এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ০১ আগস্ট ২০১৩ ০৮:৪৩155160
  • ইন্দো কী ঋতুপর্ণ মারা যাবার পর অপর্ণা সেনের বিভিন্ন ইন্টারভিউ একটু বেশিই দেখে ফেলেছে?
  • a x | ০১ আগস্ট ২০১৩ ০৮:৪০155159
  • হ্যাঁ কাল কী লিখেছিলাম? ঐ যে তিন ইয়ারি কথা। তিনটে ছেলের সেক্ষ ক্ষুধা উপচে পড়ছে। তারজন্য নানা ভাবে সিম্বলিক অর্গাসম দেখানো, মাস্টারবেশন সবই আছে। ছেলে তিনটির প্রতি স্রষ্টার মায়া দয়া আছে। যেই ছবিতে একটি মেয়ে তার সেক্সুয়ালিটি এক্সপ্লয়েট করল, অমনি মরাল টোন চলে এল। তো এটা সাহিত্যে রিফ্লেক্টেড হবেনা কেন? সন্দীপন ইত্যাদিদের পক্ষে যা অনেক সহজ, তা তিলোত্তমাদের পক্ষে অনেক কঠিন। অন্তত আরো কিছু প্রজন্ম।

    কিন্তু অ্যাপার্ট ফ্রম র' সেক্সুয়ালিটি, মানুষের অন্ধকার দিক, লোভ, ঈর্ষা এগুলো তো মেয়েদের সাহিত্যে এসেছে, না?
  • i | ০১ আগস্ট ২০১৩ ০৮:৩৩155158
  • কথা হোলো শব্দ দিয়ে জীবনকে কতখানি ধরতে পারছি-শব্দ দিয়ে শরীর, মনের সমস্ত অনুভব অনুভূতি প্রকাশ করতে পারছি-সমস্ত ইন্দ্রিয় দিয়ে যা ধরছি -শব্দ গন্ধ রূপ রস- শব্দ দিয়ে প্রকাশ করতে পারছি কি না-লেখায় প্রাণ প্রতিষ্ঠা করতে হলে এইটা জরুরী। কোলাহলকেও ধরতে হবে, নীরবতাকেও। খুব কঠিন ব্যাপার। সুভাষ ঘোষালের একটি লেখায় পড়েছিলা-কোট করতে পারছি না-যতদূর মনে আছে- সুভাষ বলছেন-আমি একটি স্বপ্ন দেখি রাণী স্নানে চলেছেন হাতীর পিঠে -এখানে দৃশ্য আছে, শব্দ আছে আবার নীরবতাও আছে- শব্দ আছে বটের পাতার, গাছের ডালের, নদীর জলের, হাতীর শুঁড় দোলানো আছে কান নাড়া আছে হাতীর চলন আছে-রাণী স্নানে নামছেন আমি সানুদেশটি দেখলাম স্বপ্নে- এতে আমার মশারিতে যে আগুন লাগল তা আমি লেখায় ধরব কি করে?
    কাজেই দুটো ব্যাপার-নিজে অনুভব করা আর তারপর শব্দ দিয়ে তাকে প্রকাশ করা।
    এখন এই যে মেয়েদের লেখা ইত্যাদি বলা হয় -আমার যে টুকু মনে হয়েছে পড়তে গিয়ে বা টিখতে গিয়ে ( না টাইপো নয়)-তা হোলো এই-মেয়েরা সব ইন্দ্রিয় দিয়ে জীবনকে স্পর্শ করে কি? আমাদের দেশের আমাদের জেনেরেশন বা তার আগের কথা বলছি-
    মনে পড়ে গেল রঞ্জাবতী সরকারকে নবনৃত্য বিষয়ে প্রশ্ন করা হয়েছিল-এ তো কেবলই হাত পা ছোঁড়া-নাচ কোথায়? উনি বলেছিলেন সম্ভবতঃ, মেয়েদের সব সময় পা উঁচুতে তুলতে হাত উঁচু করতে লাফাতে ডিগবাজি দিতে বারণ করা হয় আমাদের সমাজে-গতানুগতিক নাচেও তারি প্রতিফলন---নবনৃত্য তার থেকে মুক্তি দেয় মেয়েদের।
    তো এই 'হাত পা না উঁচুতে না তোলার ' প্রতিফলন মেয়েদের লেখাতেও। মন আসে সেও আংশিক। সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব আসে না। প্রাণ প্রতিষ্ঠা হয় না।
    জয় গোস্বামীর লেখায় পড়েছিলাম -বোধ হয় আলি আকবর খাঁ সাহেব বা বিলায়েত খাঁ সাহেব বলেছিলেন-বাজনায়/ গানে যেন সমস্ত রিপু মিশে থাকে।।তবেই সৃষ্টি সার্থক হয়।।
    লেখাতেও তাই।
  • dd | ০১ আগস্ট ২০১৩ ০৮:৩১155157
  • দেবারতি মিত্তির। কবিনী।

    উনি guilt free fellatio থীমে বেশ বড়ো একটা পদ্যো লিখলেন সে ঐ বোধয় ৭২-৭৩ সালে। সে তো প্রায় চল্লিশ বছোর হয়ে গ্যালো। কিন্তু ওরম সেক্ষ থীম আর রিপিট করেন নি। অন্য কোনো মহিলাও ফলো করেন নি ঐ এগজাম্পোল।

    বাংলার তাবৎ পাঠক পুরো হিলে গেছিলো।

    ও সময়েই আরেক কবিনী বিজয়া মুখো একটি এসে লিখে বলেছিলেন সমগ্র পুরুষ পাঠককুল সব মহিলা কবিদেরই একটো হোমোজিনিয়াস এনটিটি হিসেবেই দ্যাখেন। এর পদ্য ওর ঘাড়ে চাপিয়ে আলোচনা করেন স্বচ্ছন্দে। য্যানো সবাই একই রকোম লেখেন।

    এদানী মন্দাক্রান্তা কিন্তু টিপিক্যাল মেয়েলি পদ্যো লিখতো না। কাঁচা লিবিডো নিয়ে বেশ চিৎকারে করে লিখতো। সিপিএমের সাপোর্টার ছিলো। এদানী বোধয় আর তেমন ল্যাখে না, মেয়েটা গ্যালো কোথায়?
  • aranya | ০১ আগস্ট ২০১৩ ০৮:২১155156
  • ক্লাস, জেন্ডার আর রেস নিয়ে লেখা তো হয়ই, কোন সমস্যা নাই।
    সমস্যা বোধায় সেক্স নিয়ে, যা বুঝি। বাংলা মূল ধারার লেখায় সেক্স কতটা আসবে, সেটাই প্রশ্ন। যত ইচ্ছে আসুক, নো প্রবলেমো।
    যে পাঠকরা সাহিত্যে পোচুর সেক্স চান, তারা কান্নাকাটিও করতে পারেন, সেক্সের দেখা নাই রে বলে।
  • Ishan | ০১ আগস্ট ২০১৩ ০৮:১৮155155
  • এতে কোনো অসুবিধা নাই। ইন ফ্যাক্ট প্রথম তিনটে আমারও ভারি প্রিয়।
  • aranya | ০১ আগস্ট ২০১৩ ০৮:১৫155154
  • এটা মনে হয় পাঠকের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে, যার যেমন লেখা পছন্দ। আমার প্রিয় যে বইগুলো - অরণ্যের অধিকার, যুদ্ধপরিস্থিতি, চাঁদের পাহাড়, আরণ্যক, ব্যোমকেশ এর উপন্যাসগুলো, বিভূতিভূষণ বা শরদিন্দুর ছোটগল্প - এসবে হস্তমৈথুন না থাকায় রসগ্রহণে কোন বাধা হয় নি।
    দেন এগেন, অন্য পাঠকের চাহিদা আলাদা হবে।
  • Ishan | ০১ আগস্ট ২০১৩ ০৮:০০155153
  • এবং অরণ্যদাকে। মশাই সেক্স, ক্লাস, জেন্ডার আর রেস নিয়েই যদি না লিখলেন তো লিখবেন কি নিয়ে? শুধু মেঘ, চাঁদ ফুল আর তারা?

    মণিময় মেটাফরের প্রথম কটি লাইন (স্মৃতি থেকে লিখছি একটু ভুলভ্রান্তিও হতে পারে), "তুমি কি অস্বীকার করো, বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও তুমি নিয়মিত হস্তমৈথুন করো?"

    এই স্বীকারোক্তি না থাকলে বিশ্বদুনিয়ার কিসু ক্ষতি হতনা ঠিকই। সেতো ভ্যাজাইনা মনোলগ না থাকলেও হতনা। কিন্তু ওই হিসেবে কি আর লেখালিখি হয়?
  • Ishan | ০১ আগস্ট ২০১৩ ০৭:৫৪155152
  • আর কেশীও আমারে মুগ্ধ করছে। পরকীয়া হল পরকীয়া। আর "জঙ্গুলে লাম্পট্য" একটি সন্দীপনীয় রেফারেন্স। কলকাতার দিনরাত্রি। অরণ্যের দিনরাত্রি রিলিজ করার পর সন্দীপন দেখতে জাননি। সত্যজিৎ ভদ্রসভ্য লোক, আমাদের "জঙ্গুলে লাম্পট্যের" কী জানেন? এইটাই ছিল দাবী। এর সঙ্গে পরকীয়ার সরাসরি সম্পর্ক ভারি ক্ষীণ।

    এতেও আশ্চর্য হলাম, জঙ্গুলে লাম্পট্য ব্যাপারটার মধ্যে কোনো রোমান্টিক সৌন্দর্য খুঁজে পেলেন না। মশাইরা কি এতই বুড়ো হয়েছেন?
  • Ishan | ০১ আগস্ট ২০১৩ ০৭:৪৯155151
  • "মেয়েরা ইমেজ ভেঙ্গে যাওয়ার ভয়ে নরম লেখেন, শক্ত লেখেননা" এসব আমি একেবারেই লিখি নাই। খুব বিনীতভাবে "সাহস করেন না?" বলে জিগিয়েছি মাত্র। আর একবার নব্বইয়ের পরিচিত বৃত্তের মেয়েরা সাহস করতনা লিখেছি, সেটা অবসার্ভেশন। কোথায় "ভার্ডিক্ট" দিয়েছি একটু কোট করে দেখিয়ে দিয়ো প্লিজ। কেমন?
  • I | ০১ আগস্ট ২০১৩ ০৭:৩৮155150
  • কেউ হাসবেন না, হ্যাঁ, আমি না কাল রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি অপর্ণা সেনকে নিয়ে। যে অপর্ণা সেন বেশ সাজুগুজু করে কিন্তু খুব বিধ্বস্ত হয়ে আমাদের বাড়িতে এসেছেন। আমি আর রাত্রি জিগ্গেস করছি- কী হল? স্বপ্নের্মধ্যে উনি যেন আমাদের খুব চেনা, আমরা এক সঙ্গে আগে বেড়াতেও গেছি। উনি হাউমাউ করে বলছেন- আমি মারা গেছি। তাতে বেশ দুঃ খিত দেখলাম। আমি আবার জিগ্গেস করলাম,আপনি এখন চারপাশে কী দেখছেন? উনি বললেন - শুধু অন্ধকার। আমি বল্লাম- তাতে মাথা ঘোরাচ্ছে না? উনি বললেন- না। তাই শুনে আমি আমি আশ্বস্ত হলাম। মরে যাওয়াটা তাহলে ততটা খারাপ কিছু নয়। দিব্যি লোকের সঙ্গে ইন্টার অ্যাক্ট করতে পারা যায়। কিন্তু ওঁর খালি এক দুঃখ- আমার যে শরীর নেই। আমি আবার ছুঁয়ে দেখলাম, দিব্যি শরীর আছে। তবে বলছেন যখন, নেই নিশ্চয়।

    এসেছিলেন যখন, তখন ভোরবেলা। এখন বেলা গড়িয়ে আসছে। লোকজন আসতে শুরুকরে হ্হে। পেত্নী অবস্থায় ওঁকে দেখে ফেললে ওঁর পক্ষে একট স্ক্যাণ্ডালাস ব্যাপাড়বে। সেকথা বলায় উনি বললেন, হ্যাঁ যাই। কিন্তু কোথায় বা যাবো! এই বলে শাড়ির আঁচল দিয়ে মাটি ঝাঁটাতে ২ আলুথালু ভাবে চলে গেলেন।

    এরই মধ্যে আমাদের চেনা এক মহিলা ( তাঁকে আবার স্বপ্নের বাইরে চিনি না) কিন্তু ওঁকে দেখে ফেলেছেন। আমাদের বললেন- মেয়েটা পাগল তো! প্রতি বছরই একবার করে মারা যায়। বরের সঙ্গে বনেনা। দ্যাখো নি, স্কিন কত খারাপ !

    আমি একটু হতাশই হলাম। মৃত্যু রহস্যের এমন একটা সমাধান হাত ফসকে বেরিয়ে গেল। মরার পরের বন্দোবস্তটা জেনে ফেলেছিলাম, ঐ মহিলা এসে সেসব কেঁচিয়ে দিলেন।
  • kk | ০১ আগস্ট ২০১৩ ০৫:৫৫155149
  • ফোজ্জি, তোমার জন্য একটা প্রশ্ন ছিলো। ফেবুতে মেসেজ করেছি। সময় পেলে একবার দেখো।
  • aranya | ০১ আগস্ট ২০১৩ ০৫:৪৯155148
  • ক ফর কেসি।
    আর একটা পয়েন্ট হল বাংলা ভাষায় প্রচুর পর্ণোগ্রাফি তো রয়েছে, আমাদের ছাত্রাবস্থায় এগুলোর শারদীয়া সংখ্যা অব্দি হস্টেলের ছেলেদের ঘরে মজুত থাকত। এখনও নিশ্চই তার সাপ্লাই অব্যাহত।
    বনবিহারী দিনে কবার মাস্টারবেট করলেন, তা যদি সন্দীপন না লিখে থাকেন, বা ইন জেনারেল, বাংলা মূলধারার সাহিত্যে যদি পর্ণো মেটিরিয়াল তেমন না এসে থাকে, তাতে ক্ষতিটা কি?

    এনাফ বাংলা পানু তো বাজারে রয়েছে। না কি মেন স্ট্রীম সাহিত্যে হুলিয়ে পানু এলে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে?
  • Bhagidaar | ০১ আগস্ট ২০১৩ ০৫:০৫155147
  • শ্যারন ইসবিন ভালো লাগলো না খারাপ?

    আমার একটা সিডি ছিল অনার.।সেটা যে কোথায় গেল :(
  • pi | ০১ আগস্ট ২০১৩ ০৪:৩৩155146
  • ফোজ্জি, 'সব' মেয়েরাই বাইনারিভাবে পাপযোগ্য মনে করে অথবা করেনা, ব্যাপারটা তো এরকম নয়, তাই না ? কম বেশি, হওয়া, না হওয়া সব রকমই থাকবে, তাহলে তো আর হোমোজিনিয়াস এনটিটি ব্যাপারটা থাকেনা। আর সেটা নিয়ে তাহলে জেনেরালাইজড স্টেটমেন্টও দেওয়া যায়না।
  • sosen | ০১ আগস্ট ২০১৩ ০৩:৫৯155145
  • ক্ক।
  • kc | ০১ আগস্ট ২০১৩ ০৩:৫৩155144
  • ঘনিষ্ঠ লেভেলে যে কটা পরকীয়া দেখেছি, তাতে বেশী করে পাত্র-পাত্রী দুজনেরই মানসিক টানাপোড়েন, কষ্ট, দুঃখই বেশীকরে চোখে পড়েছে। পরকীয়া করে ভাল থাকতে দেখিনি। 'জঙ্গুলে লাম্পট্য' কথাটা ছাপার অক্ষরে উপস্থিত থাকলেও বাস্তবে তার উপস্থিতি দেখিনি। অ্যাকচুয়ালি এই 'জঙ্গুলে লাম্পট্য' শব্দটাই কেমন যেন প্রচণ্ড ইনসেনসিটিভ লাগছে।
  • Sibu | ০১ আগস্ট ২০১৩ ০৩:৪২155143
  • মানে না জানলে একটা ইস্কুল খুলতাম।
  • 4z | ০১ আগস্ট ২০১৩ ০৩:৪১155142
  • হয়নি কারন উহা ভার্ডিক্ট ছিল তাই।
  • 4z | ০১ আগস্ট ২০১৩ ০৩:৩৩155141
  • ইয়ে 'মেয়েরা' কোনটাকে পাপযোগ্য মনে করে বা করেনা এটা মনে হয় (বোল্ড অ্যান্ড আন্ডারলাইন) সব মেয়েরাই কম বেশি জানে, তার জন্য অথরিটি হওয়ার বা অথরিটি বলে গাল পাড়ার কিছু নেই।
  • sosen | ০১ আগস্ট ২০১৩ ০৩:৩২155140
  • যাক্কলা। ঈশান -ই না লিক্ছিল, মেয়েরা ইমেজ ভেঙ্গে যাওয়ার ভয়ে নরম লেখেন, শক্ত লেখেননা, এসব কি সব য্যানো। তা সেইটে অথরিটি হলো না কেন, হোমোজিনিয়াস এনটিটি, স্টিরিওটাইপ ইত্যাদি হলনা কেন, শুনি শুনি।
  • 4z | ০১ আগস্ট ২০১৩ ০৩:২৯155138
  • এটাই মনে হচ্ছিল যে স্ট্রীপ টিজ কখন আসবে, অমনি এসে গেল। হোয়েন পরকীয়া কাম্স ক্যান স্ট্রীপ টীজ বি ফার বিহাইন্ড :D
  • sosen | ০১ আগস্ট ২০১৩ ০৩:২৯155139
  • জানেন্না? ইকি কোড লেখা, যে ইস্কুলে না শিখলে জানা যাবেনা? ক্ষী ক্কথা।
  • Ishan | ০১ আগস্ট ২০১৩ ০৩:২৮155137
  • সোসেন তো মেয়েদের ব্যাপারে অথরিটি দেখি। কোনটা "মেয়েরা" পাপকম্মো মনে করে, কোনটা "মেয়েরা" লেকার যোগ্য মনে করে। "মেয়েরা" একটা হোমোজিয়াস এনটিটি তাও বোঝা গেল।

    এবার মনে হচ্ছে "আমরা মেয়েরা" সিরিজের একটা বাঁধা বঞ্চনার টেমপ্লেট নামবে। নামুক, আমি বাড়ি যাই।:)
  • Sibu | ০১ আগস্ট ২০১৩ ০৩:২১155136
  • বঙ্গজননীরা কি হস্তমৈথুন করতে জানেন B-)?
  • sosen | ০১ আগস্ট ২০১৩ ০৩:১৩155135
  • কিন্তু সিরিয়াসলি।
    ঈশান কি পরকীয়া ব্যাপারটাকে একটা সিরিয়াস পাপকর্ম মনে করে? কিম্বা হস্তমৈথুনকে ওই জঙ্গুলে লাম্পট্য না কি একটা? মানে ইয়ে এগুলো তো দিব্য আলোক পতিত, কাঁ বা। এমং কিছু আঁধার ফাঁধার নয় তো! একটা ঘটে যায়, আর একটা ঘটাতে হয়-ই বায়োলজির তাড়া খে'। মানে মেয়েরা এগুলানরে ত্যামন পাপকম্ম মনে করেনা তো। ও ঈশান, এগুলো কি লেকার যোগ্য বিষয় হলো?
    বরম এই ধরুন সিরিয়াল কিলিং নিয়ে যে মেয়েদের লেকা বাংলায় বেশ কম, ঐটে হাইলাইট করা যায় না? কিম্বা ডম -সাব নিয়ে। সিকি তো স্ট্রিপ টিজ লিখবে বলেও ধোঁকা দিল, ঐটে ঘিরে একটা পাপকম্মের জাল বোনাই যেত--।
    দুর্দুর!
  • Ishan | ০১ আগস্ট ২০১৩ ০২:৫১155134
  • মীনাক্ষি সেন। তবে বইয়ের নামটা একবার চেক করে নিতে হবে।

    অপর্ণা সেন তো সিনেমা। মৃণালিনীতেও খানিক চেষ্টা করেছেন। খুব জমেছে এমন না, কিন্তু চেষ্টা আছে। কিন্তু ল্যাখালিখি? তাতে ওসব নাই।
  • aranya | ০১ আগস্ট ২০১৩ ০২:৪৫155133
  • জেলের ভিতর জেল - কার লেখা?
  • ন্যাড়া | ০১ আগস্ট ২০১৩ ০২:২২155132
  • সেল্ফ-সাস্টেনিং মডেলে চলে যেতে হবে। নিজেই গল্প লিখুন ও পড়ুন। শিল্প-সাহিত্যে ওটাই ভবিষ্যৎ। কে কবে আমার পছন্দের গান লিখবে বলে বসে থাকলে হবে? নিজে নিজেই বানিয়ে নিন।
  • aka | ০১ আগস্ট ২০১৩ ০২:২০155131
  • অপর্ণা সেন - পরমা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত