এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ১৭ জুন ২০১২ ১৪:২২15480
  • কমঃ পিনাকী, অনলাইনের তক্কো যখন অফলাইনে গড়ায় আবার সেইটার রেশ যখন আবার অনলাইনে আসে, সেইটা খুব বিরক্তিকর আর বোরিং। মানে আমার সাথে খুব একটা বেশি কিছু হয়নি (একটা ছোট্ট পিরিয়ড ছাড়া) কিন্তু মনে হয় এরকম অনেকের সাথে হয়ে থাকে।

    ডিঃ এইটা একটা ম্যাচ গড়াপেটার মত অভিযোগ হল। আমার কাছে কোন সাক্ষ্য প্রমান ইত্যাদি নেই। নির্দিষ্ট কারোর বিরুদ্ধে কিছুও বলছি না কিন্তু। বলতে চাইলাম আমার সাথে কোনদিন এই ব্যপারটা হলে গুরু আসা কাটিয়ে দিতে হবে।

    রোব্বারের ভাটের মেজাজ নষ্ট করে দেবার জন্য সবাইকে আগাম সরি বলে দিলাম।
  • pinaki | ১৭ জুন ২০১২ ১৪:০৭15479
  • উরিস্লা। এত তক্ক! কাল রাতে তো সবাই সমঝোতা করে নিয়ে ভাট করছিল দেখলাম। ঃ-)
  • S | ১৭ জুন ২০১২ ১৩:৩৮15478
  • এই এক কহানি হয়েছে। আর বলিউডের লোকজনেরা এই কয়েকদিন হোলো একটু স্পাই সিনেমা, জেমস বন্ড, বোমা টোমা, ইন্টারন্যাশনাল টেররিজম নিয়ে সিনেমা টিনেমা দেখা শুরু করেছে - তার চোটে এই সব আউটপুট। মানে যেখানে যা যা দেখেছে সবকিছু মিলিয়ে মিশিয়ে সিনেমা তৈরী করতে গিয়ে এই হাল। এর থেকে সারফারোশ অনেক ভালো সিনেমা ছিলো - অন্তত নকল ছিলোনা।
  • S | ১৭ জুন ২০১২ ১৩:৩৭15477
  • এই এক কহানি হয়েছে। আর বলিউডের লোকজনেরা এই কয়েকদিন হোলো একটু স্পাই সিনেমা, জেমস বন্ড, বোমা টোমা, ইন্টারন্যাশনাল টেররিজম নিয়ে সিনেমা টিনেমা দেখা শুরু করেছে - তার চোটে এই সব আউটপুট। মানে যেখানে যা যা দেখেছে সবকিছু মিলিয়ে মিশিয়ে সিনেমা তৈরী করতে গিয়ে এই হাল। এর থেকে সারফারোশ অনেক ভালো সিনেমা ছিলো - অন্তত নকল ছিলোনা।
  • S | ১৭ জুন ২০১২ ১৩:৩৪15476
  • করিনা কাপুর বাড়ে বাড়ে টেররিস্টদের সঙ্গে যাচ্ছে, কিন্তু তবুও সে ভালো এই প্রমাণ করতেই সিনেমার আদ্ধেক টাইম যাচ্ছে।
  • Lama | ১৭ জুন ২০১২ ১৩:৩৩15475
  • হিন্দিতে আজকাল অ্যাটম বোমাটোমা নিয়ে সিনেমা হচ্ছে বুঝি? বেড়ে ব্যাপার তো!
  • প্পন | ১৭ জুন ২০১২ ১৩:২৬15474
  • আমি এক দিওয়ানা থা দেখছি। ভালোই বানিয়েছে। স্লিক এন স্মার্ট।
  • S | ১৭ জুন ২০১২ ১৩:২৫15473
  • জীবনে এই প্রথম অ্যাটম বম্ব নিয়ে সিনেমা দেখতে গিয়ে এতো বোর হোলাম যে ছেড়ে দিলাম - এজেন্ট বিনোদ।
  • সায়ন | ১৭ জুন ২০১২ ১৩:০৮15472
  • বুনান'কে থ্যাঙ্কু। ওই মাথায় গুলতি লাগানো যন্ত্রমার্জারটির জন্যঃ-)
  • সায়ন | ১৭ জুন ২০১২ ১৩:০৪15471
  • গুরুচরিত্র নিয়ে কাল গভীর রাতে কমঃ প্পন্দা মনে হল যেন দেখলাম এক সংক্ষিপ্ত বক্তব্য রেখেছিলেন। তো ইয়েস, এটাই। কেমন যেন একটা আন্ডারকারেন্ট চলে সবসময়। আজকাল, মানে বেশ কিছু কাল। কিছু লিখে বেশ ঠিকঠাক বোঝা যায় কোন মাতব্বরের কাছ থেকে ঠিক কী ধরণের প্রতিক্রিয়া/প্রত্যুত্তর আসবে। আসছেও। 'হাঁসি' পায়। কী আর করা। সব্বাই নিজেকে প্রকান্ড হনু ভাবতে শুরু করেছে। আর কী সব স্টেটমেন্ট। উদাঃ, লিখলো কন্ডোম, কিন্তু তার মানে দেশভক্তি বা ম্যাগি বা বাল গঙ্গাধর তিলক - যা খুশী হতে পারে। মজা লাগে। কে বলে, শুধু বিদেশে থাকলে গুচ রিফ্রেশ করতে হয়! যেখানেই থাকুন, গুচ রিফ্রেশ করতে ভুলবেন না, নইলে দৈনিক খোরাকের ঘটি হারাবেন।

    ও, দেশভক্তি নিয়েও ছোট্ট সংশয় ছিল। কোন্‌ দেশ! মানে, 'দেশ' দেশ? কে-ই বা প্রাণ, হুড়মুড়িয়ে করিবেক দান। হায় হায়ঃ-(((
  • সায়ন | ১৭ জুন ২০১২ ১২:৫৩15470
  • হানুদা'র 10:29 AM পড়ে হেসেই চলেছি ঃ-)) ফুল ক্যাও লোক ঃ-D
  • Tim | ১৭ জুন ২০১২ ১২:৪৩15469
  • ছোটাইদির খুব মনের জোর, শান্ত আছে। এর থেকে কঠিন সময় কমই আসে। সমবেদনা জানালাম।
  • Lama | ১৭ জুন ২০১২ ১২:৩২15468
  • ছোট আই এর জন্য আন্তরিক সমবেদনা রইল। ওঁর মা অনন্ত বিশ্রামে চলে গেলেন- শান্তিতে থাকুন তিনি। মাতৃবিয়োগের মতো দুঃসহ শোক আর হয় না- তার সামনাসামনি হবার মত মানসিক (আর দৈহিকও) শক্তি যেন বজায় থাকে- দূর থেকে এইটুকুই বলার।
  • kiki | ১৭ জুন ২০১২ ১২:২৫15467
  • বুঝতে পারছিনা একটা কথা লিখবো কিনা! একটা মেসেজ ছোটাই এর থেকে পেলাম। সময় অনুযায়ী কাল রাত সোয়া আটটায় ওনার মা চলে গেছেন। আমি খুব অল্প ছোটাইকে চিনি, তবু যারা চেনেন তারা তো জানবেন ই কি অসম্ভব শান্ত অথ্চ দৃঢ় মানসিক ভাবে। জানিয়েছেন উনি ঠিক আছেন।
  • Tim | ১৭ জুন ২০১২ ১২:২৪15466
  • গানের ভাষা নিয়ে সুমনের ক্থাগুলো।
  • Ekk | ১৭ জুন ২০১২ ১১:৪৬15465
  • গাশা তে দুপুরবেলা হেব্বি গরম। চাঁদি ফাটা রোদ্দুর।
  • Lama | ১৭ জুন ২০১২ ১১:৩৯15464
  • এই প্রসঙ্গে শেষ কথা বলে গেছেন হ য ব র ল-র প্রাতঃস্মরণীয় বেড়াল-

    গরম লাগে তো তিব্বত গেলেই পার।
  • Ekk | ১৭ জুন ২০১২ ১১:১৩15462
  • সবার কত কারন। আমার কলকাতা ছেড়ে থাকার কোনো কারন নেই। একজায়গায় বেশিদিন থাকা পোষায় নাকি ?
  • Ishan | ১৭ জুন ২০১২ ১১:১৩15463
  • আরও খানিক লিখব ভেবেছিলাম। কিন্তু সে আর হলনা। গুন্নাইট জনতা।
  • প্পন | ১৭ জুন ২০১২ ১১:১০15461
  • ডিডিদা, বিয়ার আর মৌরলা মাছ ভাজা থাকলে খবর দেবেন। আপনাকে একটা জিনিস পৌঁছে দেওয়ারও আছে। ঃ)
  • বোকা | ১৭ জুন ২০১২ ১০:৫৩15460
  • লটারির ফলাফলের আশায় রইলাম
  • ডিডি | ১৭ জুন ২০১২ ১০:৫০15459
  • আর সেই সকাল থেকে কিমাতে আটা ময়দা কর্ণফ্লাওয়ার সেঁটে যাচ্ছি কিন্তু সেটি বিসদৃশ ভাবে ন্যাতপ্যাতে হয়ে আছে। কিছুতি বলাকৃতি করতে পারছি না। আরো কর্ন ফ্লাওয়ার দিলে তো ময়দার বড়া হয়ে যাবে।

    দেখি। বাগে না আনতে পারলে ছোলার ডাল রেঁধে ওর উপরে উবুড় করে দিয়ে ডাল কোমা করে দেবো।

    চিন্তা করবেন না। ফলাফল জানিয়ে দেবো।
  • Ishan | ১৭ জুন ২০১২ ১০:৩৮15458
  • এই যাহ। ওটা অশোক মিত্তির কবে বলেছিলেন খেয়াল নেই যে। এতবার পড়েছি আসলে, যে, সাল গুলিয়ে গেছে। :)
  • বোকা | ১৭ জুন ২০১২ ১০:৩৬15457
  • কোলকাতার ধূলো পড়া ট্যাক্সি, কাদামাখা বাস, রঙ লাগা টেরাম, হাঁসফাঁন গরম, জল থই থই রাস্তা
    আহা
    বাঙা৯র তুলসী আর খৈনী খাওয়া - সব আহাআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ
  • ডিডি | ১৭ জুন ২০১২ ১০:৩৩15456
  • চিন্তাই করা যায় না। রোব্বারের সকাল যখন গুচ কোমাটোস হয়ে পরে থাকে, সাত চড়েও রা কাড়ে না। সেখানেও কি দারুন পোস্টিং পরছে।

    আমাদের ঈশেনকে এই প্রথম চোখ ছল ছল কাব্যি করতে দেখলাম। ভালই তো লাগলো। বোধয় এখনো অ্যাংগ্রী ইয়ং ম্যানের আলখাল্লা পরে বসে আছে। উদিকে পিঁপড়ের মতন মধ্য বয়স ইসেতে কামড়ে দিয়ে যাচ্ছে।

    আর হনুর জবাব নেই। কি অদ্ভুত সিরিয়াস মুখ করে যে হুলিয়ে চ্যাংড়ামি মারে ভাবাই যায় না।
  • h | ১৭ জুন ২০১২ ১০:৩১15455
  • কেসি মাইরি জে কে কাটিয়ে দিও না। এই বইটা নতুন সংকলন নয় বলেই মনে হহ্ছে। আমি ওনার গোটা পনেরো এক ই কথা নানা ভাবে বলা বই পড়েছি, তবে সমর্থক রা নানা নামে একই লেখা ছেপে দেয়, এইটে চাপ।
  • h | ১৭ জুন ২০১২ ১০:২৯15454
  • শহর তো বিশেষ আগে ছিল না, একস্পেকটেশন ও ছিল না। এখন একটু আধটু হচ্ছে। আরেকটা হল ল্যান্ড গ্র্যাব। আমি ছোটো জায়্গার ছেলে কি লেভেলের ল্যান্ড গ্র্যাব আর রিয়েল এস্টেটের খেলা কলপানা করা যায় না, সবাই দুবাই আর সাংঘাই হওয়ার অপেক্ষায় আছে। চাপ হল, তখন হয়তো ভালো ড্রট বিয়ার পাওয়া যাবে, ইট্স আনবিলিভেবল।

    মধ্যবিত্ত বামপন্থী দের পক্ষে মরাল লিভিং, ন্যাকা না হলে প্রায় অসম্ভব ঃ-) এটা আমার মত ন্যাকাদের পক্ষে কি কঠিন কি ভাবে বোঝাবো?

    ঃ-)
  • kc | ১৭ জুন ২০১২ ১০:২৭15453
  • ''অশোক মিত্রের সেই "আমি ভদ্রলোক নই আমি কমিউনিস্ট" দেখলাম। যা শুনে গায়ে খুব জোশ আসত। "

    তখন ঈশেনের বয়স কত ছিল? টিনটিনের এখনকার বয়সের থেকে বেশী না কম? ;-)
  • h | ১৭ জুন ২০১২ ১০:২২15452
  • আর্জো, কলকাতা খুব ই বোরিং ও বাজে শহর, এইটা নিয়ে কি তর্ক করবো।
    বাংলা ভাষা কে আর ব্যক্তি মানুষ কে আমরা একদম সম্মান করতে শিখিনি। মানুষের কি খারাপ ব্যবহার আনবিলিভেবল। ডিগনিটি ইজ দ্য ওয়ার্ড। আরেকটা হল অযত্ন, প্রত্যেকটা কাজে সব আর 'আমরা তো তৃতীয় বিশ্ব' এই গোছের অযত্ন। আর গরীব মানুষের কোন সম্মান নেই, কুকুরের মত ট্রিট করি আমরা, গরীব মানুষ জাস্ট কুত্তা হিসেবে ট্রিটেড হয়।

    তার মধ্যে যারা শহর টা কে সহনীয় করার চেষ্টা করছেন, তারা খুব ই ভালো লোক।

    তাছাড়াও কতগুলো সমস্যা আছে, একটা বই ব্রাউজ করে কেনার দোকান নাই, খুব কম, একটা স্পোর্টস বার নেই, শস্তার বিয়ার খাবো, আর ইস্স্ট বেঙ্গল এর খেলা দেখবো, পাব গুলোয় আলো নেই, একটা ভালো বই পড়ার উপায় নেই। চোখ খারাপ হয়ে গেলো। আপিসে বসে বই পড়ার উপায় নেই, হাজার লোক জিগ্যেস করবে কি পড়ছি, এর থেকে কাজ কেন করছি না জিগ্যেস করলে উপকার হয়, ডাক্তার বদ্যি হাসপাতাল মেনলি চোর, অব্যবস্থায় ভর্তি, একটু রাতে বাস পাওয়া যায় না, আগে মাইরি শ্যামবাজার থেকে ঠেক মেরে কি করে আনোয়ার শাহ রোডে ফিরতাম, মনে করতে পারি না। এখন রাত্রে জাস্ট বাস নেই, প্রিমিয়ার শিপ দেখায় যে বার গুলো বড্ড খরচ।

    কলকাতা আমার ভাল্লাগে, কারণ সকাল থেকে সারাদিন কি বলবো, সেটা মনে মনে অনুবাদ করে রাখতে হয় না, পুরোনো বন্ধু দের ইছে করলেই ফোন করতে পারি, বাংলা বই কষ্ট করে হলেও পেয়ে যাই, নাটক দেখতে যাই না, কিন্তু চাইলে যেতে পারি, বা মা র শরীর খারাপ হলে ঝট করে যেতে পারি, আড়াই ঘন্টার শস্তার মামলা। আরেকটা হল লোকে বিনে কারণে হ্যাজায়, যেমন পোর্শু পানের দোকানের স্বপন দা বললেন, ওনাদের পাড়ায় থাকে সি এস টি সি র ড্রাইভার একজন রাইটার্সে কাজ করেন মহিলার সংগে নিয়মিত প্রেম করেন। বর জানে কিছু বলছে না, বোড়ালের পাড়ার লোক অপেক্ষা করছে কবে বর কিছু বলবে। এই খবর টা আমার মত হ্যাজানো পাবলিক এর পক্ষে কি ইম্পর্ট্যান্ট কি ভাবে বোঝাবো ঃ-)

    এর মধ্যে একটা স্ট্যান্ডার্ড পাব কাল খুজে পেলাম, ১০০-১৫০ টাকায় ড্রট বিয়ার দিচ্ছে, আলো আছে। ফুটবল এর টিভি নেই, তবে আলো আছে। বই পড়া যাবে। দেখি কদিন পর পর যাবো, ভালো জিনিশ তো বেশি দিন থাকে না।

    কি তর্ক করবো বল?
  • Ishan | ১৭ জুন ২০১২ ১০:১৩15451
  • আমার খুব বেশি বয়স হয়নি নিশ্চ্যই। আর গত তিরিশ বছরে কলকাতায় খুব বেশি কিছু ঘটেওনি। মানে বিদ্রোহ বিপ্লব এইসব। তবু আরও কতোকিছু দেখলাম। "মাতৃভাষা মাতৃদুগ্ধ' দেখলাম। অশোক মিত্রের সেই "আমি ভদ্রলোক নই আমি কমিউনিস্ট" দেখলাম। যা শুনে গায়ে খুব জোশ আসত। তারপর ক্রমে ক্রমে তেরো পার্টির জোট দেখলাম। মাধাই হালদার দেখলাম। করন্দা দেখলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, পতন ও উত্থান দেখলাম। বার্লিন পাঁচিল দেখলাম, চাওসেস্কুর মুখ থুবড়ে পড়া দেখলাম, মৃণাল সেনের মহাপৃথিবী দেখলাম, গুডবাই লেনিন দেখলাম, দেয়াল থেকে চিনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান মুছে যাওয়া থেকে শুরু করে ভুতের ভবিষ্যতে চিনের চাওমিন আমাদের চাওমিন অবধি দেখে ফেললাম।

    এসপ্ল্যান্ড ইস্টে ১৯৮৯ সালের বাইশে এপ্রিলের কথা মনে পড়ে। মিটিং শুনতে গিয়েছিলাম। সেদিন লিবারেশন "ওপেন" হচ্ছে। ওদিকে শহীদ মিনারে গদর গাইতে আসবেন। গণপ্রতিরোধ মঞ্চের সমাবেশ। কোন মিটিংটা যে শুনি। কোন রাস্তায় যে হাঁটি। আরও বছর দুয়েক পরে শুনলাম মৌমুমী ভৌমিকের গান "তুমি কোথায় ছিলে অনন্য"। আমি খুঁজছি আমি খুঁজছি তোমার ঠিকানা। অলিগলি ঘুরে ক্লান্ত তোমায় পাচ্ছি না।

    কলকাতা শহর বলতেই সেই ১৯৮৯ সালের এসপ্ল্যানেডে দাঁড়ানো কনফিউশনের কথা মনে পড়ে। কোনদিকে যে যাই। সব দিকেই মঞ্চ। লোকে গোল হয়ে দাঁড়িয়ে শুনছে। চুপচাপ। আর আরও মজার, যে, সবাই ঘুরে ফিরে একই গান শুনছে। এতো শব্দ এতো চিৎকার তবু কি নিদারুন দৈন্য। একই স্লোগানে নানা গন্ধ তুমি কোথায় থাকো অনন্য।

    হ্যাঁ, কলকাতায় দু-তিন-চার বছর পরে কি জনপ্রিয়ই না হয়েছিল গানটা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত