এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ০৭ আগস্ট ২০১৩ ২২:১০157110
  • নিন্দেই তো করছি, তুমি বুঝতে পারোনি।
  • Ishan | ০৭ আগস্ট ২০১৩ ২২:১০157111
  • নিন্দে? নিন্দে আবার কখন করব বললাম?
  • san | ০৭ আগস্ট ২০১৩ ২২:০৮157106
  • লাস্ট লাইনদুটো জাস্ট অসা !
  • rabaahuta | ০৭ আগস্ট ২০১৩ ২২:০৮157107
  • কি ব্যাপক? আমার নিন্দা কই? তিন কেজি কি কম হলো নাকি?
  • Ishan | ০৭ আগস্ট ২০১৩ ২২:০৮157108
  • আহা ক্কী ভালো ক্কী ভালো। কিন্তু প্রায়োপবেশনকেই কি ইংরিজিতে ডায়েটিং বলে? :)
  • san | ০৭ আগস্ট ২০১৩ ২২:০৭157105
  • আহা ব্যাপক ব্যাপক
  • Ishan | ০৭ আগস্ট ২০১৩ ২২:০৬157103
  • ফোজ্জি বিপ্পালকে স্মরণ করছে।
  • rabaahuta | ০৭ আগস্ট ২০১৩ ২২:০৬157104
  • প্রায়োপবেশনে বসে কবি
    গরলে নীলাভ টনসিল
    হেসে খুন টি এন সেশন
    ব্যালট পেপার মুখে চিল
    উড়ে গেল শরতের নীলে
    বসন্ত হয়েছে অমিল
    নিন্দুক বলে তাকে কবি
    হসন্তে অ্যাকিলিস হিল।

    একটু খুঁড়িয়ে চলছে, তবে গোড়ালি ব্যথায় এরকম হয়।
  • ladnohc | ০৭ আগস্ট ২০১৩ ২২:০৫157102
  • ফোজ্জিদি এমন কী বললেন যে গুরুতেও সেন্সর্ড(বিপ বিপ) হয়ে গেলো!!!
  • অর্ক | ০৭ আগস্ট ২০১৩ ২২:০৩157101
  • জিরাফ সম্বন্ধে আমার কি ক্ষেত্রে মত জানতে চাইছেন? বিবর্তনবাদ এর ভিত্তিতে?
  • 4z | ০৭ আগস্ট ২০১৩ ২২:০২157100
  • দমুদি, ড্যালরিম্পল শুরু করলে? একটু রিভিউ দিও
  • 4z | ০৭ আগস্ট ২০১৩ ২২:০০157099
  • বিপ বিপ
  • pi | ০৭ আগস্ট ২০১৩ ২১:৫৮157098
  • বা, ল্যামার্কের থিয়োরী। ক'দিন আগেই একজন লিখ্লেন, ল্যামার্ক নিয়ে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের বইতে যা পড়ানো হয়, তা নাকি সম্পূর্ণ ঠিক নয়।
  • | ০৭ আগস্ট ২০১৩ ২১:৫৬157097
  • জিরাফ সম্পর্কে আপনার কী মত অর্ক? বা ধরুন জেব্রা?
  • অর্ক | ০৭ আগস্ট ২০১৩ ২১:৫৫157096
  • অসাধারণ একটা সাইট। সকলে স্বাগতম..ধর্ম, নাস্তিক্যবাদসহ অন্যান্য অনেক বিষয় নিয়ে ডিসকাশন এর জন্য এর চে ' ভালো সাইট আর দেখিনি আমি।
  • san | ০৭ আগস্ট ২০১৩ ২১:৫১157095
  • এইজন্যেই বলেছিলাম কবিদের কখনো বিশ্বাস করবেন না।
  • rabaahuta | ০৭ আগস্ট ২০১৩ ২১:৪৫157094
  • আ চৈ শক্তি?

    তাই হবে হয়তো... তারাপদ রায় ছাড়া আর কারো লেখাই কোনটা কার নিশ্চিতভাবে মনে নেই।
  • Ishan | ০৭ আগস্ট ২০১৩ ২১:৪৩157093
  • কাকেই বা টানবে লোকে? অন্য কাউকে টানাটানি করা কি শোভা পায়?
  • অর্ক | ০৭ আগস্ট ২০১৩ ২১:৩৮157092
  • আহা..কথায় কথায় গার্লফ্রেন্ড শব্দটা টানছেন কেন বলুন তো??
  • siki | ০৭ আগস্ট ২০১৩ ২১:৩৬157091
  • সিগারেটের ব্র্যান্ডও বলতে হবে? ক্ষী চাপ! এর পর কি ছাতির মাপও জানতে চাইবেন নাকি?
  • 4z | ০৭ আগস্ট ২০১৩ ২১:৩১157090
  • মাইরি এত পুরো a/s/l কেস হচ্ছে। ও অর্কাবাবু সব একদিনে জেনে গেলে চলবে? একটু ধীরে সুস্থে এগোলে হয় না?
  • nyara | ০৭ আগস্ট ২০১৩ ২১:২৯157089
  • "আ চৈ" তো শক্তি লিখেছিলেন।
  • 4z | ০৭ আগস্ট ২০১৩ ২১:২৮157088
  • A Devil's Chaplain আর The Blind Watchmaker পড়েছি। মনে হয় নাস্তিকও, কিন্তু already taken, ফেরেন্ড হতে পারি কিন্তু গার্লফেরেন্ড হতে পারবুনি, বড্ড ঝামেলা
  • অর্ক | ০৭ আগস্ট ২০১৩ ২১:২৭157087
  • কে কি ব্র্যান্ডের সিগারেট খান একটু বলুন তো প্লিজ..
  • shrabani | ০৭ আগস্ট ২০১৩ ২১:২৪157086
  • আমার "দুষ্টুর রামায়ণ" আর "দুষ্টুর মহাভারত" হারিয়ে গেছে কতদিন হল, দুটো বইমেলা খুঁজেও পেলাম না!
  • rabaahuta | ০৭ আগস্ট ২০১৩ ২১:২৩157085
  • ও,
    বরবেশে এসে দরবেশ খায়
    গর্বে সে মাতোয়ারা
  • Ishan | ০৭ আগস্ট ২০১৩ ২১:২০157084
  • হসন্ত সিরিজ ভালই হইচে। কিন্তু সেশন কই? দেরি করলে আমিই লিখে দেব কিন্তু।
  • rabaahuta | ০৭ আগস্ট ২০১৩ ২১:১৮157083
  • আর ছিল

    সারাগায়ে বাঘডোরা একী জামা বানালি
    এই পরে যাবি তোরা কাশী কুলু মানালি?
    একি প্যান্ট ঢলঢলে ছিঁড়ে যাবে দুটানে
    এই পরে যাবি তোরা ভাটপাড়া ভুটানে?

    আর ছিল

    পাইকপাড়ায় বিয়ে করতে ঢকুরিয়ার বিল্লী
    কলকাতাতে রিকসা চেপে পোঁছেছিল দিল্লী
    কনেটি তার যেমন তেমন শ্বশুর কিন্তু কাবলী
    আর শাশুড়ি পাগলাঝোরার বিখ্যাত এক পাগলী

    আর ছিল

    মাটি খোঁড়ার কি দরকার রেল বসবে চাতালে
    কলকাতাই তো (হাওড়া সহ) যাচ্ছে চলে পাতালে

    আর ছিল

    পুজো পুজো পুজো
    চোখের জলে গড়া ঠাকুর
    বানের জলে খুঁজো

    সুনীল লিখেছিল
    আ চৈ আ চৈ আ চৈ চৈ
    হিঙ্গুল পুকুরের হাঁসগুলি কই
    (তার পর আর মনে নেই)

    সে বছর বোধয় পবঙ্গে বন্যা হয়েছিল। ১৯৮০ নাও হতে পারে দু তিন বছর এদিক ওদিক হবে হয়তো।
  • kumu | ০৭ আগস্ট ২০১৩ ২১:১৭157082
  • অপ্রেম ছিল দুরন্ত,
    কাঁটালতা ছিল হসন্ত
    দূরাগত তাই বসন্ত
    হাওয়ায় হাওয়ায় টসন্ত।
  • san | ০৭ আগস্ট ২০১৩ ২১:১৬157081
  • ব্লাইন্ড ওয়াচমেকার পড়েছি।
    কিন্তু কারো গার্লফ্রেন্ড হতে পারবনা আগেই বলে দিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত