এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২২ জুলাই ২০১৩ ২১:৪১152580
  • নাহ কিকিদি, ফটো আপ্লোডালে গ্রুজনেরা বকবে! তাচ্চে বাত্ত্_ক্লিভেজ দিয়ে গুগ্লান পে যাবেন।
  • kiki | ২২ জুলাই ২০১৩ ২১:২৬152579
  • চিন্টুবাবু,
    হুঁঃ)
  • dd | ২২ জুলাই ২০১৩ ২১:২৫152578
  • পালিতে গবাজম্মোকথায় মোদো গবাই নামে এক ফেক পন্ডিতের সম্পর্কে উল্লেখিতো হয়েছিলো "গুহ্যতে গাম্ভীর্য" কথাটি। সব দিক ভেবে চিন্তে আর সেটা নিয়ে বিশদে লিখলাম না। "মলদ্বারে মুহ্যমান" তো কিছুতেই লিখবো না। নো নো নো।
  • achintyarup | ২২ জুলাই ২০১৩ ২১:২৪152577
  • দমুকে এট্টা এসেমেস করেছিলুম, সে কি পেল?
  • cm | ২২ জুলাই ২০১৩ ২১:২১152575
  • না না পশ্চাৎদেশ অর্থে যে শব্দদুটির ব্যবহার করলেন তাদের দ্যোতনা ভিন্ন ঠেকছে। আপনাদের কি মত? কোলকাতার সুর কেমন অশালীন্যে ভরপুর।
  • achintyarup | ২২ জুলাই ২০১৩ ২১:২১152576
  • সে ভারি চেনা লোক।

    না, ওই দুই পদ্ধতির মাঝামাঝি এট্টা করেছিলুম। সেশ করে জানাস
  • kiki | ২২ জুলাই ২০১৩ ২১:১৮152573
  • ওহ! আর্টস নিয়ে নিয়ে তে একটা ডিঃ দিয়ে যাই। সে মিউজিক নিয়ে পড়বে বলেছে। তাতে আমি কেঁপে যাচ্ছি। নইলে আপত্তি ছিলো না। ঝাড় খাবার আগে বলেই গেলুম।
  • kiki | ২২ জুলাই ২০১৩ ২১:১৬152571
  • নারে চিন্টু, কে রে ওটা?

    আর তোর গল্পটা মাঝপথে রয়েছে। দারুন লাগছে রে! সহজ করে এত সুন্দর ভাটির লোকেদের জীবন যাত্রা লেখা। তুই কি পুরো ঈংরিজি থেকে বাংলা করলি, না মুল ভাবটা এক রেখে নিজের মত লিখলি, মনে শেষে তোর লেখাটা দেখে তাই মনে হলো। শেষ হলে ডিটেলে বলবো।
  • dd | ২২ জুলাই ২০১৩ ২১:১৬152572
  • কতো কাট বাঙালেও অম্নি কয়। এই ত্তো, আমাদের ঢাকা জিলায় খুব পরিশ্রমী মে'মুখী তরুনদের সম্পর্কে বলা হোতো "ছাওয়ালডার পাসায় পেম গজাইসে"।

    পুরানো সংস্কৃতো সাহিত্যেও (কবিশেখর ভরভট্টের রচনা) নায়কের উৎপুলতা দেখে উনি লিখেছিলন "নায়কের পায়ুতে পুলক সিঞ্চিত হয়েছে।"

    ওটা কলকাত্তাইয়াদের কিছু একচেটিয়া নয়।

    নেহাৎ ইটি ফেমিলি সাইট তাই আর উদা দিলেম নে।
  • কৃশানু | ২২ জুলাই ২০১৩ ২১:১৪152569
  • ডেমোক্র্যাট্রা রমনি-র ট্যাক্স পলিসি নিয়ে ওরকম একটা সাইট বানিয়ে ছিল, ইলেকশনের আগে। পুরো এক।
  • kiki | ২২ জুলাই ২০১৩ ২১:১৪152570
  • হ্যাঁ, আমারো পাপের ফল সেদিন থেকে ভুগতে হচ্ছে। সে এক রকম বোমাই বটে। ইদিকে তিনি ঘোষনা করেছেন, তিনি আর্টস নিয়েই পড়বেন। আর দাঁত বার করে জিগালো, তুমি কি দুঃখু পাবে মা? আর দুঃখু! ভয়ে আমি কেমন তর হয়ে যাচ্ছি। এ ছেলে এ জীবনে আর শান্তি দেবে না।ঃ(

    তারপর বলেছে সে আঠারো হলেই গান গেয়ে যে পয়্সা পাবে তাতে আলাদা বাড়ী রেন্ট করে থাকবে। আমার আর সাহস হয় নি কোথায় গান গেয়ে কিভাবে পয়সা পাবে জিগানোর।
  • achintyarup | ২২ জুলাই ২০১৩ ২১:১২152568
  • কিকি চিনতে পাল্লনি মুখোশ পরা ফিচেল হাসিকে?
  • kiki | ২২ জুলাই ২০১৩ ২১:০৮152567
  • না পড়েনি। সত্যি। শিগ্গিরি আপলোডিয়ে দেখাও। কিন্তু তুমি কে বাপু?
  • pi | ২২ জুলাই ২০১৩ ২১:০২152566
  • হ্যাঁ ঃ)
  • কৃশানু | ২২ জুলাই ২০১৩ ২১:০১152565
  • এই নরেন্দ্র মোদী প্ল্যান সাইট নিয়ে তো বিরাট জল ঘোলা হল। আবার আপ করেছে?
  • ন্যাড়া | ২২ জুলাই ২০১৩ ২০:৫৭152564
  • খাঁটি কলকত্তাইয়া কোন বিষয় নিয়ে মস্করা করতে কোনদিন পেছপা হয়না - গরীব-বড়লোক, বাঙাল-ঘটি, সিপিয়েম-তৃণ, উত্তম-সৌমিত্র ইত্যাদি - এক যদি না, খাঁটি কলকত্তাইয়া ভাষায় যাকে বলে "পোঁদে না ভয় ঢোকে"।
  • | ২২ জুলাই ২০১৩ ২০:৫৪152563
  • কেনো কিকিদি এখনো আপনার চোখে প​ড়েনি? ফটো আপলোড করবো? ;)
  • Ishan | ২২ জুলাই ২০১৩ ২০:৫৩152562
  • আগস্টের ন তারিখ নাগাসাকিতে বোম পড়েছিল। সে অবশ্য অনেক বছর আগে।
  • kiki | ২২ জুলাই ২০১৩ ২০:৪৫152561
  • আর ঐ চাঁপের রেসিপিটা.................

    ন'ই আগষ্টের আগে পেলে ভালো হয়।
  • kiki | ২২ জুলাই ২০১৩ ২০:৪৩152560
  • আমি আজকাল আবার ক্লাস টেনের মত বই মাথায় দিয়ে ঘুমিয়ে পড়ছি। বুনুর মত সময় উল্টো বাগে চল্লো কিনা কে জানে!
  • kiki | ২২ জুলাই ২০১৩ ২০:৪২152559
  • দরিয়াকে দিয়ে দাও। ও ওর মত করে পড়ে নেবে। তোমার ও বইয়ের সদগতি হবে।ঃ)
  • sinfaut | ২২ জুলাই ২০১৩ ২০:৪০152558
  • নাকি আরও বেশি পাতার কে জানে। এ বই পড়ি কোন সাহসে?
  • sinfaut | ২২ জুলাই ২০১৩ ২০:৩৮152557
  • আর উফ, কুন্দেরার কথায় বাড় খেয়ে গিয়ে রবার্ট মুসিল এর The man without qualities কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। কেনার আগে কি জানতাম বইটা ১২০০ পাতার উপরে। :(((

    ইদিকে, কুন্দেরা তো বইটাকে গোটা পৃথিমির অন্যতম শ্রেষ্ট উপন্যাস বলে টলে একশেষ করে দিয়েছেন। আমি এ জন্মে পড়তে পারব বলে মনে হয়না।
  • sinfaut | ২২ জুলাই ২০১৩ ২০:৩৫152556
  • হ্রাবাল closely watched trains আর I served the king of england এর বিখ্যাত লেখক। দুটো সিনেমাই গ্রেট হিরি মেন্জেল এর বানানো। চুদুরবুদুর ছাড়াই বানানো। এবং চ্রম বানানো। অজ্জিদ্দা কে রেকো দিলাম।
  • ppn | ২২ জুলাই ২০১৩ ২০:২৯152555
  • ন্যাড়াদা আমার পোস্টের দ্বিতীয়াংশ মেনে নিল সে আমি খ্যাল করেছি।
  • | ২২ জুলাই ২০১৩ ২০:২৪152553
  • কলকাতায় অমনিই অবস্থা।
  • Ishan | ২২ জুলাই ২০১৩ ২০:২০152552
  • অল্প অল্প সোনাকে বলে সোনাটা। যার কারবারে বিটোফেন জগদ্বিখ্যাত।
  • dd | ২২ জুলাই ২০১৩ ২০:১৭152551
  • আমার অ্যাক বন্ধু, ট্যাকার নেশায় পরে প্রায় সর্বোসান্তো হয়ে গ্যালো। ব্যাংকরাপ্ট।

    বছর সাত আট আগে যখোন ইকোনমী হু হু করে উঠছে তখোন ও সমস্তো সেভিং দিয়ে বাড়ী কিনলো, সেটা বন্ধোক দিয়ে আরেকটা আর দ্বিতীয়টা মর্টগেজ দিয়ে আরেকটা। এইরকোম চাট্টে পাচটা বাড়ী কোরলো এই লুরুতেই।

    ব্যাস, হু হু করে রেট কোমে গ্যালো। ভাড়াট আর পায়ই না। পেলেও খুব কম ট্যাকা, তাতে ব্যাংকের ই এম আই মেটে না।বিককিরি করতে গ্যালে কোনো ক্রেতাই নেই। যদি বা পেলো তো কেনা দামের কমে বিককিরি করতে হবে। তো সেরম ডীস্ট্রেস সেলটেল করে কোনোরকোমে সংসার সেভ কোরলো কিন্তু পুরো টাকা সেষ। এখোন একটা ছোটো ভাড়া বাড়ীতে থাকে।

    আরেক বন্ধু সে সময়েই সব টাকা শেয়ার বাজারে খেলে পুরো ভ্যাবলা কাত্তিক বনে গ্যালো।

    বেশী লোভ কইরেন না। আমারে দেখুন, অল্পো সল্পো সোনা কিনি। কেজিতে। জাহাজও খুব কম। এই কৃপনতার দরুনই কোনোক্রমে এখনো টিঁকে আছি, যাস্ট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত