এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২৪ জুলাই ২০১৩ ১৮:০৩152970
  • এখন হৃষিকেশের হাল কি ? যাওয়ার মত ?
  • de | ২৪ জুলাই ২০১৩ ১৮:০২152969
  • রাস্তা খুঁজে না পেলে পরের দিনের আপিস ভুলভুলাইয়াতেই হবে!
  • san | ২৪ জুলাই ২০১৩ ১৮:০০152968
  • রাত্তিরে ভুলভুলাইয়া থেকে বেরোবার রাস্তা খুঁজে না পেলে ?
  • de | ২৪ জুলাই ২০১৩ ১৭:৫৮152966
  • ইদিকে আমি 'আড়কাঠি' আর 'পোঁ' র ইন্জিরি নিয়ে দোটানায় -- এজেন্ট আর ফলোয়ার কি?

    এসব প্রদূষণ কোদ্দিয়ে এলো? জানতে হলে টইতে যান ঃ)
  • Kaju | ২৪ জুলাই ২০১৩ ১৭:৫৮152967
  • আপিস তো রাত্তিরে থাকবে না। তখন গিয়ে ভুলভুলাইয়ার ভেতরের অলিগলিতে চক্কর মেরে আসবেন !
  • achintyarup | ২৪ জুলাই ২০১৩ ১৭:৫১152965
  • অবিশ্যি সেখেনে গিয়েও আপিসের বাইরে কতটা সময় কাটাতে পারব তা নিয়ে ঘোর সন্দ আছে
  • san | ২৪ জুলাই ২০১৩ ১৭:৪৭152964
  • ওহো।
  • achintyarup | ২৪ জুলাই ২০১৩ ১৭:৪২152963
  • স্যানরে কাল কওয়া হয় নাই। আমি লখনৌ যাব মোস্ট প্রব্যাবলি তিন তারিখ। এবং তুই সেখেনে পৌঁছুনোর আগেই ফিরে চলে আসতে হবে মনে হয়
  • san | ২৪ জুলাই ২০১৩ ১৭:৩৪152962
  • আঘাত পেলে ফিরে আঘাত করা তো সকলের স্বভাব নয়ই, জোর করে কি কাউকে পাল্টানো যায় ?
  • সে | ২৪ জুলাই ২০১৩ ১৭:২৮152961
  • সকলের স্বভাব সমান নয়। ও হয়ত মুখের ওপরে প্রতিবাদ করতে পারে না। কিন্তু যে বাচ্চাগুলো শয়তানী করে ওকে মারছে তাদের শাস্তি হওয়া দরকার। স্কুলে রিপোর্ট করা যায় না?
  • Kaju | ২৪ জুলাই ২০১৩ ১৭:২০152959
  • আরে ধুর তোমরা সোজা জিনিস এত জটিল করো কেন? বাইরে একটা শক্ত খোলস রাখতে হবে, কিন্তু সবই মুখে, মেরে ধরে দিলে আবার অন্য কেস হয়ে যাবে। তার যত না লেগেছে, তত বেশি বাহানা করে এমন কান্ড করবে যে বজ্জাতির শুরুটা সেই ব্যাটাই করেছিল এটা চাপা পড়ে যাবে। আমি বহুত ভুগেছি পাল্টা মেরে। ওই খোলস দেখেই লোকে থেমে যাবে। স্কুল কলেজে তো আমরাও পড়েছি না কি !
  • Ekak | ২৪ জুলাই ২০১৩ ১৭:২০152960
  • হাত মুচড়ে না দিয়েও হয়। কিন্তু সেটা এখানে বলা সম্ভব নয়। আর "সাহস ই করবেনা " তে পৌছতে গেলেও একটা স্টেপ পেরোতে লাগে।
    আমি নিজে ছোটবেলায় বেধরক মার খেয়ে আসতুম, প্রতিদিন তীয়ফিন কেড়ে খেয়ে নিত কেও না কেও। কাজেই মনের ওপর দিয়ে কী যায় নিজেকে দিয়ে কিছুটা জানি।
  • de | ২৪ জুলাই ২০১৩ ১৭:১৬152958
  • আত্মরক্ষা মানে কেউ হাত মোচড়াতেই পারবে না -- সাহসই করবে না -

    কেউ হাত মোচড়ালে আমিও মুচড়ে ভেঙ্গে দেবো, (আমার থেকে যেন বেশী লাগে তার) তারপরে ডাক্তারখানায় নিয়ে যাবো -- এটা নয় ঃ)

    চারপাশের ছেলেপুলেদের বড্ড বেশী প্রতিহিংসাপরায়ণ মনে হয় আজকাল --
  • dd | ২৪ জুলাই ২০১৩ ১৭:১২152957
  • ১৫-১৬ বছোর পজ্জন্তো প্রচন্ডো ছিঁচকাদুনে। পাড়ার ক্রিকেটে রানাউট হলেও হাঁউ মাউ করে কাঁনতো। আমরা বলতাম চৌবাচ্চা।

    আমার থেকে ৭-৮ বছোরের ছোটো। ইকনমিক্স নিয়ে বিএ পড়ছিলো। বেশ কিছুদিন গ্যাপের পরে দেখলাম ব্যাটা এন ডি এ থেকে মিলিটারী সাহেব হয়ে বেড়িয়েছে। রাফ টাফ তামাটে।

    সব সময় কিছু বোঝা যায় না বড়ো হয়ে কি হোবে। এখোন তো ট্র্যানসিসন টাইম, আধা বাচ্চা আধা বড়ো। এখনই জাজমেন্টের টাইম নয়।
  • Ekak | ২৪ জুলাই ২০১৩ ১৭:০৮152956
  • আত্মরক্ষা করতে না শেখা তো নরম মনের পরিচয় নয় :(
    কয়েক ঘা দিয়ে তারপর তাকে ডাক্তার দেখানো, অসুধ লাগিয়ে দেওয়া এইটা নরম মনের পরিচয়।

    মজা করছিনা, আত্মরক্ষা জীবের ধর্ম আর তাকে সেটা শেখানো বাবা-মা দের ই কাজ। প্লিস কিছু মনে করবেননা আমার বাচালতায়, ,,,,, থাকতে না পেরে বলে ফেল্লুম। ঘুরে দাঁড়াতে শেখান। আর হ্যা " তুমি তো ছেলে " এই পয়েন্ট এ জোর না দিয়ে। ওটা আবার ভুলভাল শিক্ষা। আমাদের মা-বাপ করতেন।ওই বিশ ঝেড়ে ফেলতে অনেক সময় লেগেছে।
  • de | ২৪ জুলাই ২০১৩ ১৭:০৩152955
  • নরম হয়ে বাঁচতে অনেক মনের জোর লাগে কিকি -- তুমি ভালো করেই জানবে -- সেল্ফ-জেনারেটেড শক-অ্যাবজর্বার নিজের চারিদিকে ঘিরতে অনেক শক্তি লাগে-- তবে হ্যাঁ, নরম হওয়া আর মেরুদন্ডহীন হওয়া অবশ্যই সমার্থক নয়! ঋভু অনেক বড় মানুষ হবে, একটু ধৈর্য্য ধরে থাকো। ওদের লড়াই ওরাই জিতে আসবে!
  • kiki | ২৪ জুলাই ২০১৩ ১৬:৫৫152954
  • কাজু,
    ঃ)
    দে,
    জগত টা বড় কঠিন ঠাঁই। আমিও ঋভুর মত ছিলাম অনেক বড় অবধি। খুব কষ্ট পেতে হয়েছে। আর অনেক ভুল, যেগুলোর জন্য আজ হাত কামড়ানো টাই রয়ে গেছে। আর মজা করে সব ভুলে থাকার চেষ্টা। ওকে হারতে দেখতে আমার একদম ভাল্লাগবে না। নরম হওয়াটা খুব অন্যায় আর দোষের এটাই শিখেছি আমি।

    কুমু,
    আজ তাই বলে দিয়েছি। এবার ধাক্কা খেয়ে শিখুক। তবে ঐ ধৈর্য্য টা রাখা উচিত ছিলো। সেইটা ভেবেই রেগে যাচ্ছি নিজের উপর।যাগ্গে।
  • de | ২৪ জুলাই ২০১৩ ১৬:৫৩152953
  • কাগজে তো প্রায়ই পড়ি -- ছোট বাচ্চা ছেলেদের ঝগড়াতেও আজকাল ছুরি-চাকুর ব্যবহার চালু হয়ে গেছে -- নরম, ভদ্র, শান্ত ছেলেপুলেরা কেমন হারিয়ে যাচ্ছে!
  • Kaju | ২৪ জুলাই ২০১৩ ১৬:৫০152952
  • না না এসব বাজে কথা। ছোবল না হোক, ফোঁস করতে শেখাও, ব্যস, সব ঠিক হয়ে যাবে। ঠাকুর পোদোকে শুধু নয়, সবারেই এই কথা কয়েসেন।
  • de | ২৪ জুলাই ২০১৩ ১৬:৪৮152951
  • থাক না কিকি -- সবাই এক ছাঁচে ঢালা না ই হোলো -- ঋভু খুব নরম মনের -- ওর এই মনটা যেন চিরদিন থাকে। এরকম ছেলেই বরং রেয়ার আজকের দিনে।
  • Kaju | ২৪ জুলাই ২০১৩ ১৬:৪৭152950
  • আচ্ছা ঠিকাছে ঠিকাছে ঠিকাছে
    আচ্ছা ঠিকাছে ঠিকাছে ঠিকাছে

    ইস আমি অতিরিক্ত ফাজিল হয়ে যাচ্ছি। কিকিদি কোনোদিন আমারে বকে নাই, সেই কিকিদি অব্দি বকা দিল। এতেই প্রমাণিত। ঃ(
  • kumu | ২৪ জুলাই ২০১৩ ১৬:৪৬152949
  • কিকি কান্না থামতে দাও ততক্ষণ চুপ করে দেখো।তারপর শেখাও ফিরে মারতে।বলো ওর লড়াই ওরই।
  • kiki | ২৪ জুলাই ২০১৩ ১৬:৪৪152948
  • একক,
    কেন যে কে জানে আমার ছানা এমন হলো! তার বাপ তো আমার থেকে ও এক কাঠি উপরে যায়। কিছুতেই একে দুঘা দিয়ে আসতে শেখানো যায় না।ঃ(

    কৃশানু,
    :D
    আর কি! যাসব মামা রয়েছে। ওদের আর কি দোষ।
  • কৃশানু | ২৪ জুলাই ২০১৩ ১৬:৪১152947
  • কিন্তু এই বয়সেই বোতল নিয়ে কাড়াকাড়ি?
  • Ekak | ২৪ জুলাই ২০১৩ ১৬:৪০152946
  • ছেনছিটিব ছানা :)
    ঘুরিয়ে মারতে শেখান।
  • kiki | ২৪ জুলাই ২০১৩ ১৬:৩৮152945
  • এদিকে যে ছেলে মার খেয়ে কাঁদতে কাঁদতে আসে, সে জ্ঞান দিলো এই বলে যে, সে নাকি কোন এমন প্যারেন্ট দেখেনি যে বাচ্চার দুঃখের সময় আরো দুই ঘা দিয়ে দেয়।
  • kiki | ২৪ জুলাই ২০১৩ ১৬:৩৬152944
  • তারপর আজ ছেলে ভ্যাঁ করে কাঁদতে কাঁদতে নেমেছে, কে নাকি ওর বটল কেড়ে হাত মুচকে দিয়েছে। আমি তার উপর আর কয়ক ঘা দিয়ে ছাগল আর কাওয়ার্ড বলে দিয়েছি। ক্লাস নাইনে ও যে কেউ ভ্যাঁ করতে পারে। এখন নিজেই রেগে যাচ্ছি। এমনি এমনি ই।
  • kiki | ২৪ জুলাই ২০১৩ ১৬:৩৩152943
  • কাল আমি জেনেছি আমার ঠ্যাঙে অবসিনিটি গিজগিজাচ্ছে। তারপর থেকেই। এদিকে বক্তার মাথার চুল গুলো উপরে দিতে পারিনি।
  • de | ২৪ জুলাই ২০১৩ ১৬:৩১152942
  • কিকির মাথার কি হোলো? চুল্লী কেন?
  • | ২৪ জুলাই ২০১৩ ১৬:২৮152941
  • সিনাগগ রোডে নাকি ভাল হালিম পাওয়া যায়। শনিবারে ঢুঁ মারতে হবে।

    কিন্তু সেই পাবদা কই? উনি কি জানেন আরো কোনো ভাল ঠেকের কথা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত