এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৪২৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১৩:৪১517388
  • কল্লোলদাঃ

    আমি ৩৪ বছর ধরে সিপিএমকে ভোট দিই-নি। জীবনে একবার মাত্র ভোট দিয়েছি -শেষ ভোটে-যখন বামেরা হেরে যায়।

    ছাত্রাবস্থায় বিদ্যুত-কুণাল-নীলোৎপলদের সঙ্গে সিপিএমের বিভিন্ন অবস্থানের বিরোধীতা করে তক্ক করেছি। বামেরা শুধু পঃবঙ্গে চিরকাল ক্ষমতায় থাকলেও পঃবঙ্গের উপকার হবেনা বলে মেনেছি। কিন্তু এবারের ভোটে মনে হয়েছে সিপিএম নয় "বামপন্থাকে" হারানোর জন্য মনুদা থেকে গুরুং, আবাপ থেকে বিজেপি সবাই একজোট হয়েছে। তুমি মান বা না মান এদেশে সিপিএম-ই বামেদের প্রধান মুখ। -অন্ততঃ এদেশের দক্ষিণপ্ন্থীরা তাই মনে করে। এবং সেটা ভোটের ফল বেরোনোর পরের দিন আবাপ-র হেডলাইনেও প্রতিভাত হয়।

    এপিডিআর কি করে তাই নিয়ে আমর খুব একটা মাথা ব্যথা নেই। আর এপিডিআরের সদস্যরা যা খুশী রাজনীতি করতে পারে কিন্তু সেটা এপিডিআর-এর বক্তব্য নয় -এটা ঘুড়ায় হাসার থেকেও লঘু ঠাট্টা। সংগঠন যাই করুক তার তো বিশসযোগ্যতা থাকতে হবে!!

    তবে বোধোদয় হতে অনেকের বেশী সময় লাগে - যেমন কিনা বোলান গঙ্গোপাধ্যায়ের সিঙ্গুর সম্পর্কেঃ-"আন্দোলনের ধারার মধ্যে এখানেই নিহিত হয়েছিল আত্মঘাতের বীজ....... সিদ্ধান্তে দলীয় রাজনীতির স্বার্থ রক্ষা করতে তৎপরতা দেখা যায়, কৃষকের স্বার্থ রক্ষায় ততখানি আন্তরিকতা প্রকাশ পায়নি।" http://www.anandabazar.com/22edit4.html

    বুদ্ধিজীবিরা এতটাই "নাইভ" যে রাজনীতির ছলাকলা বুঝতে প্রায় দেড় বছর সময় লেগে গেল? দেড় বছর আগে এই ভাবে ভাবলে তো সিঙ্গুরের চেহারা অন্যরকম হত!! অপেক্ষায় থাকলাম কবে এপিডিআরের সদস্যরা এপিডিআরের "বাইরে" এসে তাঁদের রাজনৈতিক বোধহীনতার কথা স্বীকার করবেন।
  • PT | 213.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১৪:২৫517389
  • দুবার পোস্টিং-এর জন্য দুঃখিত। দেখাচ্ছে পোস্টিং হলনা কিন্তু আসলে হয়েছে!!!
  • bb | 127.*.*.* | ২২ আগস্ট ২০১২ ১৫:০২517390
  • এই ভাবেই তো সিপিএম সায়েন্টিফিক রিগিং করে এসেছে এত বছর। ভোট দেয়নি কিন্তু পড়ে গেছে ঃ)
  • dukhe | 127.*.*.* | ২৩ আগস্ট ২০১২ ২১:২৪517393
  • আমি PT-র সঙ্গে একমত। এপিডিআরের কোন বিশ্বাসযোগ্যতা নেই। দিদি ওদের মোট্টে বিশ্বাস করে না।
  • aranya | 154.*.*.* | ২৩ আগস্ট ২০১২ ২২:৩২517394
  • দুখে :-)
    সিঙ্গুর থেকে যে সময় টাটা-রা পাত্তাড়ি গোটাল বা তাদের যেতে বাধ্য করা হল, ৮০-৯০% কাজ হয়ে গেছে - ঐ অব্স্থায় কারখানাটা হলে ডেফিনিটলি ভাল হত, আমাদের রাজ্যের পক্ষে। পিটি-কে ক, এই ব্যাপারে।
    দিদি-র ক্ষমতায় আসা ছাড়া ঐ দিনের পর দিন রাস্তা বন্ধ করে ধর্ণা, অনশন ইঃ সিঙ্গুরের সাধারণ মানুষের কোন কাজে আসে নি।
  • Ishan | 60.*.*.* | ২৪ আগস্ট ২০১২ ০৮:১২517395
  • একটা কথা বলতে ইচ্ছা হল।

    আমি কখনও সখনও এই টইতে আসি। নজরে পড়লে। দুচাট্টি কমেন পড়ি। কয়েকটা চোখে পড়ে। এই যেমন দুখের পোস্ট। পড়ে আনন্দ পেলাম। কখনও দু-লাইন লিখি। কখনও লিখিনা। তক্ষুনি উত্তর এলে প্রত্যুত্তর দিই। কিন্তু পরেরদিন আর কে কি লিখল খুলে দেখিনা। আবার হয়তো দুদিন বাদে উপরে উঠলে দেখি। তাও শুধু শেষ পাতাটা।

    এবার কোশ্নো হল আমি কেন দেখিনা। বেশ চাপান উতোরই তো চলে। আর আমি তক্কো ভালোবাসিনা, আমার শত্তুরেও বলতে পারবেনা। টই বয়কটও করিনি।

    আসলে এই কনটিনিউয়াস চাপান-উতোরে বোর লাগে। একজন বলবেন, দিদির ধামাধরা। আমি বলব ধামা কে ধরল। আরেকজন বলবেন ধরনি আবার। আমি বলব, কই ধরলাম। এই অনন্ত চক্র চলবে।

    তা মরাল জাজমেন্ট দেবার মতো কিছু হয়নি। চললে চলবে। খালি একটা কথাই মনে হচ্ছে। আমি যদি বোর হই অন্য লোকেও নির্ঘাত হয়। যাদের কাছে বক্তব্য পৌঁছনোর ইচ্ছা, তারাই যদি বোর হয়ে লেখা না পড়ে, এসব কথা-চালাচালির উদ্যমের কোনো মানে আছে কি? ফাঁকা মাঠে তিনটি লোক মিলে চুপি চুপি স্লোগান দিলে ঘাম নির্ঘাত ঝরে, কিন্তু একটা গাছের পাতাও নড়ে কি?
  • Ben Arfa | 131.*.*.* | ২৪ আগস্ট ২০১২ ০৯:৩৯517397
  • সিঙ্গুরের অনিচ্ছুক চাষীদের জন্যে ষাট কিলো করে চাল-গম দেওয়া হবে মাসে, বাকিরা?
  • cb | 127.*.*.* | ২৪ আগস্ট ২০১২ ১০:৫৮517398
  • চোপ শ্লা, পইসা লিয়েছিস সিপিএমের কাছ থেকে, আবার চাল ও চাইছিস, মারব পরমোদে এক লাথ, পড়বি গিয়ে টাটার কারখানার মধ্যে
  • PT | 213.*.*.* | ২৪ আগস্ট ২০১২ ১১:৪০517399
  • অনেকে মিলে গুরুর কোন একটা টই পড়ছে বা পোস্টিং দিচ্ছে আর তাতে পাতাটিও নড়েছে এমন ঘটনা ঘটেছে কখনো?
  • Fevi | 188.*.*.* | ২৫ আগস্ট ২০১২ ০২:২৬517400
  • একি পিটিদা !!

    কতো হাঁটু খাটিয়ে খসড়া হলো ! পাতা নড়লো১ পাতা মাটিতে পড়ে সার হলো! সেই সার থেকে ঘাস হলো! আর ঘাস থেকে বেরোলো জোড়াফুল।

    ভুলে গেলেন?
  • aranya | 154.*.*.* | ২৫ আগস্ট ২০১২ ০৪:২৫517401
  • খসড়া-য় সাজেস্টেড কোন কোন স্টেপ নেওয়া হয়েছে/হচ্ছে, এমন একটা আউটসাইড পসিবিলিটি থাকতে পারে।

    কেউ জানেন নাকি ?

    সরকার মানে তো শুধু দিদি ও পারিষদবর্গ নন, আমলারা আছেন। ধরুন স্বাস্থ্য দপ্তরের জয়েন্ট সেক্রেটারীর টেবিলে খসড়াটা পৌঁছল, তার থেকে দু একটা স্টেপ নেওয়াও হল - এমন কিছু কি একেবারেই অসম্ভব ?
  • Ishan | 60.*.*.* | ২৫ আগস্ট ২০১২ ০৮:০৭517402
  • :) দ্যাখেন, রাগ করে ওয়ান লাইনার দিয়ে আর কি লাভ। ওসব মুন্ডপাত তো ফেসবুক ওর্কুট, বাম বাঙালির আড্ডায় আড্ডায় অনেক হল। তা এর চেয়ে, ধরুন, গুরুর ভূমিকা নিয়ে একটা সমালোচনামূলক লেখা লিখুন না। গুরুকে দুচ্ছাই মনে করলে এপিডিআরের ভূমিকা নিয়েও লিখতে পারেন। নইলে আমি আপনাকে কটাক্ষ করব, আপনি আমাকে, এই তো চলবে।

    এর মানে অতি অবশ্যই এই নয়, যে, কটাক্ষ করাতে আমার কোনো নৈতিক আপত্তি আছে। তা তো নেইই, বরং হাল্কা চাপান উতোর তো ভালই লাগে। অন্ততঃ আমরা মারামারি তো করছিনা। একটু উত্তেজনা পোয়ানো হচ্ছে, এই অবধি:)। কিন্তু দিনের পর দিন শুধু সেটাই চললে, ইন্টারেস্ট চলে যায়। ব্যস আর কিছু না।
  • a | 209.*.*.* | ২৫ আগস্ট ২০১২ ১৩:০২517403
  • কিন্তু উত্তর মিলল না, এই আর কি।
  • siki | 96.*.*.* | ২৫ আগস্ট ২০১২ ১৩:২৪517404
  • উত্তর চাই, নাকি "উতোর" চাই? আলাদা করে সত্যিই আর কিছু বোঝা যাচ্ছে না।
  • bb | 127.*.*.* | ২৫ আগস্ট ২০১২ ২০:৩৬517405
  • এই খসড়াটা গুরুর "থিন্কট্যান্কের" কাছে একটু 'দুর্বল" জায়গা। য্তই হোক সিপিএম তাড়াতে পাড়ার ঐতিহাসিক মুহুর্তের যখন বহু দাবীদারের সম্ভাবনা দেখা গেল, সমস্ত সুধী, বিশেষঞ্জ, মাও, খাও ইত্যাদি গুণীজন সবাই বামেদের বিদায়ের কৃত্বিত নিতে চাহিলেন, সেই সন্ধিক্ষণে গুরুর 'চেতনা' র ধারকের ঠিক করিলেন যে একটি খসড়া করিয়া তারা নতুন সরকারকে দিয়া তারা এক নতুন যুগের সুচনা করবেন।
    উৎসাহী জনতা খেয়াল করিবেন এখানেও সেই বস্তাপচা বামপ্ন্থী চিন্তার দৈন্যতা (বছর বছর রাজনৈতিক খসড়া, বাইরে থেকে সমর্থন - অর্থাৎ দায়িত্ব নেবনা কিন্তু সাফল্যের দাবীদার হব, কিভাবে প্রণয়ণ করব ঠিক নেই কিন্তু )।
    আসমুদ্র-হিমাচল নয়, সেই সুদুর ওয়াশিংটন থেকে ওয়াচেল আনি মোল্লা লেন অবধি রাজ্যের প্রতি কিছু করার জন্য একটা চিন্তার স্ফুলিং অবশেষে মেক্সিকান ওয়েভ হয়ে, গুরুর সনদপত্র রুপে দেখা দিল। সেই অনাবাসীরা দেশের উন্নতির চিন্তায় যাদের ঘুম হতনা-স্কচ সেবনের মাত্রা বেড়ে যেত আর শরীর আরও খারাপ হয়ে যেত বা জঙ্গল মহলে মাওদের হত্যার বিরুদ্ধে যারা বোস্টন থেকে ব্যাঙ্গালোর অবধি প্রতিবাদে মুখর হয়ে উঠতেন আর যে অজস্র বুদ্ধিজীবি যাদের ৩৪ বছর ধরে বামেরা অন্তজ করে রেখেছিল- দলে দলে উদ্বুদ্ধ হয়ে এই "ঐতিহাসিক" খসড়া প্রণয়নে যোগদান করিলেন।
    তারপর এক নতুন যোগের ভোরে,(যেদিন বাংলার বাতাসে ৩৪ বছরের আবদ্ধ জল সরে গিয়ে এক সৌরভ (না না অরূপ, সৌরভ্টা আবার অশোক ভ্ট্টার লোক পাঁড় সিপিএম) বিকশিত হচ্ছিল, বাঙ্গালী আবার স্বাধীন ভাবে কথা বলতে পারছিল, মানাবিধকার আর পদদলিত হচ্ছিল না, কাড়া-নাকাড়া দুন্দুভি সহকারে সেই খসড়া আমজনতার উপকারে জনগণের নেত্রী - এশিয়ার মুক্তিসুর্য, টাইম ম্যাগাজিনের নির্বাচিত ১০০ জনেতার অন্যতমা, বাঙ্গলার মানুষের আশা-ভরষার প্রতীককের পদতলে অর্পণ করা হল।
    তারপর কি হলো জানে শ্যামলাল আর গুরুর "থিন্কট্যান্ক"
  • pi | 82.*.*.* | ২৫ আগস্ট ২০১২ ২০:৪৮517406
  • :D :D
  • Abhyu | 107.*.*.* | ২৫ আগস্ট ২০১২ ২০:৫৮517408
  • আমি এই খসড়াপাতিতে ছিলাম না, কিন্তু শুনেছিলাম যে ঐ খসড়ার সাজেশন অনুযায়ী পশ্চিম্বঙ্গ পুলিশের ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয় হয় (বা হবার কথা হয়) - ভুল বললে শুধরে দিন, আমার ঠিক মনে নাই
  • Sibu | 118.*.*.* | ২৫ আগস্ট ২০১২ ২১:০৬517409
  • ওঃ। এই যে পোতি হপ্তায় গুচ্ছের ফেবু ফ্রেন্ড রিকোয়েস্ট পাই, একটাও চিনি না, আর প্রোফাইলে গেলে দেখি ক্পু কর্মচারী ঃ)।

    এতদিনে জানলেম যে কাঁদনে কাঁদলেম সে কাহার জন্য ...
  • | 127.*.*.* | ২৫ আগস্ট ২০১২ ২১:২৩517410
  • আবার ঢপ!! ঃ))
  • Sibu | 118.*.*.* | ২৫ আগস্ট ২০১২ ২১:২৫517411
  • ছি বোতীন, অভ্যু ভাল ছেলে। ঃ)
  • | 127.*.*.* | ২৫ আগস্ট ২০১২ ২১:২৯517412
  • অভ্যু কে বলি নি, তোমাকে বল্লাম ঃ))
  • Sibu | 118.*.*.* | ২৫ আগস্ট ২০১২ ২১:৩২517413
  • অমৃতং বালভাষিতম্‌।

    সাবঅলটার্ন অনুবাদ - অমৃতে বাল ভাসে।
  • | 127.*.*.* | ২৫ আগস্ট ২০১২ ২১:৩৪517414
  • Control F মেরে তুলে আনতে হয় নাকি? ঃ)
  • Sibu | 118.*.*.* | ২৫ আগস্ট ২০১২ ২১:৩৭517415
  • অনেক কিছু মারার কথা শুনেছি। এই Control-F মারা-টা নতুন লাগছে। এটা কি করে মারে রে?
  • | 127.*.*.* | ২৫ আগস্ট ২০১২ ২১:৪০517416
  • আরে, বাংলা Find!!
  • Sibu | 118.*.*.* | ২৫ আগস্ট ২০১২ ২১:৪১517417
  • ঃ)

    তোরা সব আজকালকার ছেলে। আমরা কি এত জানি?
  • Blank | 69.*.*.* | ২৫ আগস্ট ২০১২ ২১:৪৩517420
  • কোলকাতা পুলিশের কোনো ফেসবুক পেজ নেই। কোলকাতা ট্রাফিক পুলিশের আছে। ২০১০ থেকেই আছে।
  • | 127.*.*.* | ২৫ আগস্ট ২০১২ ২১:৪৩517419
  • সেই.....ঃ)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন