এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ০২ আগস্ট ২০১৩ ১১:৪৩155549
  • এইসব বলতে গিয়ে মনে পড়ল আমরা তিনমাস মতো আগে একজোড়া পর্দা কিনেছিলাম। তাদের এখনও লাগিয়ে ওঠা হয়নি। কোনো একদিন হবে নিশ্চয়ই।
  • Reshmi | ০২ আগস্ট ২০১৩ ১১:৪৩155550
  • একবার কোন এক লাইব্রেরী তে বড় করে লেখা দেখেছিলাম A book misplaced is the book lost!
    বাড়ির জিনিসপত্র র ব্যাপারেও আমার সেই এক ফান্ডা। যদিও, সেটা ইম্প্লিমেন্ট করতে কি পরিমাণ স্ট্রাগল করতে হয় বলাই বাহুল্য!
  • de | ০২ আগস্ট ২০১৩ ১১:৪২155548
  • অগোছালো জনতা অজুহাত দেয় তারা নাকি জিনিসপত্র গুছিয়ে রাখলে কিচ্ছু খুঁজে পায় না -- আমার কন্যাটি এই অজুহাতে আমায় বইয়ের টেবিলে হাত দিতে দেয় না -- অবশ্য বইয়ের টেবিল না বলে তাকে ধ্বংসস্তুপ বলা ভালো -- ওইভাবেই নাকি সে সব খুঁজে পায় ঃ)
  • san | ০২ আগস্ট ২০১৩ ১১:৪১155547
  • ফার্নিচার কেনার দরকারটা কি ?
  • Kaju | ০২ আগস্ট ২০১৩ ১১:৩৪155545
  • ভালো তো, এক্সারসাইজ হবে একটু। ছিলিম হবে।
  • kc | ০২ আগস্ট ২০১৩ ১১:৩৪155546
  • কেন? গুছিয়ে রাখতে ক্ষেতি কী? সাজানো গোছানো তো একবারের কাজ। তারপর অর্ডারটা মেন্টেন করলেই হল। লাইফে ডিসিপ্লিন আসে। মনও ভাল থাকে।
  • sosen | ০২ আগস্ট ২০১৩ ১১:৩২155543
  • যত নিন্দুকের দল। নিচু হয়ে জিনিস কুড়িয়ে কুড়িয়ে বাতের ব্যথা বেড়ে গেল আমার। সব যদি কার্পেটে ফেলে রাখবে, তবে লোকে ফার্নিচার কেনে কেন? এই একটা কিছু কুড়িয়ে তুলে রেখে এলাম, ফিরে এসেই দেখি সেখেনে আর একটা কিছু।
  • de | ০২ আগস্ট ২০১৩ ১১:৩২155544
  • টোনাটুনির সংসারে অসুবিধা নাই -- বাচ্চাকাচ্চা থাকলে বাপু ওইরকম রাখা যায় না --আম্মো গুছিয়েই রাখি -- না হলে পরে নিজেই খুঁজে পাই না--
  • কৃশানু | ০২ আগস্ট ২০১৩ ১১:২৯155542
  • আমার-ও স্যান্দি-র ফান্ডা।
  • Bhagidaar | ০২ আগস্ট ২০১৩ ১১:২৮155541
  • স্যান, একদম ঠিক!

    আর সোসেন আসার আগে অবধি আমার একটা এক্সট্রা ঘর ছিল, মাদুর বা খাটের পরিবর্তে। ও আসার আগে সব কিছু সেই ঘর থেকে বার করে ক্লোসেট গুলোয় ঠেসে দিয়েছিলাম, এখন সেইগুলো ও ছাড়ছেনা.। সেগুলোর থেকেও জিনিস বার করে ফেলে দিচ্ছে গোছানোর নাম করে.।
  • Kaju | ০২ আগস্ট ২০১৩ ১১:২৪155540
  • 'র্যন্দমায়সেষণ'-টা যে randomization সেটা কতজন সত্যি করে বুঝেছ হাত তোলো তো দেখি।
  • san | ০২ আগস্ট ২০১৩ ১১:২১155539
  • আমার মতে সহজতম উপায় হল বাড়িতে একটা এক্স্ট্রা খাট বা মাদুর রাখা যেখানে রোজকার ব্যবহারের সবকিছু ডাঁই করে রাখা যায়। তো, যে কোনো কিছু খোঁজার দরকার পড়লে ঐ একটা জায়গা দেখলেই চলে যায়। আলমারির পাঁচটা র‌্যাক কি তিনটে ঘরের আনাচকানাচ খুঁজতে হয়না।
    গোছানোর জন্য সময় এনার্জি ইত্যাদি ব্যয় করতেও হয়না।
  • san | ০২ আগস্ট ২০১৩ ১১:১৮155538
  • এত ঘরবাড়ি গোছানোর কি দরকার ?
  • Ekak | ০২ আগস্ট ২০১৩ ১১:১৭155537
  • সেকি ভাগিবাবু সেই মেন'স সার্চিং প্যাটার্ন এন্ড পাওয়ার অফ র্যন্দমায়সেষণ নিয়ে বক্তৃতা তা দিয়ে ফেলেননি এখনো ?
    আমি সেই কব্বে দিয়ে রেকিচি :)
  • Bhagidaar | ০২ আগস্ট ২০১৩ ১১:১৪155536
  • আর ট্র্যাশ! রোজ বাড়ি এলেই দুটো তিনটে করে ট্র্যাশ ব্যাগ ধরাচ্ছে! কি ফেলছে কে জানে! সব ক্লোসেট গুলো খালি করছে! এরপর আমি আর কিছু খুঁজে পাবনা!
    রাত নটার সময় বাজারে পাঠাচ্ছে।

    দাদা আমি তো সুধু ব্ল্যান্কি হতে চেয়েছিলাম :(
  • sosen | ০২ আগস্ট ২০১৩ ১১:০৯155535
  • ট্র্যাশ ফেলতে ফেলতেই দিন গেল, কখন লিখি?
  • san | ০২ আগস্ট ২০১৩ ১১:০৭155534
  • এই যে ছুটিতে আছো, তোমার বেস্টোসেলার কদ্দূর এগোল ? ঃ-)
  • sosen | ০২ আগস্ট ২০১৩ ১১:০৩155533
  • নারে, দিল্লি হয়ে ফিরব না। আরো তিন সপ্তাহ মত আছে ছুটি।
  • san | ০২ আগস্ট ২০১৩ ১১:০২155532
  • সোসেনদির ছুটি কদ্দিন? দিল্লি হয়ে ফিরবে নাকি?
  • sosen | ০২ আগস্ট ২০১৩ ১০:৫৮155531
  • আরশোলা নিয়ে--মানে? আরশোলার কি নিয়ে?
  • কৃশানু | ০২ আগস্ট ২০১৩ ১০:৩২155530
  • মানিককে নিয়ে সৈকতদার এনালিসিস ভালো।
  • potke | ০২ আগস্ট ২০১৩ ১০:১১155529
  • সোসেন, একটা হেল্প চাই, আরশোলা নিয়ে কিছু লেখাপত্র পাওয়া যাবে?
  • sosen | ০২ আগস্ট ২০১৩ ০৯:৪৮155528
  • কেউ ভাগ মিলখা ভাগ এর অনলাইন লিং দিতে পারেন?
  • sosen | ০২ আগস্ট ২০১৩ ০৯:৩৬155527
  • ব্রড ডেফিনিশন এক-ই। খাদ্য সঞ্চয়ে ও সংগ্রহে সাহায্য, আত্মরক্ষায় সাহায্য, শিশুপালনে সাহায্য। প্রজাতি থেকে প্রজাতি বা এক প্রজাতির মধ্যে বিভিন্ন সমাজে কি ভাবে এই সাহায্য গুলো যোগান হবে সেগুলো আলাদা আলাদা হয়। কিন্তু মূল উদ্দেশ্য এক-ই।
  • h | ০২ আগস্ট ২০১৩ ০৭:৫১155526
  • মাণিক সম্পর্কে এই অ্যানালিসিস টা ভালো লেগেছে।
  • anirban basu | ০২ আগস্ট ২০১৩ ০৪:৪৫155525
  • আমার একটা প্রশ্ন রয়েই গেল - প্রাণীজগতে "হেল্প" করা বলতে কি বোঝায়? একটা প্রজাতির মধ্যে "হেল্প" বলতে যা বোঝায় তা কি অন্য প্রজাতিতেও এক? বা উল্টোদিক থেকে দেখলে সেলফিশনেস এর ডেফিনিশনও দুটি প্রজাতির মধ্যে এক? কারন এই দুটি প্রজাতির সামাজিক গঠন তো আর এক নয়।
  • a x | ০২ আগস্ট ২০১৩ ০৩:৪৫155524
  • আচ্ছা।
  • kk | ০২ আগস্ট ২০১৩ ০৩:১৪155523
  • একটু সরু সরু টুকরো, এই ধরো যেমন ফ্রোজেন গ্রীন বীন হয় তেমনি টুকরো।
  • a x | ০২ আগস্ট ২০১৩ ০৩:০৭155522
  • পাতলা করে মানে স্লাইস করে না চপ করে?
  • a x | ০২ আগস্ট ২০১৩ ০৩:০৬155521
  • থেন্কু। নেক্সট দিন বাজারে গেলে নিয়ে আসব!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত