এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | ২৬ জুলাই ২০১৩ ২৩:৩৪153719
  • না না, পিপি - যদি আমাকে দিয়ে কোন উপকার হয় জানাবেন চেষ্টা করব। এখানে ফার্মার কিছু বড় কোম্পানী আছে আর বায়োটেকেরও কিছু আছে।
  • san | ২৬ জুলাই ২০১৩ ২৩:৩৪153720
  • ইন্দোদা এমন তিরিক্ষি মেজাজে ক্যানো ?
  • san | ২৬ জুলাই ২০১৩ ২৩:৩৩153717
  • এই স্রোতের শ্যাওলার উপমাটা খুবই পছন্দ হল ! অ্যাকচুয়ালি এটা তিরিশের টইতে লিখে আসতে হত !
  • pipi | ২৬ জুলাই ২০১৩ ২৩:৩৩153718
  • না, ছাগল।
  • I | ২৬ জুলাই ২০১৩ ২৩:২৮153716
  • আজকের আনন্দবাজারে রাবডান্ট্সে নিয়ে লেখার সঙ্গে ছবি দিয়েছে ভুটানের টাইগার'স নেস্ট মনাস্ট্রির। লোকজনকে কি পাঁঠা ভাবে?
  • pipi | ২৬ জুলাই ২০১৩ ২৩:২০153715
  • বিবি, এভাবে বলে লজ্জা দেবেন না। আমি এখনো অবধি দেশে বিদেশের ঘাটে ঘাটে শ্যাওলার মতন ভেসে বেড়ানো ছাড়া আর কিছুই অ্যাচিভ করতে পারি নি।
  • bb | ২৬ জুলাই ২০১৩ ২৩:১৫153714
  • পিপির জন্য একটা লম্বা কুর্ণিশ, এইসব পড়লে মনে হয় কত প্রতিকুলতার সঙ্গে লড়াই করতে হয়েছে ওনাকে। কিন্তু তাও নিজের জেদটি বজায় রাখতে পেরেছেন বলেই এই অবধি আসতে পেরেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।
  • aranya | ২৬ জুলাই ২০১৩ ২৩:১৩153713
  • স্যানের পোস্টগুলো ভাল - সারিস্কা আর মাছের ডিম্ভাজা, খুবই ভাল সব ব্যাপার।
  • ladnohc | ২৬ জুলাই ২০১৩ ২৩:১১153711
  • কেউ কি পুরী বেউ বেউ যাচ্ছে?
    তাদের জন্য বলি।। যদি একটু আলাদা অভিজ্ঞতা চান।।।।
    বীচ ধরে সমুদ্রকে বাঁয়ে রেখে চলতে থাকুন; নিজ নিজ শুরুর স্থানানুযায়ী ২ থেকে ৩ কিলোমিটার,
    পেয়ে যাবেন একটা ছোট্ট নদীর মোহনা!
    নদীর নাম জানতে চান​? তবে এবার স্মুদ্র ছেড়ে নদীকে বাঁয়ে রেখে এগিয়ে যান আরো ২-৪শো মিটার।
    দেখুন প্রকৃতি কেমন বদলে গেছে।। জেলে টেলে কাউকে দেখতে পেলে জিগান, জানতে পারবেন নদীর নাম করু্‌উ!
    ভালো করে নদীর পারে তাকান, দেখতে পাবেন কিছু সাইকেলের চাকার দাগ জলের মধ্যে মিলিয়ে গেছে।।
    ওই দাগ ধরে নেমে জান জলে। কিছু পরে আর দাগ দেখতে পাবেন না, তখন পা টিপে টিপে এগিয়ে চলুন।
    মাটি বেশি নরম ঠেকলে অল্প পেছিয়ে পথ বদলে নিন​।
    ভ​য় নেই, একবুকের বেশি জল পাবেন না!
    খুব বেশি ভ​য় করলে(যদি সাঁতার না জানেন) দূরে জেলেদের জিগান, তারাই বলে দেবে কোথায় জল কম।
    চলতে চল্তেই দেখবেন জল কমতে শুরু করেছে আর আপনি ওপারে পৌঁছে গেছেন!
    ওপারের প্রকৃতি আরো বিচিত্র​।
    একই পথে ফেরার দরকার নেই, সামনেই পাবেন রাস্তা; এবার নদীকে ডাঁয়ে রেখে সোজা চলতে থাকুন।
    হাইওয়ে পাবার আগে ক্লান্তি নামলে চা খেয়ে নিতে পারেন কোনো ঘুমটিতে।
    হাঁটতে হাঁটতে হাইওয়ে পেলে আর কোনো চিন্তা নেই, জামাকাপ​ড় মোটামুটি শুকিয়ে গেছে, অত​এব বাসে উঠতেই পারেন। আর যদি হাঁটার নেশা পেয়ে বসে তবে হেঁটেই ফিরুন, ঘুরতে ঘুর্তে পেয়ে যাবেন পুরীর মন্দির!!!
  • pipi | ২৬ জুলাই ২০১৩ ২৩:১১153712
  • দমদি, ভাগাড়পাড়ার লেখাটা কন্টিনিউ কর পিলিজ। আমার মত হয়তো আরো অনেকের কাছে ও লেখাটা একটা অনুপ্রেরণা।
  • C | ২৬ জুলাই ২০১৩ ২২:৫৩153710
  • হুতো,
    কেন দুঃখু কেন? জয়বাবা পীড়নাথ বলে চালিয়ে খেলতে লাগুন। ঃ-)
  • অনাহূত | ২৬ জুলাই ২০১৩ ২২:৫২153708
  • না না দুঃখ দেবেননা, হুতো সরল সোজা লোক।
  • rabaahuta | ২৬ জুলাই ২০১৩ ২২:৫২153709
  • এইতো দুঃখ দিয়ে দিলেনঃ(
  • C | ২৬ জুলাই ২০১৩ ২২:৫১153707
  • টি, আছেন? প্রত্যেক বেস্পতিবারে তো পুন্নিমা হয় না! তবে কেমন করে-
  • C | ২৬ জুলাই ২০১৩ ২২:৫০153705
  • হুতো, পীড়ের কৃপায় দু চারখান পদ্য হয় না?
  • অনাহূত | ২৬ জুলাই ২০১৩ ২২:৫০153706
  • হ্যাঁ, হুতো আছেন।
  • rabaahuta | ২৬ জুলাই ২০১৩ ২২:৪৯153703
  • না, এই তো আছি।
  • C | ২৬ জুলাই ২০১৩ ২২:৪৯153704
  • টইতে ডিডির লেখা দারুণ লাগছে। বিশেষ করে বোলোনিয়া র কথা।
  • siki | ২৬ জুলাই ২০১৩ ২২:৪৮153701
  • নাঃ, রেগে গেলেও মিনিময় করব না। মিনিময় আমি ঠান্ডা মাথা ছাড়া করি না। ;-)
  • C | ২৬ জুলাই ২০১৩ ২২:৪৮153702
  • মানে হুতো কি চলে গেলেন আজকের মতন গুর্চ থেকে?
  • C | ২৬ জুলাই ২০১৩ ২২:৪৭153700
  • হুতো কি চলে গেলেন?
  • | ২৬ জুলাই ২০১৩ ২২:৪৫153698
  • কেসি আর চান্দুবাবু মনে হয় সান্ধ্যভাষায় কিছু কইছে-
    দময়ন্তী ২নং বেথের কথা বলায় সিকি রেগে গেছে- এইস আর বুঝলাম।
  • 4z | ২৬ জুলাই ২০১৩ ২২:৪৫153699
  • পিপিদি, কোন অসুবিধে হলে মেল কোরো minakshi.দত্ত জিমেল এ। বাকিটা না হয় সেখানেই আলোচনা হবে। অল দ্যা বেস্ট।
  • | ২৬ জুলাই ২০১৩ ২২:৪৪153696
  • অ দুই বেথে (সিকি এবং ব্রতীনবাবু) একে অপরের সাথে মিনি/ম্যাক্সিময় করবে(ন)। তা বেশ। হোক হোক। আমি ঘুমুতে যাই।
  • C | ২৬ জুলাই ২০১৩ ২২:৪৪153697
  • মানে আলোচনার ফুলটি ফুটি ফুটি করছে, যারে কয় মুকুলিত চেতনা। ঃ-)
  • a x | ২৬ জুলাই ২০১৩ ২২:৪৩153695
  • কেবল ফুটির আলোচনাটাই বুঝতে পারছি।
  • C | ২৬ জুলাই ২০১৩ ২২:৪২153693
  • কতদিন একটা ভালো জম্পেশ জোশিলা ম্যাক্সিময় দেখি না!
    টইতে পর্যন্ত সব ভাবগম্ভীর।
  • pipi | ২৬ জুলাই ২০১৩ ২২:৪২153694
  • থ্যাঙ্কু, থ্যাঙ্কু ফোজ্জি! সাইটগুলো কাজের। সন্ধ্যেয় বসব নিয়ে।
  • san | ২৬ জুলাই ২০১৩ ২২:৪০153692
  • পারলে ম্যাক্সিময় করুন রোজ রোজ এই ঠুকুর ঠুকুর মিনিময় আর ভাল্লাগেনা।
  • Ishan | ২৬ জুলাই ২০১৩ ২২:৩৮153691
  • হোক হোক একটু মিনিময় হোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত