এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৭ জুন ২০১২ ২১:০৭15511
  • এরপরে ঝিকি রাজা হরিশচন্দ্রে লিং চাইবে। তারপরে ডাইনোসরদের।
  • ঝিকি | ১৭ জুন ২০১২ ২১:০২15509
  • 'কহানি'র লিঙ্ক আছে?
  • ব্যাং | ১৭ জুন ২০১২ ২০:৫৩15508
  • বাঃ বাঃ ভারি খুশি হলাম পিনাকীর মেয়ের প্রতিজ্ঞায়। ফটো দেখার অপেক্ষায় থাকলাম।
  • aka | ১৭ জুন ২০১২ ২০:৫১15506
  • আমার মনে হল কালিপটকা। ঃ)

    আমি এদিকে প্ল্যান করে ফেলছি। অবশ্য বিকেলের দিকে।
  • I | ১৭ জুন ২০১২ ২০:৫১15507
  • ভাটিয়ালি'র এই লেখাগুলো কী যে ডিপ্রেসিং লাগল ! মনে হল একটা মরা শহরে বেঁচে আছি মরা মানুষ।
  • | ১৭ জুন ২০১২ ২০:৫০15505
  • জিব বের করে ওঠবোস-বাঃবাঃ)

    আজ্জো, তাইলে বড় ধামাকা হবে, কিন্তু তোমাদের তো বেলা বারোটা বাজতে আর বেশি বাকি নাইঃ)
  • I | ১৭ জুন ২০১২ ২০:৪৯15504
  • ইন্দ্রাণীদি, ভালো থেকো।
  • ব্যাং | ১৭ জুন ২০১২ ২০:৪৮15503
  • ছোটাই, সম্ভব হলে ফেসবুকের মেসেজ দেখ। পাশে থাকলাম এছাড়া আর কীই বা বলতে পারি!
  • | ১৭ জুন ২০১২ ২০:৪৬15502
  • ইন্দ্রানী, খবরটা পড়ে খুব খারাপ লাগলো।কিবলবো জানিনা, সাবধানে থেকো।
  • pinaki | ১৭ জুন ২০১২ ২০:৪৫15501
  • আমার ফেরা ১৫ দিন পিছিয়ে যাওয়াতে আমার মেয়ে এমন ক্ষেপে গেছে যে মায়ের অনুরোধ সত্ত্বেও আমাকে হ্যাপি ফাদারস ডে অব্দি সে ফোনে বলতে রাজি নয়। বলেছে বাবা আসলে কান ধরে জিভ বের করে ওঠবোস করাবো, দরজার বাইরে দাঁড় করিয়ে। ঃ-)
  • aka | ১৭ জুন ২০১২ ২০:৪১15500
  • শুনলাম হচ্ছে হচ্ছে। কি হচ্ছে জানি না।
  • kk | ১৭ জুন ২০১২ ২০:৩৯15498
  • তখন সন্ধ্যে নেমে গেছে। ওখানে অন্ধকারই। ডনসলের কথা বলছি। ফিলিপিনের ছোট্ট শহরটা। সন্ধ্যের নদীতে নৌকো নিয়ে গেছেন কোনদিন? আমরা গেছিলাম সেদিন। চুপ চুপ অন্ধকারের মধ্যে দিয়ে চুপ চুপ নৌকো চলেছিলো। মনের মধ্যে এমনি সময়ে চিন্তাভাবনাগুলোও আস্তে আস্তে চুপ করে আসে। শুধু মোটরনৌকোর ইঞ্জিনটা আপনমনে একলা মৌমাছির মত গুণগুণ করে কিসব আওড়ায়। মাঝিভাই বললো 'ওকেও চুপ করতে বলি, নাকি?' হুঁ, এমন রাতে অত কথার দরকার হয়না। চুপচাপই কথা বলে তখন, আওয়াজ নেই সে ভাষার। একটু দূর যেতেই আরো অন্যকিছু শুনতে পেলাম। কিন্তু তা কানে শোনা যায়না। চোখ দিয়ে শুনতে হয়। সেখানে নদী প্রায় ডনসলের উপসাগরের কাছে এসে পড়েছে। জলের ওপর ঝুঁকে রয়েছে আঁকড়িবুকড়ি শিকড় নিয়ে ম্যানগ্রোভরা। অনেকে। নিচাঁদ রাত্তিরে হাত ধরাধরি করে, ম্যানগ্রোভরা সবাই। আকাশ জুড়ে তারা তারা, ঝিকমিকে হয়েছিলো। আর তখনই চোখে এলো সেই অন্য ভাষা, আলোর ভাষা। হাজার হাজার জোনাকী, জ্বলে, নেভে, নেভে, জ্বলে। পাকানো পাকানো ম্যানগ্রোভের শিকড়ের আঁকে বাঁকে। চারদিক জুড়ে জোনাকী জোনাকী, ঝিকমিকে হয়েছিলো। আমি কোনদিন এমনি দেখেছি কিনা মনে পড়ছিলোনা। আকাশ নেমে এসেছে পৃথিবীতে ওখানে। স্তব্ধতা বাজিয়ে সঙ্গে আলো লাস্য নাচে সব ভুলে। ওখানে। মাঝিভাই ফিসফিস করে বলেছিলো 'একবার জলে হাত দাও দিদিভাই'। আমি নদীর গায়ে হাত রাখলাম। কবোষ্ণ জল। ঘুঘুর বুকের মত নরম, ওমওয়ালা জল। জলের মধ্যে আঙুল দিয়ে ইলিবিলি কাটি। দেখি জল সাড়া দেয় ! জলের ভেতরে ঝিকমিক জেগে ওঠে। তারার মত, জোনাকীর মত। ঝিকমিকে। আলোর কথারা। 'এই ভাষার কবি কে জানো?' আমার অ-কবি মস্তিষ্ক ধৈর্য্য ধরে বুঝিয়ে বলছিলো -- 'ম্যানগ্রোভরা'। ওরা ঐ আঁকিবুকি শিকড় দিয়ে অনেক অনেক খনিজ জলে গুলে দেয়। পুষ্টিময় জল, পুষ্টিময় পাতাও ওদের। পুষ্টির খোঁজে এসে জোটে জোনাকীর দল। আর জলে, ঐ খনিজ সুখাদ্যের টানে হাজির হয় হাজার হাজার প্ল্যাংকটন। বায়োলুমিনেসেন্ট ওরা। আলো জ্বালে, নেভায়। জোনাকীদের মত। মাঝিভাইও বলেছিলো। এই প্ল্যাংকটনের লোভে ডনসল উপসাগরে ভিড় জমায় হোয়েল শার্কের দল। কবিতা জন্মায় একটা, সবুজ কবিতা, ভুবন মা'র আঁচলে।
    তারপর ফিরে এলাম। ভাবতে ভালো লাগে আজও। এই নোংরা, ভিড়ে ভিড়াক্কার, হিংস্র লড়ুয়ে মানুষদের কব্জায় হাঁসফাঁস দুনিয়াতেও কোনো এক কোণে প্রকৃতি একমনে জাদুর কাব্য পড়ে। সেখানে তারারা সত্যি নেমে আসে। মাটিতে, হাওয়ায়। তারারা নেমে আসে, জলে।

    ** এটা আমার লেখা নয়। 'কোরাল ট্রায়াংগল'এর ডিরেক্টর ক্যাথরিন প্ল্যুমের লেখা। টিটিদিদির জন্য দিয়ে গেলাম।
  • aka | ১৭ জুন ২০১২ ২০:৩৯15499
  • আজ বাবা ডে সে কথা তো এইমাত্র মনে পড়ল। কেউ তো কিছু দিল না আমায়। দাঁড়াও খানিক জ্বালিয়ে আসি। ঃ)
  • | ১৭ জুন ২০১২ ২০:৩৭15497
  • আজ্জো, যাকগে যাক, আজ বাবাদিবসে আর টাকার কথা নাই বা ভাবলে;)
    ছেলের সঙ্গে কি কি করছো আজ?
  • aka | ১৭ জুন ২০১২ ২০:৩৬15496
  • অবিশ্যি আশার কথা ৩০০ ফেরত পাব। তাও ১৫ দিনে ৩০০ ডলারের "প্রেম"। নিজেকে বিল গেটস মনে হচ্ছে এটাই যা পজিটিভ পার্ট।
  • ব্যাং | ১৭ জুন ২০১২ ২০:৩৫15495
  • আমাদের বাড়ির বাবাটি দিন দুই হল নিজের বাপের বাড়িতে গেছেন। এদিকে পুত্র আজ সকালে আমাকে ঘুম থেকে টেনে তুলে বলল, আমি আজ বাবাকে কি দেব? কাল মনে করাও নি কেন?
    বললাম, কিছু দিতে হবে না, বাবাকে নিয়ে একট কবিতা/গল্প/এসে কিছু একটা লিখে মেল করে দে।
    তিনি আর অত পরিশ্রমে যান নি। ইউটিউব ঘেঁটে একটা বাবা স্পেশাল গান খুঁজে বার করে বাবাকে মেল করে দিয়েছেন।
  • aka | ১৭ জুন ২০১২ ২০:৩৩15494
  • শালা এদ্দিন এসব করেও কি আতাকেলানে মাইরি। রেগুলার ছড়াই। আর ধাক্কা লাগে বুকে। উফ্ফ।
  • aka | ১৭ জুন ২০১২ ২০:৩২15493
  • ওরে ব্যাং শোন ফোনে "প্রেম" করার আমাদের পুরনো ইতিহাস আছে। এককালে যখন আমরা আন্তর্জাতিক দম্পতি ছিলাম তখন ফোনে "প্রেম" করে কোটি কোটি (আপেক্ষিক বিচারে) টাকা দিয়েছি। জাপানেও সেই সুযোগ ছাড়ি নি। আমরা ফোনে "প্রেম" ই করেছি। আশেপাশের কাক চিলেরা স্বাক্ষী আর স্বাক্ষী আমাদের ব্যাংক অ্যাকাউন্ট। জাপানের ফোনে বিল এসেছে ৫০০ আর এখানে ১১৬।
  • aka | ১৭ জুন ২০১২ ২০:২৯15491
  • হাহাহাহা এইটা হেব্বি স্লিপ অফ টঙ্গু হয়েছে। ঃ)
  • ব্যাং | ১৭ জুন ২০১২ ২০:২৯15492
  • মিঠু ঃ-))
  • ব্যাং | ১৭ জুন ২০১২ ২০:২৮15490
  • অত কিপ্টেমি করিস নে আকা। নাহয় এট্টু বিরহকাতর হয়ে পড়েছিলি, তাই ফোন করে প্রেম করেছিস, তা বেশ করেছিস। এত হাহুতাশ করিস নে। বরং সেই ফোনালাপের স্মৃতি মনে কর, মন ভালো হয়ে যাবে।
  • | ১৭ জুন ২০১২ ২০:২৬15489
  • এইরে, ওটা ইউ, আই নাঃ))))
  • aka | ১৭ জুন ২০১২ ২০:২৫15488
  • ফিরেছে। কিন্তু ফল এখন টের পাচ্ছি। ঃ(
  • ব্যাং | ১৭ জুন ২০১২ ২০:২২15487
  • রিমি এখনো ফেরে নি?
  • aka | ১৭ জুন ২০১২ ২০:২০15486
  • মানে কি গাই টা ভুল করে গে? ঃ))

    AIDS কে একসময় বলা হত GRID(Gay Related Immune Disease) এই সেদিন জানলাম।
  • | ১৭ জুন ২০১২ ২০:১৭15484
  • আজ বাবাদিবসের সকালে/সন্ধ্যেয় সব বাবাদের আন্তরিক অভিনন্দনঃ)

    সৈকত বাবুর ছেলে তার স্কুল জীবনের শুরুতে বাবাদিবসের সকালে একটি কালো গোল পাথরের টুকরো দিয়েছিলেন,তাতে কচিহাতে নানা রং করা ছিলো-বাপ সেই বিরাট নুড়ি পেয়ে আহ্লাদিত হয়েও জিগিয়ে ফেলেছিলেন, পাথর? কেন বাবা?
    ছেলে গম্ভীরভাবে উত্তর দিয়েছিলো, 'মিসাস' সোরেনসন বলেছেন-ড্যাড ইস লাইক রক'

    পরের বার এসেছিলো,কুকুর। বাবা তাই দেখে দৃশ্যতই মর্মাহত হয়েছিলেন,শেষে কিনা কুকুর! সেইবার ও সেই মিসেস সোরেনসন।এইবার ছেলে সেই কুকুরের ল্যাজে লাগানো দড়ি টেনে কুকুর লম্বা করে বলেছিলো,This is your love for me।বাবা একেবারে বাকরুদ্ধ;)

    এইবার ছেলের দেওয়া কার্ডে দেখছি লেখা আছে,TO A GAY WHO REALLY ROCKS!!
    বাবার মুখে হাসি আর ধরছে না।
  • aka | ১৭ জুন ২০১২ ২০:১৭15485
  • সকাল সকাল ভোনেজ জক দিল। জাপানে নাকি কল করা যায় না, মানে করা যায় কিন্তু অন্য রেট ১১৬ ডলারের ধাক্কা লাগল এসে বুকে, রোববারের সকাল ভোগের বাড়ি।
  • aka | ১৭ জুন ২০১২ ২০:১৫15483
  • হানু সত্যি বিয়ার পাবে ড্রট বিয়ার পাওয়া যায়? অবশ্যি বিয়ার মানে একগাদা কার্ব আর নো নেশা, বসন্তকালে ছাতে বসে খেতেই যা ভালো লাগে।
  • a x | ১৭ জুন ২০১২ ১৯:৫৬15482
  • এইডকে ক্রিটিসাইজ করার একটা কারণ হল, ডোনার বেসড সোশাল ওয়ার্কের মুশকিল অনুযায়ী, এমন কোনো কাজ করা প্রায় অসম্ভব যা ডোনারদের অপছন্দ। অল্প কটি জায়গা - বস্টন, মেরিল্যান্ড, নিউইয়র্ক, সান ফ্রান ইত্যাদিতে কাজ করা তাও সহজ, এখানে বিশাল গুজরাটি ব্যবসায়ী ডোনার বেস অগ্রাহ্য করে কাজ করা প্রায় অসম্ভব। মোদির ভিসার বিরুদ্ধে কনসেন্সাস নিয়ে প্রচুর খাটতে হয়েছিল। এছাড়া জয়েন্ট স্টেটমেন্টে র‌্যাডিকাল কোনো গ্রুপ থাকলে সেই নিয়ে ছুঁতমার্গ তো আছেই।
  • a x | ১৭ জুন ২০১২ ১৯:৪৪15481
  • আকা, বৈরাগ্য, ব্যস্ততা। কম্পুটারাভাব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত