এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২১৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ৯৭৮% | ১১ জানুয়ারি ২০১৩ ১০:৪৫555022
  • লীগে পাঁচ নম্বরে আসার পরেও একটা ক্লাবের বোর্ড যদি অ্যাম্বিশন না দেখায় তাহলে ভালো প্লেয়াররা থাকবে কেন?

    তবে কোলোর মনে হয় ব্যক্তিগত কোনো সমস্যা আছে, কারণ কিছুদিন আগে ওর বাবা এই স্টেটমেন্টটা দিয়েছিলো। আরো একটা খবর ছিলো - স্প্যানিশ স্পিকিং এবং ফ্রেঞ্চ স্পিকিং দুটো গ্রুপ হয়ে গেছে।

    ভালো। এর পর ক্যাবায়ে, গুটিয়েরেজ, টিয়টে, বেন আর্ফা - সব রওনা দেবে। ব্যাক টু চ্যাম্পিয়নশীপ, কার্টেসি অ্যাশলি আর ল্যাম্বিয়াস।
  • ঊমেশ | ১১ জানুয়ারি ২০১৩ ১৩:১২555023
  • আমি তো আগেই লিখেছি ওডাফা কে আবার শাস্তি দেওয়াটা অন্যায় হবে।

    আমি আবার বলছি, এটাই মনে হচ্ছে মোবা কর্তা আর ফেডারেশনের আন্ডার-টেবিল ডিল। ওডাফা কে বলির পাঠাঁ বানিয়ে মোবা কে বাচিয়ে আনা। যেন সেদিনের টিম তুলে নেওয়াটা ওডাফার জন্যে হয়েছে। ওডাফা-ই সব দোষের দোষী ওকে ফাসীঁ দিয়ে মোবা দের ছেড়ে দেওয়া হোক।
  • গান্ধী | ১১ জানুয়ারি ২০১৩ ১৩:১৭555024
  • মোবা নিয়ে আরো বড় ফ্রাস্টু খেতে প্রস্তুতঃ(

    আগেই বলতাম যে টুটু বোসের ক্লাবে জোর নেই এখন। তো এবার পুরো টিমসি গ্যাং নেমেছে মার্কেটে। অঞ্জন-দেবাশীষকে হটিয়ে নিজেরা বসতে। নামগুলো?

    অতীন ঘোষ, কুনাল ঘোষ, টুটু বোস

    ওডাফাকে বলি দিয়ে কর্তাগুলো বাঁচতে চাইছে। ধুর, আর খেলা-টেলা দেখবোনা
  • cb | ১১ জানুয়ারি ২০১৩ ১৩:৪৩555025
  • অনেক দিন ধরেই দেখছি না
  • ঊমেশ | ১১ জানুয়ারি ২০১৩ ১৫:২৯555026
  • কুঘো একবার মোবাতে এলে তো আমাদের টিম বন্ধ করে দিতে হবে।
    আমরা তখন কোথাও কিছু জিততে পারবো কি?
  • গান্ধী | ১১ জানুয়ারি ২০১৩ ১৬:২২555028
  • নাহ, খেলার পর বলবঃ)
  • গান্ধী | ১১ জানুয়ারি ২০১৩ ২৩:০৪555029
  • নুরি সাহিনকে ছেড়ে দিল
  • গান্ধী | ১২ জানুয়ারি ২০১৩ ২২:৪২555030
  • লিভারপুল ওয়াল্টারকে নিতে পারে। ২টো গোল দিল আজকেও, খালি নিজের গোলে এটাই যা
  • Tim | ১২ জানুয়ারি ২০১৩ ২৩:৪১555032
  • গোলদুটো কিন্তু ব্যাপক ছিলো। ;-)

    রামিরেজের খেলা দেখা খুবই অস্বস্তিকর। খালি মনে হয় এই বুঝি চোট পেয়ে বেরিয়ে যাবে।
  • কৃশানু | ১৩ জানুয়ারি ২০১৩ ২১:৪৮555033
  • পেনাল্টি ঠিক আছে। রেড কার্ড? ভেরি হার্শ।
  • Tim | ১৩ জানুয়ারি ২০১৩ ২১:৪৯555034
  • আর্সেনালের ডিফেন্সের খুবই করুণ অবস্থা।
  • কৃশানু | ১৩ জানুয়ারি ২০১৩ ২১:৫৭555035
  • এই ডিফেন্স নিয়ে কি আর ইউরোপ খেলার আশা করা যায়? রোজ খেলা দেখতে বসি আর শেষে সেই একই গল্প। ত
    তারমধ্যে গোল।
  • গান্ধী | ১৩ জানুয়ারি ২০১৩ ২২:০০555036
  • ভিদিচের গোলটা অফসাইড ছিল

    এটা রেড ছিলোনা, তবে গোল খাওয়ারই ছিল
  • কৃশানু | ১৩ জানুয়ারি ২০১৩ ২২:০৪555037
  • গান্ধী - ভিদিচের গোলটার জন্য রেফারিকে দোষ দেওয়া যায় না। তুমি অবশ্য দাওও নি।
    রেড কার্ডের জন্য রেফারিকে দোষ অবশ্যই দেওয়া যায়।
    তবে এগারো জন থাকলেও আর্সেনাল এই ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে ফিরত এমন আশা আমি করছিলাম না।
  • প্পন | ১৩ জানুয়ারি ২০১৩ ২২:০৮555038
  • বলতে বলতে সেকন্ড গোল। ভালোই হয়েছে পরের বার আর চ্যাঃ লিঃ তে খেলতে হবে না।
  • গান্ধী | ১৩ জানুয়ারি ২০১৩ ২২:১২555039
  • আমি রেফারীকে দোষ দিচ্ছিনা, ওয়েব যে ঠিকঠাক খেলাবে ভাবিনি
  • কৃশানু | ১৩ জানুয়ারি ২০১৩ ২২:১৭555040
  • ও, তার ওপর আজকে আমি একটা গাধামো করেছি। কল্যাণীতে থেকেও ইবের খেলাটা দেখতে জানি। কলকাতায় ফিরে গানার্সদের খেলা দেখব বলে।
  • কৃশানু | ১৩ জানুয়ারি ২০১৩ ২২:১৮555041
  • যাই নি।
  • প্পন | ১৩ জানুয়ারি ২০১৩ ২২:৩৫555043
  • ওহে কিশানু, কল্যাণী স্টেডিয়ামে তো বসার ভালো ব্যবস্থা আছে। মাঠটাও টেরিফিক।
  • কৃশানু | ১৩ জানুয়ারি ২০১৩ ২২:৫০555044
  • লোকজন কি এটা দেখেছে? সেভ টা নিয়ে আবাপ তে লেখালেখি হয়েছে। সেই লিং টা পরে দিলাম। যদিও আ বা প-র 'এবং গোলার মতো শট' টা বুঝি নি।
    http://www.anandabazar.com/13khela7.html



    প্পন্দা, মাঠটা টেরিফিক তো বটেই। বসার তেমন ব্যবস্থা নেই। তা দেড় ঘন্টা দাঁড়াতে আর এমন কি। কি যে দুষ্ট গ্রহ ভর করলো। মনে হলো আজ আর্সেনালকে জিতিয়েই ছাড়ব।

    আর ভাটে যেটা বলছিলাম। আমি আর্সেনাল কে সাপোর্ট করি ওয়েঙ্গার এর জন্য।
    হ্যান, যদি এমন কেউ আসে মোটামুটি এই দর্শন নিয়ে খেলবে, খালি দামী দামী প্লেয়ার দিয়ে ক্লাব না ভরিয়ে দৃষ্টিনন্দন ফুটবল খেলবে, তবে সাপোর্ট করে যেতে পারি।

    আমি সাপোর্ট করি বার্গক্যাম্প, পিরেস, ল্যুনবার্গ,অঁরি দেড় সময় থেকে, এবং বিশ্বাস করি আর্সেনাল এর নান্দনিকতা বার্সেলোনা-র পরেই।

    কিন্তু, তাতে কিই বা যায় আসে।
  • গান্ধী | ১৪ জানুয়ারি ২০১৩ ০৯:৫২555045
  • http://www.anandabazar.com/14khela8.html

    এতদিনে সত্যিই ভালো লাগলো, যারা বলে কোলকাতার সমর্থকরা খেলা ভালোবাসেনা, তাদের জন্য এটা।এরাই খেলার দর্শক, মাঠে ঢিল ছোঁড়া লোকগুলো নয়
  • গান্ধী | ১৫ জানুয়ারি ২০১৩ ১৪:০২555046
  • সাসপেনশন উঠে গেলো। ২কোটি টাকা জরিমানা, পয়েন্ট ০ থেকে শুরু করতে হবে।

    শেষ ১৬টা ম্যাচ খেলতে পারব। মানে মোটামুটি ১৬টা ম্যাচ থেকে অবনমন এড়াতে ২৮-৩০ তুলতে হবে।
  • ঊমেশ | ১৫ জানুয়ারি ২০১৩ ১৪:০৩555047
  • গান্ধী, খুশী তো?
  • গান্ধী | ১৫ জানুয়ারি ২০১৩ ১৪:০৬555048
  • খুশী বলতে পারছিনা।

    খেলা দেখতে পারব, খুশীই হওয়া উচিত। কিন্তু কোনোরকমে অবনমন যদি বেঁচে যায়, ক্লাবটার আরো অনেক বড় ক্ষতি হবে ভেবে আনন্দও পাচ্ছিনা। যাই হোক, খেলব আবার এটাই অনেক।
  • ঊমেশ | ১৫ জানুয়ারি ২০১৩ ১৪:১০555049
  • সবজান্তা মিত্র'র বুক তো ১০০ সেমি বেড়ে গেছে।
    দাদাগিরি তো এবার আশমান ছুঁয়ে যাবে।
  • ঊমেশ | ১৫ জানুয়ারি ২০১৩ ১৪:১৫555050
  • গান্ধী, সত্যি বলছি, ক্লাবটা বেঁচে গেলো বলে তোমাদের মতো সাপোর্টার দের কথা ভেবে ভালো লাগছে।

    কিন্তু সবজান্তা মিত্র দের দাদাগিরি যে আরো অসহ্য হয়ে উঠবে ভেবে চিন্তা হচ্ছে।
  • গান্ধী | ১৫ জানুয়ারি ২০১৩ ১৪:১৭555051
  • হুম্মঃ)
  • Tim | ১৫ জানুয়ারি ২০১৩ ১৪:২০555052
  • তালে ব্যাপারটা কি দাঁড়ালো? ক্লাবের শাস্তি হলোনা, কর্তাদেরও সেইভাবে শাস্তি দেওয়ার উপায় নেই, অতএব সব মকুব?
  • potke | ১৫ জানুয়ারি ২০১৩ ১৪:২২555054
  • মোটেই ঠিক হলনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন