার ব্যবহার করতে বারণ করলেও তার যুক্তিগ্রাহ্য কারণ দিতে হবে। কারণ ছাড়া এমনিই বারণ করলে কৌতূহল আরও বাড়বে এবং ব্যবহারের ইচ্ছেও বাড়বে। খুবই ট্রিকি ব্যাপার।
  • kc | ১৬ জুন ২০১২ ১৫:৩০15218
  • ;-) স্মাইলি অ্যাডাতে ভুলে গেছিলাম।
  • kc | ১৬ জুন ২০১২ ১৫:৩০15219
  • সেক্সি মানে খুব সুন্দর কিছু, যেটা দেখে নিজের কাছে রাখতে ইচ্ছে হবে বা তার কাছাকাছি থাকতে ইচ্ছে হবে। আর একটূ বড় হলে আরও ভাল বুঝতে পারবি। কোথায় শুনলি কথাটা?
  • pinaki | ১৬ জুন ২০১২ ১৫:২২15217
  • আচ্ছা এই সেক্সি কথাটার বাংলা কি হবে? দুনম্বর কোস্নো হল এই কথাটার মানে বাচ্চাদের কি বলে বোঝাবো? এই দ্বিতীয়টা খুব সিরিয়াস। শীলা কি জওয়ানি শুনে আমার মেয়ে তার মা কে জওয়ানি মানে জানতে চেয়েছিল। তার মা তাকে হাবিজাবি কি একটা বোঝানোর পরে আমি দেখেছিলাম মেয়ে আমাকে লেগপুল করার জন্য গাইছে বাবা, বাবা কি জওয়ানি - ইত্যাদি। গানের পরের অংশটা, অর্থাৎ 'আয়াম টু সেক্সি ফর ইউ' টা মেয়ে এখনো ভালো করে শুনে উঠতে পারে নি। আমার ইচ্ছে ঐ অংশটা যদি কখনো ঠিকঠাক শুনতে পেয়ে মানে জানতে চায় এবার আর রিস্ক নিয়ে মায়ের ভরসায় ফেলে না রেখে আমি নিজেই বোঝাবো। তাই এখানে আগেভাগে পরামর্শ নিয়ে রাখছি।
  • bb | ১৬ জুন ২০১২ ১৫:১৬15216
  • প্পনকে প্র্শ্ন -ভিডিওকন D2h এ বাংলা কতগুলি চ্যানেল পাওয়া যায় ও কোন প্যাকে?
  • kumu | ১৬ জুন ২০১২ ১৩:৫২15215
  • ঝুমঝুমি আছো?কদ্দুর এগোলো ইষ্টি কুটুম?ছোট করে বলে দাও না?আমি ঐ জামাই ষষ্ঠীর দিন অব্দি দেখিচি।
  • bb | ১৬ জুন ২০১২ ১৩:২৮15213
  • প্পন- হ্যাঁ এটা আমি জানতাম- কিন্তু করপোর্ট জগতে এর ব্যবহার....
  • jhumjhumi | ১৬ জুন ২০১২ ১৩:২৮15214
  • ওঃ ছানাপোনাদের সামনে tv দেখা যে কি ফ্যাসাদ! কাল ইষ্টিকুটুমে বাহা আর অর্চির একটা ইন্টিমেট সিনে অর্চি বাহাকে জড়িয়ে ধরেছে, আর আমার ছোটো কন্যে তাই দেখে বলে উঠলো - এই গরমে আর জড়াজড়ি করিস না রে !
  • প্পন | ১৬ জুন ২০১২ ১৩:২৫15212
  • বিবি, খুব একটা ইনোভেটিভ নয়।

    কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ - SXC, তাকে আদর করে জেনেগান ওইই বলত।
  • Lama | ১৬ জুন ২০১২ ১৩:১৮15211
  • মার্জার শুনলে আমারও বেড়ালের কথাই প্রথমে মনে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত