এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • achintyarup | ২৮ জুলাই ২০১৩ ২২:২৮154020
  • কিন্তু জুতোর দোকানের খাবারে লিপিড বেশি নাই। শুয়োরের চর্বিটা হিসেব থেকে বাদ দিতে হবে শুধু
  • lcm | ২৮ জুলাই ২০১৩ ২২:২৮154021
  • অক্ষ-র কেরিয়ার নিয়ে একটু আগের পোস্টটি ভালো।
  • I | ২৮ জুলাই ২০১৩ ২২:২৭154018
  • আমি বাপ সকালে তেলেভাজা খেতে পারিনা। সে আমায় ন্যাকা বলো আর যাই বলো।
  • lcm | ২৮ জুলাই ২০১৩ ২২:২৬154017
  • তবে যে বলে, সকালে পাঁই পাঁই করে দৌড়োয় যাতে বিকেলে বার্গার কিং-এ নিশ্চিন্তে খেতে পারে ঃ-)
  • I | ২৮ জুলাই ২০১৩ ২২:২৫154016
  • আহা,সে তো বুয়েচি। ঐ মিল দেবার জন্য লিখলাম আর কি।কচুরি ও ডিসলিপিডেমিয়া ভায়রাভাই কিনা! নাদু মল্লিক আর কালিদাসের মতন।
  • a x | ২৮ জুলাই ২০১৩ ২২:১৪154015
  • এলসিএম, দোকানের তেলেভাজায় এমন জিনিস আছে যা শত এক্সারসাইজেও আপনি কাটাতে পারবেন না। শুধু ক্যালরির হিসেব না এটা।
  • a x | ২৮ জুলাই ২০১৩ ২২:১২154013
  • যাহ, শুরুটা কই গেল, লিখেছিলাম -

    পিপি খুব যদি বিরক্ত না হয়, আমি একটু অন্য কথা বলব।
  • pi | ২৮ জুলাই ২০১৩ ২২:১২154014
  • অক্ষদার এই পোস্টে ক য়ে ক !
  • achintyarup | ২৮ জুলাই ২০১৩ ২২:১১154010
  • আরে কচুরী নয় রে, চিনেম্যান জন হিংএর তৈরি চিনে খাবার। বেন্টিঙ্ক স্ট্রিটে তার জুতোর দোকান
  • a x | ২৮ জুলাই ২০১৩ ২২:১১154011
  • যদি মনে হয় অ্যাকাডেমিয়া থেকে কিছু পাচ্ছনা, আনন্দ পাচ্ছনা, তাহলে অন্য কিছু ভাব যা করলে ভালো লাগে। খুব কঠিন, কিন্তু ইন দ্য লং রান নিজের শান্তি ও সুখের। এখনও বয়স কম, হয়ত বাড়ির দায়িত্ব আছে তোমার, সেসব মাথায় রেখেই করতে হবে। কিন্তু বেটার নাও দ্যান লেটার। নিজেকে দিয়ে বুঝতে পারি অনেকদিন একটা জিনিসে থাকলে অন্য কিছু করার এবং ঐ ব্রেকটা করার মত সাহস বা জেনেরাল মানসিকতা আর থাকেনা - অনেকদিনের বিবাহিত সম্পর্কের মত ঃ-) তাছাড়া যত বয়স বাড়ে আরো অনেক দায়িত্ব জুটে যায়, বেরোনো আরো আরো কঠিন হয়ে যায়।

    কিন্তু শুধুমাত্র টিঁকে থাকার জন্য দাঁতে দাঁত লড়িয়ে যুদ্ধ করে যেতে হবে, কোনো আনন্দ না পেয়ে এটা খুব নিরাশাজনক। যদি সম্ভব হয় তাহলে তোমাদের ওখানের ক্যারিয়ার কাউন্সেলারের সাথে কথা বল। আর আমি জানি খুব শক্ত, ভিসা, আর্থিক সঙ্গতি, পারিবারিক ও অন্যান্য দায়িত্ব সব মিলিয়ে। তাও বলব কোনোমতে কিছুদিন কষ্ট করে যদি নিজের আনন্দের কিছু পাওয়া যায়, সেটাই ভালো না?
  • lcm | ২৮ জুলাই ২০১৩ ২২:১১154012
  • আমি অনেককেই জানি আমাদের ছোটোবেলায় - সকাল বেলা উঠেই জিলিপি কচুরি এসব দিয়ে শুরু হত, বা, বাড়িতে তৈরী হলেও, পরোটা তরকারি এসেট্রা। অনেক ফ্যামিলিতে এখনও হয়। যা ভজার দোকান থেকে নিয়ে আয়। আমি নিজেও অনেকেদিন সকালে পাড়া মোড়ের দোকান থেকে দুটো কচুরি খেয়ে বেরিয়ে গেছি। আবার বিকেলে এগরোল খেয়েছি। দিনের পর দিন। কিন্তু সারাদিন এত ক্যালোরি খরচ হয়, যে কিস্যু হয় না।
  • lcm | ২৮ জুলাই ২০১৩ ২২:০৭154009
  • অ্যাকাডেমিক্স কেরিয়ার টাফ্‌।
    শিবুদা কি বলো? তুমি দুদিকই দেখেছ।
  • I | ২৮ জুলাই ২০১৩ ২২:০৬154008
  • জন হিং- এর কচুড়ির দোকানে
    বছরে পঁচিশবার আসি
    ট্রান্স ফ্যাট হুড়ো দ্যায়, তাও আমি নিরুপায়
    হিংএর কচুড়ি ভালোবাসি
    (আহা) হিংয়ের কচুড়ি ভালোবাসি!

    এইটা জন হেনরীর সুরে গাইতে হবে। খুব দুঃখের দিনে। জীবন যখন শুকায়ে যাবে।
  • a x | ২৮ জুলাই ২০১৩ ২২:০৩154006
  • এইসব তো হপ্তায় একদিন খেতাম, শনি কিম্বা রবি। চকোলেটও তেমন খাইনি। কোনো রকম সুগারড ড্রিংক বা সোডা খাইনি। আইসক্রীম ইত্যাদি দুবছরে একবার হয়ত। তার সাথে কী ভাবে কম্পারেবল? রোজ ডাল তরকারি মাছ ভাত - ব্যালন্সড, নো প্রিজার্ভেটিভ। নো ফুড কালার।
  • Sibu | ২৮ জুলাই ২০১৩ ২২:০৩154007
  • দেশে ইনটিগুলোর রিকোয়ারমেন্ট কিঞ্চিৎ ফ্লুয়িড। আমার একদা দেশে ফিরে যাবার বাই চেপেছিল, শখে নয়, টেনিওর না পেয়ে। তখন গুটি দুই তিন আইআইটি চাগরি দিয়েছিল। একটি কয়েছিল - তোমার আন্ডারগ্র্যাড তো কম্পিউটার সায়েন্সে না। তুনি বিটেকের ক্লাস কি করে নেবে?

    শুনে বহুৎ ব্যোমকে গেছিলাম।

    তাপ্পর আইআইএম কয়েছিল - তোমার তো বাপু থিওরি ঘেঁষা কাজ। তুমি আমাদের ইন্ডাস্ট্রির প্রয়োজন কি জানবে?

    আরো কত্তকিছু। এ নিয়ে একটা টই হয়।
  • I | ২৮ জুলাই ২০১৩ ২২:০০154005
  • সেখেনে হিংলাজ পাওয়া যায়?
  • achintyarup | ২৮ জুলাই ২০১৩ ২১:৫৭154004
  • না, এইটে জন হিং নামের এক ভদ্দরলোকের দোকানের
  • sosen | ২৮ জুলাই ২০১৩ ২১:৫৫154003
  • এচ্চেয়ে হিং এর কচুরি খেলেই পাত্তেন।
  • achintyarup | ২৮ জুলাই ২০১৩ ২১:৫৩154002
  • তার সঙ্গে হিংএর চিলি পর্ক
  • sosen | ২৮ জুলাই ২০১৩ ২১:৫১154001
  • হিংএর নুডলস আবার কি বস্তু?
  • achintyarup | ২৮ জুলাই ২০১৩ ২১:৪৯154000
  • আমি হিংএর নুডলস খাই
  • 4z | ২৮ জুলাই ২০১৩ ২১:৩৮153999
  • চাইল্ড ওবেসিটির একটা বড় কারণ শুধু জাঙ্ক ফুড না, ফিজিক্যাল অ্যাকটিভিটি কমে যাওয়াও। সারাদিন কার্টুন, ভিডিও গেমস - এগুলোর পিছনে এখনকার বাচ্ছারা অনেক বেশি সময় দেয় আউটডোর অ্যাকটিভিটির তুলনায়।
  • lcm | ২৮ জুলাই ২০১৩ ২১:২৮153998
  • সেকি! তোমরা ছোটোবেলায় খাও নি - জিলিপি, সিঙ্গারা, কচুরি, পরোটা, তেলেভাজা, পাপড়, পাটালি, দু একটা মিষ্টি .... ওতে কিছু হয় না... ছুটোছুটি করলে সব নস্যি... এখানে ঐ একটা চকোলেট, একটা সিনামন বান, একটু আইসক্রিম - ওতে কিস্যু হয় না...
    ছোটোবেলা থেকে এত হেলদি হেলদি কোরো না তো... বরং ফিজিক্যাল অ্যাকটিভিটি বাড়াও, ছুটোছুটি লাফালাফি করতে দাও....
  • sosen | ২৮ জুলাই ২০১৩ ২১:১৫153997
  • ইদিকে রাত্তিরবেলা ঘাড়ে এইসান খচ্কা লেগেছে, যে আর ঘাড় সোজা কত্তে পাচ্ছিনে। ভলিনি, হিট র্যাপ চলছে। আর হাম আপকে হ্যায় কৌন দেখছি।
  • san | ২৮ জুলাই ২০১৩ ২০:৫৯153996
  • আজ বহুদিন পরে আমাদের সারাদিন কাটল কলেজ-ইউনির কিছু বন্ধুর সঙ্গে - মনটা ফুরফুরে লাগছে ! কলেজ লাইফে ফিরে গেছি মনে হচ্ছে :-)
    বাড়ি ফিরেও দুজনে নস্টালজির চাষবাসই কচ্ছি বসে বসে !
  • sosen | ২৮ জুলাই ২০১৩ ২০:৪৫153995
  • পিপিদিদি, সেটাই বলছি। অনেককে অনেকভাবে লড়ে বেরিয়ে আসতে দেখলাম, তো মনে হয় সবার ধরণগুলো আলাদা আলাদা, সেই অনুযায়ী তাকে পন্থা-ও ঠিক করতে হয়। সে সবার একরকম হয়না। কিন্তু শেষ অব্দি ওগুলো কেটে যায়। সুতরাং আর যা-ই হোক, পেপারগুলি ছেড়ো না।
  • pipi | ২৮ জুলাই ২০১৩ ২০:৩৭153993
  • সোসেন, জানি তো আমার মতন হয়তো আরো অনেকেই আছে। সে জন্যই তো লিখেছিলাম যে নিজের মত করে সবাই তার নিজের লড়াইটা লড়ছে - বিরোধ তো কিছু নেই। কিন্তু তাতে কারোর লড়াইটাই ইনসিগনিফিকেন্ট হয়ে যায় না। তুমিও অনেক লড়াই করে একটা পা রাখার জায়গায় পৌছেছ - তুমি নিশ্চয়ই বুঝবে। আর কারো কথা জানি না তবে অন্যদের প্রতিকূলতার বিরুদ্ধে সনগ্রামের কথা পড়ে আমি তো অনুপ্রাণিত হই - মনে হয় আমি একা নই। সেজন্যই তোমার, দমদির লড়াইয়ের লেখাগুলো ঘুরেফিরে পড়ি।

    পোটকে, দাড়ান মেসেজ করছি।
  • pipi | ২৮ জুলাই ২০১৩ ২০:২৭153992
  • কিছু কনফ্যুসন হচ্চে মনে হয়। জানিয়ে রাখি, ইউজিসি অনুমোদিত যেকোন কলেজ/ইউনিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য NET/SLET অথবা পিএইচডিতে কোর্সওয়ার্ক থাকা ম্যাণ্ডেটরি ২০০৯ এর মার্চ থেকে। যারা ঐ সময়ের আগে পিএইচডি বা এমফিল কতেছে তারা অবশ্যই এর আওতায় আসবে না। অ্যাসোসিয়েট প্রফেসর পদের জন্য নেট/স্লেট লাগবে না তবে তার অন্য ডিমাণ্ড আছে। আর রিসার্চ ইনস্ট্যিট্যুট গুলোতে ফ্যাকাল্টি অনুমোদনের জন্যও এই একই নিয়ম কিনা তা আমার জানা নেই।
    কোথা থেকে জানলাম? বারাসাত ইউনির ভাইস চ্যান্সেলর, বর্ধমান ইউনির মাইক্রোবায়োলজি ডিপের হেড, বালীগন্জ সায়েন্সের কয়েকজন প্রফ, খোদ ইউজিসির সল্ট লেক অফিসে কথা বলে আর ইউজিসির গাইডলাইন খুটিয়ে পড়ে। নেটেই পাওয়া যায়। যেকোন ফ্যাকাল্টির অ্যাডে নেট স্লেট চাই বলে অবশ্যই লেখা থাকে না কিন্তু পরিষকার করে লেখা থাকে অ্যাস পার ইউজিসির অমুক নাম্বার আয়ামেণ্ডমেন্ট/গাইডলাইন অনুযায়ী। কেউ উদাহরণ চাইলে বলবেন, আশা করছি লিন্ক দিতে পারব।
  • a x | ২৮ জুলাই ২০১৩ ২০:১৭153991
  • কলি, তাও তো সাথে ফার্ম টু স্কুল স্যালাড বার আছে। এখানে সেটাও নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত