এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ২৮ জুলাই ২০১৩ ১৯:৫৬153990
  • জার্মানিতে অবিশ্যি কোর্সওয়ার্ক নেই। কিন্তু এই তো সেদিন একজনকে চাগ্রি পেতে দেখলাম যে ম্যাক্স প্লান্ক পি এইচ ডি, নেট ই: নাই। বিজ্ঞাপনগুলোতেও কোর্স ওয়ার্কের রিকোয়ারমেন্ট অমন কিছু দেখিনা। হয়ত পজিশন-স্পেসিফিক হবে।
  • pi | ২৮ জুলাই ২০১৩ ১৯:৫১153989
  • আরে পিপি লিখলো তো, ওদের কোর্স ওয়ার্ক ছিল না, তাই অসুবিধা হয়েছে।
  • lcm | ২৮ জুলাই ২০১৩ ১৯:৫০153988
  • ক্যান, ক্যানে, আনহেলদি ক্যানে।
    চিকেন নাগেট্‌স - ঐ যে আসিয়ান বোল্ট, মনে আছে বজ্রেও ন্যায় ছুইট্যা যায় --
    The Jamaican sprinter famously revealed after his success in the Beijing Olympics that he prepared for his race by eating chicken nuggets.

    Bolt told reporters he'd had "a few nuggets, I'm not going to lie." He also revealed he enjoyed a wrap from his favourite fast-food restaurant as part of his pre-race fuel.

    "It was healthy, so don't judge me," he said, drawing laughs.

    তাইলে বোঝো!
  • sosen | ২৮ জুলাই ২০১৩ ১৯:৪৫153987
  • পাই, পি এইচ ডি থাকলে নেট লাগেনা। আর কোর্স ওয়ার্ক তো পি এইচ ডি তে থাকবেই। বহু পুরনো কালে হয়ত ছিল না।
  • pi | ২৮ জুলাই ২০১৩ ১৯:৪০153986
  • নাঃ, অনেক জায়গার জন্য বোধহয় নেট, স্লেট লাগে, কিম্বা ঐ, কোর্সওয়ার্ক সহ পি এইচ ডি।
  • kk | ২৮ জুলাই ২০১৩ ১৯:৩০153985
  • এল সি এমের দেওয়া লিংক থেকে দেখছিলাম বাচ্চাদের কী খেতে দেওয়া হয়। ক্রিস্পি চিকেন স্যান্ডুইচ, চিকেন নাগেট, টেটার টট্‌স, কর্ন ডগ, অরেঞ্জ চিকেন, ম্যাক অ্যান্ড চীজ !!! হাইস্কুলের ব্রেকফাস্ট মেনুতে সিনেমন রোল ইত্যাদি ! প্রতিটাই তো প্রচন্ড আনহেলথি। চাইল্ডহুড ওবিসিটি যে মহামারী তাতে কোনো আশ্চর্য্যের কিছু দেখছিনা, সত্যি!
  • T | ২৮ জুলাই ২০১৩ ১৯:২৯153984
  • আমি তূরীয় অবস্থায় আছি। আমার পেপার ফেপার কিস্যু নেই। অতি খাজা কাজ। জার্নালে কিছু লিখে পাঠালে এডিটর নির্ঘাৎ আমাকে একগাদা স্মাইলির ইমো দিয়ে চিঠি পাঠাবে। থিসিসের স্রেফ একটা চ্যাপ্টারের হাপখানা লিখে ৎ হয়ে বসে আছি। গাইড রোজ এসে তাগাদা দেয়। বয়স্ক লোক। মাঝে মাঝেই হাপিত্যেশ করেন -- হে ক্যাপিটাল টি, অনেকদিন হ'ল বাবা, এবার বেরোও, নইলে যে আমি রিটায়ার করে ফেলবো। আমি নির্বোধের মতো হেসে বলি, এই লিখছি স্যার, আরেট্টু ডেল্টা অ্যামাউন্ট কাজ করে নি, কেমন? বুড়ো হেসে স্তেঁহ দেখিয়ে চলে যায়। বন্ধুদের সবার কাজ শেষ, কেউ কেউ পোস্ট ডকেও চলে গেল। আগস্টে বউয়ের ডিফেন্স অবধি হয়ে যাবে। সব গাছপালা রাস্তাঘাট পশুপাখি ঘরবাড়ি কাগজপাতি হাঁটাচলা, সব আদ্যিকালের ম'ত পুরোনো হয়ে গেছে। আমি তূরীয় অবস্থায় আছি, কোনো কিছুতেই অবাক হই না।

    কিন্তু পিপিদির ফাইট শুনে আমি অবাক হয়ে গেলাম। স্যালুট মাদাম।
  • potke | ২৮ জুলাই ২০১৩ ১৯:১১153983
  • পিপি, একজনের সাথে কথা বলেছি, সে আপনার সাথে কথা বলতে চায়--ইন্টারেস্টেড হলে টোকা ডেবেন, ফোন নং দিয়ে দেব
  • sosen | ২৮ জুলাই ২০১৩ ১৮:৫৮153982
  • বেসিকালি পিপিদিদি র কার্বন কপি গল্প নিয়ে এই মুহূর্তে ছ সাত জনকে আমি চিনি, আর নিজের টাও যে খুব ভালো কিছু তেমন না। তবে পেপার না থাকা মানে এ লাইনে হাতে পেন্সিল, তাই পিপি দিদিকে বলছি বসকে জিগ্গেস করো রিনিউয়াল ইত্যাদি, তারপর লড়ে যাও। বায়োর বাজার দেশেও খুব সঙ্গিন। কাজ করেছ, পেপারগুলো ছেড়ে এসো না। এইটুকুই।
  • sosen | ২৮ জুলাই ২০১৩ ১৮:৫২153981
  • বিদেশের কেন, কোনো পি এইচ ডি থাকলেই নেট স্লেট লাগেনা।
  • শ্রাবণী | ২৮ জুলাই ২০১৩ ১৭:৩৯153980
  • ব্লাডগ্রুপের টইটা সার্চে পাচ্ছিনা, কেউ যদি পায় একটু তুলে দিও।
  • শ্রাবণী | ২৮ জুলাই ২০১৩ ১৭:৩৬153979
  • আমার মামা কলকাতায় বি পি পোদ্দার হসপিটালে, ব্লাড লাগছে o- (ও নেগেটিভ), পাওয়া যাচ্ছেনা। কলকাতায় কেউ প্লীজ যদি হেল্প করতে পারো/পারেন আমাকে অথবা আমার বোনকে একটু ফোন করবে।
    নাম্বারঃ
    বোনের : 9432336237
  • potke | ২৮ জুলাই ২০১৩ ১৬:৫১153978
  • না না, ওটা সব ফিল্ডের জন্যই। পিপির নেট/স্লেট দরকার নেই।
  • potke | ২৮ জুলাই ২০১৩ ১৬:৪৯153977
  • বেন দা, ফেবু চেকাও।
    বেসিক সায়েন্সে সাধারনত জার্নাল পেপারগুলোকেই ধরা হয়।
  • Marauder's Map | ২৮ জুলাই ২০১৩ ১৬:৪৭153976
  • আর আমার যেন মনে হচ্ছে বিদেশের পিএইচডি থাকলে নেট/স্লেট লাগে না? নাকি সেটা শুধু ইঞ্জিনিয়ারিং-এ?
  • Marauder's Map | ২৮ জুলাই ২০১৩ ১৬:৪১153975
  • কলকাতা এয়ারপোর্টের নতুন টার্মিনালের ওয়াইফাইগুলো পুরো বকওয়াস। কোনোটাই কানেক্ট করে না। ধুস্‌। আর বিড়ি খাবার জন্যে একটা চার জন লোক আঁটার মত খুপরি বানিয়েছে। আগে অন্ততঃ একটা মোটামুটি বড় ঘর ছিলো। তাতে চেয়ারও ছিলো।
  • Marauder's Map | ২৮ জুলাই ২০১৩ ১৬:৩৬153974
  • পিপিদের লাইনে কি কনফারেন্স ব্রাত্য?
  • lcm | ২৮ জুলাই ২০১৩ ১৫:০৬153973
  • ধুর মারোয়াড়ী হইল বড়লোক হিন্দুস্তানি। আর কেডা কইল যে ২০১৩ সালে মারোয়াড়ী বাচ্চা চিকেন খায় না। সব খায়।
  • Ekak | ২৮ জুলাই ২০১৩ ১৫:০৫153972
  • বাড়ির বাইরে চিকেন খেয়ে উদ্ধার করে দিলো :) ওসব বাছবিচার বাড়িতে করে। আর আলুভাজা তো গোগ্রাসে খায়।
    আপনাদের কি মনে হয় এইযে ইন্ডিয়া তে বীফ বার্গার তা লন্চ করলো না এতে এই ঘরেঘাসখেকো দের হাত নেই ?
  • kd | ২৮ জুলাই ২০১৩ ১৫:০০153971
  • বাঙালিদের কাছে যেমন সব সাউথইন্ডিয়ার লোকই ম্যাড্রাসী, তেমনি সব রাজস্থানীরাই মাড়োয়াড়ি ৷
    অত নিটপিকিং করলে চলে না ৷ :)
  • ladnohc | ২৮ জুলাই ২০১৩ ১৪:৩৫153970
  • মারোয়াড়ী বাচ্চারা চিকেন খায়?
    মারোয়াড়ীরা তো নিরামিষ খায় জানতাম!
  • potke | ২৮ জুলাই ২০১৩ ১৩:৫৮153969
  • পিপির কথা শুনে একটু নিজের কথা বলতে ইচ্ছে হচ্ছে,তবে আপাতত জ্বরে কাবু।
  • lcm | ২৮ জুলাই ২০১৩ ১৩:৫৪153968
  • একদম। মারোয়াড়ী বাচ্চারা বেগুনি, আলুর চপ, ফুলুরি এসব খায় না,কেএফসি-র চিকেন ভাজা, আলু ভাজা খায়।
  • Ekak | ২৮ জুলাই ২০১৩ ১৩:৪৪153967
  • অক্ষ
    আপনি হয়ত চেনেননা, আমি চিনি। বাঙালিদের মধ্যে একটু কম। মারোয়ারী -গুজরাটি দের মধ্যে খুব বেশি। কেএফসি -দমিনোস এসব বাচ্চাদের মুখে মুখে এখন। ওদের তো দোষ নেই। হাই সোডিয়াম ক্রিসপি খাবারের দিকে বাচ্চারা এত্রাক্তেদ হবেই। এক-দুবার ধরিয়ে দিলে আর কিচ্ছু চায়না।
  • lcm | ২৮ জুলাই ২০১৩ ১৩:২০153966
  • নাই, নাই, কুনো নজরদারি নাই। কেউ আনে বার্গার, কেউ আনে স্যান্ডউইচ, কেউ আনে ইডলি, কেউ আনে ফলাফেল, কেউ আনে চিমিচাঙ্গা, কেউ বা নুড্‌ল্‌স, কেউ মাছভাত, কেউ আলু পরোটা...

    আর পাড়ার পাবলিক স্কুল ডিস্ট্রিক্টের কাফে মেনু - এই যে - ফাস্টো কেলাস - নো প্রবলেমো - ক্লাস ফাইভ অবধি মিল ৩.৫০ ডলার, তার ওপরে ৪ ডলার
    http://www.srvusd.k12.ca.us/parents/school_lunches
  • kc | ২৮ জুলাই ২০১৩ ১২:৪২153965
  • স্কুলে অরেকটা নজরদারি চালায়, চ্যাটপেটে খাবার আনা চলবেনা, আর ওই যে কি স্যানিটাইজার, ওতে যে কী পরিস্কার হয় কে জানে!! এর পিছনে অবশ্যই মার্কেটিং আর টিভির অ্যাড আছে।
  • ppn | ২৮ জুলাই ২০১৩ ১২:১৪153964
  • না না। সে নিয়ে কোন বক্তব্য নাই। স্কুলে এখনো নজরদারি চালায় সেইটা বলছিলাম।
  • kc | ২৮ জুলাই ২০১৩ ১২:০৩153963
  • ম্যাগি তো জাঙ্ক ফুডই।
  • ppn | ২৮ জুলাই ২০১৩ ১১:১৪153962
  • মেয়ের স্কুলে টিফিনে ম্যাগি বানিয়ে দিলেও আপত্তি করে। জাংক ফুড।
  • I | ২৮ জুলাই ২০১৩ ১০:৪৬153961
  • ঈশেন, এই দু তিন দিন আগে যে ধরেছে সেইটা জানিস?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত