এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ০৪:১৬15569
  • আমি আবার শুনেছি বাঘের মাংস খুব তেতো। তাই খাওয়ার চেষ্টাই করি নি।
  • aranya | ১৮ জুন ২০১২ ০৪:১৬15570
  • হাংরি টাইড-ও আমি বাংলায় পড়েছি, ভাটির দেশে - এমন মাতৃভাষা ভক্ত লোক খুঁজে পাওয়া মুশকিল। তবে অনুবাদটা খুব ভাল ছিল।
    হাঙর নয়, কামট - হাঙরের ছোট ভাই। এই বাঘ, কুমীর, কামটরাই তো মূল আকর্ষণ - জয় মা বলে ছোট খালে নৌকো নিয়েও ঢুকতে হবে।
  • kk | ১৮ জুন ২০১২ ০৪:১৩15568
  • কুমীর আর হাঙর আমাকে খাবার আগেই আমি তাদের খেয়েছি। বাঘ খাইনি অবশ্য কোনদিন। খুব শক্ত শুনেছি।
  • Ishan | ১৮ জুন ২০১২ ০৪:১০15567
  • কুমীর, হাঙর আর বাঘ আছে। আমি অবশ্য দেখিনি। তবে অমিতাভ ঘোষ লিখেছেন। দেখেই লিখেছেন নিশ্চয়ই।
  • kk | ১৮ জুন ২০১২ ০৪:০৮15566
  • অরণ্য, আমাদের দেশের ম্যানগ্রোভ ভীষণ সুন্দর। সুন্দরবনে তো বটেই, আন্দামানের চিড়িয়াটাপ্পুতেও দেখেছিলাম। খুব ভালো লেগেছিলো। ম্যানগ্রোভস আর জোনাকী দুইই আমার খুব প্রিয় জিনিষ।
  • aranya | ১৮ জুন ২০১২ ০৪:০৭15565
  • কেকে কিসুন্দর একটা লেখা লিখেছেন, ফিলিপিন্সের নদী আর ম্যানগ্রোভ জঙ্গল নিয়ে। এই শীতে সুন্দরবন যাব, আমাদের নিজস্ব ম্যানগ্রোভ দেখতে।
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ০৪:০৪15564
  • কেকে, ঃ-))
  • kk | ১৮ জুন ২০১২ ০৪:০০15563
  • ব্যাং, আমি এইমাত্র ভাবছিলাম যে এই সায়ন ছেলেটাকে এবার থেকে 'প্যাঁচা' বলে ডাকবো। তারপরেই তোমার পোস্ট দেখলাম!
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ০৩:৫৮15562
  • ঃ-))
  • aka | ১৮ জুন ২০১২ ০৩:৫৫15561
  • শুনলাম ফাদার'স ডেও নাকি আসলে ফাদারকেই সারপ্রাইজ দিতে হয়। এই বেরচ্ছি এখন।
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ০৩:৫৩15560
  • আকা, কী পেলি আজ?
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ০৩:৫১15559
  • আচ্ছা আমাকে একটা কথা বলা হোক, আমি এট্টু রাত জেগে আড্ডা দিতে চাইলেই সব্বাই আমাকে তেড়ে আসে, অথচ সায়নকে কেন কেউ কিচ্ছুটি বলে না!!!!!
  • সায়ন | ১৮ জুন ২০১২ ০২:৪৭15557
  • আকাদা' আজ আর কোনও ক্লোজিং বাণী দিয়ে গেলে না? আমি একটা দিই।
    "সহবৎ শিখুন এবং শেখান" - আননোন
  • pi | ১৮ জুন ২০১২ ০২:৩৬15556
  • ইন্দ্রাণীদি খোলা পাতায় জানাতে চায়নি। যাই হোক।
  • kd | ১৮ জুন ২০১২ ০২:৩২15555
  • ইন্দ্রাণী, তুমি নিশ্চয়ই জানো যে উনি তোমায় ছেড়ে যাননি, এখনও সবসময় তোমার সঙ্গে আছেন। উনি এখন ভালো আছেন, শান্তিতে আছেন, সব দুঃখকষ্টের ঊর্দ্ধে আছেন।
    কাবলিদা।
  • achintyarup | ১৮ জুন ২০১২ ০১:০৯15554
  • ইন্দ্রাণী, আপনার গল্প পড়েছি, নতুন বিষয় টইয়ে টুকরো লেখাও, কখনো সেভাবে আপনার সঙ্গে গল্প হয়নি, একটু আগে ইন্দো ডাক্তারকে ফোনে বলছিলাম আলাপ হয়নি ইন্দ্রাণীর সঙ্গে কখনো.. আপনার শোক সংবাদ জেনে মন খারাপ লেগেছে। এমন সময় কী কথা বলে বা লিখে শোকের বোঝা হাল্কা করা যায় জানি না। ভাল থাকবেন
  • xi | ১৮ জুন ২০১২ ০১:০৮15553
  • না না, ভালো করে ব্রেইনস্ক্যান করে দেখতে হবে, কিন্তু সে বিস্তর খরচের ব্যাপার। আর লোকে খামাখা রাজি ই বা হবে কেন স্ক্যান করাতে?
    ঃ-)
  • Blank | ১৮ জুন ২০১২ ০১:০৬15551
  • হ্যা অনেক লোককে আশে পাশে দেখি যাদের ইভোলিউশান হয় নি।
  • xi | ১৮ জুন ২০১২ ০১:০৬15552
  • ঃ-)
    ইভোলিউশন খুবই সাংঘাতিক ব্যাপার।
  • Blank | ১৮ জুন ২০১২ ০১:০৪15550
  • আরে এই থিওরি শুধু গায়ের লোমের ওপর ডিপেন্ড করে নয়। তাছারা এই থিওরি এমনিতেই রিজেক্টেড।
  • xi | ১৮ জুন ২০১২ ০১:০০15549
  • ঐ থিওরির কথা গপ্পে কয়েছেন অবশ্য।ঃ-)
    কিন্তু তাইলে ভোঁদড় মনে উদবেড়ালের তো গায়ে একেবারে লোম থাকার কথা না। ঃ-)
  • Blank | ১৮ জুন ২০১২ ০০:৫৫15548
  • মানুষ যে জলে থাকতো এটা সু গ নিজের থিওরি নয়। এটা ষাটের দশকের এক ইভোলিউশান থিওরি - ম্যাক্স ওয়েস্টেনহোফার নামে এক জার্মান ডাক্তারের দেওয়া।
  • xi | ১৮ জুন ২০১২ ০০:৪৫15547
  • মানে পরাশরের পুত্র, সেটা স্রেফ চেপে দিয়েছেন। সত্যবতীর ছেলে বলে চালিয়ে দিয়েছেন।
    সু গ এর অদ্ভুত অদ্ভুত সব ধারণা ও অবশ্য আছে প্রাচীন নানা জিনিস নিয়ে, ভীমবেঠকার গুহায় যারা এঁকেছিলো তারা নাকি খুবই নিম্নবুদ্ধির ছিলো, তাই ওরকম বাচ্চাদের মত এঁকেছে --এইসব বলেছিলেন একটা অন্য গল্পে। আরেক গল্পে বলেছেন প্রাগৈতিহাসিক মানুষ জলে থাকতো, নাকটা উপরে ভাসিয়ে রাখতো, তাই তার লোম টোম খসে গেছে, নইলে অন্য এপ দের সারা গায়ে ভর্তি লোক, মানুষের নেই। জলে বাস করে করে লোম উঠে গেছে। ঃ-)
  • xi | ১৮ জুন ২০১২ ০০:৪০15546
  • যেটা বলতে যাচ্ছিলাম, আনন্দমেলায় দেখলাম সু গ ছোটোদের মহাভারত লিখছেন! কী অবস্থা! এই বুড়োকে ধরে এখন এই ও লেখাচ্ছে!
    বড়দের ব্যাপারগুলো উনি দেখলাম দিব্যি বদলে দিচ্ছেন, কিন্দম মুনির গল্পটায় দুটো হরিণ দৌড়াচ্ছে লিখে দিয়েছেন, পরাশরের আশ্রমে পালিত বলে দিয়েছেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যসকে, হায় হায় পরাশর কী দুঃখটাই না পাবেন শুনলে।
  • Blank | ১৮ জুন ২০১২ ০০:৩৬15545
  • এই গরমে কেউ বাজার করে? ওখানে তিস্তার ওপর অনেক প্রোজেক্ট চলছে। আমাদের ঘোরার পথে ৩ থেকে ৪ টে বড় প্রোজেক্ট দেখেছি
  • Blank | ১৮ জুন ২০১২ ০০:৩৫15543
  • গজল শুনবো না। ভালো গান দাও। অ্যান্টি সোম্বার গান দাও। মালতি বসন্ত আছে?
  • xi | ১৮ জুন ২০১২ ০০:৩৫15544
  • ওরা তো দার্জিলিং চলে যেতো গরম পল্লেই, কলকাতা ছিলো প্রধানত বাজার, ব্যবসাপাতির কাজের।
  • xi | ১৮ জুন ২০১২ ০০:৩৪15542
  • ওখানে বিদ্যুৎ সরবরাহ কি জলবিদ্যুৎ প্রকল্প থেকে? ওখানে মনে হয় লোড শেডিং কম, না?
  • Blank | ১৮ জুন ২০১২ ০০:৩৩15541
  • সেই জন্যি তো। শালা জোব চার্নক। কি কত্তে এই পচা এঁদো গরমে একটা শহর বানালো কে জানে। একটু ঠান্ডা জায়গায়, পাহাড়ের কোলে, একটা মিষ্টি শহর বানাতে পারতো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত