এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৮ জুন ২০১২ ০৭:২৩15600
  • আর কি চমক জেসন'স ডেলাই যাকিনা আমার পুত্রের সবথেকে ফেভারিট দোকান সেখানে খেলাম। আর ফিরে এসে যাকিনা জেনারালি অ্যালাউড নয় সেই শন দা শিপ দেখলাম। শেষেরটা পেয়ে মনে হল তো হাতে স্বর্গ পেয়েছে।

    জেসন'স ডেলাই যাকিনা আমার আপিসে লাঞ্চে খাওয়ায় এবং আমি আর খেতে চাই না, সেটা আমার পুত্রের সবথেকে ফেভারিট কারণ সেখানে শেষে মিন্ট ফ্রি দেয়। কত বুঝিয়েছি মিন্ট এমনিই কিনে দিচ্ছি কিন্তু হায়।
  • Nina | ১৮ জুন ২০১২ ০৭:২২15599
  • মিঠু
    মাংস বিরিয়ানি ওদের হাতে সত্যি খোলে --বিরিয়ানি ইত্তর যেটা দেয় কি দারুণ গন্ধ---আর ওদের মশলা গুলো ও সব দারুণ ---
  • | ১৮ জুন ২০১২ ০৭:১৯15598
  • আজ্জো, কি চমক দিলে ফিরে এসে জানিও। আমরা দমবন্ধ করে অপেক্ষা করছি।
  • | ১৮ জুন ২০১২ ০৭:১৭15597
  • আমার পাকিস্থানি দোকানের দোকানের মাংসের পদগুলো কেন জানি না, ভারতীয় রেস্তোরার চে বেশি ভাল্লাগে। কি মশলার অদলবদল করে জানি না-একই বিরিয়ানি পাকিস্থানি দোকানে অনেক ভালো বানায়।
  • Nina | ১৮ জুন ২০১২ ০৭:১৫15596
  • অক্ষ
    সাদা লুচি আর আলু চচ্চড়ি কালোজিরে দিয়ে কোথায় পাওয়া যায় এখানে ?? আমি যাবই যাব
  • S | ১৮ জুন ২০১২ ০৭:১৪15595
  • কোন শহর?
  • | ১৮ জুন ২০১২ ০৭:১২15594
  • ইশ্‌, তোমাদের শহরে চলে যেতে ইচ্ছে করছেঃ)
  • a x | ১৮ জুন ২০১২ ০৬:৪৩15593
  • নাহ এই শহরটা মোটামুটি খাওয়া দাওয়ার স্বর্গ। এ নিয়ে আমার কোনো অনুযোগ নেই।
  • Tim | ১৮ জুন ২০১২ ০৬:৪২15592
  • একই বাফেতে এইসব আইটেম, ভাবা যায়না। ঃ-(
  • Tim | ১৮ জুন ২০১২ ০৬:৪১15591
  • কাল আমরাও বাফে খেয়েছি। কিন্তু সেটা তেমন জমলোনা।
  • a x | ১৮ জুন ২০১২ ০৬:৩৮15590
  • মিঠু, এইখানে পাকিস্তানি দোকানে শনি-রবি ব্রাঞ্চ বাফে - তাতে হালওয়া পুরি খেতে আজ গেছিলাম। গিয়ে দেখি, পুরি বলতে যেটা সেটা পুরোপুরি ধপধপে সাদা লুচি, কেবল সাইজে দ্বিগুণ। আর ঝাল ঝাল আলুর তরকারি উইথ কালোজিরেও উপস্থিত।
  • pi | ১৮ জুন ২০১২ ০৬:৩৩15588
  • এইডের সব প্রোজেক্ট ডোনর ডিক্টেটেড, এমন নয়।
  • | ১৮ জুন ২০১২ ০৬:৩৩15589
  • অক্ষ, বাইরে লুচি তরকারি পাওয়া যায়?
  • S | ১৮ জুন ২০১২ ০৬:২২15587
  • একতোড়া হিংসে রইলো অক্ষবাবুর জন্যে।
  • a x | ১৮ জুন ২০১২ ০৬:১৭15586
  • আমরা আজ গুছিয়ে লুচি আর কালোজিরে দেওয়া আলুর তরকারি খেলাম। বাড়িতে না। সঙ্গে অবশ্য হাবিজাবি ফ্রন্টিয়ার চিকেন, বিরিয়ানি, বাটার চিকেন, আলু চাট, তন্দুরি চিকেন, নিহারি, পায়া, হালিম, পায়েস, এবং যতটা ঘি, ততটা সুজির হালুয়া এইসব আনতাবড়ি জিনিসও ছিল।
  • S | ১৮ জুন ২০১২ ০৫:২৩15584
  • আরে হাঙ্গেরের মাংস বা মাছ তো কোনোদিন খাইনি - কেউ খায় তাইই জানতাম না, তাই ভাবলাম জানিনা কি খাওয়াচ্ছে? আর তখন অত এক্সপেরিমেন্ট করার সাহস ছিলোনা। এছাড়া এইসব খাওয়ারে শুনেছি হাই প্রোটিন থাকে যার থেকে অ্যালার্জি হতে পারে।
  • | ১৮ জুন ২০১২ ০৫:০৯15583
  • বাবাদিবসে আমরা ভরপেট মেক্সিকান খেলাম- এত বেশি পেট ভরে গেছে যে আর রাতে খেতে হবে নাঃ)
    ছেলে বাবাকে একবাক্স চকোলেট,কার্ড আর সুন্দর একটা সবুজ প্যাঁচা কি রিং দিয়েছে।
  • Lama | ১৮ জুন ২০১২ ০৪:৩৯15582
  • আচ্ছা, দু সপ্তাহের মধ্যে দেব
  • aranya | ১৮ জুন ২০১২ ০৪:৩৪15581
  • ব্যাঙকে আর সত্যিই ঘুমোনো নিয়ে জ্ঞান দেওয়া যাবে না, সায়ন, লামা - নিশাচরের লিস্টি ক্রমেই বাড়ছে।
  • aranya | ১৮ জুন ২০১২ ০৪:৩৩15580
  • কেন এস, হাঙরে সমস্যা কি?
  • S | ১৮ জুন ২০১২ ০৪:৩০15579
  • লুরুতে আমার এক অবাঙ্গালী রুমমেট একদিন হঠাৎ করে আমাকে ইম্প্রেস করতে (মাছ খাই জানে) কোথা থেকে রান্না করা হাঙ্গরের মাংস নিয়ে হাজির - আমাকে খাওয়াবে। আমি তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে - ভেতো বাঙ্গালী - ইত্যাদি বলে নিরস্ত করেছিলাম।
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ০৪:২৯15578
  • হ্যাঁ রে লামা, আমাকে চোর এসে বই পড়েছিলটা দিলি না তো। এবার নিশ্চয়ই হুতোর ঘাড়ে দোষ চাপিয়ে বলবি হুতো স্ক্যানারটা নিয়ে আম্রিগা চলে গেছে অথবা নিয়ে যায় নি কিন্তু খারাপ স্ক্যানার ঠিক করেও দিয়ে যায় নি। দেখি আর কতরকমের অজুহাত দিতে পারিস!
  • aranya | ১৮ জুন ২০১২ ০৪:২৮15577
  • অনুবাদকের নামটা কিছুতেই মনে আসছে না, বইটাও দেখছি না, বোধহয় হুতোর কাছে।
    সাহারাশ্রীর সুন্দরবন প্রজেক্ট-টা না হলে খুশী হব।
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ০৪:২৭15576
  • এবাবা, মামু আমাদের বড়তৃপ্তিদির মতন পড়া ধরছে!!
    আমাদের স্কুলে লাইব্রেরি নামক একটি পিরিয়ড ছিল। সেই পিরিয়ডে যার কপালে র‌্যান্ডম বেসিসিএ যে বই পড়বে, তাকে সেই বইই নিতে হবে, তার একশোবার পড়া থাকলেও সেই বই পাল্টানো চলবে না। একবার পত্রলেখা একটা শংকু মহারাজের বই নিয়ে গিয়ে বলল "দিদি, এই বইতা আমার পড়া।" দিদি বইটা খুলে মুখবন্ধ থেকে গড়গড়িয়ে মুখস্থ বলতে বললেন উইথ পাংচুয়েশন।
  • Lama | ১৮ জুন ২০১২ ০৪:২৬15575
  • 'বাঘের মাংস' গল্পের শেষ লাইনটা মনে পড়ল - 'বাঘের মাংসের মতো দিন'
  • Ishan | ১৮ জুন ২০১২ ০৪:২৪15573
  • আর বাঘ খাওয়া যে খুব শক্ত, সে আর বলতে।
  • Ishan | ১৮ জুন ২০১২ ০৪:২৪15574
  • বইটা কার অনুবাদ কন তো।
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ০৪:২৩15572
  • উফ্ফ আবার একটা নতুন কবিতার টই!! আরো দুর্বোধ্য!!
  • aranya | ১৮ জুন ২০১২ ০৪:১৯15571
  • বাঘের মাংস বলে বু গু-র একটা গপ্পো ছিল। মূলতঃ প্রচুর দড়ির মত মাংসপেশী, খাওয়া শক্ত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত