এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৬ এপ্রিল ২০১৬ ০৮:৪৬701458
  • মেয়ে।

    মর্যাদা হলো সেই জিনিস যার নাম করে সিঙ্গুরে গাড়ি কারখানার জমি এখনো ফিরত দেওয়া যায়নি।
  • lcm | ২৬ এপ্রিল ২০১৬ ০৮:৫১701459
  • আচ্ছা, সিঙ্গুরে জমির শেষে কি হল। কংক্রিট তুলে ফেলল?
    এখানে তো কংক্রিট তুলে ফেলার ফরচ আছে, ডিমোলিশন - ৪ ডলার স্কোয়ার ফিট - গত বছর খানিকটা করিয়েছি - তাও ব্যাকইয়ার্ডে পাতলা লেয়ার।
  • sm | ২৬ এপ্রিল ২০১৬ ০৮:৫২701460
  • আপনি এক কাজ করুন; জমিটা হে হে করে; শিল্পপতি দের বিলিয়ে দেবার বন্দোবস্ত করুন।সঙ্গে প্রায় বিনা সুদে কয়েক শো কোটি টাকার সফট লোন।
    তফাত একটাই যে তত্পরতায় বুদ্ধুবাবু ও তার সরকার জমি অধিগ্রহন করে নিয়েছিলেন; সেই তত্পরতায় ফেরানো যাচ্ছে না।
  • sm | ২৬ এপ্রিল ২০১৬ ০৮:৫৩701461
  • আগের পোস্ট তা বড় এস এর পোস্টার প্রেক্ষিতে।
  • Arpan | ২৬ এপ্রিল ২০১৬ ০৮:৫৫701462
  • এবার কেস কঠিন আছে। গত পুরভোটে কী হয়েছিল সল্লেকবাসীর খুব ভালো করেই মনে আছে (যে ক'জনের সাথে কথা বলেছি)।

  • lcm | ২৬ এপ্রিল ২০১৬ ০৮:৫৬701463
  • এসেম,
    জমির মালিক কে এখনও - টাটা ?
  • lcm | ২৬ এপ্রিল ২০১৬ ০৮:৫৯701464
  • এই খেয়েছে ! অপ্পোনের লিং-এ দেখি তিনোকেই মেরেছে !
  • S | ২৬ এপ্রিল ২০১৬ ০৯:০৩701465
  • আপনি বরং জমিটা হে হে করে; সিন্ডিকেট ভাই দের বিলিয়ে দেবার বন্দোবস্ত করুন।সঙ্গে প্রায় বিনা কারাদন্ডে কয়েক হাজার কোটি টাকার চীটফান্ড (নারদা হলেও চলবে)।

    তফাত একটাই যে তত্পরতায় দিদি ও তার ভাইয়েরা জমি ফেরত দেওয়ার প্রতিশ্রুতির ঢপ দিয়েছিলেন; সেই তত্পরতায় ফেরানো যাচ্ছে না।
  • PT | ২৬ এপ্রিল ২০১৬ ০৯:০৬701466
  • জমি ফেরতের ধাপ্পা দিয়ে তিনোরা নিজেদের বিপদ নিজেরাই ডেকেছে। তারা বোধহয় মনেপ্রাণে এখন চাইছে যে মামলায় যেন সরকার হারে অথবা মামলাটা যেন অনন্তকাল পেছোতেই থাকে। কেননা ৪০০ একর ফেরৎ নেওয়ার লোকই নেই। সমস্যা হচ্ছে যে কিছু শহুরে বিপ্লবী এখনো এখনো এই ধাপ্পার ফাটা ঢোলের সঙ্গে কাঁসি বাজিয়ে চলেছে।

    Only about 300 protesting farmers have so far managed to establish, with valid legal documents, their “rightful title” to the land seized from them in 2006 for Tata Motors Ltd’s small car factory in Singur. Their collective ownership is 40 acres at the most........

    .........“To be realistic, only a little over 150 acres could be redistributed among local farmers in the best case scenario, but it now seems that only about 70-80 acres would be reclaimed,” said an officer of the L&LR department, who did not want to be named.

    http://www.livemint.com/Home-Page/tfP1B8tYkADM5GEbIsNO6M/Few-claimants-for-seized-Singur-land.html
  • lcm | ২৬ এপ্রিল ২০১৬ ০৯:১৫701468
  • ইলেকশান জোক শুনসি আজ, শেয়ার করি।
    ---
    ধম্মোতলায় এক হিন্দিভাষী ছোকরা আর একজনরে কইত্যাসে --- "আরে ইয়ার, ইয়ে পাগল সিএম কো কৌন ভোট দেগা?"
    এক পুলিশ এহেন মন্তব্য শুইন্যা, পাকরাইছে ছেলেডারে -- "তুনে হামারে সিএম কে বারি মে উল্টাসিধা কাহা তো তেরেকো অন্দর ভেজ দুঙ্গা"
    ছোকরা -- "ম্যায় তো ঝাড়খন্ড কা সিএম কা বাত কর রহা হুঁ"
    পুলিশ কয় -- "যাদা স্মার্ট বন্‌নে কা কোশিশ মাত কর্‌! ভেড়া সমঝ রাখ্খা হ্যায় মেরে কো! মুঝে পাতা হ্যায় কৌন পাগল সিএম হ্যায়"
    ----
  • sm | ২৬ এপ্রিল ২০১৬ ০৯:১৬701469
  • http://aajkaal.in/enewspaper/bistaritakhabar/4/4172
    দেখুন আপনি যত তত্পরতায়; কোনো ঘটনা কে বর্ণনা করতে পারেন; আমি তেমন টি নই। বৈশালীর যে নিউজ অথবা আপনার ভিউজ টি বর্ণনা করলেন; আজকালের খপর টি ও ছবি টি দেখুন। কি মনে হচ্ছে? এসব ঘটনায়, দুম করে একপক্ষ নেওয়া যায় না। আশা করি বুঝতে পারলেন।
    এনি ওয়েজ, সিঙ্গুরে কয়েক হাজার মানুষে জীবিকা ও বাসস্থান চ্যুত ঘটনা টি লঘু নয়।তিনো রা যদি খারাপ কাজ করে ; তো হারবে। এটা কি এমন বড় ঘটনা
  • sm | ২৬ এপ্রিল ২০১৬ ০৯:৩১701471
  • আরে একপক্ষ টেনে খেললেন সেই প্রেক্ষিতে লিখলাম। আপনি বিধগ্ধ মানুষ; খালি অবপ পড়েই বাজি মাত করেন জানা ছিল না।আরো দুচারটে কাগজ পড়লে পারতেন; এই আর কি!
    ৩৪ বছরের থিওরি সব সময় মিলবে না। কারণ ভোট জেতার আরো অনেক অঙ্ক আছে।
  • S | ২৬ এপ্রিল ২০১৬ ০৯:৩৬701472
  • আমি কিন্তু কোনো পক্ষ টেনে লিখিনি। ভদ্রমহিলার ব্যবহার দেখে অবাক হই, শিক্ষিত বড়লোক বাড়ির সোকল্ড ভদ্র মহিলা এমন গুন্ডাদের মতন মাসল ফ্লেক্স করছেন দেখে অবাক হলাম। আপনি আমার পোস্টটা আগে পড়তে পারতেন। কিছু কিছু লোককে টার্গেট করে ঝগড়া করাটা ব্যামো সেইটা তো আপনি ভালই জানবেন।
  • sm | ২৬ এপ্রিল ২০১৬ ০৯:৪৮701473
  • আপনেই তো পোস্টে ড্রেনের নোংরা বের করা,গুন্ডা, মাসেল ফ্লেক্স এমনি কিছু টার্ম ইউজ করলেন।
    এগুলো অবিশ্যি টেনে খেলানো নয়; বোধ হয়।
    অনুরোধ করি, নিজের লিংক টি ই আবার দেখুন এবং আরো কিছু নিউজ চ্যানেল এ চোখ রাখুন ও অন্য কাগজ গুলি পড়ুন।
  • S | ২৬ এপ্রিল ২০১৬ ০৯:৫৪701475
  • অন্য কাগজগুলো বুঝি কাউকে টেনে খেলাচ্ছে না? বাহ জেনে খুব ভালো লাগছে।

    "বৈশালীর অভিযোগ, কনিকা গাঙ্গুলি তাঁকে হেনস্থা ও নিগ্রহ করেছেন।" ভিডিওতে তো তেমন কিছু দেখলাম না। শুধু দেখলাম উনি এক মহিলাকে এখানে ভোটের পরে থাকতে দেবনা বলে হুমকি দিলেন।
  • শেঠ ঢুন্ডুরাম | ২৬ এপ্রিল ২০১৬ ০৯:৫৪701474
  • এমন উলটপুরাণ জীবনে দেখবো ভাবিনি।
  • de | ২৬ এপ্রিল ২০১৬ ১০:০৪701476
  • এই হলু দা এলেন ঃ))
  • de | ২৬ এপ্রিল ২০১৬ ১০:০৭701477
  • আগের পোস্টটা এলসিএমদার 26 Apr 2016 -- 08:45 AM এর পরে ছিলো - এতো পরে কি করে হোলো??
  • শেঠ ঢুন্ডুরাম | ২৬ এপ্রিল ২০১৬ ১০:২২701481
  • অপ্পনের রঙ নাম্বার :-p
  • de | ২৬ এপ্রিল ২০১৬ ১০:২২701480
  • একই খবর অন্য কাগজে - একটু অন্যরকম

  • Arpan | ২৬ এপ্রিল ২০১৬ ১০:২৫701482
  • না না, তোমার পোস্টকে কাউন্টার করে বলিনি। বুড়ো হলাম তো, এট্টু স্মৃতিচারণ করছিলাম। ঃ)

    এমনিতেই ঐ পোস্টটা তিনোদের যাবতীয় অপকীর্তিকে জাস্টিফাই করার জন্য মার্ক হয়ে থাকবে। ;-)
  • cb | ২৬ এপ্রিল ২০১৬ ১০:৩৩701483
  • বুদ্ধবাবু তো ভালই শুরু করেছিলেন। চিফ মিনিস্টার বলছেন পেঁদিয়ে লাট করে দাও যাকে পাবে তাকে এরকম দিন আবার কবে ফিরবে বাংলায় কে জানে!!

    কিন্তু এই সল্লেক কেন্দ্র নিয়ে আমার একটা খটকা আছে। একটা হল অ্যাকচুয়াল সল্লেক, উচ্চ মধ্যবিত্ত ব্যাপার স্যাপার। কিন্তু এর বাইরেও তো একটা হিউজ ডেমোগ্রাফিক আছে (দক্ষিণদাঁড়ি etc) যেটা একেবারেই ভোটের আগে প্রচারে আসে নি। এখানে তো অরুনাভ ঘোষের আদৌ প্রেসেন্স আছে কিনা সন্দেহ। সুতরাং যে ছবিটা বারবার দেখানো হচ্ছে এবং অরু বাবু নাপানাপি করছেন, ব্যালটের লড়াইতে ওনার বিশেষ কিছু আশান্বিত হওয়ার আছে কি? একটু ওয়েল ইনফর্মড জনগণ যদি জানান
  • Arpan | ২৬ এপ্রিল ২০১৬ ১০:৩৪701484
  • দক্ষিণদাঁড়ির তো দশটা ওয়ার্ড। সল্লেকের ওয়ার্ড সংখ্যা বেশি।
  • de | ২৬ এপ্রিল ২০১৬ ১০:৩৭701486
  • বৈশালীর আস্ফালন দেখে সত্যি অবাক লাগলো - সেই অর্থে রাজনীতিবিদও তো নন, এমন নোংরা ভাষায় কোন ভদ্রমহিলা কথা বলেন বলে জানতাম না। সাজগোজ, বাইরের পলিশিংয়ের ভেতরে আসল মানুষটা কেমন খোলস ছেড়ে বেরিয়ে এলো। পয়সা থাকলেই তো আর ভদ্রলোক হওয়া যায় না! উল্টো দিকের বেচারা ভদ্রমহিলা দেখলাম শুধু ফোনে কাকে বল্লেন - একবার দেখুন উনি কি সব বলছেন!

    দিদির দলের সবচেয়ে যোগ্য প্রার্থী অবিশ্যি উনিই - নন-রাজনীতিবিদ তিনো আর কারোকে এমন অসভ্যতা করতে দেখলাম না!
  • cb | ২৬ এপ্রিল ২০১৬ ১০:৪০701487
  • গুড গুড

    ভোটের আগে যতবারই টিভি খুলেছি সেই অরুনাভ ঘোষ, রমলা দেবী ড্রয়িং রুম থেকে দাবি দাওয়া করছেন বা ঐ মিছিল করে কমিউনিটি হল টল। বরং সুজিত বোসকে দেখলাম বেশ কিছু জায়্গায় ইন্টারভিউ দিচ্ছেন যেগুলি ব্লকওয়ালা সল্লেক নয় বলেই মনে হল
  • Arpan | ২৬ এপ্রিল ২০১৬ ১০:৪৬701488
  • তিনোরা সল্লেককে খরচের খাতায় ধরেই রেখেছে। গতবার উৎসাহের আতিশয্য বুমেরাং হয়ে ফিরে আসছে সেটা তিনো কাউন্সিলাররা ভালোই টের পেয়েছিলেন।
  • S | ২৬ এপ্রিল ২০১৬ ১০:৪৯701490
  • একটা খটকা লাগছে। পুলিশ হঠাত এত ততপর হয়ে উঠলো কেন? কিছু কি খবর পেয়েছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন