এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ০৩ আগস্ট ২০১৩ ১৬:১৯155850
  • কিন্তু পিভিআর স্পাইস কোনটে? স্পাইস মলে তো সিনেমাহলটাও স্পাইস।
  • siki | ০৩ আগস্ট ২০১৩ ১৬:১৮155849
  • হুম্‌ম্‌।
  • শ্রাবণী | ০৩ আগস্ট ২০১৩ ১৪:৫০155848
  • *মানে
  • শ্রাবণী | ০৩ আগস্ট ২০১৩ ১৪:৪৯155847
  • পিভি আর স্পাইসে কিছু একটা নতুন খাওয়ার দোকান খুলেছে, ওই ফ্লেম গ্রিল টাইপের তা আমার কাল সেখানে লাঞ্চ একটায়......(এ খবরটা সিকির জন্যে)।

    ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক, তোপসের ফ্রাই, কাঁচকলার কালান, লাউ নারকেল দিয়ে কেরালা ইশটাইল, চিকেন স্ট্যু, ডাল তো আছেই....... এখন মিষ্টি দই আর ক্ষীর মনে পায়েস খাছি। কাল রান্না নেই! (ডিডির জন্যে)।
  • d | ০৩ আগস্ট ২০১৩ ১৪:২৫155846
  • ডিডি, ডিমের রকমারিগুলো সর্ষেতে লিখে ফেলেন।
  • d | ০৩ আগস্ট ২০১৩ ১৪:২৩155845
  • স্যামসাংএর একটু ঝুলে যাবার অভ্যেস আছে।

  • siki | ০৩ আগস্ট ২০১৩ ১৪:১৭155844
  • :-)

    কই আমার স্মার্টফোন কোনও সমস্যা করে নি তো? সে করত বরং নোকিয়া আর এলজি। উরেবাবা, সে সব ক্ষী দিন গেছে।
  • sch | ০৩ আগস্ট ২০১৩ ১৪:১৩155842
  • উইন্ডোজ আর স্যামসুং কাকে বেশী অপছন্দ করবো জানি না - আমার মনে হয় দুটোকেই করি - স্যামসুং এর এস দুয়োস আমার বোন ইউজ করে - তাকে যত অজস্র বার হ্যাং হতে দেখি তাতে স্মার্টফোনে সংজ্ঞা সম্বন্ধে অন্য ভাবনাচিন্তা মনে আসে। আমার আদ্যিকালের নোকিয়া ৫১৩০ ও একবার অফ করলে অন হতে গিয়ে কেঁদে কেটে একসা - একই সমস্যা একসাথে বেশী sms দিলিট করতে গেলে। লুমিইয়া এদের থেকে ভালো হলে - আর দাম কমের মধ্যে হলে প্রেফারড চয়েস।
  • Marauder's Map | ০৩ আগস্ট ২০১৩ ১৪:১৩155843
  • এইটা আমার্চ্চেয়েও বেশি ছড়ানো হল
  • siki | ০৩ আগস্ট ২০১৩ ১৪:১১155840
  • টু বি প্রিসাইজ, নশো পনেরো।
  • Marauder's Map | ০৩ আগস্ট ২০১৩ ১৪:১১155841
  • ১৯৯৮-২০১৩
  • Marauder's Map | ০৩ আগস্ট ২০১৩ ১৪:১০155838
  • উফ্‌, সরি সরি।
  • siki | ০৩ আগস্ট ২০১৩ ১৪:১০155839
  • সরি। এক হাজার পনেরো।
  • siki | ০৩ আগস্ট ২০১৩ ১৪:০৯155837
  • পনেরো? আমি তো দেখছি একশো পনেরো।
  • Marauder's Map | ০৩ আগস্ট ২০১৩ ১৪:০৩155836
  • ১৯৯৮ থেকে ২৯১৩ - এই পনেরো বছরে নোকিয়া ছাড়া আর কোনো মোবাইল আমি ব্যাভার করিনি। নোকিয়া ছেড়ে অন্য ব্র্যান্ডে যেতে হবে ভাবলে দুঃখু হয় বইকি...নোকিয়া যদি অ্যান্ড্রয়েড মার্কেটে ঢুকতো, লাফিয়ে লাফিয়ে লুমিয়া কিনতুম। কিন্তু উইন্ডোজ? নেভার।

    এক্ষপেরিয়া এল দেখে এলুম সোনি সেন্টারে, আমার বেশ পছন্দ হয়েছে। টিপোটা একটু ছোট আর পেটমোটা। কিন্তু সোনি সেন্টারে দাম বেশি। আজ একবার আমাদের ক্যামেরাওয়ালাকে ফোনাব - সে ইদানিং ফোনও রাখছে - ওর দোকানে কত দাম জানতে হবে। ওর দোকানে নেক্সাস ফোর কমে দামে পেলে সেটাও ভেবে দেখবো।
  • সে | ০৩ আগস্ট ২০১৩ ১৩:১৭155835
  • "কাঙাল মালসাট -ভালোই হয়েছে ঃ-)"
    জানালেন একজন, "তবে বই পড়ে যে মজা সেটা হয়নি। সিনেমার কিছু বাধ্যবাধকতা তো থাকবেই"।

    আমি দেখব গৌরবোজ্জ্বল হীরক জয়ন্তী সপ্তাহে।
  • dd | ০৩ আগস্ট ২০১৩ ১৩:১৪155834
  • দুষ্ট হয় দুষ্টুও হয়। ঐ একই ফর্মুলায় সুষ্ঠ আর সুষ্ঠু দুরকমই পাস করে যায়।
  • kumu | ০৩ আগস্ট ২০১৩ ১৩:০৬155833
  • সুষ্ঠু সংসদ অভিধান অনুযায়ী।
    ভীষণ রেগে মনে করিয়ে দিলাম জানু থেকে জুন পর্যন্ত আমি আরো দুএকজন শনিবারে গলা ফাটিয়েও কাউকে পেতাম না।
  • potke | ০৩ আগস্ট ২০১৩ ১২:২৬155831
  • সকাল ৮ ঘটিকায় এয়েছি ডিডিদা।।।।।।।
  • siki | ০৩ আগস্ট ২০১৩ ১২:২৬155832
  • ডিমের্ঝোল রেঁধে উঠলাম এইমাত্র। এখন পাঁচটাকা খুচরো কোথায় পাবো?

    বিবি,আমি যদ্দূর জানি, সুষ্ঠু সঠিক। কিন্তু হাতের কাছে বাংলা ডিকশনারি নেই। কেউ আর কনফার্ম করতে পারে? পটাশম্যাম অবিশ্যি করেছেন।
  • dd | ০৩ আগস্ট ২০১৩ ১২:২৪155830
  • "আমিও আপিসে এয়েছি"। মানে কি? না, বারোটার সময় পান চিবুতে চিবুতে নিজের চেম্বারে ঢুকে হাই ফাই তুলে এক কাপ কফি ঝেয়ে একটু ভজন শুনে আবার দেড়টার মধ্যে বাড়ী ফেরৎ।

    আমার মতন? দশটার থেকে দৌড় শুরু আর চলবে অ্যাট্লিস্ট সাতটা পজ্জন্তো?
  • potke | ০৩ আগস্ট ২০১৩ ১২:২১155829
  • ডিডিদার কি আপিস আজ? আম্মো আপিসে ঃ)
  • dd | ০৩ আগস্ট ২০১৩ ১২:১৪155828
  • আর আজ সকালে তো কাউকে ছোঁয়াই যাবে না।
    শুক্কুরের রাতে প্রচন্ডো গিলে আর বেশী রাতে তামসিক খাবার খে' বিপুল হ্যাংওভার নিয়ে বিছানায় থুম হয়ে বসে আছে সব্বাই।

    ভীতু,কাপুরুষের দল।
  • dd | ০৩ আগস্ট ২০১৩ ১২:০৭155826
  • অলসের ডিম। সারাদিন কাজকম্মো নেই, ফুত্তি ওড়াচ্ছেন বাবুরা। নিষ্কম্মার ঢেঁকি।

    ইচ্ছে করে সকলের পাচ টাকা করে ফাইন করে দি।
  • bb | ০৩ আগস্ট ২০১৩ ১২:০৭155827
  • সুষ্ঠু সঠিক কেন হবে? কথাটি তো সুষ্ঠ।
  • siki | ০৩ আগস্ট ২০১৩ ১২:০৫155825
  • হব্যা হুগলির টোন। যেমন বাক্যের শেষে ত-অ বলে একটা টাম হুগলি স্পেশালিটি।
  • dd | ০৩ আগস্ট ২০১৩ ১২:০৪155824
  • আমি করি ঘ্যান ঘ্যান......
    আপ্নেরা দ্যান ভাত ঘুম
    আর আমি খেটে খেটে উলুৎপ্লুতো হই
    ভগোমানের শালা ক্ষি বিচারে? পারেও।
    হোয়াই? হোয়াই? ক্যান? ক্যান?

    উপরিউক্ত পদ্যে অন্তমিল ও ছন্দে গরমিল থাকতেই পারে। ও সব কি দ্যাখেন ? কবির অ্যাংগ্স্টটা একবার বুঝুন।
  • Kaju | ০৩ আগস্ট ২০১৩ ১২:০০155823
  • কেউ 'কাঙাল মালসাট' দেখলে? কিশুদা? সে-দা? সদানন্দ? এবেলায় রিভিউ বার হইসে তো। তোমাদিগের রিভিউ দ্যাখবার লগে আগ্রহ হইতাসে।
  • cm | ০৩ আগস্ট ২০১৩ ১১:৫২155821
  • কুমুদিও কয়ে দিয়েছে।
  • | ০৩ আগস্ট ২০১৩ ১১:৫২155822
  • 'হব্যা' টিপিক্যাল হুগলী জেলার্টোন। তারকেশ্বর নসিবপুর দিয়ারার লোকরা বলে 'কী হব্যা-অ্যা'
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত