এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | ০৭ আগস্ট ২০১৩ ১৩:১২156810
  • আমি এখন একটা কাফে তে বসে আছি, কতক্ষন থাকবো তাও জানিনা। কাজ গুলো হলেই কেটে যাবো। মোটামুটি আমায় একটা আইডিয়া দেওয়া হোক যে ডঙ্গেল ভালো না কেবল ভালো, হতচ্ছাড়া বিএসেনেল পনেরো দিন ধরে ঝুলিয়ে বসিয়ে আজ বললো আরো একমাস। কাল গিয়ে সম্পক্ক চুকিয়ে আসবো বিএসেনেলের সাথে।:X
  • siki | ০৭ আগস্ট ২০১৩ ১৩:১১156809
  • শালা, আলু করল অন্যজন, দোষ হল সিকির নামে। জালিম দুনিয়া।

    যাগ্গে, ব্যাং যে মোট্টেই ঝাড়তে পারে না, সে তো আপনারা সক্কলেই জানেন। আর ব্যাং এমনিতেই আমাকে খুব ভয় খায়। একবার শুধু মিনমিন করে বলল, দেখা হলে তোকে ক্যালাবো, আমিও অমনি বললাম, হ্যাঁ হ্যাঁ অনেক ক্যালাকেলি পাওনা আছে।

    ব্যস, ভয়েচ্চোটে ব্যাং আর কথা বাড়ায় নি।

    এই হল ফ্যাক্টো।
  • de | ০৭ আগস্ট ২০১৩ ১২:৫০156808
  • এতো ছি ছি কল্লে কেসির বদলে কেছি ডাকতে হবে যে !
  • kc | ০৭ আগস্ট ২০১৩ ১২:৪৯156807
  • ছি ছি। কি কথা!!!
  • de | ০৭ আগস্ট ২০১৩ ১২:৪৮156806
  • সক্কলের পরকীয়া ব্যাং বাজেয়াপ্ত কল্লো -- আলু সমেত ঃ))
  • netai | ০৭ আগস্ট ২০১৩ ১২:৪১156805
  • খেতে ভালো লাগছিলো, সব খেয়ে নিয়েছিলাম। গুড় মিশ্রিত ছিলো কিনা খেয়াল করিনি।
  • a x | ০৭ আগস্ট ২০১৩ ১২:৪০156804
  • হনু একটার পর একটা কীসব বলে যাচ্ছে!! এসেই 12:03 দেখতে হল!
  • lcm | ০৭ আগস্ট ২০১৩ ১২:৩৮156803
  • গুড়ের পায়েস?
  • kc | ০৭ আগস্ট ২০১৩ ১২:২৯156802
  • সব কটার একসঙ্গে মিডলাইফ ক্রাইসিস হল কেন?
  • sinfaut | ০৭ আগস্ট ২০১৩ ১২:২৮156798
  • ক্ষী দয়-আলু !!
  • netai | ০৭ আগস্ট ২০১৩ ১২:২৮156799
  • আমি তো সবটা খেতে চাইনি। সবাই বললো লজ্জা করিসনা। তাই বাধ্য হয়েই একপ্রকার ---
  • byaang | ০৭ আগস্ট ২০১৩ ১২:২৮156800
  • ওমা আমি পিপির জন্মদিন মিসিয়েছি! নেত্যরও!! কিহিমের-ও!!! সব্বাইকে বিলম্বিত শুভেচ্ছা। ভালো থেকো, খুশি থেকো, ফুত্তি কোরো।
  • Avada Kedavra | ০৭ আগস্ট ২০১৩ ১২:২৮156801
  • ও আর কতটুকুনি?
  • netai | ০৭ আগস্ট ২০১৩ ১২:২৭156797
  • হনুদা কি দেখাবে বলছিলে দেখাও। আমরা চোখ বন্ধ করে আছি
  • byaang | ০৭ আগস্ট ২০১৩ ১২:২৬156796
  • বাবা! অতবড় বাটিভত্তি পায়েস একা খেলি নেত্য? জন্মদিনে পেট ছাড়ে নি?
  • byaang | ০৭ আগস্ট ২০১৩ ১২:২৫156795
  • উইথ আলু অর উইদাউট আলু কোনোরকম পরকীয়াই কাউকে কত্তে দেব না।
  • netai | ০৭ আগস্ট ২০১৩ ১২:২৪156794
  • আপনারা নিশ্চয় জানেন গত রবিবার পিপি, কিহিম, কিশোরকুমার এবং আরো অনেকের সাথে এক বিখ্যাত কবির জন্মদিন ছিলো। সেই বিখ্যাত কবি আপনাদের সবাইকে অনেক থ্যাংক্যু জানাচ্ছে জন্মদিনের উইশের জন্যে।

    কবি এবারের জন্মদিন নিজগৃহে পালন করেছেন। এই দেখুন কবি পায়েস খাচ্ছেন-


    কবি সস্ত্রীক ও বাকিদের সাথে-
  • aka | ০৭ আগস্ট ২০১৩ ১২:২৩156793
  • আলু ছাড়া পরকীয়া ইয়া নেহিকে আঝালা মাংস। ওসব গপ্পো শোনাতে নেই, মনে মনে ভেবে কবিতা নিকতে হয়।
  • byaang | ০৭ আগস্ট ২০১৩ ১২:২২156792
  • ছি ছি আলুপ্রবণতা কী! পরকীয়া করার ইচ্ছে থাকলে আলু কি এতটাই জরুরি? সিকির নামে অমন খারাপ কথা আমি কক্ষনো ভাবি নি। সিকির পরকীয়াতে আমার গা জ্বলে, কারণ ব্যাটা পরকীয়া কত্তে গিয়েও ছড়ায়। কাঁহাতক এত ছড়ানো সইতে পারা যায়! আর দিল্লির লোক লুরু এসে অনলাইন পরকীয়া করলে আমার একটা নৈতিক দায়িত্ব থেকেই যায়। তাই সিকিকে আগে থাকতেই কড়কিয়ে দেওয়া হয়েছে।
  • aka | ০৭ আগস্ট ২০১৩ ১২:২১156791
  • কারেকশন কারেকশন, সিকি আলু করে নি, সিকি আলু করার গপ্পো লিখেছে, ডায়্মনহারবার যাবার গপ্পো, কিন্তু সিকি ডরপোক।
  • aka | ০৭ আগস্ট ২০১৩ ১২:২০156789
  • আমার কি ঘুমোনো উচিত? প্রায় ২৪ ঘন্টা জেগে? বুইতে পারি না আজগাল।
  • h | ০৭ আগস্ট ২০১৩ ১২:২০156790
  • সিকি, তুমি এর পরে যখন আলু করবে, ব্যাং কে না বলে করবে প্লিজ?
  • h | ০৭ আগস্ট ২০১৩ ১২:১৭156788
  • সিকি র পরকিয়া কি মঞ্জুনাথ এর সংগে? নইলে সিকির অ্যালেজড, আলুপ্রবণতা, যদি থেকেও থাকে, ব্যাং এর রেগে যাওয়ার কি হল?
  • Avada Kedavra | ০৭ আগস্ট ২০১৩ ১২:১৫156787
  • অ্যাডমিনের কাছ থেকে একটা বাক্স এনে সব গুছিয়ে রাখতে হবে। কাল তো আমি দুপুরবেলা কেটে পড়বো, আট্টার সময় ট্রেন। আর শুক্কুরবার আমাদের আপিস সেক্টর পাঁচকে বাইবাই করে দেবে। সোমবার থেকে সেই কোন একটা মুল্লুকে যেতে হবে, সেখানে পাসপোর্ট নিয়ে যেতে হয়ঃ-(
  • byaang | ০৭ আগস্ট ২০১৩ ১২:১৪156786
  • আপাতত মঞ্জুনাথ সিদ্দেগোডা নামে একজন জ্বালিয়ে খাচ্ছে, সন্ধ্যে সাতটায় তার মিটিং ডাকার সময় হয়েছে। তাকে কড়কালে সে আবার শোনাতে বসছে পুলিশ কমিশনার তার ইস্কুলের বন্ধু, এক বেঞ্চে বসত এসব। এই লোকটাকে একটু সামলে নিই, তারপর আবার ভাটে আসব।
  • byaang | ০৭ আগস্ট ২০১৩ ১২:০৭156784
  • দমু, খুঁজছিলে কেন?
    আর সিকি যে কী লেভেলে বাজে কথা বলতে পারে কী বলব! সিকি আমার যে খচে যাওয়ার কথা লিখেছে, "কারন" এই সব লিখেছে সে আর কিছুই নয়, বেসিকালি সিকি বেদম ঝাড় খেয়েছে আমার থেকে তাই।
    কেন ঝাড় খেয়েছে?
    দিল্লির বাইরে গেলেই সে পরকীয়াপ্রবণ হয়ে পড়ে সেই জন্য। তাই এইবারে তাকে আচ্ছাসে কড়কে দেওয়া হয়েছে সে যেন ফের কাউকে না জোটায়, ইত্যাদি বলে। মোল্লা নাসিরুদ্দিন বলেছিলেন কলসী ভেঙ্গে ফেলার আগেই চড় মেরে রাখা উচিৎ, ভেঙ্গে ফেলার পরে মেরে লাভ নেই তাই।
    আর হ্যাঁ আমাকে অনলাইন দেখা যায়, কারণ ফোনে মোবাইল ডেটা অন থাকে। আর সেই অন থাকা অবস্থায় প্রাই ডিস্প্লে চলে যায়, তখন তাকে সুইচ অফও করা যায় না, ফোন-ও রিসিভ করা যায় না, আর কারুর মেসেজেরও রিপ্লাই দেওয়া যায় না। সঙ্গে সঙ্গে দোকানে ছোটারও উপায় থাকে না তাই।
  • san | ০৭ আগস্ট ২০১৩ ১২:০৭156785
  • টাইম আউট, টাইম আউট !
  • h | ০৭ আগস্ট ২০১৩ ১২:০৩156783
  • আমার একটা ছোটো লেজ আছে। অসভ্য জায়গা তাই দেখতে চাইবেন না।
  • | ০৭ আগস্ট ২০১৩ ১১:৪২156782
  • আরে এফবিপিওরিটি'তে ডানদিক সাফ করে উপকার করেছে ঠিকই, কিন্তু একটা কেলো হয়েছে। জম্মোদিনের রিমাইন্ডারটাও হাপিস হয়ে গেছে।
  • kumu | ০৭ আগস্ট ২০১৩ ১১:৩৮156781
  • সিকি শ্যামলদাও কন নাচাতে পারেন।ল্যাবে নাচিয়ে দেখাতেন, দশ মিনিট এর জন্য একটা সিগারেট চার্জ ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত