এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ০২ আগস্ট ২০১৩ ১৪:১৬155610
  • "একটি মানুষ পোড়ে,সুধুই পোড়ে। যেন, তার আর কাজ ছিলনা কোনো "

    কবির ওসিডি বলতে এইটাই এবং এটাই।
  • san | ০২ আগস্ট ২০১৩ ১৪:০৬155609
  • কবিদের যদি ওসিডি থাকে ? ওসিডির শুনিছি হোর্ডিং একটা সিমটম !
  • dd | ০২ আগস্ট ২০১৩ ১৪:০১155608
  • একক
    এটাকে বলে হোর্ডিং। উডপুসীরা করে। ভালুকেও করে। কোনো জিরাপ বা কবিরা কখনো করে না।

    দিস ইস নট সেম সেম অ্যাস গুছিয়ে রাখা। যেটার প্রথোম কন্ডিশনই হোলো নিয়মিতো ফালতু জিনিস ফেলে দেওয়া।

    তবে পদ্যটি অসাধারন। চোখে জল এসে গেলো গো।
  • Kaju | ০২ আগস্ট ২০১৩ ১৩:৫৬155607
  • এটা পুরো মীরাক্কেলের মত লেগেছিল।
  • Kaju | ০২ আগস্ট ২০১৩ ১৩:৫৫155606
  • আজকে এপিসি রয়ের জন্মদিন। একটু মুড়ি নারকোলের গল্প করবে কোথায়, তা না 'অগোছালো ঘর খড়কুটোময় চিলেকোঠা কোণ' নিয়ে পড়েছে।
  • শ্ব | ০২ আগস্ট ২০১৩ ১৩:৫৪155605
  • ডিডি দা, আপনে বরং এইটা পড়ে বুঝুন :) কম্পিউটার লাগবেনা। পরে কোনদিন বৌমা কে জিগিয়ে সত্যতা যাচাই করে নেবেন।

    সাংসারিক #৭
    ~~~~~~~~~

    আসলে কী হয়েছে কী
    আমি ; যখন সেই উনপঞ্চাশ টাকা নেভি কাটের প্যাকেট ছিল
    তখন পঞ্চাশ টাকার নোট্ দিলে যাতে ওরা এক টাকা মেরে না দেয় তাই
    এক টাকার চকলেটের বদলে দেশলাই নিতুম।

    এই করে, ঘরে ক্রমাগত দেশলাই বাক্স জমা হচ্ছিল কারন
    আমি আগের দিনের দেশলাই নিয়ে বেরোতে ভুলে যেতুম। এই করে করে এই করে করে
    এই করে করে এই করে করে তিন মাস বাদে একদিন আমার বউ আমাকে হাত ধরে টেনে একটা চেয়ারে বসালো। তারপর বিভিন্ন কোন থেকে আমার সামনে একে একে ১২৩ খানা দেশলাই বাক্স এনে জড়ো করে বলল :নাও, দায়ীত্ব বুঝিয়ে দিলুম।

    এহেন চমত্কারের পরেও সেই ১২৩ খানা দেশলাই বাক্স প্রাণে ধরে ফেলতে না পেরে
    এক টা প্লাস্টিকের বড় জামবাটি তে রেখে দিলুম যে যখন যখন দেশলাই দরকার হবে ওখান থেকেই নেব।
    প্রথম প্রথম কথা দিয়েছিলুম যে আর কোনো নতুন দেশলাই বাক্স এনে জোটাবনা কিন্তু কদিন বাদেই এক টাকা বাঁচাবার লোভে
    নবাগত দেশলাই বাক্স এবং মোট দেশলাই বাক্সের সংখ্যা বাড়তে থাকলো। এইভাবে বাড়তে বাড়তে একদিন খেয়াল কোর্লুম-

    যে ইদানীম গাঁজা বেশি খাচ্ছি বলে দেশলাই কম আসছে এবং আমি পুরনো দেশলাই বাক্স গুলো
    ব্যবহার করতে শুরু করেছি কিন্তু তারা অনেকেই আর জ্বলতে চাইছেনা মানে আরকী দেশলাই বাক্সে ড্যাম্প ধরে গ্যাছে।
    তখন আমি সেই কোনো এককালে ১২৩ খানা দেশলাই বাক্স ওয়ালা সেই প্লাস্টিকের জাম বাটি টা ধরে মাইক্রো আভেনের মধ্যে ঢুকিয়ে ফুল পাওয়ারে ৩ মিনিট টাইম সেট করে অন করে দিলুম।

    তারপর ? আপনি যা যা ভাবছেন তাই তাই হলো।
    এতক্ষণ ধরে পড়লেন মানে এই নয় যে শেষ লাইনে আলাদা চমক থাকতে হবা। ।
  • Kaju | ০২ আগস্ট ২০১৩ ১৩:৪৮155604
  • একুবাউ এই সব অ্যানালজিগুলো যদি 'গোছগাছ নিয়ে খুচখাচ' নামের কোনো টইতে দিত এবং তারপর ননাইটির লোকের রিয়্যাকশন কেমন হত দেখার বড় ইচ্ছে ছিল ! আমাকে তো এক সময় খুব বলা হয়েছিল। ভাটে লেখার বেশ সুবিধে।
  • dd | ০২ আগস্ট ২০১৩ ১৩:৪৪155603
  • একক কি কম্পিউটার স্তোত্রো আওড়াচ্ছে?
    ছ্যা ছ্যা।

    আমি এর মধ্যে নেই।
  • Ekak | ০২ আগস্ট ২০১৩ ১৩:৪১155602
  • "নিজের জিনিস নিজে গুছিয়ে রাখতে শেখা আর পারাটা সভ্য মানুষ হওয়ার একটা অন্যতম প্রধান স্টেপ"

    হ্যা, প্রথম। কিন্তু শেষ নয় :)

    চশমাটা ঘুমোবার সময় মাথার পাশে থাকে। সেটাকে তুলে নিয়ে ড্রেসিং টেবল এর একটা খুপরি তে রেখে দেওয়ার মানে হলো ক্লায়েন্ট এর দরকার একরকম আউট পুট আর স করছি অন্য ফরম্যাটে। প্রতিবার পিভট টেবল রান করানো আর মাস্টার জয়েন করে ক্লায়েন্ট কে একচুয়াল আউটপুট পেতে হচ্ছে। বেকার লোড বাড়ছে। লাভ টা কী ?

    আর যারা গুছিয়ে রাকতে চান তাঁরা বেসিকালি দেদিকেতেদ হীপ। কোথায় কী তার পয়েন্টার ধরে বসে আছে। সাইজ এ ছোট হলে অসুবিদে নেই। সেইজন্ন্য়েই তাদের জিজ্ঞেস করা হয় কোথায় "গুছিয়ে রেকেছে "। সেটা বলেদেওয়া তাদের জব। পয়েন্টার স্টোর হলো ইদিকে আন্ফেচেব্ল ইটা তো ভুলভাল ব্যাপার। রাগ করার কী আছে।
  • san | ০২ আগস্ট ২০১৩ ১৩:৩৯155601
  • ভালোমতো মিনিময় করে রাখুন, সন্ধেয় এসে দেখবখন ঃ-)
  • de | ০২ আগস্ট ২০১৩ ১৩:৩৮155600
  • থ্যাংকু, কুমুদি -- মনে এট্টু ভরসা পেলাম -- সকাল থেকে এরা সব যা আরম্ভ করেচে--ঃ)
  • kumi | ০২ আগস্ট ২০১৩ ১৩:৩২155599
  • দের ১ ২৫ কে ক ইনফিনিটি দিলাম কুমু
  • Kaju | ০২ আগস্ট ২০১৩ ১৩:৩১155598
  • যে জঞ্জালে ঝুল মাকড়শায় ডুবে থাকতে চায় থাকগে না। নিজেই ভুলে মেরে অন্যকে 'এটা কোথায় রেখেছ ওটা কোথায়' উৎপাত না করলেই হল।
  • san | ০২ আগস্ট ২০১৩ ১৩:২৬155596
  • যারা কিটকিট করেনা তাদের জন্য নট অ্যাপ্লিকেবল ঃ-)

    কিন্তু এমনি করলে মিনিময় কিকরে হবে? ঃ-(
  • phutki | ০২ আগস্ট ২০১৩ ১৩:২৬155597
  • এই দুপুরে কি আর সময় হবে কারো? নইলে তো দেদির পোস্টে পাতার পরে পাতা এগোনোর এনাফ মেটিরিয়াল।
  • de | ০২ আগস্ট ২০১৩ ১৩:২৫155595
  • এব্যাপারে আমার কিসু কওনের নাই -- আমার কিটকিট করার অভ্যেস নাই -- পুরো চাপটা তাই একাই খাই -- বাকীরা শান্তিতেই থাকে--

    নিজের জিনিস নিজে গুছিয়ে রাখতে শেখা আর পারাটা সভ্য মানুষ হওয়ার একটা অন্যতম প্রধান স্টেপ -- নাহলে বনেজঙ্গলে বাস করা বেটার অপশন --

    বাকী রাত্তিরে ব্যাং আর ম' এসে কইবে --ঃ)
  • phutki | ০২ আগস্ট ২০১৩ ১৩:২০155594
  • আমি একটা বেতের বাস্কেট সঙ্গে রাখি। পড়া হয়ে গেলে বই, ট্যাব তাতেই রেখে পুরো বাস্কেটটা টানতে টানতে নিয়ে ঘুরে বেড়াই। লোকের তাতেও আপত্তি। কিছু লোক একটু বেশিই বাতিকগ্রস্ত হয়।
    তবে একটু গুছিয়ে রাখলে আখেরে নিজেরই লাভ। মা'র কাছ থেকে এসে একা থাকতে শুরু করার পরে এটা হাড়ে হাড়ে টের পেয়েছি।
  • h | ০২ আগস্ট ২০১৩ ১৩:১৭155593
  • ঃ-)
  • কৃশানু | ০২ আগস্ট ২০১৩ ১৩:১৬155592
  • আমি বিসিয়েনেফ অব্দিই জানি :-(
    ডি নর্ম্যালায়জেশন ভালো। তাই আমার দুটো নেল কাটার। দুটো চিরুনি। দুটো মোবাইল চার্জার। অল্প দিস্ত্রিবিউশোন ও করা আছে। যেমন কিছু জামা কাপড় কল্যাণীতে, কিছু এখানে। কল্যানিতেই আছে আলাদা রেজর, টুথ ব্রাশ।
    মোদ্দা কথা বিসিপি পুরো সেট। এ বাড়িতে আগুন লাগলে কদিন কল্যানী থেকে যাতায়াত করা যাবে। তবে রেজাল্ট, সার্টিফিকেট আর ট্যাক্স এর কাগজ পত্তর সব পুরে গেলে একটু চাপ হবে বটে। তো ন্যাচারাল ক্যালামিতিজ এর জন্য তো সেটুকু একটু হয়ই।
  • san | ০২ আগস্ট ২০১৩ ১৩:১৫155591
  • আহেম, আমিও একটু বাণী দিই।
    নিজের গুছিয়ে রাখার বাতিক বলে অন্যের পিছনে সর্বক্ষণ কিটকিট করে চলা লোকেদের একটুও ক্ষমা করবেন না। মানুষ মানুষের সঙ্গে সংসার করে, জিনিসপত্রের সঙ্গে নয়। দিনের শেষে নিজে শান্তিতে থাকা ও অপরকে শান্তিতে থাকতে দেওয়ার অভ্যেস না করতে পারলে দারুণ ভালো হাউসকিপিং করেও কি এমন ভালো সংসার করা হয় ?
    আমেন।
    ( এককের প্রাপ্য ক্যাল একটু ডিস্ট্রিবিউটেড হোক )
  • Kaju | ০২ আগস্ট ২০১৩ ১৩:১১155590
  • অনেকে আবার নিজেকে আঁতেল দেখাতে সারা ঘরে জিনিসপত্তর ছড়িয়ে রাখে। কত সরেস মাথার লোক, গুছিয়ে রাখার মত এসব ছোটোখাটো ব্যাপারে দেবার বাজে টাইম কি আর আছে ! অনেকে যেমন কত কাজকম্মো করিচি বাইরের লোক যাতে বোঝাতে সামান্য ডিসকাসনের অহেতুক হিজিবিজি কাটা পাতা ডেস্কে ছড়িয়ে রাখে, কিউবিকলের ওয়ালে অমুক তারিখে অমুক জিনিসের ডেডলাইন একেবারে মার্কার দিয়ে খোদাই করে রেখে যায়, যেটা একটা নোটপ্যাডে করণীয় লিস্ট করে লিখলেই বা স্টিকি নোটে ঝুলিয়ে রাখলেই চুকে যেত, দরকার মিটলে ফেলে দেয়া গেল, যেন জায়গা বদল হলে পরের লোকে দেখে, অহো কত কাজ করিসিলো রে ! আমার ডেস্কেই আগের জনের কত নমুনা রয়েছে।
  • h | ০২ আগস্ট ২০১৩ ১৩:১০155588
  • প্রীয়রিতি টা ভালো।
  • dd | ০২ আগস্ট ২০১৩ ১৩:১০155589
  • একক কবি ও ফটো শিল্পী। তায় বয়সে কাঁচা। সর্বোপরি উনার দাড়ি আছে। শুনিছি মদ্যপানো করে থাকেন। প্লাস খামোখাই পাহাড়ে ওঠেন।

    অ্যাতো গুলো কারন। তাই ঘর গোছানো নিয়ে উনার অস্বস্তি খুব স্বাভাবিক। আন্স্ত্রাক্চার্দ ডেটা চান্ক তাই একেবার নিজস্ব ভুবন। এটা তো আইন মেনেই।
  • ঐশিক' | ০২ আগস্ট ২০১৩ ১৩:০৯155585
  • একক্দা কে ক খ থেকে যা যা দেওয়া যায় স-ও-ও-ও-ও-ও-ব দিলুম,
    দেখি এই যুক্তি গুলো বললে বাড়ির লোক বোঝে নাকি
  • phutki | ০২ আগস্ট ২০১৩ ১৩:০৯155586
  • একক আজ ফুল মুডে। :) 5NF টা অসাধারণ।
  • Reshmi | ০২ আগস্ট ২০১৩ ১৩:০৯155587
  • ভুলো মন কোনো ভাইস নয় যতক্ষন তাতে অন্যের কোনো অসুবিধা না হচ্ছে। নিজের জিনিস সিস্টেমেটিকালি গুছিয়ে না রাখা আর তারপর কার্যকালে খুঁজে না পেয়ে অন্যকে ব্যতিব্যস্ত করলে তখন আর অত ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা যায় না।
  • san | ০২ আগস্ট ২০১৩ ১৩:০৮155584
  • না না একক, দলে অনেককেই পাবেন ঃ-)
  • Ekak | ০২ আগস্ট ২০১৩ ১৩:০৫155583
  • যারা কম্পাল্সিভ্লি ঘর গোছায় তাদের আমার প্যাথেটিক লাগে। আসলে তারা একটা বিশাল বড় আন্স্ত্রাক্চার্দ ডেটা চান্ক কে একেবারে ৫ এনেফ এ নিয়ে যাওয়ার জন্যে অকারণ কান্নাকাটি করে চলেছে । এদের প্রদাক্তিভিতি লেভেল খুব পুওর হয়।

    এবার আমার ক্যাল খাওয়ার সময় হয়েছে। জালিম দুনিয়া :(
  • potke | ০২ আগস্ট ২০১৩ ১৩:০৩155582
  • সোসেন, মনে আরশোলার বিহেভিয়ার, মুভমেন্ট এইসব আর কি
  • de | ০২ আগস্ট ২০১৩ ১৩:০২155581
  • অবশ্য আমাকে সারাদিন বাড়িতে দুজন প্রচ্ন্ড অগোছালো লোকের জিনিস গুছিয়ে রাখতে যা পরিশ্রম করতে হয় তাতে মনে হয় এতো না গোছালে আমিও অনেক শান্তিতে থাকতে পারতাম --
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত