এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ২৬ জুলাই ২০১৩ ১২:১৫153420
  • ১।যোগাসন করেন? ২।কী ওষুধ নেন?
  • dd | ২৬ জুলাই ২০১৩ ১২:১৩153419
  • হাঁপানি? আমি তো কুলীন রুগী। পুরো ফেমিলি ই তাই।

    ওসুদ ছাড়া কখোনো থাকি না। ইন্হেলার সর্বক্ষনের সংগী। প্রায় প্রতিবছোরি এক আদবার বড়ো অ্যাটাক হয় তখোন কর্টিজেন চালাতে হয়। আমাকে ফেমিলির ডাক্তার বলেছিলেন হাঁপানীকে মাথায় তুলবে না। অ্যাটাকের গন্ধো পেলেই সব রকোমের অসুদ খেয়ে অ্যাকেবারে চেপে চুপে খতোম করে দেবে। অসুদ কম খেয়ে বাড়তে দিবে না।

    এই করে করেই তো কেমিকেলের ফেকটরীতে কাজ করে এলেম অ্যাতো বছোর।

    এ ছাড়া আর যে কোনো সিরিয়াস ব্যাপারে আমার মতামত নিতে পারেন। আমি আরো আদ ঘন্টাখানেক আছি সার্কুলেশনে।
  • kumu | ২৬ জুলাই ২০১৩ ১২:০৮153418
  • যারা এই হেঁপোকে সিম্পেথী দিয়েচেন সবাইকে থাংকু।অনেকটা সামলে উঠিচি।
  • siki | ২৬ জুলাই ২০১৩ ১২:০৬153417
  • এখনও রাগ করি নি। :)
  • de | ২৬ জুলাই ২০১৩ ১১:৫৩153416
  • হ্যাঃ! ওইসব গান কাবুলের কুড়িরা শোনে, বুর্খার আড়াল থেকে বে'বাড়িতে -- পাঞ্জাবী কুড়ি থাবড়ে সিকির দাঁত ফেলে দেবে --

    দময়ন্তী তালুকদার্টা হেব্বি লাগলো ঃ))
  • siki | ২৬ জুলাই ২০১৩ ১১:৪৭153415
  • হ্যাঁ, বাজে ছড়িয়েছি। এখন বলে নাও। রাগ করব না। :)
  • Marauder's Map | ২৬ জুলাই ২০১৩ ১১:৪৫153414
  • কেন, সিকিকে বুদ্ধিটা খারাপ দিলুম? কুড়ি কত খুশি হবে, আর সিকিও টাকা হয়ে যাবে;-)
  • কৃশানু | ২৬ জুলাই ২০১৩ ১১:৪৪153413
  • অজ্জিদ্দা আবার মুজ্তবায় ফিরে গেছে।
    আর সোসেনদি, আমার কিন্ডল কি প্লেনে চাপলো? না পুলুশ নিয়ে নিয়েছে?
  • Marauder's Map | ২৬ জুলাই ২০১৩ ১১:২৭153412
  • রাতে বাড়ি থেকে পাঠাবো।
  • lcm | ২৬ জুলাই ২০১৩ ১১:২৩153411
  • পিনাকি চিনে নাকি? কোথায় - বেজিং? ২০১০ এ বেজিং বেড়াতে গিয়েছিলাম, তিন-চার দিনে মন ভরে নি... পরে কখনও...
  • kc | ২৬ জুলাই ২০১৩ ১১:১৯153410
  • এইও অরিজিৎ, পটার্মোরের ইপাবগুলো আমাকে পাঠাবা। ঠিক আছে?
  • h | ২৬ জুলাই ২০১৩ ১১:১৪153409
  • রাইট, তাইলে? পিনাকি চীনেই।
  • sosen | ২৬ জুলাই ২০১৩ ১১:১৩153408
  • আজ সকালে এয়ারপোর্টে কি জন্তন্নার সিকিউরিটি চেক হলো। জুতো ঘড়ি চুলের ক্লিপ সব খোলার পর বলে হাতের চুড়ি খুলতে হবে। এদিকে সে চুড়ি কতকাল হাত থেকে খুলিনি তার নাই ঠিক। হাজার টানাটানিতেও সে খুল্লো না। ইদিকে সায়েব ব্যাটা ব্যাঘ্রগর্জনে কি সব বলছে কিছুই বুঝতে পারিনা। পিছন থেকে প্রম্পট করে দিতে বুঝলাম হাতড়ে দেখতে চায়। তাপ্পর একখান খুকি এসে হাতড়ে দেখল, তারপর একটা ভিজে ওয়াইপ এ হাত মুছলো, সে ওয়াইপখান লাইভ আয়ন স্ক্যান করে দেখল কিছু পায় কিনা। কি ইল্লুতে কান্ড সব। আরেট্টু হলেই ফ্লাইট মিসাতাম। বাড়াবাড়ির একশেষ।
  • Marauder's Map | ২৬ জুলাই ২০১৩ ১১:১০153407
  • সিকি তো অবসোলিট হয়ে গেছে। একটা কাজ করো - কুড়ির সামনে এই গানটা গাও -

    শবি আগর, আজ লবে ইয়ার বোসয়ে তলবম্‌
    জোয়ান শওম্‌
    জসেরো জিন্দগী দুবারা কুনম্‌

    সিকি থেকে টাকা হয়ে যাবে - এক্কেরে নতুন;-)
  • siki | ২৬ জুলাই ২০১৩ ১০:৪৮153406
  • উফফ মাইরি, এইবারে আমি সুইসাইড করব। এ জীবন রেখে আর সুখ পাচ্ছি না।

    সেন সেন। ভেরি ভেরি সরি।
  • | ২৬ জুলাই ২০১৩ ১০:৪৭153405
  • ওরে বেথে উনি সেন সেন সেন।
  • siki | ২৬ জুলাই ২০১৩ ১০:৩৮153404
  • দময়ন্তী তালুকদার ব্যারাকপুরের পুলিশ কমিশনার হচ্ছেন?

    http://abpananda.newsbullet.in/state/34/39125
  • ppn | ২৬ জুলাই ২০১৩ ১০:২৭153403
  • ওকে।
  • Sibu | ২৬ জুলাই ২০১৩ ১০:২৩153401
  • কলকাতা যাচ্ছি সেটা ফাইনাল, টিকিট কেটে ফেলেছি।
  • ppn | ২৬ জুলাই ২০১৩ ১০:২৩153402
  • শিবুদা, ডিসেম্বরের প্ল্যান কি ফাইনাল?
  • Sibu | ২৬ জুলাই ২০১৩ ১০:২০153399
  • জুরিখ অফিসের সাথে একটা জয়েন্ট প্রোজেক্টে কিছুদিন ধরেই কাজ করছি। ব্যাটারা কি সুখে থাকে!! গাদা গাদা ছুটি, আজ এই পীরের জন্মোদিন, কাল সে পাড়ায় চীজ তৈরী শুরু। তবে, আমাদের মত ওয়ার্ক ফ্রম হোম করে না। কাজেই হরে-দরে পুষিয়ে যায়।

    সত্যি বলতে কি, আপিসের সময়টা তেড়ে কাজাতে হয় ঠিকই, কিন্তু সন্ধে সাড়ে-পাঁচের পরে আপিসে কমই থাকি। আর উইকএন্ডেও না।

    পিপির বস আম্রিকান স্ট্যান্ডার্ডেও একটু বেশী খচ্চর। আমি এগবার গাইডের ওপর রেগে গিয়ে গাইডের নাম পেপার থেকে বাদ করে দিয়েছিলাম। দেখা হলে সে জনতা এখনো বলে - তোমার কাছে একটা পেপার পাওনা আছে।
  • ppn | ২৬ জুলাই ২০১৩ ১০:২০153400
  • আর আমাদের এখন বাঁশ যাচ্ছে কারণ আমাদের এই পুরনো অ্যাকাউন্টটায় এখন রতনবাউর লোকজন ঢুকে পড়েছে। তাদের সাথে বেশ ঢিসুম ঢিসুম হচ্ছে সারাক্ষণ। এদিকে কাস্টমারের টপ ম্যানেজমেন্টে বিওএ থেকে কিছু লোকজন এয়েছেন, তাদের কেউ কেউ আবার রতনবাউদের বেশি স্তেঁহের চোখে দেখেন।

    এইসব আর ক্ষী!
  • | ২৬ জুলাই ২০১৩ ১০:১৮153397
  • ঈশান আবার বকে দেবে, অজ্জিত টই টেনে ভাটে আনছে। কিন্তু সিরিয়াসলি ঐ হিন্দু টইটায় গিয়ে খানিক গালি দিয়ে আসার ইচ্ছে আছে আমার।

    পিপি কেমন করে জানি সবসময় একটা করে বাজে বস যোগাড় করে। জার্মানিতেও মনে হয় বলেছিল। এছাড়া জার্মানিতে কদিন যেন থাকতে দেবার জন্য পিপি কেস করেছিল বলে বলেছিল মনে হচ্ছে।
  • Marauder's Map | ২৬ জুলাই ২০১৩ ১০:১৮153398
  • আর এইযো ডাগদার - তোর আইপ্যাডে ফেবু খোলে না?
  • ppn | ২৬ জুলাই ২০১৩ ১০:১৩153396
  • বিলেতে সন্ধে ছ'টা বাজলে সিকিওরিটির ভদ্রলোকটি আলো নেবাতে এসে হাজির হতেন আর বলতেন - এখানে কী করতে পড়ে আছো, বাড়িতে কেউ নাই? ঃ)
  • Marauder's Map | ২৬ জুলাই ২০১৩ ১০:১১153394
  • ন্যান, একটা জব্বর টই খুলে দিয়েছি।

    ইউরোপে EU রেসিডেন প্রেফার করে - সেটা ঠিক। আবার পিপি যদ্দিন জর্মনিতে ছিলো সেটা দেখলে এইখানে অসুবিধা হওয়ার কথা ছিলো না। ওয়ার্ক-লাইফ ব্যালেন্স ইউরোপে অসাধারণ। বিলেতে তো দেখেইছি ফার্স্টহ্যান্ড, জর্মনির অনেকের সাথে আলাপ ছিলো - তাদের কাছেও শুনেছি।
  • ppn | ২৬ জুলাই ২০১৩ ১০:১১153395
  • একটু কঠিন। তবে চেষ্টা করলে ইওরোপের অ্যাকাউন্টে ঢুকে পড়া যায়। কিন্তু নতুন অ্যাকাউন্টে ঢুকতে গেলে এখানকার অনেককিছু এখানেই ফেলে চলে যেতে হবে। সর্বোপরি বস খুবই স্তেঁহ করেন। ঃ)
  • Sibu | ২৬ জুলাই ২০১৩ ১০:০৮153393
  • ইউরোপে আউটসাইডারদের চাগরি যোগাড় এট্টু কঠিন মনে হয়।
  • Marauder's Map | ২৬ জুলাই ২০১৩ ১০:০৬153392
  • এদানিং বিপের লেখা দেখলেই আমার কেমং বাকস্বাধীনতা ব্যাপাট্টা নিয়ে প্রশ্ন পায়।

    নাঃ আমার বিশেষ সোসিত মনে হয় না, দিব্যি আছি, শুধু জব ডেসক্রিপশনে লোক চরানো আর হাবিজাবি এক্ষেল শীট ভত্তি করার কথা ছিলো না আর সেগুলো করতে হয় বলে ঘ্যানঘ্যান করি। নইলে দিব্যি পড়াশোনা কচ্চি, প্যাপার লিকচি, কপালে থাকলে বেউ বেউ যাচ্চি, নেকচার দিচ্চি - এসব কোনোকিছুতেই আপত্তি নেই। শুধু কেন যে অন্যের কাজ নিয়ে মাথা ঘামাতে হয় বা অ্যাপ্রেইজাল করতে হয়...ওসব না থাকলেই ভালো হত।
  • | ২৬ জুলাই ২০১৩ ১০:০৫153391
  • এটা কিন্তু ঘটনা। আমার এখন ব্রিটিশ ক্লায়েন্ট, মানে গত ৪ বছর ধরেই। এই সায়ন অপ্পনদের তুলনায় আমার চাপ এখন একটু কম। ঐ মাসের পর মাস রাত জাগার গল্প নেই এখন। একেবারে হয় না তা নয়। তবে খুব খুব কম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত