এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সায়ন | ০৩ আগস্ট ২০১৩ ২২:০১155910
  • সিঁফো, গ্রেট! এটা বানাবো নেক্সট উইকেন্ড।
    আমসি বলতেই মনে পড়লো কন্টাইতে খাওয়া মাছের টক, আমসি দিয়ে। জাস্ট অসাম শালা (মাছটুকু বাদ দিয়ে) :-)
    দাঁড়াও ভাত ফুটে গেছে বোধহয়।
  • সায়ন | ০৩ আগস্ট ২০১৩ ২১:৫৯155909
  • দেখিনি :-( :-(
    টইতে দিয়েছিলে? সর্ষেবাটা-৩'এ নেই তো। অবশ্য পিৎজা'র রেসিপি সর্ষেবাটায় যাওয়া উচিতও নয়।
    কাল সন্ধ্যেয় কিছু বাঁদরবৃন্দ আসছে কাল তাহলে সকালে গিয়ে কী কী লাগে কিনে আনবো।
  • kk | ০৩ আগস্ট ২০১৩ ২১:৫৬155908
  • সায়ন, তোমার কথামতো পিৎজার রেসিপি দিয়েছিলাম। দেখেছো কি? না মিথ্যেই অতখানি টাইপ করলাম? ঃ(
  • সায়ন | ০৩ আগস্ট ২০১৩ ২১:৫২155907
  • ডিডিদা, আমচুর দিইনি তো! সিঁফো অন্য একটা রেসিপি বলছিল সেটার কথা বললাম।

    নেমে গেছে। সেষে একটু গরম মশল্লা দিয়ে আঁতলামি করলাম। আরেকটা রেসিপি লিখে যাই।

    সেদ্ধ ডিম চার ফালি করে কেটে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ভাজুন। তুলে রাখুন। ক্যাপসিকাম পেঁয়াজ বড়ো বড়ো টুকরো, গোটা কাঁচালঙ্কা, মাঝখান থেকে চেরা, রসুন কুঁচিয়ে কাটা। একটু রেড চিলি পেস্ট আর ট্যামারিন্ড জ্যুস হলে ভালো হয়। তেলে সব ভেজে নিন, সয়া স্যস দিয়ে। তাতে ভাজা ডিম্মের ফালিগুলো দিয়ে সামান্য স্টার ফ্রাই। স্প্রিং অনিয়ন থাকলে ভালো। ড্রাই রুটি বা ফ্রায়েড রাইসের সঙ্গে দিব্যি যায়।
  • kk | ০৩ আগস্ট ২০১৩ ২১:৫১155906
  • এই রান্নাগুলো সর্ষেবাটায় তুলে রাখি কেমন? এখানে তো হারিয়ে যাবে।
  • ladnohc | ০৩ আগস্ট ২০১৩ ২১:৫০155905
  • এঃ আলোনা হ​য়ে গেছে :P
  • ladnohc | ০৩ আগস্ট ২০১৩ ২১:৪৮155904
  • আদা রসুন বেঁটে তেলে ছেড়ে দিই, তারপর কুচিকুচি কাটা পেঁয়াজ তাতে দিয়ে দি। মিটমশলা দিয়ে আর একটু ভাজা হবার পর ছোটোছোটো টমেটো কুচি ও কাঁচা লংকা দিয়ে একটু নেড়ে নিয়ে তারমধ্যে ডিম ফাটিয়ে ঢেলে দিয়ে নাড়তে থাকি, হাল্কা ফ্রাই হ​য়ে গেলে নামিয়ে নিই।
  • sinfaut | ০৩ আগস্ট ২০১৩ ২১:৪৫155902
  • সায়নদা,

    ১০০ শতাংশ। আমার বাড়িতে হয়। চরম ভালো খেতে। আমচুর বলতে দোকানে কিনতে পাওয়া যেটা সেটা বলিনি কিন্তু। কাচের বয়ামে, যেগুলো মা দিদিমারা গোটা আমের ফালি কেটে, লঙ্কা, সর্ষের তেল আরও কি কি জানি দিয়ে জারিয়ে বানাতো সেইটা বলেচি। মানে আমসি.. এই রে আমি মনে হয় ছড়িয়েচি, আম্চুর মনে হচ্চে অন্য জিনিস। এটা বাড়িতে বানানো আমসি।

    প্রেপ টা বলে দিই। নার্কেল কুরে দুধ বের করুন। অমলেট ভাজুন। এবার তেলে পেঁয়াজ ভেজে টেজে, তাতে ঐ নারকেল দুধ দিন, অমলেট ফেলে দিন। আমসি দিয়ে দিন। ব্যস হয়ে গেল। আমি শুধু ঐ ঝোলটাতে আর কিচু দেয় কিনা মনে করতে পারছিনা।
  • kk | ০৩ আগস্ট ২০১৩ ২১:৪৫155903
  • আমি একবার পালং শাক আর আপেলবাটা দিয়েও ডিম করেছিলাম। অন্যরকম বলায় মনে পড়লো ঃ)
  • pi | ০৩ আগস্ট ২০১৩ ২১:৪৩155901
  • সান্দা, রসুন কিম্বা আদা কোনো একটা বাদ দিয়েও দেখতে পারো। বেশ আলাদারকম খেতে হয়। ভালোই লাগে।
  • | ০৩ আগস্ট ২০১৩ ২১:৩৭155900
  • সায়ন, পেঁয়াজ আর কাঁচালংকার বেটে রাখো। অন্য মসলা মানে রসুন আদা আলাদা থাকবে। সামান্য জিরেগুঁড়ো আর নুন,হলুদ দিয়ে কষিয়ে ফেটানো দই ঢেলে দাও। থকথকে হবে। ডিম সেদ্ধ টুকরো করে সাবধানে ভেজে নিও। নামানোর আগে ঝোলে ডিমটা দিয়ে অল্প গরমমশলা,ঘি দিয়ে নামিয়ে নাও। ওপরে পেঁয়াজভাজা ছড়িয়ে দিও।
    অন্যরকম হবেঃ)
  • Sibu | ০৩ আগস্ট ২০১৩ ২১:৩৩155899
  • আহা, আহা। ডিডিদার সোনার খুন্তি হোক।
  • dd | ০৩ আগস্ট ২০১৩ ২১:২৫155898
  • হাঃ। শিবু। আমি জানি রে বাবা।

    এনারাইদের কখনই বিদিশি জিনিস খাওয়াতে নেই। ওরা জিগায় গরগোনজোলা চীজ দিয়েছেন, কাফির নেবু? হালা পিনো? তাইলে আর ভেনেজুয়েলান কুজিন কি করলেন? এইসব।

    উনাদের কচুর শাগ।পাতি আলু ভাজা। স্বচ্ছ মুসুর ডাল। গন্ধো নেবু। মৌরোলা ভাজা ইঃ দিতি হয়। এনারাইদের সাথে পাকামী কত্তে নেই।
  • dd | ০৩ আগস্ট ২০১৩ ২১:২১155896
  • সায়ম রে, আমচুড়টা সামলে দিস। ওটা খুব উগ্র মশল্লা। মাওবাদীদের মতোম। বাকী সব মশল্লা চাপা পরে যায়।
    মমতা ভরে কয়েক ফোঁটা দিতি পারিস।
  • Sibu | ০৩ আগস্ট ২০১৩ ২১:২১155897
  • কনক্লুশন এই হল যে আমি যখন আপনের বাড়ি যাব হোমেজ পে কত্তে, তখন আপনি ঐ ইনভার্টেড স্নবারিই করবেন।
  • dd | ০৩ আগস্ট ২০১৩ ২১:১৯155895
  • হেথায়,দিশিরা লোককে ডেকে খাওয়াতে হোলে খুব কঁতিনেন্তাল ডিশ করে, আম্রিগান ডিশ করে।

    রেক অব ল্যাম,চিকেন স্লাইডার।বেকোন র‌্যাপড প্রণ। লোকে অমনুষের মতোম খায়। নেমন্তো করে হঠাৎ করে ডিম সর্ষে,আলু সেদ্দো,লম্বাটে বেগুন ভাজা,সেস পাতে বোঁদে দিলে একটা ইন্ভার্টেড স্নবারি গোছের হয়। মানুষে সেগুলিও অমানুষের মতোম খায়।

    তাইলে কনকুস্যনটা কি দাঁড়ালো ?
  • সায়ন | ০৩ আগস্ট ২০১৩ ২১:১৬155894
  • খাইসে! ভাপা, অমলেট, বড়া, কোপ্তা, পোচ - ডিমকে সবভাবে ডিফর্ম করে ঝোল বানাবো। আপাতত যেটা হচ্ছে, টম্যাটো কাঁচালঙ্কা পেঁয়াজ বেটে নিয়েছি মিক্সিতে। আদা রসুন জাস্ট থেঁতো করা নোড়া দিয়ে। একটু ভাজা হয়ে যেতে হলুদ জিরে ধনেগুঁড়ো দিয়ে ওই মিশ্রণটা দিয়ে কষছি তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। এরপর অল্প গরম জল উইথ নুন দিতে লাগবে। কনসিস্টেন্সি সেমি-লিক্যুইড টাইপের হতে হবে। তারপর আঁচ কমিয়ে ঝোলের একটু একটু জায়গা খালি করে সেখানে খুব সাবধানে ডিম ভেঙে দিতে হবে। কুসুম যেন না ফাটে। তারপর ডিমগুলো ঝোল দিয়ে চাপা দিয়ে আর খানিকক্ষণ। ব্যাস।

    এই প্রসেসটা এখন ওয়ার্ক-ইন-প্রগ্রেস।

    সিঁফো, আমচুর নিয়ে একবার রেসিপি দিতে গিয়ে খুব আওয়াজ খেয়ে-টেয়ে ওই বস্তু নিয়ে এখন আর কোনও উচ্চবাচ্য করি না। ওটা সিরিয়াস রেসিপি তো?
  • dd | ০৩ আগস্ট ২০১৩ ২১:১২155893
  • ডিমের পোচের ঝোল খেইচি। মামলেটের ঝোলও খুব খেয়েছি। মুখ বদলানোর জন্য এগুলি আবশ্যক।
  • Sibu | ০৩ আগস্ট ২০১৩ ২১:০৯155892
  • না না, ভর্তার মত জটিল কিছু না। ঝোল ফোটার সময় খোলা ভেঙে ডিমটা ঝোলে ঢেলে দেওয়া ঃ-)।
  • | ০৩ আগস্ট ২০১৩ ২১:০৪155891
  • অক্ষ, বাঁচবে। উপুড় করে মাটি সমেত গাছটাকে বের করে নিও। আর নতুন টবের মাটি টা একটু ভেজা ভেজা রেখো। প্রথম দু দিন একটু ছায়ায় রেখো- গাছটা একটু ঝিমিয়ে থাকবে, তারপর রোদে দিও।
  • cm | ০৩ আগস্ট ২০১৩ ২১:০১155890
  • ডিমের ঝোলে পোচ কি ডিম ভর্তা?
  • Sibu | ০৩ আগস্ট ২০১৩ ২০:৫৫155889
  • মিরাকল গ্রো ট্রাই কত্তে পার।
  • sinfaut | ০৩ আগস্ট ২০১৩ ২০:৫৪155888
  • সান্দা, ডিমের ওমলেট ভেজে আমচুর নার্কেল কোরা দিয়ে অম্বল না খেলে তো আর কিই বা খেলে.... হুহ।
  • a x | ০৩ আগস্ট ২০১৩ ২০:৫১155887
  • এখন রিপট করলে বাঁচবে? তাইলে তুলে বড় টবে লাগিয়ে দেব। সার আছে। অর্গানিক পটিং মিক্স দিয়ে বসিয়েছিলাম।
  • | ০৩ আগস্ট ২০১৩ ২০:৪৯155886
  • হ্যাঁ অক্ষ।
  • | ০৩ আগস্ট ২০১৩ ২০:৪৮155884
  • সায়ন, অমলেটের ঝোল, পোচের ঝোল সব হয়ে গেলে ডিমের কোপ্তা, ডিমভাপে র ঝোল ট্রাই করোঃ)
  • a x | ০৩ আগস্ট ২০১৩ ২০:৪৮155885
  • না না, এই তো সবে বাড়ছে। বড় হলে ফুলও বড় হবে বলছ?
  • | ০৩ আগস্ট ২০১৩ ২০:৪৫155883
  • অক্ষ,গাছটা এত রোগা বলেই এত ছোট ফুল হচ্ছেঃ)
    ওর একটু সার জলের দরকার।
  • Sibu | ০৩ আগস্ট ২০১৩ ২০:৪২155881
  • ফুটন্ত ঝোলের মধ্যে ডিমের পোচ করে খাই।
  • a x | ০৩ আগস্ট ২০১৩ ২০:৪২155882
  • মিঠু -




    এইযে টগরের সাইজের কুমড়োফুল ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত