এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৫৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • টুংকাটাকিলা | ০৬ জানুয়ারি ২০১৭ ১৩:৪১710929
  • দাঁড়ে দাঁড়ে দ্রুম
    দেড়ে দেড়ে দেড়ে
  • টুংকাটাকিলা | ০৬ জানুয়ারি ২০১৭ ১৩:৪৮710931
  • ৮ই মে ১৯৯৪
  • টুংকাটাকিলা | ০৬ জানুয়ারি ২০১৭ ১৩:৪৮710930
  • বাই দ্য ওয়ে, এই দুটো দেখলে কাজে দেবে -

    বর্তমান ২০শে ফেব্রুয়ারী ১৯৯৪
    বর্তমান ৮ই মে ১৯৯৮ (বরুণ সেনগুপ্তর উত্তর সম্পাদকীয়)
  • PT | ০৬ জানুয়ারি ২০১৭ ১৪:০৭710932
  • " আপনি উঠে পড়ে প্রমান করতে লেগেছেন"
    আমি কিস্যু প্রমাণ করছি না। ও আপনা আপনিই প্রমাণ হয়ে যাচ্ছে। সেইজন্যেই তিনোদের প্রায় হগ্গলেই কোর্ট বা সিবিআই-এর আতস-কাঁচের তলায়।

    "ত্রিপুরা থেকে রোজভ্যালি নাকি হাজার পাঁচেক কোটি তুলেছে।"
    যাক এবার রমলা চক্কোত্তিকে ছেড়ে সিবিআই ত্রিপুরায় পাড়ি দিচ্ছে জেনে আনন্দিত হলাম। আশা করি মাণিক সরকারকে তারা জেলের ভাত খাইয়ে ছাড়বে। অগ্রিম অভিনন্দন সিবিআইকে।
  • sm | ০৬ জানুয়ারি ২০১৭ ১৪:৩৫710933
  • আরে, পুরোনো চোর দের হাত ধরার জন্য ওকালতি কেন করছিলেন ;সেটা বলুন।এখন কংগ্রেস এর কাছ থেকে চপেটাঘাত খেয়ে সুর মিন মিন হয়ে গেছে?আর গলায় সেরকম জোশ ও দেখছিনা?কংগ্রেস এর সঙ্গে জোট করে তিনো দের ভরাডুবি করে ছাড়বো-সে সব প্রকল্প কোথায় গেলো?
    কারো কোনো রকম বক্তব্য ছাড়াই হটাৎ করে লিখে বসলেন আপনার প্রিয় দলের এক প্রাক্তন মন্ত্রী নাকি সিবিআই স্ক্যানারে আছেন-কিন্তু অধুনা উনি দল পাল্টেছেন।
    এটাকে আপনি কি বলেন?সাফাই না ঠাকুর ঘরে?
  • DKG | ০৬ জানুয়ারি ২০১৭ ১৫:০১710934
  • @SM 02:35

    PT সাহেবের বক্তব্য বুঝলাম বা বুঝলাম না - আপাতত এই বিষয়ে ওনার কথার বিরোধিতা ছাড়া আপনার নিজস্ব বক্তব্য টা ঠিক কি একটু বোঝাবেন ?
  • DKG | ০৬ জানুয়ারি ২০১৭ ১৫:০২710935
  • oops - sm, SM নয়
  • dc | ০৬ জানুয়ারি ২০১৭ ১৫:২৪710936
  • "সুভাষ চক্কোত্তির সম্পত্তি রমলা চক্কোত্তিকে সিবিআই ধরলেই বের করে ফেলতে পারবে। কিন্তু সুভাষ চক্কোত্তির ধরার মত সম্পত্তি আছে তো? তাও রোজভ্যালির বা সারদার পয়সায়? নাকি বর্তমান পত্রিকার corruption by perception-এর ওপরে ভিত্তি করে আপনি প্রশ্ন ছুঁড়ছেন?
    তাছাড়া তিনোরাই তো সুভাষ চক্কোত্তির সম্পত্তির হদিশ আর সুইস একাউন্টের নাম্বার দিয়ে সিবিআইকে সাহায্য করতে পারে।"

    পিটিদা, ছাগল জনতা পার্সেপশানের ওপরেই তো চলে। আজ অবধি কোন নেতার বিরুদ্ধে কোন প্রমান পাওয়া গেছে নাকি? সবই তো পার্সেপশান! আমাদের এদিকে আম্মা আর আন্নার বিরুদ্ধে টাকা হজম করার কোন প্রমান পাওয়া গেছে? উল্টে আম্মা তো কোর্টে খালস পেয়ে গেছিল! কিন্তু ছাগল জনতার পার্সেপশান যে এরা নাকি কোটি কোটি খেয়েছে। আবার দেখুন শারদ যাদব, মায়া বহিন, প্রমোদ মহাজন, য়েদ্দিয়ুরাপ্পা, রেড্ডি ভাইরা, সলমন খুর্শিদ, রাজীব গান্ধী, এদের কারুর বিরুদ্ধে কখনো কোন প্রমান পাওয়া গেছে নাকি? বেচারা নরেন মোদি আর অমিত ভাইদের দেখুন, পাজির পাঝাড়া ছাগোল জনতা বলে এরা নাকি গুজরাটে কিসব খুনটুনের সাথে জড়িয়ে। কিন্তু কোন প্রমান আছে নাকি? কিস্যু প্রমান নেই। পবতে মদনকে তো জেলেও পুরেছিল, কিন্তু কোর্টে কোন প্রমান করা গেছে নাকি? পাত্থো, মুকুল, ববিদা, কারুর বিরুদ্ধে কোন প্রমান আছে? কেউ এদের সুইস ব্যাংকের অ্যাকাউন্টের হদিশ বার করতে পেরেছে? কোত্থাও কুনো প্রমান নেই, ছাগোল জনতা স্রেফ পার্সেপশানের ওপর দিয়ে চলছে। এই নাকি তিনোরা মা সারদার আশীর্বাদে কতো হাজার কোটি কামিয়েছে। ছাগোল জনতার কাছে প্রমান চান, কেউ কোন প্রমান দিতে পারবে না। কোর্টেও কিস্যু হবেনা, কয়েকদিন পর মামলা ডিসমিস হয়ে যাবে নাতো বেল পেয়ে যাবে। কাজেই সুভাষ চক্কোত্তি আর রমোলা চক্কোত্তিকে নিয়েও চিন্তা করবেন না। কোন প্রমান নেই, ওসব স্রেফ পার্সেপশান। ভারতবর্ষের রাজনীতিকরা যে অত্যন্ত সৎ, এদেশে ঘুষ টুষ কিস্যু নেই এ তো আমরা সবাই জানি।
  • T | ০৬ জানুয়ারি ২০১৭ ১৫:২৮710937
  • শুক্কুরবারের আকাশ, কখন কি হয় কিছুই বলা যায় না।
  • sm | ০৬ জানুয়ারি ২০১৭ ১৫:৩৪710939
  • DKG, আপনি ঠিক বুঝেছেন।গত কয়েকটা পোস্টে পিটির কিছু ভুলভাল ও আপাত পরস্পর বিরোধী কমেন্ট এর বিপক্ষে লিখেছি
    আর কিছু প্রশ্ন আছে বা আপনার প্রশ্নের কি ঠিক উত্তর দিতে পারলাম?
  • PT | ০৬ জানুয়ারি ২০১৭ ১৬:০৬710940
  • dc
    সিপিএমের নেতারা টাকা "খাচ্ছে কিন্তু গিলছে না" জাতীয় কিছু বলার চেষ্টা করলেন?
  • টুংকাটাকিলা | ০৬ জানুয়ারি ২০১৭ ১৬:৩৩710941
  • ন্যাশনাল গভ্‌মেন্ট হেডেড বাই আদবাণীজী, রাজনাথজী, জেটলিজী। মোদীজী না থাকলেই হল। আপিশিয়ল তিনো টুইটর হ্যান্ডলের টুইট।

    ইন্টারেস্টিং। সাম্প্রদায়িক মুখ নিয়ে আপত্তি নেই কোনো।
  • dc | ০৬ জানুয়ারি ২০১৭ ১৬:৩৬710943
  • পিটিদা না, সিপিএমের অনেক নেতা আর আরো অনেক বেশী সংখ্যক ক্যাডার খেয়েছিল আর হজম করে ফেলেছিল এরকম বলতে চাইছি।
  • PT | ০৬ জানুয়ারি ২০১৭ ১৬:৩৯710944
  • "সিপিএমের অনেক নেতা আর আরো অনেক বেশী সংখ্যক ক্যাডার খেয়েছিল"
    অন্ততঃ নেতাগুলোর নাম জানলে স্বস্তি পেতাম।
  • dc | ০৬ জানুয়ারি ২০১৭ ১৬:৫৩710945
  • আমি নিজেই নাম ভুলে গেছি। তার ওপর কোন প্রমান নেই ঃ)
  • PT | ০৬ জানুয়ারি ২০১৭ ১৭:০০710946
  • যাক বেণ্চে গেল চোর্গুলো!
    কিন্তু টাকা তো আর চেপে রাখা যায় না। ফুঁড়ে বেরোয়!! তো তাদেরকে তো সহজেই চিহ্ণিত করতে পারার কথা!!
  • dc | ০৬ জানুয়ারি ২০১৭ ১৮:২৪710948
  • টাকা আবার কবে থেকে ফুঁড়ে বেরোয়!? বহিনজিকে দেখুন তো, ওনার টাকা কি ফুঁড়ে বেরচ্ছে নাকি? বা আমাদের মদনদা? আপনি কি বলবেন মদনদার টাকা ফুঁড়ে বেরোচ্ছে? তিনো নেতারা কেউ টাকা খেয়েছে এরকম কোন প্রমান আপনি দিতে পারবেন নাকি? তাহলে আর টাকা ফুঁড়ে বেরোয় কিনা তা দিয়ে কি হবে?
  • cm | ০৬ জানুয়ারি ২০১৭ ১৮:২৪710947
  • আপিশিয়াল টুইটের লিং নাই? অ কল্লোলদা এসব কি শুনি, আপনার ও কি তাই মত?
  • টুংকাটাকিলা | ০৬ জানুয়ারি ২০১৭ ১৮:৩৭710950
  • @AITCOfficial
  • PT | ০৬ জানুয়ারি ২০১৭ ১৯:৫২710951
  • তাহলে তক্কের খাতিরে ধরে নিই আপাততঃ যে কোন প্রমাণ না থাকা সত্বেও সিবিআই মদন-কুণাল-তাপস-সুদীপকে শুধু শুধুই হেনস্থা করছে কিন্তু তাদের কেউই কোর্টে গিয়ে প্রমাণ করতে পারছে না যে সিবিআই তাদের হেনস্থা করছে।
    অন্যদিকে শুধু সিবিআই নয়, তিনো সরকারের পুলিশও সিপিএমের কাউকেই ভালবেসে ধরে নিয়ে যাচ্ছে না!!
    এর চাইতে "খাচ্ছে কিন্তু গিলছে না" বোধহয় বেশী যুক্তিপূর্ণ ব্যাখ্যা!!
  • dc | ০৬ জানুয়ারি ২০১৭ ১৯:৫৬710952
  • এহে আপনি একেবারে উল্টোটা ধরে ফেল্লেন। কোন প্রমাণ না থাকা সত্বেও সিবিআই মদন-কুণাল-তাপস-সুদীপকে ধরছে, কিন্তু কোর্টে গিয়ে প্রমান করতে পারছেনা, তাই ওরা ছাড়াও পেয়ে যাচ্ছে। কারন প্রমান নেই। আপনি না খেয়েই যদি গিলতে চান তাহলে এরকম অযৌক্তিক ব্যাখ্যা তো বেরোবেই!
  • PT | ০৬ জানুয়ারি ২০১৭ ২০:১১710953
  • যাচ্চলে!!
    তাহলে তো কোন প্রমাণ না থাকা সত্বেও গৌতম দেব, মহম্মদ সেলিম, সুজন চক্কোতি বা রবীন দেবকে ধরে নিয়ে গিয়ে দেড় বছর জেলের ভাত খাওয়াতে পারে। তবেই না আপনার তত্বটি সাবিদ হয়!
  • dc | ০৬ জানুয়ারি ২০১৭ ২০:২৩710954
  • সে তো সিবিআইএর ব্যপার, কাকে জেলের ভাত খাওয়াবে আর কাকে বাইরের ভাত।
  • PT | ০৬ জানুয়ারি ২০১৭ ২০:২৭710955
  • যা ভেবেছিলাম তাই হল! এবারে তিনোদের কন্সপিরেসি তত্বের ল্যাজের ড্গা উঁকি দেখা গেল!!
  • dc | ০৬ জানুয়ারি ২০১৭ ২১:২১710956
  • বলেন কি! আমি তো ভাবলাম ছাগল জনতার পার্সেপশান অফ করাপশান নিয়ে কথা হচ্ছিল! এর মধ্যে তিনোরা কোত্থেকে এলো?
  • PT | ০৬ জানুয়ারি ২০১৭ ২২:৪৬710957
  • না না সেসবের সঙ্গে জেল খাটার কথাও হচ্ছিল। শুধু ছাগলের পার্শেপসন দিয়ে মদন মিত্রের মত নেতাকে ২২ মাস আর কুণাল ঘোষের মত বিখ্যাত লোককে ৩৬ মাস জেলে রেখে দেওয়া যায় না।
    তারপরে ছাগলের পার্শেপসনকে পাশ কাটিয়ে কোথা দিয়ে "সে তো সিবিআইএর ব্যপার, কাকে জেলের ভাত খাওয়াবে আর কাকে বাইরের ভাত" ইত্যাদি তাত্বিকতা ঢুকে গেল।
  • s | ০৬ জানুয়ারি ২০১৭ ২৩:১৫710958
  • কোনো প্রমান ছাড়া রাজনৈতিক নেতা তথা ভিআইপিদের গ্রেফতার করা যায় না বলেই মনে হয়। অন্তত সিবিআইয়ের মত সংস্থার পক্ষে সম্ভব নয়। সুতরাং তিনোদের যেকটাকে ধরেছে তাদের সবকটাই টাকা খেয়েছে এ নিয়ে কোন দ্বিধা রাখা বোধহয় ছাগলামিকেও হার মানাবে।
    আর বামেদের কাউকে যখন ধরেনি এখনো তখন নিশ্চয়ই যথেষ্ট প্রমান নেই। হাওয়ায় কথা ভাসিয়ে তো লাভ নেই।
    কেন্দ্রের সরকারের ইচ্ছানুসারে সিবিআই তদন্তে গতি বা শ্লথতা দেবে, চার্জশীট দিতে সময় নেবে বা নেবে না, কোর্টে কিরকম প্রমান দাখিল করবে, কেসটাকে ব্লাকমেলিং এর জন্য ব্যবহার করবে কি করবে না, এ সব আদি অনন্ত কাল ধরে চলছে। এক্ষেত্রেও ব্যতিক্রম হবার কোন কারণ নেই।
    তাই কোর্টের রায়ে অপরাধী প্রমান না হওয়া অব্ধি এই নেতারা নির্দোষ এটা থিওরেটিকাল কথা। আসল কথা, সবকটাই চোর, শুধু দরদামের ওপর তাদের শাস্তি বা নো শাস্তি নির্ভর করছে।
    মায়াবতী মুলায়েমের সংগে তিনোদের ব্যতিক্রম যে, মায়াবতী সিবিআই কেস খেয়ে প্রচুর গর্জন করেছিল কিন্তু তাদের সমর্থকেরা 'আমরা চোর' বলে সদম্ভে মিছিল বার করে নি, কংগ্রেসের পার্টি অফিস ভাংচুর করে নি। এ ব্যাপারে তিনোরা নির্ল্জ্জতার চরম সীমা ছাড়িয়ে গেছে। তিনো নেতা মন্ত্রী সমর্থক বুদ্ধিজীবি এদের কথা কাগজ টিভিতে দেখলে মনে হয় এরা আগাপাশতালা দুকান কাটা। আর তাদের নেত্রীকে নিয়ে তো কথাই নেই।
    এসব তো ঠিক আছে। কিন্তু তিনোনেত্রীর সাম্প্রদায়িক মুখটাও তো প্রকাশ্যে চলে এসেছে ধূলাগড়ের পরে। এত গুলো বাড়ীতে হামলা হল, এত গন্ডগোল, মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ১ ঘন্টার দুরত্বে একবার যেতে পারল না? কিছুই হয় নি বলে ডিনাই করা তো আছেই। শুধু মুখ্যমন্ত্রী কেন, বাম, হাফ বাম কেই কোন নিন্দা সুচক বিবৃতি পর্যন্ত দিল না। এই হামলার পেছনে কিন্তু সংখ্যালঘু তিনো নেতা, আধানেতা জড়িত। পোঁদলেহনের সর্বোচ্চ স্তরের দিকে দ্রুতগতিতে এগোচ্ছে তিনোনেত্রী।
    এই জিনিস মুসলমানদের সংগে হলে এতক্ষনে নিন্দার ঝড়, অ্যাওয়ার্ড ওয়াপসি, ইনটলারেন্স কত কিছু আকাশ বাতাস কাঁপিয়ে দিত। এবং তাই হওয়া উচিৎ।
    লিবারেল লোকজন এখানে নিন্দা করেনি, মিছিল করেনি, বিরোধীতা করেনি সেটা তাদের ব্যপার। কিন্তু এর ফলে পরবর্তীকালে এদের কথার দাম বিশাল জনসংখ্যার কাছে এক গাছা বালের চেয়ে বেশী কিছু নয়।
    এই হল সামারি ঃ-)
  • sm | ০৬ জানুয়ারি ২০১৭ ২৩:১৬710959
  • যতদিন ই জেল খাটুক;বিচারে দোষী সাব্যস্ত না হলে কোনো ব্যক্তিকে দোষী বলা বা চোর বলা একধরণের অপরাধ। এই পারসেপশন থাকা; ছাগল দের পার্সেপশনের চাইতেও ঘাটিয়া।
    ইন্ডিয়া তে এক বিরাট সংখ্যক লোকজন জেল হেপাজতে থাকে, বিচার চলাকালীন। বিচার প্রক্রিয়ার বিলম্বই এর জন্য দায়ী।জেল নামক সিনেমাটি দেখতে রেকো করলাম।ঠকবেন না।
    ভ্রান্তি দূর হতে পারে।
  • s | ০৬ জানুয়ারি ২০১৭ ২৩:২১710961
  • sm সেই জন্যই "রাজনৈতিক নেতা তথা ভিআইপিরা" এই কোট তা লিখেছি।
    বিনা কারনে সাধারণ লোককে পুলিশ হাজতে রাখে, বা মিথ্যা সাক্ষ্য, কেস সাজানো এসব করে জেল খাটে, এসব তো ঠিক আছে, কিন্তু রাজনৈতিক নেতারা? তারওপর তিনোমূলের মত পার্টি যারা একটা রাজ্যে পাওয়ারে আছে?
    সরি স্যার। এসব হজম হবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন