এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Lama | ১৭ জুন ২০১২ ০৭:৩২15390
  • হ্যাঁ, চিকিৎসকরা তো বিশেষ করে। আর শুধু সরকারি লোক বা চিকিৎসকই নয়। কাল এক বেসরকারী কুরিয়ারের ছোকরা এসেছিল, "এখানে সই করুন" বলে কাগজের ওপর এমন একটা জায়গা দেখিয়ে দিল যেটা আদৌ সই করার জায়গা নয়। আমি অবাক হয়ে "এখানে?" জিজ্ঞেস করাতে ঝাঁঝিয়ে উঠল "বলছি তো এখানে।"

    বরং পথেঘাটে কলকাতার পুলিশ আজকাল একটু আধটু ভাল ব্যবহার করে ফেলছে- ভুল করেই হয়তো।
  • aka | ১৭ জুন ২০১২ ০৭:২২15389
  • লামা সরকারী অফিস বাদেও বেশিরভাগ শিক্ষক, চিকিৎসক মানুষকে মানুষ বলেই জ্ঞান করে না। যদি কেউ সামান্য পাওয়ার হোল্ড করে তাহলে সেটাই এক্সারসাইজ করার জন্য উঠেপড়ে লেগে থাকেন। এবারে আমি হয়ত এদের অবস্থা এক্সপ্লেইন করতে পারি কিন্তু ঐ আর কি অন্য অল্টারনেটিভ থাকলে কাটিয়ে দেব। যেমন চোর কেন চুরি করে সেটা বুঝতে পারি কিন্তু তাবলে চোরকে নেমন্তন্ন করে নিজের বাড়ি চুরি করতে ডাকব না।
  • Lama | ১৭ জুন ২০১২ ০৭:১৫15388
  • আমাদের দেশ আর পশ্চিমী দেশের সামাজিক আচরণের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে- আমাদের ভদ্রতাবোধ বলে "সবসময় প্লিজ বা সরি বা থ্যাঙ্ক ইউ না বললেও চলে, কিন্তু কথা বার্তায় সহৃদয়তা প্রকাশ পাওয়া চাই।" পশ্চিমী ভদ্রতাবোধ বলে "সবার সঙ্গে হাসিমুখে কথা বলো, কিন্তু প্লিজ বা সরি বলাটাও আবশ্যক।" আমাদের দেশের বহু লোক ছোটবেলা থেকে সরি বা থ্যাঙ্ক ইউ বলার অভ্যাস না থাকার ফলে (অনেককে এইসব ভদ্রতাসূচক শব্দ উচ্চারণ করে টিটকিরি খেতেও দেখা গেছে) ঐ ব্যাপারটা একদম কাটিয়ে দেন, এদিকে সহৃদয়ভাবে কথা বলার শিক্ষাও কখনো পান নি। তার ফলে এঁদের সঙ্গে একবার মোলাকাত হবার পর মনে হয় "আর যেন কখনো না হয়"। আমাদের দেশে বিভিন্ন কাউন্টারে জানালার ওপাশে যারা থাকেন তাঁরা এর প্রকৃষ্ট উদাহরণ, বিশেষতঃ সরকারি অফিসগুলোতে।
  • aka | ১৭ জুন ২০১২ ০৭:০৩15387
  • পাই যে কি বলে, রুড আর ইনফরমাল বিহেভিয়ারের মধ্যে পার্থক্য করতে পারব না? যেমন মুখটা বিজবিজ করে কঠিন সুরে কথা বলা হল রুড। কিন্তু পাশের বাড়ির কাকিমা কিরে এত ঝগড়া করিস না বলাটা ইনফরমাল।

    তবে এইটা নিয়ে একমত যে এত পার্স্পেকটিভ যে একটা ভার্সেস অন্যটা এমনটা হওয়াই উচিত নয়। কোন একটা বিশেষ গ্লোরিফায়েড তো নয়ই, যে যার প্রায়োরিটি অনুযায়ী একটা সিদ্ধান্ত নেয়, এই যা। আবার সেই সিদ্ধান্তও বদলায়।
  • Lama | ১৭ জুন ২০১২ ০৭:০২15386
  • হ্যাঁ, তবে কিনা খুড়শ্বশুর-জামাই একই সময়ে একই স্কুলে বিদ্যমান এরকমটা খুব বিরল ঃ)
  • xi | ১৭ জুন ২০১২ ০৬:৫৬15385
  • নিনাদি, বাঙালিরাও মামাকে বেশ মানে, অন্নপ্রাশন তো সাধারণত মামা ই দেন, বিয়েতেও মামা অনেক জায়্গায় বরকর্তা হন।

    লামা, খুড়শ্বশুর তো সিনিয়রই হবেন। ঃ-)
  • Lama | ১৭ জুন ২০১২ ০৬:৫১15384
  • আমার এক খুড়শ্বশুর স্কুলে আমার সিনিয়র ছিল ঃ)
  • Nina | ১৭ জুন ২০১২ ০৬:৪১15383
  • ক্ষি, পাঞ্জাবিরা মামী কে বেশ পাত্তা দেয়----ওদের চুড়া-সেরিমনি ( অনেকটা আমাদের গায়ে হলুদের লোহা পরানোর মত) মামী করে, মামা আশীর্বাদ করে সবার আগে----
  • Nina | ১৭ জুন ২০১২ ০৬:৩৮15382
  • লামা কি ভাল জামাই----শ্বশুর তো কি খুড়শ্বশুরের যাপন দিনেরও খেয়াল রাখে --বাহ!
    আর এদিকে কি সব যেন বলে
    শাশুড়িকে বড় মানি
    কোত্থেকে এলেন খুড়শাশুড়ি কানি
    ঃ-) আমি ভাবছিলাম বেশ কিছু বাবা-কাহিনী হোক এই বাবা দিবসে---নিজের বাবা, নিজেবাবা---এগিয়ে এস
  • xi | ১৭ জুন ২০১২ ০৬:১৩15381
  • মামীশাশুড়ী দিবসই বা বাদ যায় কেন? ঃ-)
  • Lama | ১৭ জুন ২০১২ ০৬:০২15380
  • খুড়শ্বশুর দিবস ইত্যাদিও ক্রমশ আসছে
  • Tim | ১৭ জুন ২০১২ ০৫:৩৩15379
  • হ্যাঁ, বাবা দিবস, দাদুদিদা দিবস সবই রমরম করে হচ্ছে।
  • achintyarup | ১৭ জুন ২০১২ ০৫:১৪15378
  • হয়নি আবার? কোনো দিবসই প্রায় বাকি নেই আর
  • Nina | ১৭ জুন ২০১২ ০৩:৫৯15377
  • বাবা-দিবসও পালন শুরু হয়েছে কি দেশে? বাবারা সব একটু লিখবে নাকি---নিজের বাবা কিম্বা নিজেবাবা--নিয়ে?? পিলিজ।
  • Nina | ১৭ জুন ২০১২ ০৩:৫৭15376
  • সব্বার কথা ঠিক----
    এই সাবজেক্টটাই একটা বিরাট হাতি আর প্রত্যেকে যে যেমন যতটুকু দেখেছে তার জন্য সেটাই গোটা ছবি হাতির! তাই তক্কের শেষ নেই!
    তবে আমার পার্সোনাল অ্যাপ্রোচ হল--যে সিচুয়েশনে জীবন ফেলে দেবে make the best of it.
  • pi | ১৭ জুন ২০১২ ০৩:৪৬15375
  • কেউ আবার এই আপাত রুডনেসের পিছনে অন্য অনেক কারণ আছে ভেবে সেগুলোকে কনসিডার করে এনিয়ে অত বিচলিত হবেনা, এইরকম অনেক কিছু।
  • pi | ১৭ জুন ২০১২ ০৩:৪৫15374
  • এনিওয়ে, যার যার জীবন, তার তার প্রায়োরিটি, সেই মতন চয়েজ। এর ভাল খারাপ ঠিক ভুল হয়না। এনিয়ে তক্কোও হয়না। কেবল একটাই কথা। গোদাভাবে কিছুর বিচার হয়না। এত রকম ফ্যাক্টর থাকে। আর সবচে বড় কথা, দেখার এত রকম পার্সেপেক্টিভ থাকে।
    কেউ যাকে এককথায় রুড বলবে, তার মধ্যে আবার কেউ কোথাও কোথাও ইন্ফর্মালিটি পাবে, কেউ আন্তরিকতা পাবে, সেটাতে স্বচ্ছন্দ বোধ করবে, এইসব।
  • aka | ১৭ জুন ২০১২ ০৩:৩৭15373
  • হ্যাঁ দেশ মানেই ইন জেনারাল রুড বিহেভিয়ার, স্কুলে, ডাক্তারে, টীচারে সবাই রুড। বাকি ট্রাম, বাস, ট্রেন তো বাদই দিলাম। সেন্সিটিভ ছেলেমেয়েদের মনে এই ডিফারেন্স ইন বিহেভিয়ারটা অন্যরকম ভাবে কাজ করতেই পারে। অনেকের করে না, কিন্তু যাদের করে তাদেরটা আই ক্যান ভেরি ওয়েল এক্সপ্লেইন।
  • প্পন | ১৭ জুন ২০১২ ০৩:৩৪15372
  • একটা ডিঃ দিয়েই যাই। গুরুর যা চরিত্র হয়েছে। কাল সকালে দেখব বড় বড় পোস্ট পড়েছে এই নিয়ে।

    রাজার হালে থাকা আর এইগুলি কাজগুলি কখনোই নিজে করতে না পারার মধ্যে তফাৎ আছে। দ্বিতীয় শ্রেনীটির প্রতি আমার যথেষ্ট করুণা হয়।
  • pi | ১৭ জুন ২০১২ ০৩:৩৩15371
  • আর দেশ মানেই সব রুড ব্যবহার, এমনও বোধহয় না। কিছু জিনিস অবশ্যই ভাল না, কিন্তু ভালও কিছুও নেই, এমন না। আর সেগুলোও অনেকের ভালো লেগে যায়।
  • aka | ১৭ জুন ২০১২ ০৩:২৮15370
  • কমরেড তক্কো কোথায়। আমিও ওটা মিসই করি তো। ঃ) এই যেমন কাল বাথরুম পোষ্কার করতে হবে মোল্ডস হয়েছে। ঃ(
  • aka | ১৭ জুন ২০১২ ০৩:২৭15369
  • একটু ক্ল্যারিফাই করি। শুধুই নিজেদের ভালো লাগবে বলে যারা চলে গেছে তাদের কথাই বলছি। কিন্তু ভেবে দেখলাম কোন যাওয়া আসার সিদ্ধান্তই বোধহয় শুধু একটা ফ্যাক্টরের ওপর নির্ভর করে না।
  • প্পন | ১৭ জুন ২০১২ ০৩:২৬15368
  • ধুর্ধুর, দেশ মানে রাজার আয়েসে কাটিয়ে দেওয়া যায়। বাথরুম পরিষ্কার নিজেকে করতে হয় না ইত্যাদি। শোফার, বাটলার সব মেলে সর্বক্ষণের জন্য।

    নিন, আকার ফেবারিট লাইনে তক্কোটা এনে এবার ঘুমুতে গেলাম। ;-)
  • aka | ১৭ জুন ২০১২ ০৩:২৫15365
  • কমরেড পিনাকি থাকুন থাকুন, আমরা বেড়াতে যাব। ঃ)
  • aka | ১৭ জুন ২০১২ ০৩:২৫15366
  • ঐ যে বললে একবছর সময় লেগেছে। সেই একবছর তো চাপিয়েই দেওয়া।
  • pinaki | ১৭ জুন ২০১২ ০৩:২৫15367
  • আমি তো সুইডেনে থেকে যাব ভাবছি পাকাপাকি।
  • pi | ১৭ জুন ২০১২ ০৩:২২15364
  • কীকরে জানা গেল, তারা চাপিয়ে দিয়েছে ঃ)
    ছেলেমেয়েদের ভালোলাগালাগি নিয়ে তারাও খুব সেন্সিটিভ, যদ্দুর জানি ঃ)। ফেরা নিয়ে, এইসব ফ্যাক্টর নিয়ে বেশ চিন্তাতেই ছিল।

    আমার সব পরিচিত তো ফিরে যায়নি বা কিছু বন্ধু ফিরেও তো এসেছে। তাদের নিজেদের বা বাচ্ছাদের ভাল লাগেনি বলে। সেটা যেমন হয়, উল্টোটাও হয়, সেটার জন্যই বলা। এখান থেকে গেলে বাচ্চারা মানাতে পারেইনা, ভাল লাগেইনা, লাগলেই সেটা মা বাবার চাপিয়ে দেওয়া, এমন নয়।
  • প্পন | ১৭ জুন ২০১২ ০৩:২১15362
  • নাঃ স্যার, লুরু অনেক পশ্চিমে। ভোর হয় দেরিতে। ঃ)
  • প্পন | ১৭ জুন ২০১২ ০৩:২১15363
  • স্কিলড লোগজনের ভাষার সমস্যা আবার কী। দিব্যি ইংরেজি দিয়ে হয়ে যায়। সফটওয়্যারের দুনিয়ার অভিজ্ঞতা অবশ্য।
  • aka | ১৭ জুন ২০১২ ০৩:১৯15360
  • কমরেড আর ঘুমিয়ে কি হবে দেখুন পাখপাখালী ডাকতে শুরু করেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত