এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ০৬ আগস্ট ২০১৩ ১৪:১৪156450
  • শ্রাওন মাসে পশ্চিমের দেশে (মুম্বাই,গুজরাত ইঃ) তে নন ভেজ খায় না,স্ত্রী সংগো করে না এমন কি মদও খায় না। মদ তো ভেজ খাবার - তাও ও খায় না।

    দক্ষিণেও কি একট আছে শ্রাবণ মাসে বাড়ী ঘর সোনা ইঃ কেনে না। কোনো নতুন কনট্রাক্ট করে না তবে লুরুতে এটা খুব প্রবল নয়। তবে মংগোলবারে কোনো নতুন চুক্তি করে না।

    আমি এসব মানি না। সারা বছোরই সোনা দানা মনি মুক্তো যত্নো সহকারে কিনে থাকি।
  • aka | ০৬ আগস্ট ২০১৩ ১৪:১৩156449
  • শ্রাবণ মাসে ননভেজ খেলে জাতককে ঊষালগ্নে উঠে কাজে যেতে হয়। গত পরশু গলদা কিনলাম আজই হাতেনাতে ফল।
  • | ০৬ আগস্ট ২০১৩ ১৪:০৮156448
  • হ্যাঁগা শ্রাবণ মাসে কী? আমার কলিগরা বেশীরভাগ কাল থেকে ১ মাস ননভেজ খাবে না। ডিম, চিকেনের দাম নাকি অনেক কমে যাবে। কেন, জিগ্যেস করলেই বলে 'শ্রাবণ মাস তো-ও-ও'
  • dd | ০৬ আগস্ট ২০১৩ ১৪:০৭156447
  • বি এম ডব্লু আবার ওদের লাক্সারি গাড়ীর দাম বাড়াবে বোলছে। আমার অসুবিদে কিছু নেই, কিন্তু ইরিটেটিং লাগে।
  • de | ০৬ আগস্ট ২০১৩ ১৩:৫৯156446
  • আমার মতে, করা উচিত! তবে এইরকম বেশ কিছুবার হলে আইট্রিপলি আপনাকে ওদের বোর্ডে নিয়ে নেবে ঃ))
  • Avada Kedavra | ০৬ আগস্ট ২০১৩ ১৩:৫১156445
  • এখন ভাবছি এটা নোটিফাই করা উচিত কিনা।
  • Avada Kedavra | ০৬ আগস্ট ২০১৩ ১৩:৪৯156444
  • কী জানি কিছু হয়েছে কিনা। এরা তো ওপেন অ্যাকসেস জার্নালে ছাপিয়েছে - সেগুলো নিয়ে অ্যাকাডেমিয়ায় বিশেষ কেউ মাথা ঘামায় বলে শুনিনি। কেউ হয়তো খেয়ালই করেনি। আমাদের তো খুঁজতে গিয়ে চোখে পড়লো।

    পিপির ক্ষেত্রে মনে হয় ভিন্ডিক্টিভ বস। মমতা টাইপ্‌স।
  • de | ০৬ আগস্ট ২০১৩ ১৩:৪৫156443
  • বাপরে এতো পুরো টুকে দিয়েচে -- কিছু ব্যবস্থা হয়নি এদের এগেইন্স্টে?

    পিপির বস অবশ্য পেপার আটকেই রাখবে বোধহয় -- নিজের নামে ছাপাবে বলে পেপার ছাড়চে না, এরকম পিপি কোথাও অভিযোগ করেনি। পেপার বেরোলো কি না বেরোলো এই লেভেলে বসের কিছু যায় আসে না -- পিপির যায় আসে।
  • Avada Kedavra | ০৬ আগস্ট ২০১৩ ১৩:৩৪156442
  • আর এসবের নমুনা দেখবেন? এইটা দ্যাখেন -

    http://tinyurl.com/pl93g3r

    দেখার পর এইটা দ্যাখেন -

    http://ieeexplore.ieee.org/xpl/freeabs_all.jsp?arnumber=5959161&abstractAccess=no&userType=inst

    প্রথমটা সেপ্টেম্বর ২০১২, দ্বিতীয়টা মে ২০১২ - কাজেই কোনটা কী সেটা অবভিয়াস।

    এবার প্রথমটার নামগুলো দ্যাখেন - সব প্রফ গ্রেডের লোকজন।
  • Avada Kedavra | ০৬ আগস্ট ২০১৩ ১৩:২৮156441
  • (২) না করে এবং কাজ শেষ না করে (৩) করা যায় না। প্রচুর নেগেটিভ ইমপ্যাক্ট হয়, অনেক প্রশ্ন ওঠে। এবং নর্মালি এসব ক্ষেত্রে বিগ ফিশ ইট স্মল ফিশ কেস হয়ে যায়।
  • সে | ০৬ আগস্ট ২০১৩ ১৩:০২156440
  • তাহলে তিনটে জিনিস করা দরকার মনে করছি।

    ১। সমস্ত কাজের অরিজিন্যাল প্রমাণ তারিখ ইত্যাদি সহ ইমেল প্রভৃতি রেখে দিতে হবে
    ২। গাইডকে না ঘাঁটিয়ে বাবা বাছা করে পাব্লিকেশনের চেষ্টা

    এতে দুনম্বর যদি ফেল করে এবং গাইড যদি পরে নিজের নামে ছাপায় তবে এক নম্বরের সাহায্যে লোকটাকে জব্দ করা।

    ৩। সবশেষে আরেকজন ভদ্র গাইড খুঁজে বের করা।
  • de | ০৬ আগস্ট ২০১৩ ১২:৫৩156439
  • ব্যাংকে অনেকদিন দেখিনা--
  • Avada Kedavra | ০৬ আগস্ট ২০১৩ ১২:৩৯156438
  • নর্মালি গাইড এরকম করে না, এক যদি না রীতিমত সিনিস্টার লোক হয়, যে রিসার্চারকে ফুটিয়ে শুধু নিজের নাম রাখতে চায়...
  • san | ০৬ আগস্ট ২০১৩ ১২:২২156437
  • ঘ্রেলিন। ঘ্রাউ। খিদে পায়।
  • lcm | ০৬ আগস্ট ২০১৩ ১২:২১156436
  • কিন্তু গাইডের চুরি করে কী লাভ। পেপারে তো এমনিতেই তার নাম থাকবে।
  • Avada Kedavra | ০৬ আগস্ট ২০১৩ ১২:১৮156435
  • আইন তো আছেই। কিন্তু সে তো চুরি করে ধরা পড়ার পর। আগে ধরবেন কেমন করে?
  • সে | ০৬ আগস্ট ২০১৩ ১২:০৫156434
  • যা বুঝলাম কোনো বস (রিসার্চ গাইড?) তার রিসার্চারের রিসার্চ পেপার চুরি/ডাকাতি করতে চায়। এর মতলব তো ভালো নয় মনে হচ্ছে। চুরি করে এর কি লাভ? নিজের নামে পরে হয়ত ছাপাতে পারে।
    বেশ কয়েক মাস আগে এরকম আরেকটা চুরি নিয়ে এখানেই তো লেখালেখি হয়েছিলো এবং চোর সাজাও পেয়েছিলো।
    এখন বস নিজেই যদি বদ মতলবে থাকে তবে তো সর্ষের মধ্যে ভূত।
    এমন কোনো আইন নেই যাতে এটা বন্ধ করা যায়?
  • Kaju | ০৬ আগস্ট ২০১৩ ১১:৫৮156433
  • বাঃ খুব ভালো !
  • de | ০৬ আগস্ট ২০১৩ ১১:৫৬156432
  • ঝিম ধরে জ্বর আসছে -- বেশ নেশার মতো!!

    পিপি,

    কিই যে যাচ্ছে তোমার ওপর দিয়ে!! পেপার বেরিয়ে গেলে আর থেকো না ওখানে, অসুস্থ হয়ে পড়বে। ভরসা রেখো, এতো খারাপ সময় যাচ্ছে, সামনে ভালো সময় নিশ্চয়ই আসছে--
  • potke | ০৬ আগস্ট ২০১৩ ১১:৩৯156431
  • লোকটা একেবারেই সুবিধার নয়, আর মান্সিক রুগী নয় মোটেই--পেপার তাড়াতাড়ি বের করে কেটে পড়!
  • | ০৬ আগস্ট ২০১৩ ১১:১৮156430
  • কিন্তু আমার ঘ্রেলিন বেশ কম। কাজেই ঘ্রেলিনের সাথেই এফ টিও যুক্ত এইটা একটু সন্দেহজনক।
  • Avada Kedavra | ০৬ আগস্ট ২০১৩ ১১:১৩156429
  • হুঁ, আমার মনে হয় আপাততঃ ঘ্রেলিন একটু বেশি হয়েছে।
  • cm | ০৬ আগস্ট ২০১৩ ১১:০৯156428
  • ক্ষিদের অনুভব জাগানো হরমোন ঘ্রেলিন আহা কি চমৎকার নাম।
  • | ০৬ আগস্ট ২০১৩ ১১:০৬156426
  • ইকি! কথাগুলো এমন উল্টেপাল্টে গেল কী করে? এরকম হবে
    এই মারোয়াদের ম্যাপ নামখান বেশ অনেকদিন টিঁকছে তো। এর পরের নামটা কি জারোয়াদের অস্ত্র?
  • Avada Kedavra | ০৬ আগস্ট ২০১৩ ১১:০৬156427
  • দমুর কার্সর কি ইমপিরিয়াসড? দিব্যি ব্যাকফ্লিপ মারলো তো;-)

    নাম বদলে নিলাম।
  • | ০৬ আগস্ট ২০১৩ ১০:৫৪156425
  • টা কি জারোয়াদের অস্ত্র?এই মারোয়াদের ম্যাপ নামখান বেশ অনেকদিন টিঁকছে তো। এর পরের নাম
  • Marauder's Map | ০৬ আগস্ট ২০১৩ ১০:৩৯156424
  • জিন ট্রান্সপ্ল্যান্ট তো হয়না এখনো, চিন্তা নাই;-)
  • pi | ০৬ আগস্ট ২০১৩ ১০:৩৮156423
  • *থিয়োরী
  • pi | ০৬ আগস্ট ২০১৩ ১০:৩৭156420
  • জিন কিছু জিনিস নিয়ন্ত্রণ করে, অনেক নিয়ন্ত্রকের মধ্যে একটা, কিন্তু এই জিনে সব আছে থোয়োরীকে নস্যাৎ করে খুব ভালো একটা লেখা পড়লাম সেদিন। রিসেন্টলি সায়েন্সে বেরোনো একটা কাজ নিয়ে। বুদ্ধিমত্তার 'জিন' নিয়ে।
  • h | ০৬ আগস্ট ২০১৩ ১০:৩৭156421
  • যাক আমি দেহদান করার সময়ে এই ডিসক্লেমারটা দিতে হবে, 'এফ টি ও থেকে সাবধান, চর্বির জন্য কোং দায়ী নহে।'
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত