এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ০৯:০৩15720
  • হুচি আমি ক্যামোন করে জানব, যে তুই রান্না করতে ভালোবাসিস। আমি তো ভেবেছিলাম, তুই আমার মতন বুদ্ধিমান - রান্নার নাম করলেই জ্বর এসেছে বলে চাদর্মুড়ি দিয়ে গল্পের বই নিয়ে উপুড় হোস।
  • pi | ১৮ জুন ২০১২ ০৯:০৩15721
  • আরে আমি তো ট্যুইক করতে খুব ভালবাসি। কেমিস্ট্রির ল্যাবের test করার অভ্যেস :P
    যতক্ষণ অব্দি ট্যুইক করা যায়, রান্নায় আমার উৎসাহও থাকে। তারপরেই ফুস ! ঃ(
    আর তবে কিনা আমার এই ট্যুইক করাকে মশামেসো খুব ভয় পায়। ডালের উপর কয়েকবার এক্ষপেরিমেন্ট চালিয়েছিলুম কিনা।
    আমার টেস্টপত্তরের জন্য তাই ছাগল মুর্গীরা বরাদ্দ।

    আর আমার মাল্টি স্টেপ প্রসেসে খুব ল্যাদ আর রান্নঘরে থাকতে ভলো লাগেনা। ধৈর্যচ্যুতিও ঘটে। স্টেপের মাঝের গ্যাপগুলোর জন্য। তখন অবধারিতভাবে আমি অন্য ঘরে চলে যাই। আর তখনি আমার ঐসব কালি চিকেন, মুখপোড়া মাটন এইসব প্রোডাক্ট নামে। সেগুলোকেও ট্যুইক বলে চালানোর চেষ্টায় খুব একটা লাভ হয়না ঃ(
  • hu | ১৮ জুন ২০১২ ০৯:০২15718
  • ভালো আছি নীনাদি। অনুবাদের কথা আর বোলো না। লেখার নামে গায়ে জ্বর আসে।
  • | ১৮ জুন ২০১২ ০৯:০১15716
  • বাল্মীকির স্টাইলে মরা মরা বলে শুরু করে দাওঃ)
  • hu | ১৮ জুন ২০১২ ০৯:০১15717
  • হুচি মোচা রান্না করে থাকে বটে! কিন্তু না খেয়েই তারিফ করা কি ঠিক হল মিঠুদি? বলা যায় না হয়তো উৎসাহের চোটে কোনদিন তোমাকেই খাইয়ে দিল। আর তোমাকে তা গিলতেও হল।
  • Nina | ১৮ জুন ২০১২ ০৯:০০15715
  • মিঠু আমিও ভলবাসতাম --এখনও বাসি কিন্তু আর পেরে উঠিনা---নইলে দই এর টিকিয়াও করে খাইয়েছি লোকজনকে --সে সব এখন রূপকথা হয়ে গেছে--

    হুচি এক্কেবারে ঠিক বলেছে---কেমন আছিস হুচি? অনুবাদ গল্প অনেকদিন দেখিনি তোর--
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ০৮:৫৯15713
  • মিঠু, আমি রান্না করার জন্য ঐ ভালো বাসাটুকু কবে থেকে আয়ত্ব করতে চাই, আজ অব্দি পেরে উঠলাম না, রান্নার নামে গায়ে জ্বর আসে।
  • | ১৮ জুন ২০১২ ০৮:৫৯15714
  • হুচি খুব ভালো মোচা রান্না করে। আমি না খেয়েই তারিফ করে রাখলাম।
    কেন? হুচিকে নিশ্চয় বলে দিতে হবে না;)
  • hu | ১৮ জুন ২০১২ ০৮:৫৮15712
  • পাই কি যেন একটা ডালের বড়াও ভেজেছিল শুনেছিলাম। আর চিকেন ফ্রিকাসা না কি যেন!
  • hu | ১৮ জুন ২০১২ ০৮:৫৭15711
  • অবশ্য আমি লক্ষ্য করে দেখলাম ব্যাংদি এমনকি তিমির থেকেও রান্না শিখতে চায়, কিন্তু আমার নামটি উল্লেখ মাত্র করে নি। অবশ্য আমি তাতে কিছু মনে করি না। সুযোগ পেলেই পরের উপকার করি।
  • Nina | ১৮ জুন ২০১২ ০৮:৫৬15708
  • আরে পাই হেব্বি ভাল রাঁধে--মিতার বাড়ি যা একখান চিকেন বানিয়ে এনেছিল---সুপার্ব!
  • | ১৮ জুন ২০১২ ০৮:৫৬15709
  • ব্যাং,রান্নাটা আমার সত্যি ই ভালোবেসে করতে ইচ্ছে করে। রোজকার আটপৌরে ডালভাত ও সুন্দর করে যত্ন নিয়ে করা যায়। ভালো স্বাদের জন্যে না, করতে আমি ভালোবাসি।
    বাঙালি যে রান্নাগুলো প্রায় হারিয়ে যাচ্ছে বা যাবে,আমি সেগুলো সুযোগ পেলেই করি বা কত্তে চাই।
    আর উপায় থাকলে একটা অথেন্টিক বাঙালি খাবারের দোকান করতামঃ)
  • kk | ১৮ জুন ২০১২ ০৮:৫৬15710
  • হ্যাঁ হ্যাঁ, সোয়াইমাছ এখন ভীষণ ভাবে আমার রেপের্টোয়ারে ঢুকে গেছে। থ্যাংকিউ।
  • hu | ১৮ জুন ২০১২ ০৮:৫৫15706
  • ব্যাংদি, ফুল ক্রিম দুধেও হবে। ১ঃ১ঃ১ অনুপাতে দুধ, দই আর কনডেন্সড মিল্ক।
  • Nina | ১৮ জুন ২০১২ ০৮:৫৫15707
  • বেঙি স্রেফ দুধ দিলেও চলে --যদি একটু ঘন করে নিস তো কথাই নেই--খুব সোজা রে। অনেক কায়দা অ্যাড করতে পারিস যেমন ওপরে পেস্তা গুঁড়ো ছড়ায় অনেকে ---
  • kk | ১৮ জুন ২০১২ ০৮:৫৪15705
  • ব্যাং, এরকম জিনিষ কবুলের পরে আর কোন চিন্তা কোরো না বাছা, শাঁপখোপ আমি সব কেটিয়ে দেবো ঃ))।

    নিনাদি, আর লজ্জা দিয়েন না। এবার লোকজন লাঠি নিয়ে আমাকে তাড়া করবে।

    পাই নিজেকে যতটা রান্নাঘরে অকম্মা দেখাতে চায় ততটা কিন্তু সে নয়। সে আমি ওর বেকড চিকেনের রেসিপিকে ট্যুইক করা দেখেই বুঝেছি।
  • Nina | ১৮ জুন ২০১২ ০৮:৫৩15703
  • কলি সোয়াই মাছ খেলি?? আমি এখন ভীষণ ভাবে পার্সিবাবাকে মাছের পাতুরি শেখাচ্ছি--মেয়ের বিয়েতে থাকবে ওয়ান অফ দ্য আইটেম--একেবারে কলাপাতায় মুড়ে ঃ)
  • pi | ১৮ জুন ২০১২ ০৮:৫৩15704
  • হ্যাঁ। আমি শুরু করবো তো।
    সহজে ম্যাগি রান্না শিখুন সিরিজ।
    ম্যাগি ম্যাগি, আটা ম্যাগি, রমেন ম্যাগি, চীনা ম্যাগি, জাপানী ম্যাগি, ভিয়েতনামি ম্যাগি, থাই ম্যাগি ......
    কেবল নো সাদা ম্যাগি।

    আর পাকিস্তানি ম্যাগির শরবত।
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ০৮:৫২15702
  • খাইসে ইভাপোরেটেড মিল্ক আবার কাকে বলে নীনাদি? সে নিশ্চয়ই তোমাদের আম্রিগাতেই পাওয়া যায়! এদেশে নিশ্চয়ই হাত এবং দুধ পুড়িয়ে তাকে ইভাপোরেটেড করতে হয়!! ঃ-((
  • Nina | ১৮ জুন ২০১২ ০৮:৫০15700
  • কলি এটাকে খুব হেলথিও করা যায়
    ফ্রুট প্রিসার্ভ আর লো ফ্যাট ক্রীম চিজ--মাল্টিগ্রেন ক্র্যাকারঃ-)
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ০৮:৫০15701
  • আরে কেকে, আমার সম্পত্তি মানে তো ঐগুলো ই। যাবতীয় সব বইপত্তর ইনক্লুডিং পুরনো আনন্দমেলা এবং সন্দেশ।।
    আহা রে, ষাট ষাট হুতো, বিষম খেলি? মাথায় একটু জল থাবড়া।
  • pi | ১৮ জুন ২০১২ ০৮:৪৯15699
  • হ্যাঁ, হ্যাঁ, কঠিন রান্না সহজ ও সহজ রান্না সহ্জতর করে শেখানোর টিচার হিসেবে কেকেদি আর নিনাদি দুজনকেই রেকো কল্লুম। আমার বহু বিপত্তারিণী।
  • Nina | ১৮ জুন ২০১২ ০৮:৪৮15698
  • ইস এমন স্বাদু আড্ডা ছেড়ে ঘুমোতে ইচ্ছে করছেনা

    পাই প্লেন দই, কনড্ন্সড মিল্ক আর ইভাপোরেটেড মিল্ক--সব মিক্সি তে মিশিয়ে ওভেনে বেক--ব্যাস।

    আর একটা আছে--অ্যাপল জেলি/জ্যাম, অ্যাপ্রিকট কিম্বা পাইনাপেল জেলি ( রং যার সোনালী হবে) তাতে একটু ওয়াসাবি সস, লাল লংকা গুঁড়ো সব দিয়ে আবার মিক্সি তে চালিয়ে দাও।
    ঐ সস ক্রীম চিজের স্ল্যাবে ঢেলে ক্র্যাকার দিয়ে জমাটি হবে--জ্যাজেবেল সস।
  • kk | ১৮ জুন ২০১২ ০৮:৪৭15697
  • আমার সম্পত্তির ভাগ চাইনা। শুধু পুরোনো আনন্দমেলাগুলো দিলেই যা বলবে সব শিখিয়ে দেবো ঃ))।
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ০৮:৪৩15696
  • নীনাদি, কোন দই? কোন দই?

    মিঠু ঃ-)))।

    সৈকত, একটা নতুন জায়্গা করে দাও না গুরুতে, রান্নার ভিডিও আপলোডানোর জন্য?
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ০৮:৪০15695
  • সত্যি সত্যি বলছি, মিঠু, কেকে, নীনাদি, অক্ষ, পাল্লিন, রিমি, আজ্জো, ডিডিদা, তিমি, অভ্যু, কেসি, দেবযানী, ঝিকি, সুতো সব্বাই যদি নিজেদের রান্নার ভিডিও ইউটিউবে আপলোডাও আমার খুব সুবিধে হয়। আমার সব সম্পত্তি উইল করে তোমাদের মধ্যে ভাগাভুতো-ও করে দিতে পারি। এমনকি পাইয়ের রান্নার ভিডিও-ও চাই, ফাঁকিবাজির রান্না শেখার জন্য।
  • pi | ১৮ জুন ২০১২ ০৮:৩৪15693
  • নিনাদি, সেদিন পুরানো একটা টই ভেসে উঠতে দেখি তোমার সেই দই এর কথা লিখেছিলুম। মিষ্টি হল না ভেবে ভয় পেয়েছিলুম। পরে আর লেখাই হয়নি, সে দই তো পুরো সুপারজমাটি সুপারহিট হয়েছে। আর অতিসহজ ঐ দৈ এবার আমার গত সিজনের সকল পটলাক বৈতরণী পার করে দিয়েছে ঃ)। কিন্তু রেসিপিটা লিখতে গিয়ে দেখলুম, দই আর কন্ডেন্সড মিল্ক বাদে বাকি দুটো ভুলে গেছি। ঃ(
    লিখে দিও কখনো সময়মতন।
  • | ১৮ জুন ২০১২ ০৮:৩৪15694
  • ব্যাং,ঠিকাছে, আমি ক্যামেরার পিছনে আর সৈকত ক্যামেরার সামনে থাকবেখন;)

    জোগাড় করে রাখলে এইটা খুব একটা কঠিন কিছু না।
  • | ১৮ জুন ২০১২ ০৮:৩১15692
  • ডালবাটিচুর্মা জাতীয় খাবার যারা খায়-তাদের স্বাদকোরক এবং হজমশক্তি দুটিকেই আমি প্রণাম করি।
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ০৮:৩০15690
  • ও মিঠু, তোমার রান্নাগুলো ইউটিউবে আপালে আমার মতন কুঁড়ের বেহদ্দদের অনেক সুবিধে হয়। মানে ভিডিওটা দেখে ঠিক করব, এই রান্নায় হাত লাগাব নাকি লাগাব না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত