এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ৩১ জুলাই ২০১৩ ২২:৪৪155071
  • আমি ওর ছোটোবেলার লেখার কথা বলছি। বেশ সলিড।
  • সায়ন | ৩১ জুলাই ২০১৩ ২২:৪৩155069
  • @ স্যান, ১০;৩০ পিএম, নোপ। থাকে। যদি কবি এখানে গাল বলতে জুলপির নীচের অংশটাকে মিন করে থাকেন।
  • Ishan | ৩১ জুলাই ২০১৩ ২২:৪১155068
  • মহাশ্বেতা দেবীর "হাজার চুরাশির মা" অখাইদ্য লাগে। ওটা আলোচনার বাইরে। বাকি যা, যেমন অরণ্যের অধিকার, দ্রৌপদী -- এগুলো এসবের ঊর্ধ্বে। অন্যরকম লেখা।
  • কবি বলেছেন | ৩১ জুলাই ২০১৩ ২২:৩৯155067
  • কিছু ফেলতে পারিনে, পুরোনো কাগজের কাটিং, কবন্ধ ঘাড় নাড়া বুড়ো। কাগজের নৌকোরা দুলে দুলে ভেসে যায় ১৩ নম্বর মেথর পট্টির নর্মদা জলে। আমি শুধু ফ্রেম আঁকড়ে দাঁড়িয়ে থাকি। সময়ের।

    এটা কী আর জয়্সুলভ রইলো ?
  • san | ৩১ জুলাই ২০১৩ ২২:৩৮155066
  • বা আশাপূর্ণা দেবী ? খুব নরমসরম ভাবপ্রবণ লাগে কি ? না তীক্ষ্ণ ?
  • san | ৩১ জুলাই ২০১৩ ২২:৩৭155064
  • ঈশানের মহাশ্বেতা দেবীর লেখা কেমন লাগে নরম না শক্ত ? ভালোমন্দ বলছিনা।
  • Ishan | ৩১ জুলাই ২০১৩ ২২:৩৭155065
  • রোশনারা আবার সূয্যকান্তবাবুর মেয়ে। ব্ল্যাংকি আর হনুকে স্মরণ করিয়ে দিলাম। :)
  • pi | ৩১ জুলাই ২০১৩ ২২:৩৫155063
  • বেদবতী দত্ত ঃ)
  • Ishan | ৩১ জুলাই ২০১৩ ২২:৩৪155062
  • অহনার নরম সরম ল্যাখা হেবি তো। কিন্তু "মেয়েদের হস্টেল" না এই নামের কি একটা বই লিখেছে, নাম দেখেই কিনে ফেললাম। বাপ্রে ক্কী সাবধানী। শেষ আর করতে পারিনা। কোনো রিস্ক নেবনা, কোনো গাল খাবনা বললে কি আর এসব টপিক ধরা যায়?
  • Ishan | ৩১ জুলাই ২০১৩ ২২:৩২155060
  • "কিছু ফেলতে পারিনা। পুরোনো কাগজ, জমিয়ে রাখা প্যাঁচা। কাগজের নৌকোরা কিশোরীবেলার জলে ভেসে ভেসে যায়। আমি ছবি দেখি।"

    এইটা হল নরম। অনেকটা জয় গোস্বামী টাইপ। :)
  • sosen | ৩১ জুলাই ২০১৩ ২২:৩২155061
  • টোকার আওয়াজের উপর নির্ভর করছে। ঠকাং ঠক হলে শক্ত। আর ঠুক ঠুকুস হলে নরম মত। Subtle তফারেন্স।
  • h | ৩১ জুলাই ২০১৩ ২২:৩১155059
  • আমি অহনার রিজনেবলি বড় ফ্যান অবশ্য।
  • san | ৩১ জুলাই ২০১৩ ২২:৩০155058
  • মেয়েদের গালে টোল থাকতে দেখেছি, কিন্তু রোম থাকে জন্মে দেখিনি !!!!!!!
  • কবি বলেছেন | ৩১ জুলাই ২০১৩ ২২:২৭155055
  • লেখার আবার শক্ত নরম কী ?

    তোমার গালের রোমরাজি ধীরে ধীরে
    পাকানো তামাটে তার হয়ে ঢুকে যাচ্ছে
    আমার চোখের মধ্যে আর
    অক্সিপিটালে টোকা দিয়ে বলছো :কীরে ? হাঁ করে কী দেখছিস ?

    ,,,,,,,,,,, এটা শক্ত না নরম ?
  • san | ৩১ জুলাই ২০১৩ ২২:২৭155056
  • না অত আগে বোধয় না, তাহলে সীতা দেবী শান্তা দেবী টেবী হবেন !
  • Ishan | ৩১ জুলাই ২০১৩ ২২:২৭155057
  • রোশনারা মিশ্র, অহনা বিশ্বাস এরা সব লিখত। আমারই মতো কচি ছিল তখন। এরা সব বুড়িয়ে গেল আমি কিন্তু যেমন যুবক তেমনই। :)
  • san | ৩১ জুলাই ২০১৩ ২২:২৬155053
  • নাকি খনা বা লীলাবতী :-D
  • h | ৩১ জুলাই ২০১৩ ২২:২৬155054
  • আরে অরন্য দা, ইয়ার্কি মারছিলাম। তুমি খুশি হওয়া জারি রাখো।
  • sosen | ৩১ জুলাই ২০১৩ ২২:২৫155052
  • ঈশান সেফ খেলছে। ওর যুবকতর বয়েসে প্রতিভা দেবী লিখতেন না শোভা দে সেটা আগে কিলিয়ার হোক।
  • Ishan | ৩১ জুলাই ২০১৩ ২২:২১155051
  • এসবই আমার যুবকতর বয়সের কথা (যুবকতর শব্দটা খ্যাল করবেন)। মেয়েদের সম্পর্কে টিপিকাল প্রোটোটাইপ ছিল এই, যে, তারা ধেই-ধেই করে ঘুরে বেড়াবে, গাঁজা-গুলি-প্রেম সবেতেই ইকুয়াল পার্টিসিপেশন, কিন্তু লেখার সময় খালি নরম-নরম বস্তু নামাবে। যত নরম, যত মায়াবী ততো আহা-উহু। গ্রীবার রাজহংসীপনা, চাউনির কোমলগান্ধার, গালের হাল্কা রোমরাজি এসব প্যাকেজ-ট্যাকেজ করে লিখতে হবে আর কি। মানে মেয়েটাকে যেন পষ্টো চেনা যায়। তাহলেই হেবি হাত্তালি। তিলোত্তমা, সঙ্গীতা বন্দ্যো এদের তখন তেমন খাতির ছিলনা। সঙ্গীতা বোধহয় তখন লিখতেনও না।

    আর আরেকটা অবসার্ভেশন হল, মেয়েরা অন্যরকম লেখার সাহস তেমন করতনা। তারা ইন জেনারাল প্যাঁক দিতেই পছন্দ করত। প্যাঁক খেতে হেবি ভয়। ওরে বাবা কেউ যদি হাসে টাইপ। এই ব্যাপারে পুরুষসিংহরা অনেক এগিয়েছিল। প্যাঁক দিলেও এইসব আমি বলবই। কারণ যুবক ও ব্যতিক্রমীরা প্যাঁক খেতে ভয় পায় না। :)
  • aranya | ৩১ জুলাই ২০১৩ ২২:২০155049
  • 'অন্যে' আবার কি? এখানে সব্বাই তো আপনজন, তাদের আনন্দে খুশী তো হবই
  • h | ৩১ জুলাই ২০১৩ ২২:২০155050
  • আরে একদিন ব্ল্যাংকি তো মাল খেয়ে, আমাকে জড়িয়ে ধরে কি চেঁচামেচি, আমাকে এখ্হুনি গ্যাংটক নিয়ে চলো বোধি দা, নইলে নতুন তৃতীয় বৌ, আমায় মেরে ফেলবে বোধিদা। নিকো পার্কের ওখানটায় আমি চতুর্থ বৌ বা গ্যাংটক কোথা থেকে পাই।
  • h | ৩১ জুলাই ২০১৩ ২২:১৭155047
  • অরণ্য দা মানুষ টা র মধ্যে সেই কারামায়ভ ব্রাদার্স এর দয়ালু ভাইটির র মত। এমনকি অন্যে চুমু পাচ্ছে বা অন্তত পেতে পারতো ভাবলেও খুশি হয়।
  • কৃশানু | ৩১ জুলাই ২০১৩ ২২:১৭155048
  • না না। সত্যিই ছিল। দুটো চোখের মতন। আবার একটা তৃতীয় নয়নও ছিল।
  • sosen | ৩১ জুলাই ২০১৩ ২২:১৫155046
  • বাড়ির গেটে হেডলাইট ??? গাড়িকে বাড়ি ভেবেছিলি, নাকি?
  • sosen | ৩১ জুলাই ২০১৩ ২২:১৪155044
  • আফনে লেখেন। আমি অধীর আগ্রহে বসে আছি।
  • কৃশানু | ৩১ জুলাই ২০১৩ ২২:১৪155045
  • হু, যত দোষ এখন কিশানু-র। নিজে যে রাত তিনটের সময় হাওয়া খেতে বেড়িয়ে একটা বাড়ি-র সামনে গিয়ে এটা কি কানা বাড়ি এটা কি কানা বাড়ি বলে চেঁচাচ্ছিল তার বেলা? দোষের মধ্যে বাড়িটার গেটে দুটো হেডলাইট লাগানো ছিল, তার একটা জ্বলছিল না। তো এইসব চিল্লামিল্লি শুনে ভেতর থেকে একজন 'কী?' বলায় তাকে 'কী? নাকের ঘি?' বলে চলে আসা হল। এ ছাড়াও অন্য একটা বাড়ি-র থেকে নেমপ্লেট খুলে আনারও প্ল্যান করছিল। কেন? না নেমপ্লেটে কিছু লেখা ছিল না।
    আমার নামে বাজে কথা বললে আমিও বলব।
  • Ishan | ৩১ জুলাই ২০১৩ ২২:১৩155043
  • হ্যাঁ, কি যেন লিখছিলাম, মেয়েদের ল্যাখা, সেই টপিকটা কি তামাদি হয়ে গেছে? না হলে খপর দিবেন।
  • কৃশানু | ৩১ জুলাই ২০১৩ ২২:০৯155042
  • ভাগিদা ঠিক বলেছে। একটু কনফ্যুজড হয়ে গেস্লাম।
    ভাব্বেন না আজকাল ভাট পড়ছি না। কিন্তু অবশেষে আপিস এসে বাড়িতে ঢুকেছে ঃ-( জীবন বিষময় হয়ে গ্যাল।
  • h | ৩১ জুলাই ২০১৩ ২২:০৮155041
  • বাই দ্য ওয়ে আমি ক্লিয়ার করে দেই, সকলেই বিখ্যাত হয়ে গেছে, ওরা কিন্তু কেউ ই আমায় চিনতো না। অনেক ছোটো ছিল, ওরা লিটেরালি সারাদিন যেখানে সেখানে গান গাইতো বাজনা বাজাতো বলে আমরা চিনতাম। মনোজ ও ওদের চেয়ে অল্প বড়। তবে মনোজ ছোটোবেলায় দুর্দান্ত কথাকলি নাচতো। সেটা এখন নাচে কিনা জানি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত