এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • + | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:৫৮607170
  • হে হে। এরকম হোম গেম-টেম বলে আওয়াজ দিলে চলবে?
  • + | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:৫৮607169
  • মোবার টিমটা সেট !!

    প্রিতম-শৌভিককে সাইন করানো হয়েছে পুজোর পর। শেষ ৫-৬টা ম্যাচ খেলেছে একসাথে যার ৩টে বাইরে, যুবভারতীর মাঠে নয়। তারউপর মেইন স্টপার ইচে নেই। স্ট্রাইকার নেই ( কালকের ওডাফা আর মুরিতালা আলির কোনো ডিফারেন্স নেই আমার কাছে। আর এরিক মুরান্ডার থেকে আমি ভালো খেলি )

    এই টিমটাকে সেট টিম বলছ? এই টিমের থেকে কালকের ম্যাচে অ্যাটাকিং খেলা এক্সপেক্ট করাটাই ভুল।

    মোবার স্ট্র্যাটেজিই ছিল কাল ডিফেন্সিভ, মাঝে মাঝে কাউন্টার অ্যাটাকে ওঠা। ওডাফা যে ফ্রি হেডার মিস করল সেটা প্রিতমের তোলা ডানদিক থেকে আর শেষের দিকে শৌভিকও ওভারল্যাপে উঠেছে।

    আজ যদি ইবের চিডির এরকম চোট থাকত আর ওপারা না থাকত তাহলে কি ইবে অ্যাটাকিং খেলত??
  • Tim | ২৫ নভেম্বর ২০১৩ ১০:১৪607171
  • সেট নাহলে আর কবে হবে? ওডাফা বাদ দিলেও তো একগাদা প্লেয়ার সই করানো হয়েছে, কোচও নতুন নয়। আর কবে হবে সেট?
    সেট বললাম এই জন্যে যে করিমের কাছে সময় ছিলো। ইবের অবস্থা যে একটু টালমাটাল ছিলো সবাই জানে। মোবার এই অজুহাত ছিলোনা। ইবে আইলিগে ক্রমাগতই হারছিলো, কলকাতা লিগেও গোল খেয়েছে সব ম্যাচে।
    হোম গেম বলে আবাজ দিই নাই, সমর্থনের সুবিধে তো পেয়েছিলো, নাকি।

    ইবের কি হলে কি হতো জানিনা। কারণ চিডি-মোগার যা ফর্ম তার থেকে আমার কাছে লোকাল ছেলেপুলেরা বেটার খেলতো মনে হয়। ঐ মনস্তাত্ত্বিক সুবিধে বাদে কিসু হয় নাই কাল বিদেশীদের দিয়ে।
  • Tim | ২৫ নভেম্বর ২০১৩ ১০:১৬607172
  • আর ওপারা ছাড়া আমরা হালে কটা ম্যাচ খেলেছি। বলতে নেই সেই ম্যাচগুলোয় গুরবিন্দর-অর্ণব ভালো খেলেছে বেশ। রবার্ট বাদে কেউ তেমন ছড়ায়নি ডিফেন্সে। ওপারা ভালো, তবে অপরিহার্য্য না। বরং ওর গোল করার ক্ষমতা কাজে লাগে বেশ।
  • el fantástico | ২৫ নভেম্বর ২০১৩ ১০:২৬607173
  • স্পার্স হারলে আমার বেশ আনন্দ হয়। দুইটা কারণে - এক নং হল হ্যারি রেডন্যাপ কানেকশন, আর দুই অ্যালান সুগার।
  • mati nandee | ২৫ নভেম্বর ২০১৩ ১২:১১607174
  • বাঘা সোমের ভাল নাম ছিল তেজেশ সোম। ছেলের নাম ছিল অসীম সোম, ডাক নাম নাটকি। পঞ্চাশ ষাটের দশকে ইংল্যাণ্ডে ভারতের হয়ে খেলতে গিয়ে, উনি একাই ন' গোল করেছিলেন, যদ্দুর মনে পড়ে। সেই দলে চুনী, বলরাম ও পিকে ছিলেন। তাঁদের তিনজন মিলিয়ে বোধহয় দু' গোল, আর চুনীর গোল ছিলো না। পিকে-র 'উইং থেকে গোল' ধারাবাহিক ভাবে বেরোতো আনন্দমেলাতে। সেখানে এনার খবর পাওয়া যেতে পারে। তবে এই বাঙালী প্লেয়ার বাঙালী প্লেয়ার বলে আমরা এত চ্যাঁচাই কেন? বাঙালী প্লেয়ার এক সত্তর দশক ছাড়া কোনদিনই কলকাতায় মেজরিটি ছিলো কি? নামজাদা প্লেয়ার বলতে শুধু ষাটের দশকেই মোহনবাগানে নিয়মিত খেলতেন কেম্পিয়া, অরুময়নৈগম, কান্নন, জার্নেল, রহমান, চন্দ্রেশ্বর প্রসাদ, ইস্টবেঙ্গলে থঙ্গরাজ, রামবাহাদুর, নইম, হাবিব, শ্যাম থাপা, আফজল, গুরুকৃপাল সিং, কে বি শর্মা, বি এন আর-এ রাজেন্দ্রমোহন, আপ্পালারাজু, ভারালু, অ্যাণ্টনী অ্যাম্‌ব্রোজ, মহামেডান তো হায়দ্রাবাদের প্লেয়ারদের নিয়েই দল বানাতো। সত্তর-আশিতে এদের অনেকে ছিলেন, আর অন্য প্রদেশ থেকে এসে নিয়মিত খেলে গেছেন উলগানাথন, আকবর, সাবির আলি, জেভিয়ার পায়াস, দেবরাজ, গুরদেব, মনজিত, হরজিন্দর আর আরো কতজন। বিদেশী প্লেয়ারের ঢল নামে মজিদ, জামশিদ আর চিমার হাত ধরে।
  • b | ২৫ নভেম্বর ২০১৩ ১২:২০607176
  • মোটের উপর মতিঅবাবুকে 'ক'।

    বাবু মানির নাম করলেন না? ছোটোবেলায় বড় প্রিয় ছিলেন এই কেরালাইট স্ট্রাইকার।

    আর তখন সত্যি ভালো ফুটবল দেখতাম সন্তোষ ট্রফিতে। ১৯৮৪ সালে, গোয়ার গোলকিপার ব্রহ্মানন্দ পর পর দু বার (তখন ফাইনালে রিপ্লে হত) দুর্ভেদ্য দেওয়াল হয়ে দাঁড়িয়ে বাংলাকে রুখে দিয়েছিলেন।
  • b | ২৫ নভেম্বর ২০১৩ ১২:২১607177
  • মিশ্টেক। * মতিবাবুকে
  • + | ২৫ নভেম্বর ২০১৩ ১৩:৩৫607178
  • বাহ, একটা টিমের প্রথম ১১র প্লেয়ারদের মধ্যে ওডাফা-শিলটন-ডেনসন বাদে সবাই এবছরের রিক্রুট। এটা সেট টিম।

    আর আরেক টিমের প্রথম ১১র সুয়োকা বাদে সবাই ২-৩ বছর এক টিমে খেলছে। তারা সেট টিম নয়। ৩দিনে তো কোচ এসে ফর্মেশন বা কিছুই চেঞ্জ করেনি।
  • ঊমেশ | ২৫ নভেম্বর ২০১৩ ১৩:৫৬607179
  • তিন দিন ছিলাম না, প্রচুর পোস্ট হয়েছে, পড়তে হবে, দারুণ সব আনন্দ খবর।
  • ঊমেশ | ২৫ নভেম্বর ২০১৩ ১৪:২৪607180
  • এরকম ৯৯% আমাদের মনের মতো রেজাল্ট অনেক দিন পায়নি। ৯৯%, কারন চেলসী জিতেছে। সিটি জেতাটা আমাদের ফেবারে নয়, কিন্তু স্পার্স এর এরকম হার, অনেক দিন ওরা মনে রাখবে।
    আই-লিগে পুনে, সালগাওকার, ডেম্পো, চারচিল, ব্যাঙ্গালোর, স্পোর্টিং গোয়া, মোবা সবাই পয়েন্ট পয়েন্ট লস করার দিন আমাদের ৩ পয়েন্ট।

    সাউথ'টন কে হারানোটা খুব সহজ নয়, এখনো পর্যন্ত লিগে সব থেকে কম গোল খেয়েছে।
  • + | ২৫ নভেম্বর ২০১৩ ১৫:১৯607181
  • সোটন যেচে হেরেছে কাল। দুটো গোলই কোনো মানে হয়না। ওরা মোট ৭টা গোল খেয়েছে, (২ন্ড লোয়েস্ট চেলসী, আর্সেনাল ১০টা করে) যার মধ্যে ২খানা বোরুচের দোষে ( বোগোভিচের গোল আর কালকের গোলটা)
  • mati nandee | ২৫ নভেম্বর ২০১৩ ১৬:১৭607182
  • b
    ঠিক বলেছেন। বাবু মানি। উইং দিয়ে মসৃন দৌড়ের পাশাপাশি ছেলেটা খুব ভদ্র, শান্ত আর নম্রও ছিলো। ওরকম অনেক নামই বাদ গেছে। কলকাতার অন্যতম সেরা হাফ আব্দুল লতিফ মহামেডান থেকে মোহনবাগানে এলো। খেলছিল ভালো। কিন্তু সে বছর কোন অজানা কারণে কলকাতা লীগে সাত সাতটা ম্যাচে একই ব্যবধানে (২-১) দল হেরে যাওয়ায় লতিফের চোখের নীচে ভাঙা বোতল মেরে বেচারাকে প্রায় অন্ধ করে দিলো সদস্য গ্যালারির লোকেরা। প্রদ্যোত বর্মনের স্কুটার পুড়িয়ে দিল। ধীরেন দের সময় এরকম সদস্য ভাবা যেত না। তারপরেও বলরাম চৌধুরী, গজু বসু, কেষ্ট সাহাদের সময়েও একটা কিছু ছিল। কিন্তু ওই বিদেশী রিক্রুট করতেই হবে বলে মতান্তরের ফাঁকে চিমার রিক্রুটের সিঁদ দিয়ে টুটুরা জিতে আসার পর, যা খুশী হতে থাকলো। ব্যারেটোর অসামান্য ডেডিকেশন আর খেলার দৌলতে এরা করে খাচ্ছিলো। এখন ঐতিহ্য বনেদীয়ানার সর্বনাশ ঘটিয়ে দিয়েছে অঞ্জন, দেবাশিস আর টুটু। এই বছরই গোয়া থেকে এতগুলো ভালো খেলোয়াড় এলো, একজনকেও রাখতে পারলো না।
  • el fantástico | ২৫ নভেম্বর ২০১৩ ১৬:২৬607183
  • এই উইকেন্ডে হুল্লাট গোলকিপিং দেখলুম তো। বোরুচ, ল্লরিস - দুজনেই;-)
  • ঊমেশ | ২৫ নভেম্বর ২০১৩ ১৬:৫৬607184
  • কেন সিমোন মিগ্নোলেট?
    সিমোন না থাকলে, মনে হয় না লিভারপুল সেদিন ম্যাচ ড্র করতে পারতো।

    একটা মজার স্ট্যাট দিই,
    এই মুহুর্তে প্রিঃ লিগের হায়েস্ট স্কোরারের গোল (অ্যাগুয়েরা, ১০) স্পার্স টিমের মোট গোলের থেকে (৯) বেশী।
    ওরা নাকি এবার ১০০মিলিয়ন খরচা করেছে!!!!!
  • + | ২৫ নভেম্বর ২০১৩ ১৮:১৯607185
  • স্পার্সের এর আগে স্ট্যাট ছিল ৯-৬। কালকের পর সব গুবলেট হয়ে গেছেঃ)

    মিগ্নোলের সেভগুলো অসাধারণ, কিন্তু লিভারপুল ও বাজে মিস করেছে, আর হাওয়ার্ড ও ভালো আটকেছে। ফলে স্কোরটা ৩-৩ না হয়ে ৫-৫ হলেও ম্যাচ ড্রই হত
  • cb | ২৫ নভেম্বর ২০১৩ ১৮:৪০607187
  • গান্ধী কি কাল খেলা দেখতে গেছিলে? টিকিটের দাম কত ছিল এবার?

    কেমন ভিড় হয়েছিল? আমি সারাদিন অফিসে থেকে চুষে গেলাম
  • + | ২৫ নভেম্বর ২০১৩ ১৮:৫৯607188
  • গেছিলাম।

    নর্মাল গ্যালারী -৭০
    ভিআইপি (লেফ্ট+রাইট)- ১০০
    ভিআইপি (মিডল) - ১৫০

    ভিড় ভাল ছিল, মোটামুটি আশি-পঁচাশি হাজার হয়েছিল কাল।
  • aranya | ২৬ নভেম্বর ২০১৩ ০৫:৪৪607189
  • মতি নন্দীর আত্মা :-) ভাল লিখেছেন। তবে অন্য রাজ্যের স্টারদের সাথে পাল্লা দিয়ে খেলার মত বাঙালী ভূমিপুত্র-ও কিছু কম ছিল না - চুনী, পিকে-দের সময় থেকে কৃশানু, সুদীপ অব্দি। খিদিরপুর, উয়াড়ি, বালী প্রতিভা ইঃ ছোট ক্লাবগুলো প্রায় উঠে যাওয়ায় সাপ্লাই লাইন-টা অলমোস্ট বন্ধ। মধ্যবিত্ত বাঙালী পরিবারের ছেলে ফুটবলে আর তেমন আসে না, বিভিন্ন কারণে।
    বি-র লেখায় এট্টু নস্টালজিক হলাম। পুরনো কিছু সন্তোষ ট্রফির হাড্ডাহাড্ডি ম্যাচ মনে পড়ল, ভাল মানের খেলা হত। আজ সন্তোষের দিন গিয়াছে :-(
  • + | ২৬ নভেম্বর ২০১৩ ০৯:৪০607190
  • জন্মের আগেকার গল্প পড়লে বেশ লাগেঃ)

    অনেক প্রশ্ন থাকে, কিন্তু করলে নস্টালজিয়ায় আঘাত হতে পারে।
  • aranya | ২৬ নভেম্বর ২০১৩ ০৯:৫১607191
  • গান্ধী যে কি কয়, যা প্রশ্ন পায় কইয়া ফ্যালাও, নস্টালজি লইয়া ভাইব না
  • + | ২৬ নভেম্বর ২০১৩ ১০:০১607192
  • http://www.epaper.eisamay.com/Details.aspx?id=7886&boxid=17295218

    এই খবরটা পড়ে খারাপ লাগল, প্লেয়ারটা যখন মোবায় শুরুতে আসে, তখন যা খেলত তাতে, এই মুহুর্তের ছেত্রী ছাড়া যে কোনো ভারতীয় স্ট্রাইকারের থেকে ভালো। দেখা যাক, যদি পাল্টায়, মদ খেয়ে শেষ করল নিজেকে।

    অরণ্যদা,

    ৬০এর দশকের ইবে-মোবার সেরা প্লেয়ারদের দল গড়লেও পিকে-চুনী-অরুন ঘোষ ছাড়া সবই বাইরের। ৭০এর দশকের অনেক বাঙালী থাকলেও হাবিব-আকবর আরো অনেকে ছিল। ৮০দশকে সুব্রত-প্রশান্ত-প্রসুন-মনোরঞ্জন-কৃশানু-সুদীপ চ্যাটার্জী ছাড়া সেরকম কই?

    নেটে তো পুরো হিস্ট্রি পাওয়া যায়না ফুটবলের?

    ৮৪এর এশিয়ান কাপের দল আছে।

    টিমে বাঙালী গোলকীপার বাদে

    কৃষ্ণেন্দু-প্রশান্ত-বিকাস পাঁজি-সুদীপ-কৃশানু-সুব্রত-বিশ্বজিত (৮জন), গোলকীপার ২জন। টোটাল ১০ জন

    এবার ২০১৩এর দল দেখুন

    অর্ণব, শৌভিক, মেহতাব, জুয়েল, নারায়ন,(৫) + ২গোলকীপার (৭জন), রিসেন্ট কল আপ ধরলে

    কিঁশুক, নবী-লালকমল-সুব্রত পাল, সন্দীপ নন্দী

    সংখ্যাটা কি খুব কমেছে?

    সেভাবে দেখলে ৯০এর দশকেও ভারতের দলে বাঙালীই বেশি ছিল। হেমন্ত ডোরা-সত্যজিত-তুষার রক্ষিত-বাসুদেব-অমিত দাস আরো অনেকে
  • aranya | ২৬ নভেম্বর ২০১৩ ১০:১২607193
  • বাঙালী প্লেয়ারের সংখ্যা একটু কমেছে, কোয়ালিটি কমেছে আরও বেশি। প্রশান্ত-বিকাস পাঁজি-সুদীপ-কৃশানু-সুব্রত-বিশ্বজিত - এদের তুলনায় আজকের প্লেয়াররা পিছিয়ে - আমার মনে হয়। প্লেয়ারের কোয়ালিটি অবশ্য সারা ভারত জুড়েই নিম্নমুখী, বাংলা কোন ব্যতিক্রম না
  • + | ২৬ নভেম্বর ২০১৩ ১০:১৮607194
  • সেই সময়ের গোটা ইন্ডিয়ার কোয়ালিটির থেকেই এখনকার কোয়ালিটি কম। আরো বিশেষ করে ভালো বাঙালী প্লেয়াররা চান্স পাচ্ছেনা, আগে বিদেশী ছিলোনা, বাঙালী বেশি চান্স পেত, এখন টীমে ৪টে বিদেশীর কোটা চলে গেল। রইল পড়ে ৭, একটা গোলকীপার বাঙালী। রইল ৬

    যদি টিম হিসেবে ভাবি

    গোলকীপার (বাঙালী-১)

    ২ সাইড ব্যাক (বাঙালী/পাহাড়ি, শৌভিক/নারায়ন/ফ্রান্কো/নবী), স্টপার (১জন বিদেশী) আরেকজন ভারতীয় (ভারতের দলে দেখলে অর্ণব)

    হোল্ডিন মিড (মেহতাব, কোনো বিকল্প নেই ভারতীয় দলে) অ্যাটাকিং মিড (জুয়েল, লাল ছাড়া বাকি বাঙালী নেই)

    যেটা খারাপ লাগে যে কোনো স্ট্রাইকার নেই বাঙালী, এটা ফ্যাক্ট
  • Tim | ২৬ নভেম্বর ২০১৩ ১১:৩১607195
  • কিকরে থাকবে, সেই কবে থেকেই প্রতিশ্রুতিবান সব স্ট্রাইকার খেলা ছেড়ে পড়ালেখা করতে লেগেছে। ;-)
  • + | ২৬ নভেম্বর ২০১৩ ১১:৫০607196
  • রাশিয়া থেকে ইমপোর্ট করতে হবেঃ)
  • Tim | ২৬ নভেম্বর ২০১৩ ১১:৫৭607198
  • আমার কেমন মনে হয় এখন বাঙালীর সেই ডিসিপ্লিন নেই যাতে করে ভালো ফুটবলার হওয়া যায়। প্রয়োজনও নেই। পড়ালেখা করে আইটি বা অল্প খেলাধুলো করে আইপিএল, এই দুটোই বেশ ভালো অপশন। বা টেনিস, যদি পয়সায় কুলো। একপেক্টেশন কম, রিস্ক কম, মাঝারি মানের চেষ্টা দিয়ে হয়ে যায়।
  • Tim | ২৬ নভেম্বর ২০১৩ ১২:০৫607199
  • গান্ধি, কাজাখ/রাশিয়ান দের গায়ে ক্ষি জোর রে ভাই। এমনিতেই বুড়ো হয়েছি (অপোনেন্ট টিমের ছেলেপুলে অর্ধেক বয়সের) তায় বঙ্গসন্তান। রোজই টুকটাক ইনজুরি হচ্ছে।
  • + | ২৬ নভেম্বর ২০১৩ ১২:২৮607200
  • ফুটবলে যে পয়সা নেই এটা কি করে বলি?

    ময়দানের মাঝারি মানের ক্রিকেট টিমে খেললে যা পয়সা, ফুটবল টিমেও একই পয়সা, ক্রিকেট খেললে পয়সা বেশি, এটা একটা মিথ। আমার দাদা ফার্স্ট ডিভিশনে ক্রিকেট খেলত, হাঁটুতে চোট পেয়ে এখন খেলা ছেড়ে দিয়েছে। টাকা যা পেত, সেটা না পাওয়ারই মতন, ফুটবলারদেরও একই হাল।

    ইঞ্জুরি না হলে কি বড় প্লেয়ার হওয়া যায়, এই যেমন মেসি।
  • Tim | ২৬ নভেম্বর ২০১৩ ১২:৩২607201
  • ঃ-)

    এই কদিন আগে, ভিসা করাবার মেডিকেল চেকাপে (এখানে লাগে) জিগ্যেস করলো, তোমার নাক ভেঙেছিলো? কবে? একটু ব্যাঁকা দেখছি!

    বোকার মত হাসলাম। স্মৃতি সততই সুখের নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন