এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২১৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ৯৭৮% | ১৫ জানুয়ারি ২০১৩ ১৪:৩৪555055
  • এবার থেকে প্রতি ম্যাচে ঢিল ছোঁড়া হোক, কিন্তু টার্গেট ডিরেক্টরদের বক্স (বা ওই রকম কিছু যদি থাকে যেখানে অঞ্জন, সৃঞ্জয় ইত্যাদি শুবাগুলো বসে।
  • dukhe | ১৫ জানুয়ারি ২০১৩ ১৪:৩৯555056
  • কর্তাদের শাস্তি দিয়েছে তো। অঞ্জন দেবাশিস মাঠে যেতে পারবে না। সে অবশ্য এমনিতেও যায় না। ঃ)
    যাক, জাতীয় লিগ আপাততঃ অস্তিত্বের সংকট থেকে মুক্তি পেল।
  • গান্ধী | ১৫ জানুয়ারি ২০১৩ ১৪:৫৮555057
  • ক্লাবেরই শাস্তি হল, কেউ কি এবছরের লিগ টেবিল দেখেছেন? ক্লাবের শাস্তি হলনা যারা বলছেন ভুল।

    কর্তাগুলো নিজেদের মুখ বাঁচালো জাস্ট
  • Tim | ১৫ জানুয়ারি ২০১৩ ১৫:০০555058
  • এইটা অত্যন্ত অদ্ভুৎ হলো। শুধু বাজে বললে কিছুই বলা হয়না, বিরক্তিকর রকমের প্রহসন হলো।
  • dukhe | ১৫ জানুয়ারি ২০১৩ ১৫:০২555059
  • ১৬টা ম্যাচ খেলে চ্যাম্পিয়ন হওয়া চাপ।
  • Tim | ১৫ জানুয়ারি ২০১৩ ১৫:০৬555060
  • গান্ধি, যে কর্তারা এত বড়ো শাস্তি কমিয়ে দিয়ে পারেন, তাঁরা অবনমনও বাঁচিয়ে দেবেন। ভরসা রাখো। তোমাদের তো খেলার দরকার নেই, "ভেতর থেকে" হয়ে যাবে।

    ক্লাবের তো নিজের হাত পা থাকেনা, কর্তারাই তার হাত পা। তারা অন্যায় করে বেঁচে গেলে বেসিকালি সেটা আক্ষেপেরই কথা হওয়া উচিত।

    সমর্থকের সংখ্যা আর আবেগ যদি নিয়মের ওপরে হয়, তাহলে ফিফায় বলে চীন ও ভারতের বিশ্বকাপ খেলার ব্যবস্থা করা যায় না? ;-)
  • গান্ধী | ১৫ জানুয়ারি ২০১৩ ১৫:০৭555061
  • প্রত্যাশিত নয় কি ???
    তবে আসল কারণ, টেন অ্যাকশন আর আইএমজি রিলায়েন্স

    এরা AIFF কে গুচ্ছ চাপ দিয়েছে। শেষ ১মাসে আই লিগের টিআরপি প্রায় আদ্ধেক হয়েছে।

    আর মোবাকে ব্যান করা নিয়ে সবাই এত কথা বলছে তাদের জন্য

    সালগাওকর একবার মাঠ থেকে প্লেয়ার তুলে নিয়েছিল ২০০৫-০৬এর আই লীগে। কারণ হিসেবে লিখেছিলো বলে হাওয়া নেই, তখন কোথয় ছিল AIFF??
  • ঊমেশ | ১৫ জানুয়ারি ২০১৩ ১৫:০৯555062
  • আমার কাছে লীগ টেবিল ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না।
    গান্ধী একটু ব্যাখ্যা করো।
    মোবা ১৬ ম্যাচ খেলবে। বাকি ১০ ম্যাচে ০ পয়েন্ট।

    কিন্তু বাকি টিম এর সেই ১০ ম্যাচের পয়েন্ট কিভাবে দেখাবে?
  • গান্ধী | ১৫ জানুয়ারি ২০১৩ ১৫:১১555063
  • নিয়মের উপর নয়, আমি জানতে চাইছি নিয়মটা সবার জন্য এক নয় কেন?

    ১। একটা দল মাঠ থেকে দল তুলে নিলে খালি একটা ম্যাচের ৩পয়েন্ট কাটা যায়, অন্য দল তুললেই সব শেস

    ২। একদলের ক্যাপটেন রেফারীকে লাথি মারলে কার্ডও খায়না, পরে একটা ম্যাচ সাসপেন্ড, আরেক দলের ক্যাপ্টেন রেফারীর দিকে তেড়ে গেলে লাল কার্ড + শো কজের চিঠি??

    যদি নিয়ম সবার জন্য সমান হয়, তাহলে আপত্তি থাকেনা। নিয়ম যে নেই সেটা বুঝতেই পারছে সবাই। তাহলে মোবা আজ ছাড় পেতনা।

    আগে প্রপার নিয়ম বানাক, তারপর কেউ নিয়ম নিয়ে বলতে আসুক। যতদিন নিয়ম নেই তদ্দিন এটাই চলবে
  • গান্ধী | ১৫ জানুয়ারি ২০১৩ ১৫:১২555065
  • একটি বিশেষ দ্রষ্টব্যঃ

    ১। আমি মোবার ব্যান তুলে নেওয়া সাপোর্ট করছিনা।
    ২। AIFF এর কিচ্ছু ক্ষমতা নেই, এটা তারই প্রমাণ
    ৩। সাপোর্টার হিসেবে মোবা মাঠে নামবে এটা ভেবে ভালো লাগছে
  • গান্ধী | ১৫ জানুয়ারি ২০১৩ ১৫:১৭555066
  • উমেশদা

    স্যিওর নই, গ্রুপে এখনো কিচ্ছু পাচ্ছিনা

    যদ্দুর বুঝছি আগের ম্যাচের টিমগুলোর ঐ ১০ম্যাচে যা পয়েন্ট ছিল, তাই থাকবে। এতে পাব্লিক ছেড়ে দেবেনা। বড়সড় বাওয়াল লাগল বলে ক্লাবেদের মধ্যে
  • গান্ধী | ১৫ জানুয়ারি ২০১৩ ১৫:১৯555068
  • একটাই ভালো খবর, শুনলাম অঞ্জন রেসিগনেশন দিচ্ছে। জানিনা সত্যি কিনা
  • dukhe | ১৫ জানুয়ারি ২০১৩ ১৫:১৯555067
  • ইবের আজ ঘরে ঘরে অরন্ধন?
  • ঊমেশ | ১৫ জানুয়ারি ২০১৩ ১৫:৩১555069
  • দুখে কে আমার ছদ্মনামে সবজান্তা মিত্র মনে হয়।
  • গান্ধী | ১৫ জানুয়ারি ২০১৩ ১৫:৩৫555070
  • দুখেদা গুরুর মোহনবাগানের বেস্ট সাপোর্টার

    আর আমি প্রফুল্ল প্যাটেলকে মোবা রত্ন দেওয়ার দাবী জানালাম ডিডি আর অঞ্জনকে ব্যান করার জন্য
  • dukhe | ১৫ জানুয়ারি ২০১৩ ১৬:১৬555071
  • ধুর, ওদের ব্যান তো শাপে বর। এমনিতেও মাঠে যেত না, একটা ছুতো পেল।
    শাস্তি দিতে হলে বলতে হত সব ম্যাচে মাঠে যেতে হবে।
  • j | ১৫ জানুয়ারি ২০১৩ ১৬:২৫555072
  • দেশের টিম দেশে খেলবে - এতে এত কথার কি আছে?

    ওপেনলি বারো জনে খেলা না ভেতর থেকে ব্যব্স্থা করে খেলা

    কোনটা বেশি লজ্জার ? কে জানে !
  • j | ১৫ জানুয়ারি ২০১৩ ১৬:৩০555073
  • টুটু -অঞ্জন-প্যাটেল ছাড়াও ভেতর থেকে বিজয় মাল্লুও বোধহয় খেলেছে

    নাঃ আর এই বদমাশ ক্লাবকর্তাগুলোকে ভাগানো যাবে না :(
  • Tim | ১৫ জানুয়ারি ২০১৩ ১৬:৪৮555074
  • অঞ্জনের পদত্যাগ তো সনিয়া গান্ধির মত। দিলেই হয়। ;-)

    ইবের ঘরে ঘরে অরন্ধন কেন? উল্লাসই হওয়া উচিত। অন্তত মোবার ঘুণধরা ভিতটা একই রইলো। ব্যান হলে তো বেঁচেই যেত। দেখানো যেতনা যে ক্লাবটা ট্রফি পায়নি (ক বছর মনে নেই আর)।
  • dukhe | ১৫ জানুয়ারি ২০১৩ ১৬:৫২555076
  • হ্যাঁ, এইটা টিম ঠিক কইছে। এ বছর মোবা জাতীয় লিগ পাবে বলে মনে হয়না। হাতের মুঠো থেকে ফস্কে গেল।
  • ঊমেশ | ১৫ জানুয়ারি ২০১৩ ১৭:০২555077
  • টিম কে `ক`।
    ওদের এই কর্তারা থেকে গেলে আমাদের সুবিধা টাই বেশী।

    তবু কেন যে আমি গান্ধী'র সাথে সুর মিলিয়ে ওদের বিদায় চাইছিলাম! আমি কি মোবা হয়ে যাচ্ছি না কি?
  • de | ১৫ জানুয়ারি ২০১৩ ১৭:০৩555078
  • এপাতায় ইবের লোকে বার-বারই মোবার ফিরে আসা চেয়েছে, আবাপর পাতায় দেখলাম ইবের লোকে মিছিলও করেছে -- সহজ ইকোয়েশন বোঝানো যাচ্ছে না, যে মোবা থাকলে ইবেরই আখেরে লাভ, ছোটখাটো ত্রুটিবিচ্যুতি কেউ নজরেই আনবে না -- কত্তাদের কৃতিত্বে, মোবার তুলনা মোবাই!
  • dukhe | ১৫ জানুয়ারি ২০১৩ ১৭:১২555079
  • জাতীয় ক্লাবের সঙ্গে খেলার সুযোগ কে হারাতে চায়?
  • de | ১৫ জানুয়ারি ২০১৩ ১৭:১৪555080
  • কোন জাতীয়? ঃ))
  • j | ১৫ জানুয়ারি ২০১৩ ১৭:১৭555081
  • না জাতীয় কেলাব নয় মোবা

    ইবে হইল জাতীয় ক্লাব, তবে পুব্বো পাকিস্তানের
  • ঊমেশ | ১৫ জানুয়ারি ২০১৩ ১৭:২২555083
  • তোমরা যে ১৯১১ নিয়ে নাচানাচি করো, তাতে কজন শ্যামবাজারের ছিল আর কজন পুব্বো-পাকিস্থানের ছিল হিসাব করে দেখো।
  • dukhe | ১৫ জানুয়ারি ২০১৩ ১৭:২২555082
  • অ্যাকচুয়ালি আন্তর্জাতিকও বলা যায়। এ সি মিলানও তো মোবার দেখাদেখি টিম তুলে নিল কদিন আগে।
  • গান্ধী | ১৫ জানুয়ারি ২০১৩ ১৭:২৬555084
  • এইত্তো না??
    পুব্বো পাকিস্তানের লোকেরা মোবায় খেলতে পেরে নিজেদের গর্বিত মনে করত, এখনো করে।

    এখনো বাংলার সেরা ফুটবলার কারা ??
    শৈলেন মান্না, চুনী গোস্বামী, পিকে

    দু'জন আজীবন মোবার।

    ভাবনার বিষয় হল এদের মধ্যে একজন পুব্বো পাকিস্তানের ছিলেন, তিনি কেন ইবেতে খেলেননি?? কারণ??

    আসলে সবাই জানে গ্রেট হতে গেলে মোবায় খেলতে হয়ঃ)
  • গান্ধী | ১৫ জানুয়ারি ২০১৩ ১৭:২৮555085
  • এমন কোনো প্লেয়ার নেই কেন যে ইবেতেই খেলেছে সারাজীবন (অন্তত নাম করর পর) ???

    সবাই ই একবার না একবার মোবাতে খেলেই যায়, খেলতেই হয়। নাহলে ফুটবলার জীবন অসম্পুর্ণ থেকে যায়
  • dukhe | ১৫ জানুয়ারি ২০১৩ ১৭:২৯555087
  • মনোরঞ্জনও তো এই সেদিন একবার বড় ক্লাবে খেলতে চায় বলে মোবায় খেলে গেল। পয়সাও চায়নি। জার্সি গায়ে দিয়েই ধন্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন