এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৪২৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | 118.*.*.* | ২২ আগস্ট ২০১২ ০৯:৩২517355
  • কোয়ান্টাম মেকানিকসের ক্লাসে সিঙুর নিয়ে কথা বলা যাবে কিনা সেটা ডিপেন্ড করছে। আমি কোয়ান্টাম মেকানিকসের স্পেশালিস্ট না, কাজেই সেটা আমার পক্ষে বলা মুশকিল। তবে আমি থিওরেটিক্যাল কম্পিউটার সায়েন্সের একটা উদাহরন দিয়েছি যেখানে লেনিন খুবই রেলেভ্যান্ট।

    এবারে সিঙুর নিয়ে একটা অন্য উদাহরন দেই। ইঞ্জিনীয়ারিং-এর ছাত্রদের কাছে এটা বলাই যেতে পারে সিঙুরে শিল্পবিরোধীরা আসলে লুডাইট, এবং তাদের অ্যাকশনের ভবিষ্যৎ শিল্প ও চাকরী-বাকরির ওপরে একটা (পজিটিভ/নেগেটিভ) প্রভাব ফেলবে। এটা ছাত্রদের কেরিয়ারের সাথে জড়িত। প্লাস, ফিলজফি অফ ডেভেলপমেন্ট ইঞ্জিনীয়ারিং ছাত্রদের জন্য রেলেভ্যান্ট।
  • j | 230.*.*.* | ২২ আগস্ট ২০১২ ০৯:৩৭517358
  • আমেরিকা কত টন বিষাক্ত কেমিক্যাল চড়িয়েছে এবং পরিবেশে তার প্রভাব সম্বন্ধে কেমিষ্ট্রির ছাত্রদের বলাটা কি অপরাধ ?

    এত বাধো বাধো, ব্যালেন্স করুন ইত্যাদির প্রশ্ন আসছে কোথা থেকে ?

    কিন্তু আমারা জনি অটোমোবাইল ইন্ঞ্জিনিয়ারিংএর ক্লাসে "নিরপেক্ষ " অধ্যাপক ভবিষ্যতের ম্যানেজারদের মারুতির শ্রমিকদের "জঙ্গিপনা" নিয়ে অবহিত করেন, সেটা কোনও দোষের নয়, সামাজিক নীতিবাক্যের কথামালা মাত্র
  • Sibu | 118.*.*.* | ২২ আগস্ট ২০১২ ০৯:৩৭517357
  • রঞ্জনদা,

    শিক্ষক অন্য মতের আলোচনা করবেন এটা কাম্য। কিন্তু কে ঠিক করবেন কোন কোন অন্যমত আলোচনার যোগ্য? ধরুন বায়োলজির ক্লাসে ইভোলিউশন পড়াতে গেলে কি পুরুষ-সূক্ত (সেই যে পরমপুরুষের মুখ থেকে ব্রাহ্মণ, বাহুদ্বয় থেকে ক্ষত্রিয় ইত্যাদির উদ্ভব) কি অন্য মত হিসেবে পড়াতে হবে?

    আমার মত হল সেটা শিক্ষকের ওপরে ছেড়ে দেওয়াই ভাল। শিক্ষক তো আর ভ্যাকুয়ামে কাজ করেন না। ছাত্র ও সহকর্মীদের কাছে তাঁকে রেসপেক্টিবিলিটি মেনটেন করতে হয়।
  • ranjan roy | 24.*.*.* | ২২ আগস্ট ২০১২ ০৯:৩৭517356
  • শিবুর কল্লোলকে বলা শেষ পোস্টটি আমার ভীষণ সিনসিয়ার ও টু দ্য পয়েন্ট মনে হয়েছে( একমত হই বা না-হই)।
    এই মেজাজে এই ভাবে সবাই বক্তব্য রাখলে রাজনৈতিক টইগুলো তুই-বেড়াল- না-মুই-বেড়াল ছেড়ে ইনফর্মড ডিবেটের লেভেল ধরে রাখতে পারে।
    পিটি,
    "যেই ক্ষমতায় আসুক দেখে নেব",-- বক্তব্যটি নিজের ক্ষমতাকে ফুলিয়ে-ফাঁপিয়ে বলার জন্যে নয়, নিজের কাছে নিজে দায়বদ্ধ থাকার জন্যে, সৎ থাকার জন্যে বলা। একান্ত ব্যক্তিগত ভাবে নিজে কী চাই, কী ভাবি-সেটা।
    এনিয়ে বোধহয় এইটইতেই শিবুর পোস্টের উত্তরে বলেছি--- হ্যাঁ, যেই আসুক, বর্তমান ক্ষমতা পাল্টানো দরকার।
  • ranjan roy | 24.*.*.* | ২২ আগস্ট ২০১২ ০৯:৪৬517359
  • শিবু,
    ক।
    j,
    কে বলেছে যে এটা অপরাধ?
    কথা হচ্ছে, ইন জেনারেল, পড়ানোর ক্ষেত্রে কোন নর্ম্যাটিভ স্টেটমেন্ট দিলে (বাম বা ডান) সঙ্গে সঙ্গে অল্টারনেটিভ ভার্শন গুলো ও ছাত্রদের জানানো উচিৎ। ছাত্ররা নিজেরাই ভাবতে শিখবে। নইলে কোন একটা মত গিলিয়ে দেয়া হবে।
    এর মধ্যে বাধো-বাধো, ব্যালান্স আসছে কোথায়?
    আপনার উদাহরণে অধ্যাপকটি আমি যেটাকে অপরাধ বলছি সেটাই করেছেন,- ওনার দৃষ্টিভঙ্গিকেই স্পুন-ফিডিং করিয়েছেন। পাশাপাশি শ্রমিকদের দিকটি, ক্যাজুয়াল লেবার লাগানো এগুলি বলেন নি।
  • j | 230.*.*.* | ২২ আগস্ট ২০১২ ০৯:৫৩517360
  • "আমেরিকা হাজার টন বিষাক্ত কেমিক্যাল ছড়িয়েছিল"

    জাস্ট এই কাথাটা বলার জন্য কি ডান বাম হওয়ার দরকার পড়ে ?
  • bb | 127.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১০:৩২517361
  • কল্লোলদা- শিবুদার কথার প্রতিধ্বনি করে বলি - কৌশিক সেন- সিপিএমের সক্রিয় বিরোধিতায় পথে নেমেছিলন - এখনও সিপিএম বিরোধী - কিন্তু তৃণমুলের সভায় গিয়ে বেণীমাধব বা কাক দাদুর মত -ভন্ড নিরপেক্ষ সাজেন নি।
    তাই কৌশিক সেন নিজেকে নিরপেক্ষ বললে লোকে শুনবেন। তেমনি গত নির্বাচনে এপিডিআর (আপনি ও সেই দলে - রুঢ লাগলেও বলছি) যে ভাবে বাম বিরোধিতা করেছেন তাতে এই মুহুর্তে মমতা বিরোধিতার আপনাদের বিশ্বাস যোগ্যতা প্রশ্ন যোগ্য।
    আমরা যারা সিপিএম সমর্থ্ক বলে নিজেদের চিন্হিত করি তারা সেটা বলেই করছি, আর তাতে আমাদের দৃষ্টিভ্ন্গী যে সম্পূর্ণ নিরপেক্ষ না, তাও জানা। কিন্তু আপনাদের অবস্থান এই মুহুর্তে যথেষ্ট 'নাজুক"।
    হয়্ত আপনাদের আন্দোলন দিয়ে এই অব্স্থান আপনারা বদলাতে পারবেন- সেটা সময়ই বলবে।
    আমি আশা করব আপনি এটাকে ব্যক্তিগত ভাবে নেবেন না- আপনার অন্য সাহসী দিকটা জানি তাই এই ব্যাপারটা লিখলাম খোলাখুলি।
  • lcm | 34.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১১:০৩517362
  • ধুস্‌, কিস্যু হয় নি। পশ্চিমবঙ্গ চমৎকার চলছে। সকালে সূর্য ঊঠছে, রাতে তারা ফুটছে। নো বডি হ্যাজ পেইড ব্যাক ইন্‌ দ্য সেম কয়েন - নট ইয়েট।
  • ranjan roy | 24.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১১:০৮517364
  • বিবি,
    ফেয়ার এনাফ!
    j,
    স্পষ্টতঃই আমার কথা আপনাকে বোঝাতে পারছি না, তেমনি আপনার কথাও বুঝতে নারি। কাজেই ছাড়ান দ্যান।
  • j | 230.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১১:১১517365
  • নট ইয়েট, কত সহজে বলে দিল একদম সহজ পাটিগণিত !

    রাধনাথ সোরেন - তারক দলুই - প্রদীপ তা আরো কত গুণে শেষ করা যাবে না

    আর একদা বন্ধু কিষেনজিকেও ......
  • lcm | 34.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১১:১৭517366
  • ওরকম কত লোক আগের ৫০ বছরে হাপিস হয়ে গেছে তার হিসাব কে দেবে।
    মোটরবাইক চেপে মাথায় লাল ফট্টি বেঁধে শাসিয়ে যাওয়া তো অনেক দিন হল ...
  • কল্লোল | 230.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১১:২৩517367
  • তর্কটার দুটো দিক আছে আবার দুটো দিক এক জায়গায় মিলেও যাবে।
    ১) একজন ব্যাক্তি মানুষ তার প্রোফেশনে কিছু বাধ্যবাধকতা মানে। আমি আইটিতে ট্রাবলশ্যূটার গোছের কাজ করি। আমি যখন কোথাও কোন আইটি ঝামেলা মেটাতে যাই, অনেকের সাথে ইন্টার-অ্যাক্ট করি তখন তাদের সাথে সিঙ্গুর নিয়ে কথা বলার জায়গা নেই। সেই আমি, গেস্ট হাউসে বসে যখন সেই সহকর্মীদের সাথে কথা বলি তখন সিঙ্গুর আসে। এটা কি দ্বিচারিতা?
    ২ক) এপিডিআর মমতাকে সমর্থন করে নি। বাম সরকারের(সিপিএমের নয়) নানান মানবাধিকারবিরোধী (এপিডিআরের যেমন মনে হয়েছে) কাজের বিরোধীতা করেছে, যেমন আজ তৃণমূল সরকারের (তৃণমূলের নয়) নানান মানবাধিকার বিরোধী কাজের বিরোধীতা করছে।
    ২খ) একই কাজ ৭৭ সালেও করেছিলাম। ব্যক্তি হিসাবে বাম সরকারকে সমর্থন করেছিলাম। আবার বন্দীমুক্তি নিয়ে বাম সরকারের সিদ্ধান্ত (অনন্ত সিংদের ছাড়া হবে না) তার বিরোধীতা করেছিলাম এপিডিআর ও বন্দীমুক্তি কমিটি থেকে থেকে। এটা কি দ্বিচারিতা?
    আমি মনে করি না।

    কৌশিক সেন সিপিএমের বিরোধীতা করেছেন। এপিডিআরও তাইই করেছে। এপিডিআর সংগঠন হিসাবে কোনকালে তৃণমূলকে ভোট দিতে বলেনি। যেমন ১৯৭৭ সালে বামেদেরও ভোট দিতে বলেনি। বলেছিলো স্বৈরতন্ত্রের বিরোধীতা করতে। আমি এপিডিআরের সদস্য, আবার অন্য একটা সংগঠনের সদস্য হিসাবে বামেদের ভোট দিতে বলেছি। পরে যখন পুলিশ লকাঅপে মৃত্যুর ঘটনা ঘটেছে (বাম আমলে) তখন এপিডিআর ও অন্য সংগঠন থেকে তার বিরোধীতা করেছি। এতে আমার দ্বিচারিতা কোথায়?

    আমি এপিডিআরে নেই আজ প্রায় ১০ বছর। আমার সাথে এপিডিআরের মতপার্থক্য সংগঠনের কাঠামো নিয়ে। ১০ বছর আগে এপিডিআর থেকে বেরিয়ে মাসুম তৈরী করি। তাতে আজকে এই প্রশ্নে এপিডিআরের পাশে দাঁড়াতে আমার কোথাও দ্বিচারিতা মনে হয় না।

    আমার এটাই বলার ছিলো
  • j | 230.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১১:২৪517368
  • ও তার মানে এখনেরগুলো ঐ লাল ফেট্টির যুক্তিতে জাস্টিফায়েড

    বাঃ ওরকম তো কতই হয় !
  • lcm | 34.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১১:৩০517369
  • জাস্টিফায়েড আবার কে বলল। এ আবার কেমনতরো কথা।
    বলচি, যে, যেমন ছিল তমনই তো আছে, চমৎকার আছে।
  • lcm | 34.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১১:৩৩517370
  • আসলে ফিজিক্স, কেমিস্ট্রি - এসব সাবজেক্ট বোঝাতে গেলে সাম্রাজ্যবাদের উদাহারণ দিলে কত সুবিধে হয়। নইলে ঠিক খোল্সা হয় না।
  • j | 230.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১১:৩৬517371
  • "নো বডি হ্যাজ পেইড ব্যাক ইন্‌ দ্য সেম কয়েন - নট ইয়েট।"

    সেটা নিয়ে বলা হল এই ধরনের ঘটনা ঘটছে, অনেক সাধারণ পার্টি কর্মী ছাড়াও দু দুজন প্রাক্তন বিধায়ককে প্রকাশ্য দিবালোকে খুঁচিয়ে পিটিয়ে মারা হয়েছে

    তার উত্তর কি? লাল ফেট্টি বাইকবাহিনী, ৫০ বছর ইত্যাদি

    ওক্কে, ফেয়ার এনাফ

    তাইলে এটাতো স্বীকার করুন পেড ব্যাক বেশ ভাল রকমই হচ্ছে, দক্ষিনবঙ্গের আর জঙ্গলমহলের বিস্তীর্ণ অঞ্চলে কোনও বিরোধী রাজনীতির "পারমিশন" নেই, খুব রিসেন্টলি নিজের চোখে দেখা।

    তো এর পরে আর কি কি হলে "নট ইয়েট" বিয়োগ হবে ?
  • lcm | 34.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১১:৩৯517372
  • ঠিক আছে, আস্তে আস্তে পয়্সা ফেরৎ দিয়ে দিচ্ছে।
    কিন্তু, আগের চেয়ে ভালো না খারাপ? নাকি একইরকম।
    শুনি আপনার মতামত।
  • lcm | 34.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১১:৫৬517373
  • কিন্তু সজল বলল যে এখন নাকি আগের থেকে অবস্থা ভালো, আগে জঙ্গলমহল আর মাওবাদী অধ্যুষিত এলাকায় প্রায়ই নিরীহ সিপিএম সমর্থক (স্রেফ সিপিএম করবার জন্যে) খুন হত। এখন নাকি সে সব বন্ধ হয়েছে। জনজীবন স্বাভাবিক হচ্ছে। ঘাটশিলা-তে আত্মীয়র বাড়িতে কয়েকদিন ঘুরে এসে তাই তো বলল। মমতা আসার পর সিপিএম খুন বন্ধ হয়েছে। তাই তো বলে।
  • Ben Arfa | 131.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১২:০০517375
  • সে তো পসন্দ আপনা আপনা। তবে কিনা, খুব পোস্কার করে বলতে গেলে...

    যাক গে। আঃকঃবাঃ।
  • lcm | 34.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১২:০৯517376
  • আঃকঃবাঃ =?
  • Ben Arfa | 131.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১২:১০517377
  • আর কতদিনইবা বাঁচবো?
  • T | 24.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১২:১৩517379
  • *মমদি
  • T | 24.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১২:১৩517378
  • মমদিকে ক্ষমতায় এসে পড়েছেন, এখন আর ছিপিয়েম মেরে কি হবে?
  • | 132.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১২:১৭517381
  • ধুর রাজনীতি তে কেউ কারো বন্ধু নয়। উদাহরন হল মুলায়েম সিং যাদব ঃ))
  • lcm | 34.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১২:১৭517380
  • ওহ, কদ্দিন বাঁচবোঃ)

    টি, তা বটে। ভালো। কিছুদিন যদি মারপিট খুনোখুনি একটু বন্ধ থাকে।
  • T | 24.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১২:১৮517382
  • রফা তো বোধহয় এমনটাই ছিল। প্রথমে আমরা ছিপিয়েম মারব, তাপ্পর ক্ষমতায় এলে তোমাদের কাছে আত্মসমর্পণ করব। তোমরা তখন আমাদের ফ্ল্যাট বিয়ে, সামাজিক স্রোত ইত্যাদি দেবে। তাই মমদির জমানায় আর পাজি ছিপিয়েম মারার দরকার নেই।
  • Ben Arfa | 131.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১২:২১517383
  • কিন্তু মাও এলো কোদ্দিয়ে? ছিলো না তো। না?
  • T | 24.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১২:২৬517384
  • নাহ, ব বাবু, ব্যাপার বড় নিদের মতো রপিষ্কার। ও চেপে রেখে লাভ নেই।
  • lcm | 34.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১২:৩২517386
  • সজল তো আগে ওদিকে যেত না, সিপিএম-এর সমর্থক, কে জানে কি বেঁফাস বলে ফেললেই প্রাণ যাবে এই ভয়ে ওদিকে বিশেষ যেত না।
    নন্দীগ্রাম আর জঙ্গলমহল থেকে মমতা চুটিয়ে রাজনৈতিক ফায়্দা তুলেছে। চাষী এবং গরীব আদিবাসীদের পাশে আছি - বাজারে এরকম একটা ইমেজ ভোটের আগে চালু করতে পেরেছে। আর ২০০৫ এ একটু অবিশ্বাস্য রকমের ব্যবধানে জিতে ক্ষমতায় এসে সিপিএম খুবই ওভার কনফিডেন্ট হয়ে ডুবল। ২০০৬ এর লোকসভা নির্বাচনের ফলাফলেও সতর্ক হল না, সেটা আশ্চর্যের।
    তবে কি, দিনের শেষে একই মুদ্রার দুই পিঠ।
  • PT | 213.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১৩:৩০517387
  • কল্লোলদাঃ

    আমি ৩৪ বছর ধরে সিপিএমকে ভোট দিই-নি। জীবনে একবার মাত্র ভোট দিয়েছি -শেষ ভোটে-যখন বামেরা হেরে যায়।

    ছাত্রাবস্থায় বিদ্যুত-কুণাল-নীলোৎপলদের সঙ্গে সিপিএমের বিভিন্ন অবস্থানের বিরোধীতা করে তক্ক করেছি। বামেরা শুধু পঃবঙ্গে চিরকাল ক্ষমতায় থাকলেও পঃবঙ্গের উপকার হবেনা বলে মেনেছি। কিন্তু এবারের ভোটে মনে হয়েছে সিপিএম নয় "বামপন্থাকে" হারানোর জন্য মনুদা থেকে গুরুং, আবাপ থেকে বিজেপি সবাই একজোট হয়েছে। তুমি মান বা না মান এদেশে সিপিএম-ই বামেদের প্রধান মুখ। -অন্ততঃ এদেশের দক্ষিণপ্ন্থীরা তাই মনে করে। এবং সেটা ভোটের ফল বেরোনোর পরের দিন আবাপ-র হেডলাইনেও প্রতিভাত হয়।

    এপিডিআর কি করে তাই নিয়ে আমর খুব একটা মাথা ব্যথা নেই। আর এপিডিআরের সদস্যরা যা খুশী রাজনীতি করতে পারে কিন্তু সেটা এপিডিআর-এর বক্তব্য নয় -এটা ঘুড়ায় হাসার থেকেও লঘু ঠাট্টা। সংগঠন যাই করুক তার তো বিশসযোগ্যতা থাকতে হবে!!

    তবে বোধোদয় হতে অনেকের বেশী সময় লাগে - যেমন কিনা বোলান গঙ্গোপাধ্যায়ের সিঙ্গুর সম্পর্কেঃ-"আন্দোলনের ধারার মধ্যে এখানেই নিহিত হয়েছিল আত্মঘাতের বীজ....... সিদ্ধান্তে দলীয় রাজনীতির স্বার্থ রক্ষা করতে তৎপরতা দেখা যায়, কৃষকের স্বার্থ রক্ষায় ততখানি আন্তরিকতা প্রকাশ পায়নি।" http://www.anandabazar.com/22edit4.html

    বুদ্ধিজীবিরা এতটাই "নাইভ" যে রাজনীতির ছলাকলা বুঝতে প্রায় দেড় বছর সময় লেগে গেল? দেড় বছর আগে এই ভাবে ভাবলে তো সিঙ্গুরের চেহারা অন্যরকম হত!! অপেক্ষায় থাকলাম কবে এপিডিআরের সদস্যরা এপিডিআরের "বাইরে" এসে তাঁদের রাজনৈতিক বোধহীনতার কথা স্বীকার করবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন